গ্রামের অপরূপ সৌন্দর্যময় প্রকৃতির দৃশ্য উপভোগ ও ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


প্রকৃতির অপরূপ সুন্দরময় দৃশ্য গুলো দেখতে খুবই ভালো লাগে। আর এই প্রকৃতির দৃশ্যগুলোর মাঝে ভ্রমন করতেও যেন আমার অনেক বেশি ভালো লাগে। আসলে শহর অঞ্চলে ইট পাথরের এই দৃশ্যের মাঝে আর মন টিকতে ছিল না। বর্তমানে এত গরম পড়েছে, গাছপালার পাশে গেলে একটু ভালো লাগে। তাই শহর ছেড়ে আমি গ্রামে এসেছি, আর এই গ্রামের সবুজ প্রকৃতির ফসলের মাঠের দৃশ্য গুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। তাই বিকেলবেলা বের হয়েছি পরিবারের সকলকে সাথে নিয়ে খালার বাড়িতে ভ্রমণ করার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর সেই ভ্রমণের মুহূর্তটা অনেক আনন্দের সাথে উপভোগ করেছি। বিশেষ করে গ্রাম অঞ্চলের রাস্তা দিয়ে যাওয়ার মুহূর্তটা অনেক বেশি আমি উপভোগ করেছি। তাই এই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্যই ফটোগ্রাফি গুলো করে রেখেছিলাম। আজকে সেগুলো শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছে। আশা করছি গ্রামের এই দৃশ্য গুলো ফটোগ্রাফি দেখে আপনাদের ভালো লাগবে।


ফটোগ্রাফি-১👇

IMG_20240421_151847.jpg

আমার আম্মাকে সাথে নিয়ে এবং মামাদের সাথে নিয়ে যখন খালার বাড়িতে ভ্রমণ করার উদ্দেশ্যে রওনা দিলাম। খালাদের গ্রামে এসে খুবই ভালো লাগলো, কারণ তাদের গ্রামের ফসলের মাঠ যেন অনেক বড় ছিল। আর বিশাল এই ফসলের মাঠের দিকে তাকিয়ে চোখ যেন জুড়িয়ে গেল। শুধু সবুজ আর সবুজ। এত সৌন্দর্যময় দৃশ্য দেখে খুবই ভালো লাগলো।
ফটোগ্রাফি-২👇

IMG_20240421_151900.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৩👇

IMG_20240421_151709.jpg

এই ফসলের মাঠের পাশ দিয়ে যাওয়ার সময়, দেখতে পেলাম কিছু কিছু ফসলের মাঠের সবুজ প্রকৃতি যেন সোনালী বর্ণ ধারণ করেছে। মনে কিছু কিছু ফসলের মাঠের ধান পাঁকা শুরু করেছে, আর কিছু কিছু সবুজও ফসলের জমিতে আসলে সোনালী বর্ণ দেখা যাচ্ছে। তখন দেখতে অন্যরকম একটা মুহূর্ত কাজ করে। আর কিছুদিন পরে থেকেই এই সবুজ প্রকৃতির ফসলের মাঠ যেন পুরো সোনালি বর্ণের পরিণত হবে।
ফটোগ্রাফি-৪👇

IMG_20240421_151823.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৫👇

IMG_20240421_151737.jpg

এই সবুজ প্রকৃতির ফসলের মাঠের পাশে দেখতে পেলাম, পটলের চাষাবাদ করেছে। বিশাল বড় একটি জমিতে পটলের বাগান করা হয়েছে। আর এখানে পটল সবজি চাষাবাদ করা হয়েছে, আসলে গ্রাম অঞ্চলে অনেক ফসলের জমিতে সবজি চাষ করা হয়। আর সেই মুহূর্তগুলো দেখতে অনেক ভালো লাগে। রাস্তার পাশে এই ফসলের মাঠে পটলের চাষাবাদ দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। তাই ফটোগ্রাফি করলাম।
ফটোগ্রাফি-৬👇

IMG_20240421_151757.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৭👇

IMG_20240421_151657.jpg

রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আসলে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যেত অনেক ভালো লাগে। কারণ এই রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম, তখন বাতাস ছিল প্রচুর। আর এই শীতল বাতাসে মন যেন অনেক ভালো হয়ে যাচ্ছিল। রাস্তার পাশ দিয়ে কাঁঠাল গাছ লাগানো হয়েছে এবং কাঁঠাল ফল ধরেছে, এই দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগলো।
ফটোগ্রাফি-৮👇

