আমাদের গ্রামের অপরূপ সুন্দরময় দৃশ্যের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আমাদের গ্রামের অপরূপ সৌন্দর্যময় প্রকৃতির দৃশ্যগুলো দেখলেই যেন মন ভালো হয়ে যায়। বিশেষ করে আমার কাছে আমাদের গ্রামের দৃশ্য সবচাইতে বেশি ভালো লাগে। প্রত্যেকটি গ্রামে অনেক সুন্দর, তার উপরেও গ্রামের এই দৃশ্য দেখলেই যেন মন ভালো হয়ে যায়। আমাদের গ্রামের এই মেঠো পথ দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম। আর গ্রাম বাংলার এই দৃশ্য গুলো দেখতে ছিলাম। ফসলের মাঠে কৃষকেরা যেন ধানের চারা গোপন করছে। এই দৃশ্য দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আসলে গ্রাম বাংলার ফসলের মাঠের দিকে তাকালেই অনেক বেশি ভালো লাগে। আমাদের গ্রামের অপরূপ সৌন্দর্যময় এই ফসলের মাঠের দৃশ্য ও গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো করতে পেরে আমার অনেক বেশি ভালো লেগেছে। তাই আপনাদের মাঝে আমাদের গ্রামের এই সৌন্দর্যময় দৃশ্যগুলো তুলে ধরলাম। আশা করছি ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে ভালো লাগবে।


ফটোগ্রাফি-১👇

IMG_20240812_070517.jpg

গ্রাম বাংলার এই মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আর গ্রামের সৌন্দর্য দেখতে ছিলাম। বিশেষ করে আমাদের গ্রামের এই মেঠো পথের রাস্তাটি গ্রামকে আরো সুন্দর করেছে। রাস্তার দুপাশে ফসলের চাষাবাদ করা হয়। আর এই দৃশ্যের মধ্যে দিয়ে সকলে হেঁটে যায়। আমিও হেঁঠে যাচ্ছিলাম এবং গ্রামবাসী হেঁটে হেঁটে যাচ্ছিল। এই সুন্দর দৃশ্যগুলো যেন আমার মনকে একদম শীতল করেছে। তাই আমি এই দৃশ্যের ফটোগ্রাফি করলাম।
ফটোগ্রাফি-২👇

IMG_20240812_070331.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৩👇

IMG_20240812_070421.jpg

গ্রামের কৃষকেরা তাদের ফসলের মাঠে এখন খুবই সুন্দর ও যত্ন সহকারে ধানের চারা গোপন করছে। তারা তাদের ফসলের জমিতে অনেক পরিশ্রম করে এই ধানের চারাগুলো লাগায়। আর কৃষকেরা আমাদের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আর গ্রামের মানুষ তাদের ফসলের জমিতে ধানের চারা লাগানোর দৃশ্য দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগলো। তাই সেই মুহূর্তের ফটোগ্রাফি করেছি।
ফটোগ্রাফি-৪👇

IMG_20240812_070343.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৫👇

IMG_20240812_070457.jpg

কৃষকেরা খুবই যত্ন সহকারে তাদের ফসলের জমিতে ধানের চারা বপন করে থাকে। তারা খুবই সুন্দরভাবে শাড়ি বেঁধে এই চারাগুলো লাগায়। আসলে কৃষকেরা যে কতটা পরিশ্রম করে তারা এই ধানে চাষাবাদ করে সেটা না দেখলে কখনোই বুঝতে পারবেন না। তাদের এই কষ্ট যেন সার্থক হয় তারা কষ্ট করে ধানের চারা বপন করছে, তাদের ফসল যেন ভালো হয় এই দোয়া করি। তাদের ফসল লাগানোর দৃশ্য দেখতে পেয়ে আমারও খুবই ভালো লাগলো। আসলে আমাদের বাঁচিয়ে রেখেছে তাদের এই ফসল চাষাবাদ এর মাধ্যমে।
ফটোগ্রাফি-৬👇

IMG_20240812_070251.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৭👇

IMG_20240812_070405.jpg

গ্রামের মেঠো পথের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। মেঠো পথের দুই পাশে ফসলের চাষাবাদ করছে। এই সবুজ দৃশ্যের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার মুহূর্ত অসাধারন ছিল। আসলে মেঠো পথের রাস্তা দিয়ে হেঁটে যেতে খুবই ভালো লাগে। এই মেঠোপথে যেন আমাদের জীবনের সাথে জড়িয়ে রয়েছে, গ্রামের অপরূপ সুন্দর সময় এই রাস্তা দিয়ে তাই আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর চারপাশের দৃশ্য দেখতে ছিলাম।
ফটোগ্রাফি-৮👇

