ভিডিওগ্রাফি || কবুতর পালনের সুন্দরময় দৃশ্যের ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20240612_123840.jpg

আজকে আমি আপনাদের মাঝে অপরূপ সৌন্দর্যময় কবুতরের একটি ভিডিও নিয়ে এসেছি। আসলে এই কবুতরের ভিডিওটি করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আমি গতকাল আমার বড় ভাইয়ের বাসায় গিয়েছিলাম। বড় ভাই তার বাসার ছাদে খুবই সুন্দরভাবে কবুতরের ফার্ম করেছে। আর এই কবুতরের ফার্ম দেখতে পেয়ে অনেক ভালো লাগলো আসলে এর আগে আমি কবুতর পালন করা দেখেছিলাম তার। তবে তখন তিনি বেলকুনিতে কিছু খাঁচার ভিতর কবুতর পালতে ছিল। আজকে এসে দেখতে পেলাম বাসার ছাদে খুবই সুন্দরভাবে কবুতরের ঘর তৈরি করেছে। আর এই ঘরের ভিতরে কবুতরগুলো পালছে। আসলে এই ঘরের ভিতরে কবুতরের খাঁচা রয়েছে। আর সেখানে কবুতরগুলো উড়ে বেড়াচ্ছে। এই দৃশ্যগুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। তাই কবুতর গুলো দেখতে পেয়ে আমার অনেক বেশি ভালো লেগেছে। সেই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওগ্রাফি করে রেখেছিলাম। আজকে তাই সেই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি এই কবুতরের ভিডিও দেখতে পেয়ে আপনাদের ভালো লাগবে।


IMG_20240612_123805.jpg

কবুতরের ভিডিওগ্রাফি👇


বাসার ছাদে বড় ভাইয়ের এই কবুতরের সাথে আমি যতটুকু সময় উপভোগ করেছি, অনেক আনন্দের সাথে উপভোগ করেছি। কারণ এই কবুতরগুলো এত পোষা হয়েছে কেউ গেলেই তার কাছে চলে আসে। আর বড় ভাই তো ডাক দিলেই তার কাছে ছুটে আসে। এই কবুতরগুলো সত্যি অসাধারণ। আসলে কবুতর যারা পালন করে, কবুতরের সাথে যারা সময় পার করে তাদের প্রতি কবুতরের যেন একটা অন্যরকম ভালোবাসা থাকে। আর কবুতর যেহেতু শান্তির প্রতীক যার কারণে কবুতর খুব সহজেই পোষ মানিয়ে নেয়। বিশেষ করে রেসার কবুতর আমি দেখতে পেলাম। আর এই রেসার কবুতর রেস দেওয়ার জন্যই বড় ভাই তৈরি করেছে। রেস দেওয়ার কবুতরের দাম অনেক বেশি। আসলে কবুতরের মধ্যে রেসার কবুতরের প্রতিযোগিতা প্রতিবছরই আমাদের এখানে হয়ে থাকে, যার কারণে এই কবুতরের চাহিদা অনেক বেশি।


IMG_20240612_123714.jpg

তাই বড় ভাইয়ের বাসার ছাদে এই কবুতরের পালন করার দৃশ্য আর কবুতরের সাথে কিছু মুহূর্ত উপভোগ করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে সাদা কবুতর গুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়। আর সাদা কুহা কবুতর রয়েছে। আর এই কবুতরের ডাক শুনলে যেন মন মুগ্ধ হয়ে যায়। তারপরে লাল কোহা কবুতর রয়েছে, বিশেষ করে বিদেশি জাতের আমি বিভিন্ন কবুতর দেখতে পেয়েছি। কতগুলো কবুতরের নাম আমি জানিনা। তবে ব্ল্যাক বিউটি, হোয়াইট বিউটি, রেসার, কহা এই কবুতর গুলো দেখতে পেয়ে আমার অনেক বেশি ভালো লাগলো। তাই কবুতরের সাথে খুবই সুন্দর মুহূর্ত উপভোগ করেছি, আর এই ভিডিওটি করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার ভিডিওগ্রাফিটি দেখে আপনাদের ভালো লাগবে।🙏🎥🙏


