আলু দিয়ে মজাদার মুরগির মাংস রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আমি আপনাদের মাঝে মজাদার মুরগির মাংস রেসিপি নিয়ে আসলাম। আসলে আলু দিয়ে মুরগির মাংস রেসিপি তৈরি করতে এবং সেই রেসিপি খেতে খুবই মজা লাগে। আমি কিছুদিন আগে আমার বড় আপুর বাসায় গিয়েছিলাম। বড় আপুর বাসায় গিয়ে এই সুস্বাদু মুরগির মাংস রেসিপি তৈরি করেছি। আসলে এই রেসিপি আপু তৈরি করেতে ছিলো,আমি আপুকে বললাম।আমি রেসিপি তৈরি করতে পারি, আমিও এখন মুরগির মাংস এবং অন্যান্য রেসিপি তৈরি করতে পারি যার। কারণে আপুকে সাহায্য করতে বললাম এবং আমি এই রেসিপিটা তৈরি করা শুরু করলাম। আমি যখন রেসিপি তৈরি করতে ছিলাম, তখন আপু চেয়ে চেয়ে দেখতে ছিল আর বলতে ছিল তুই তো সত্যি সত্যি অনেক রেসিপি তৈরি করা শিখে ফেলেছিস। তুই তো ভালোই রেসিপি তৈরি করতে পারিস। বিয়ের পরে তোর বউয়ের আর তাহলে কষ্ট করতে হবে না। কথাটা শুনে তখন হাসি আসলো। তারপরে বললাম যে আমার বাংলা ব্লগে পোস্ট করার জন্যই এই রেসিপিসহ আরও অনেক রেসিপি আমি শিখেছি।তারপরে আমি রেসিপিটা ভালোভাবে তৈরি করা শুরু করে দিলাম, তো বন্ধুরা চলুন রেসিপিটা দেখা শুরু করা যাক।


IMG_20240418_112806-removebg-preview.png

🍛প্রয়োজনীয় উপকরণ


IMG_20240418_110537.jpg

উপাদানপরিমাণ
১) মুরগী মাংস৮০০ গ্রাম ।
২) মরিচের গুঁড়াপরিমানমতো।
৩) হলুদের গুঁড়াপরিমানমতো।
৪) মসলা বাটাপরিমানমতো।
৫) লবণপরিমানমতো।
৬)সয়াবিন তেল৪০০ গ্রাম।
৭)আলু২০০ গ্রাম।
৯)পিঁয়াজ১৫০ গ্রাম।
১০) কাঁচা মরিচ১০০ গ্রাম।
আলু দিয়ে মজাদার মুরগির মাংস রেসিপি রান্না করা শুরু করে দিলাম,যেভাবে রান্না করেছি আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করছি।
ধাপ-১🍲
IMG_20240418_110602.jpgIMG_20240418_110548.jpg
  • মজাদার এই রেসিপি তৈরি করার জন্য, প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ এবং অন্য অন্য মসলা দিয়ে জ্বাল দিতে লাগলাম।
ধাপ-২🍲
IMG_20240418_110628.jpgIMG_20240418_110614.jpg
  • তারপরে আস্তে আস্তে পরিমাণমতো পানি দিয়ে ঝোল করে, আমি এই মসলার ঝোল তৈরি করে নিলাম।
ধাপ-৩🍲
IMG_20240418_110905.jpgIMG_20240418_110646.jpg
  • তারপরে মসলা ঝোলের ভিতরে, আলু সবজিগুলো দিয়ে কিছুক্ষণ জ্বাল দিয়ে নিলাম।
ধাপ-৪🍲
IMG_20240418_110939.jpgIMG_20240418_110924.jpg
  • তারপরে মুরগির মাংস পিসগুলো, আমি এই রেসিপি মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম।
ধাপ-৫🍲
IMG_20240418_110443.jpgIMG_20240418_110408.jpg
  • আস্তে আস্তে জ্বাল দিয়ে নিলাম ও পরিমাণমতো পানি দিয়ে ঝোল করে, এই রেসিপিটা ঢাকনা দিয়ে ঢেকে জ্বাল দিতে লাগলাম।
শেষের-ধাপ-🍲
IMG_20240418_110514.jpgIMG_20240418_110457.jpg
  • তারপরে আস্তে আস্তে জ্বাল দিয়ে এভাবে আমি এই রেসিপি শেষের ধাপে এসে পৌঁছালাম। শেষে যাবে এসে পৌঁছাতে পেরে খুবই ভালো লাগছে। কারণ রেসিপি কালারটা অসাধারণ হয়েছিল।
👇পরিবেশন🍲