IMG_20240812_070354.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৯👇

IMG_20240812_070445.jpg

গ্রাম বাংলার এই সুন্দরময় মেঠো পথে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার মুহূর্ত এবং গ্রামের ফসলে চাষাবাদ করার দৃশ্য দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। তারপরে আমি দেখতে পেলাম আমাদের ফসলের জমিতে গাছের বাগান করা হয়েছে। আর এই গাছের বাগান অনেক ছোটবেলায় আমি বাবার সাথে করেছিলাম। সেই গাছগুলো অনেক বড় হয়েছে। এই গাছের দৃশ্য দেখতে পেয়ে এবং নীল আকাশের সুন্দরময় দৃশ্যের সাথে ফটোগ্রাফি করলাম।
ফটোগ্রাফি-১০👇

IMG_20240812_070434.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

আমাদের গ্রামের অপরূপ সৌন্দর্যময় প্রকৃতির দৃশ্য আর গ্রাম বাংলার এই দৃশ্য দেখতে পেয়ে আমার খুবই ভালো লেগেছে। যার কারণে গ্রামের সুন্দরময় দৃশ্য গুলো ফটোগ্রাফি করেছি। আর এই গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যাওয়ার মুহূর্ত অসাধারন ছিলম গ্রামের দৃশ্যগুলো তাই আপনাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য আজকের এই ফটোগ্রাফি গুলো শেয়ার করলাম। আশা করছি আমার আজকের এই ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন ফটোগ্রাফি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।🙏🌹🙏


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণফটোগ্রাফি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Sort:  
 2 years ago 

গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য সবাইকেই আকৃষ্ট করে। সবুজ প্রকৃতি এবং গ্রামের বিভিন্ন সৌন্দর্য বেশ দারুন লাগে দেখতে। গ্রামের মেঠো পথের ফটোগ্রাফি টা অনেক ভালো লেগেছে আমার কাছে। প্রত্যেকটা ফটোগ্রাফি সুন্দর ভাবে ক্যাপচার করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে এত চমৎকার কিছু গ্রামীণ প্রকৃতির ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

গ্রামীন অপরূপ সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। আর এই সৌন্দর্য যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। ভাইয়া আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে গ্রামীন অপরূপ সৌন্দর্য এত সুন্দর করে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

আপনাদের গ্রাম দেখছে অনেক সুন্দর এবং আপনাদের গ্রামের খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো৷ একেবারে মুগ্ধ হয়ে গেলাম আপনার এই ফটোগ্রাফিগুলো দেখে৷ খুব সুন্দরভাবে আপনি এই ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন৷ ধন্যবাদ এরকম সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য৷

 2 years ago 

আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাদের গ্রামের অপরূপ সৌন্দর্যের দৃশ্য। এমনিতেই সব সময় গ্রামের দৃশ্যগুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। আসলে গ্রামের মনোরম পরিবেশ সব সময় বিরাজ করে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পরিবেশের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাই আপনাদের গ্রামের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমি যখন ঢাকা থেকে গ্রামে আসি তখন গ্রামীণ দৃশ্যগুলো ফটোগ্রাফির মাধ্যমে আমার বাংলা ব্লগে শেয়ার করি। গ্রামীন মেঠো পথে হেঁটে যেতে ভীষণ ভালো লাগে। প্রতিটি ফটোগ্রাফি সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

গ্রাম বাংলার মেঠো পথ দিয়ে হেঁটে যেতে আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে দুই পাশে যদি এরকম ধানক্ষেত থাকে তাহলেতো কথাই নেই। জমিতে দেখছি মাত্র কচি ধান লাগিয়েছে। এই ধানগুলো বড় হলে দেখতে আরো সুন্দর লাগবে। খুব সুন্দর সময় কাটিয়েছেন এবং সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

গ্রামীন পরিবেশে ঘুরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে। এই ঘুরাঘুরি করার সময় গ্রামের চিত্রগুলো ফটোগ্রাফি করে ফোনের গ্যালারিতে রাখতে বেশ ভালো লাগে। যা পরবর্তী সময়ে দেখার সুযোগ হয়। আপনি খুব সুন্দর সুন্দর গ্রামের পরিবেশের ফটোগ্রাফি শেয়ার করলে প্রতিটি ফটোগ্রাফি দেখে খুবই ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65219.96
ETH 1963.52
USDT 1.00
SBD 0.37