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণভিডিওগ্রাফি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন কবুতর পালনের সুন্দর সময়ের দৃশ্যের ভিডিওগ্রাফি। আসলে কবুতর হচ্ছে শান্তির প্রতীক। আসলে আমিও ভাই আমার বাড়িতে অনেক কবুতর পালন করে থাকি। আপনার শেয়ার করা এই জাতের কবুতরগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। কিন্তু সব থেকে বেশি ভালো লাগে সিরাজী জাতের কবুতরগুলো। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার বড় ভাই বাসার ছাদে খুব সুন্দর কবুতর পালন করে। কবুতর গুলো দেখে খুব ভালো লাগলো। কবুতর হচ্ছে শান্তির প্রতীক। দেখলেই অন্যরকম একটা অনুভূতি কাজ করে। ভিডিওগ্রাফি টা দেখে খুব ভালো লাগলো। আপনি দারুন মুহূর্ত কাটিয়েছেন সেখানে। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমাদের বাসায় আগে অনেক কবুতর ছিল। এখন অনেকটাই কমে গেছে। হঠাৎ করে অসুস্থ হয়ে অনেকগুলো কবুতর একসাথে মারা গেছে। আপনার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখে অনেক ভালো লাগলো ভাইয়া। কবুতরগুলো দেখতে অনেক সুন্দর লাগছে।

 2 years ago 

আপনার কবুতরের ভিডিওগ্রাফিটা দেখে অসাধারণ লেগেছে ভাইয়া। আমাদের বাড়িট ছাদে অনেকগুলো কবুতর রয়েছে সেগুলো আমাদের বাড়ির উপর তলার ভাইয়া পালে। আমি মাঝে মাঝে যাই কবুতরগুলো দেখার জন্য। প্রায় ৫৫ টা কবুতর রয়েছে সেখানে। আর কবুতর দেখতে আমার কাছে খুব ভালো লাগে। প্রায় কয়েকবার ভিডিও করেছিলাম।আজ আপনার কবুতরগুলোর সাথে ভিডিওগ্রাফিটা দেখে বোঝা যাচ্ছে আপনি খুব সুন্দর সময় কাটিয়েছেন।

 2 years ago 

বিভিন্ন সময় আপনার কাছ থেকে কবুতরের ফটোগ্রাফি দেখে থাকি। আপনি আজকে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে শেয়ার করলেন। সত্যি কবুতর পালন বিষয়টি আমার কাছে খুবই ভালো লাগে। আপনার ভিডিওটি দেখে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওটি নিয়ে শেয়ার করার জন্য।

 2 years ago 

কবুতর পালন করা একটা শখ। অনেকের মধ্যে এই শখের তীব্র আকাঙ্খা দেখা যায়। বিশেষ করে এখন অনেকেই আপনার ভাইয়ের মতো বাসার ছাদে কবুতর পালন করে থাকে। বেশ চমৎকার লাগছে। কবুতর গুলো বেশ সুন্দর। ভিডিওগ্রাফি টা বেশ চমৎকার করেছেন ভাই। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে ভিডিওগ্রাফি টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

আপনার বড় ভাই মনে হয় খুব সৌখিন কবুতর পালনের প্রতি, এজন্য বাসার ছাদে কবুতর পালন করেছে। তবে কবুতরগুলো দেখে মনে হচ্ছে তারা খুবই সতেজ এবং পুষ্ট। অন্যদিকে কবুতরগুলো খুব সুন্দর ভাবে খেলাও করে বেড়াচ্ছে , যেটা দেখতে অনেক বেশি ভালো লাগছে। যাইহোক, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, এত সুন্দর একটা ভিডিওগ্রাফি আমাদের সামনে তুলে ধরার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64366.61
ETH 1882.31
USDT 1.00
SBD 0.37