IMG_20240418_112749-removebg-preview.png

আমি যখন এই রেসিপিটা তৈরি করলাম। তখন আপু ভেবেছিল এই যে রেসিপিটা খেতে খুব একটা মজাদার হবে না। কিন্তু আমি তো রেসিপি অনেক আগে থেকেই তৈরি করি এবং আমার তৈরি রেসিপি খেতে অনেক মজাদার হয়, সেটা আপনি তো জানতেই না। যাইহোক যখন রেসিপি তৈরি করে খেতে বসলাম, তখন আমার এই রেসিপি খেয়ে সবাই অনেক প্রশংসা করল, আর অনেক কথাই বলল, যাই হোক সে কথাগুলো শুনে খুবই ভালো লাগলো আর এই রেসিপিটা খেতে সত্যি অনেক মজাদার হয়েছিল।তো বন্ধুরা আজকে এই পযর্ন্ত পরবর্তীতে আপনাদের মাঝে ভিন্ন কোন রেসিপি নিয়ে হাজির হবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইলো। 🍲🙏🍲।

new.gif

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণরেসিপি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আলু দিয়ে মজাদার মুরগির মাংস রেসিপি দেখে অনেক ভালো লাগলো। খুবই সহজ একটি রেসিপি হয়েছে। এই রেসিপিতে মসলা গুলো পরিমান মত দিয়ে আলু মুরগির মাংস গুলো দিয়ে দিলেই রেসিপি হয়ে যায়। ধন্যবাদ।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আলু দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি। এমনিতেই মুরগির মাংস রান্না করলে খেতে সত্যি বেশ ভালো লাগে। রেসিপি তৈরির পদ্ধতির সাথে সাথে আপনি রেসিপি তৈরির বেশ সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

বাহ ভাইয়া আপনি দেখছি রান্না করতে বেশ ভালোই পারদর্শী। আপনি আজকে আমাদের মাঝে আলু দিয়ে মজাদার মুরগির মাংস রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি রেসিপি টি দেখে আমার খেতে ইচ্ছে করছে, জিহ্বায় জল চলে এসেছে। আপনি পরিমাণ মতো সকল উপকরণ সংমিশ্রণ করে খুবই সুন্দর রেসিপি তৈরি করেছেন।

 2 years ago 

মুরগির মাংস আমার বেশ পছন্দের আর এভাবে আলু দিয়ে রান্না করলে খেতে আমার কাছে বেশ ভালই লাগে। আপনার রেসিপি'র কালার দেখে বোঝা যাচ্ছে রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

মুরগির মাংস খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তাছাড়া এভাবে আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে। আপনার তৈরি রেসিপি দেখতে ভীষণ লোভনীয় লাগছে। খেতে নিশ্চয় অনেক সুস্বাদু হয়েছিলো। ধন্যবাদ রেসিপি তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

ভালোই তো আপনি আপনার আপুর বাসায় যেয়ে মজাদার মুরগির রেসিপি তৈরি করেছেন । আপনার আপু কিন্তু ঠিকই বলেছে আপনি রান্না শিখে গিয়েছেন তাহলে তো আর আপনার বউয়ের কোন কষ্টই হবেনা আপনি রান্না করতে পারবেন । ভালো লাগলো ভাই আপনার রেসিপিটি দেখে ।

 2 years ago 

আলু দিয়ে এভাবে মুরগির মাংস রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। ভাই আপনি অনেক সুস্বাদু ভাবে রেসিপিটা তৈরি করেছেন মনে হচ্ছে। আমাদের বাসায় প্রায়ই এই রেসিপিটা তৈরি করা হয়। এরকম মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 63427.77
ETH 1877.48
USDT 1.00
SBD 0.37