IMG_20240421_151719.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৯👇

IMG_20240421_151835.jpg

তারপরে হেঁটে হেঁটে গ্রামের মধ্যে খুবই সুন্দর একটি ব্রিজ দেখতে পেলাম। এই ব্রিজটি একদম নতুন তৈরি Play হয়েছে। আর এই ব্রিজের পাশে এসে খুবই ভালো লাগলো। তাই ব্রিজের উপরে আমরা দাঁড়ালাম এবং ব্রিজের এই সৌন্দর্যময় দৃশ্য দেখে ফটোগ্রাফি করতে লাগলাম।
ফটোগ্রাফি-১০👇

IMG_20240421_151917.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-১১👇

IMG_20240421_152010.jpg

সবাই মিলে যখন ব্রিজের উপরে আসলাম। তখন দৃশ্যটি আমার খুবই ভালো লেগেছে। আসলে চারপাশে সবুজ প্রকৃতির দৃশ্য আর ফসলের মাঠের এই সবুজ দৃশ্যের মধ্যে দিয়ে নতুন ব্রিজের দৃশ্যটি আমার খুবই ভালো লেগেছে। যার কারণে আমার আম্মা, মামা ও অন্য আরো কয়েকজনের আমি দাঁড় করিয়ে ফটোগ্রাফি করে রাখলাম। আসলে এই দৃশ্যটি স্মৃতি হয়ে থাকবে আমাদের স্মৃতির পাতায়। যার কারণে আমি এই মুহূর্তের ফটোগ্রাফি করেছি।
ফটোগ্রাফি-১২👇

IMG_20240421_152112.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

আসলে অনেকদিন পর মামা খালা ও আম্মাকে সাথে নিয়ে খালার বাড়িতে ভ্রমন করতে গিয়েছিলাম।গ্রামের এই সবুজ প্রকৃতির মধ্যে ভ্রমণ করা মুহূর্তটা আনন্দের সাথে উপভোগ করেছি। আর এই ভ্রমণের মুহূর্তটা আমার খুবই ভালো লেগেছে। তাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য ফটোগ্রাফি গুলো করে রেখেছিলাম। সেই ফটোগ্রাফি গুলো শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছে। আশা করছি গ্রামের এই দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের ভালো লাগবে।🙏🌹🙏


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণফটোগ্রাফি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে আমার কাছেও বেশ ভালো লাগে। সবাইকে নিয়ে খুব সুন্দর গ্রামীন দৃশ্য উপভোগ করেছেন এবং চমৎকার ফটোগ্রাফি করেছেন আপনি। গ্রামীন দৃশ্যগুলো কাছ থেকে দেখতে খুবই ভালো লাগে। সৌন্দর্য উপভোগ করা এবং চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনার ফটোগ্রাফির মাধ্যমে দারুন ভাবে গ্রাম্য সৌন্দর্য উপস্থাপন করেছেন অতি সৌন্দর্যগুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম।
সবুজ ফসলের মাঠ সবুজ গাছপালা মুক্ত বাতাস গ্রামের মেঠো পথ কি অসাধারণ সৌন্দর্য।
যেখানেই থাকি না কেন তাই তো বারবার পিছুটানে।

 2 years ago 

সুন্দর কিছু দৃশ্য শেয়ার করলেন আপনি অনেক ভালো লাগলো। যেহেতু খালার বাড়িতে যাচ্ছিলেন মামা আর আম্মুকে নিয়ে। সেই সুযোগে আপনি খুব সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করলেন এবং ভিডিও শেয়ার করলেন। সত্যি গ্রামে না গেলেই এমন সুন্দর দৃশ্য দেখার কখনো সম্ভব হয় না। আর ফসলের মাঠ টা দেখছি অনেক বড় দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

গরম থেকে বাঁচতে শহর থেকে গ্রামে চলে যাওয়ার আইডিয়া টা খারাপ না। শহরের চেয়ে গ্রামে গরম অনেক কম। গ্রামে গাছপালা বেশি থাকাই এইটা হয়ে থাকে। দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো ভাই। গ্রামের সবুজ মাঠ গাছপালা দেখতে খুবই সুন্দর লাগছে। একেবারে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। এটা ভাষায় প্রকাশ করার মতো না। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

চমৎকার কিছু প্রাকৃতিক ফটোগ্রাফি শেয়ার করেছেন। আসলে গ্ৰামিণ পরিবেশে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। তাছাড়া গ্ৰামের এমন সবুজ শ্যামল অপরুপ সৌন্দর্যের দৃশ্য গুলো বারবারই আমাদের মুগ্ধ করে। সবমিলিয়ে দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64437.74
ETH 1851.67
USDT 1.00
SBD 0.38