আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖

in আমার বাংলা ব্লগ2 years ago

"

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20240326_111538.jpg

প্রতি সপ্তাহের মতো আজকেও আমি ভালোবাসার কিছু অনু কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আসলে ভালোবাসার কবিতা গুলো লিখতে আমার খুবই ভালো লাগে। আর ভালোবাসা হলো দুটি মনের মিল, হৃদয় থেকে এই ভালোবাসার জন্ম হয়। তাই হৃদয় থেকেই যেন ভালোবাসার প্রিয় মানুষের প্রতি মনের কিছু অনুভূতি এবং মনের কিছু ইচ্ছা থাকে। যেগুলো আমরা নিজেরা প্রকাশ করে থাকি। আর আমি এই মনের অনুভূতিগুলোই অনু কবিতার মাধ্যমে প্রকাশ করেছি। আর আপনাদের মাঝে আমার লেখা কিছু ভালোবাসার অনু কবিতা শেয়ার করলাম। আশা করছি আমার এই অনু কবিতাগুলো পড়ে আপনাদের ভালো লাগবে।


একগুচ্ছ অনু কবিতা
মোঃরায়হান রেজা

অনু কবিতা-১

তোমার সাথে ভিজবো আমি বৃষ্টিময় দিনে,
ভালোবাসার গান বলবো তোমার হাতে হাত রেখে।
তোমার হাত ধরে হাঁটবো আমি এই মেঠো পথে,
ভালোবাসার বৃষ্টি ছড়িয়ে পড়বে যে চারদিকে।
ভালোবাসার রংধনু ভেসে উঠবে নীল আকাশে,
পরিবেশটা হবে শীতল ভালোবাসার পরশে।

অনু কবিতা-২

জোসনা ভরা ঐ গভীর রাতে আকাশের দিকে তাকিয়ে।
তোমার কথা ভাবি আমি নিরবে,
ভালোবাসার পরশে হারিয়ে যেতে মন চাই,
জোসনা ভরা এই গভীর রাতে।
তারাগুলো গুনবো আমি তোমার কোলে মাথা রেখে,
রাত পার হয়ে যাবে এভাবেই ভালোবাসার গল্প বলতে বলতে।

অনু কবিতা-৩

জীবনে মরনে থাকতে চাই প্রিয়,
আমি তোমারই সাথে।
ভালোবাসার রঙিন স্বপ্ন ছড়িয়ে দেবো,
এই সুন্দর পৃথিবীতে।
ভালোবাসায় ভরে উঠবে আমার জীবন জুড়ে,
যদি থাকো তুমি আমার পাশে আজীবন ধরে।

অনু কবিতা-৪

তোমার মুখের ওই মিষ্টি হাসি,
আমি দেখতে খুবই ভালবাসি।
তোমার মুখের হাসি দেখলেই,
মন হয়ে যায় ভালো।
তাইতো বারেবারে চেয়ে থাকি,
দেখতে তোমার ঔই মুখের হাসি।

fox-ga73d03b37_1920.png

source

ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে আমাদের মনের অনেক স্বপ্ন, অনেক কল্পনা জাগে। তাকে নিয়ে সারা জীবন বেঁচে থাকার ইচ্ছা জাগে এবং তাকে নিয়েই যেন আমাদের সকল স্বপ্ন থাকে। এই ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে কিছু কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার লেখা এই অনু কবিতা গুলো পড়ে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকে পর্যন্তই। পরবর্তীতে আবারও আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া রইলো।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আপনি প্রতিনিয়ত খুবই চমৎকার কবিতা লিখে যাচ্ছেন। আপনার লেখা কবিতাগুলো পড়ে ভীষণ ভালো লাগছে। আজকেও খুবই চমৎকার কবিতা লিখেছেন। এত চমৎকার অনু কবিতা গুলো লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Wow Rayhan! 👏 Your love poems are like whispers of the heart, so full of tenderness and longing. 💕 The imagery you evoke is breathtaking, transporting readers to those magical moments of connection. ✨ Keep sharing the music of your soul! 🎶 #BanglaPoetry #LovePoems #Emotions #HeartfeltWords #BeautifulBangladesh 🇧🇩

 2 years ago 

এটা অবশ্য ঠিক বলেছেন ভাইয়া ভালোবাসা হলো দুটি মনের মিল। আর প্রিয় মানুষটির সাথে যদি মনের মিল হয় তাহলে ভালোবাসা সার্থক হয়। আপনার লেখা কবিতা পড়ে খুবই ভালো লেগেছে। আপনি অনেক ভালো কবিতা লিখেন ভাইয়া। চমৎকার ছিল আপনার লেখা কবিতার লাইন গুলো। ধন্যবাদ আপনাকে দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রত্যেকটা অনু কবিতা খুবই সুন্দর হয়েছে ভাইয়া। প্রত্যেকটা কবিতা আমার কাছে পড়ে ভীষণ ভালো লেগেছে। প্রিয় মানুষকে নিয়ে কবিতা গুলো লিখেছেন। আমার কাছে ২ নং কবিতাটা অনেক বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একগুচ্ছ কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে অসাধারণ কিছু কোন কবিতা লিখেছেন। আপনারাই অনু কবিতা পড়ে আমার অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

প্রতি সপ্তাহে আমি চেষ্টা করে আপনার লেখা কবিতা গুলো পড়ার জন্য। এ ধরনের ছোট ছোট অনু কবিতা গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর সুন্দর চারটি অনু কবিতা লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার লেখা একগুচ্ছ অনু কবিতা আমার কাছে খুবই ভালো লেগেছে। খুব সুন্দরভাবে কবিতা গুলো আপনি লিখে আমাদের মাঝে প্রকাশ করেছেন। অনেক সুন্দর হয়েছে ছোট ছোট কবিতা গুলো। কবিতাগুলো ভালোবাসার কবিতা হওয়ায় আরো ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64519.41
ETH 1856.77
USDT 1.00
SBD 0.38