"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20240326_111538.jpg

গতকাল রাতে আমি বাসার ছাদে রাত দুইটা পর্যন্ত ছিলাম। আসলে বাসার ছাদে নিরিবিলি পরিবেশের মধ্যে বসে থাকতে খুবই ভালো লাগতেছিলো,বাসার ছাদে আমি একটা লাইটিং এর ব্যবস্থা করেছি মআর সেখানে বসে থাকার ও ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে ফ্যানে বাতাসে যেন গরম লাগে। তাই ছাদে যখন গিয়েছি ছাদে প্রকৃতির নিরিবিলি বাতাস বইতে ছিল, আর এত শীতলতম বাতাস ছিল, যা আমার অনেক বেশি ভালো লেগেছে এরকম পরিবেশের মধ্যে থেকে যেন মন আসতে চাচ্ছিল না। আসলে এই নিরিবিলি পরিবেশের মধ্যে বসে থেকে প্রিয় মানুষকে নিয়ে কবিতা লেখা শুরু করে দিলাম। আসলে যারা যারা বাসায় থাকে, তারা যদি রাতের বেলা বাসার ছাদে আসেন তাহলে বুঝতে পারবেন কত সুন্দর মুহূর্ত উপভোগ করা যায়। এরকম সুন্দর পরিবেশের মধ্যে মুহূর্তগুলো উপভোগ করতে পেরে আমার খুবই ভালো লেগেছে, তাই মনের অনুভূতি ও প্রিয় মানুষকে কেন্দ্র করে কিছু অনু কবিতা লিখেছি, যা আপনাদের মাঝে শেয়ার করলাম।


একগুচ্ছ অনু কবিতা
মোঃরায়হান রেজা

অনু কবিতা-১

মেঘলা আকাশ মেঘলা দিন,
বৃষ্টি নামবে সারা দিন।
ভিজবো আমি তোমার সাথে,
বৃষ্টিময় এই ভালোবাসার দিনে,

ভালোবাসে হাত দুটি দাও বাড়িয়ে,
বৃষ্টিতে ভিজে ভালোবাসার ছড়িয়ে দেবো,
এই সুন্দর পৃথিবীর মাঝে।

অনু কবিতা-২

তোমার ভালোবাসার চিঠি পেয়ে,
আনন্দের হাসি আমার দুচোখে ফোঁটে।
তোমারও ভালোবাসার কথাগুলো,
হৃদয়ে যেন আমার গভীরভাবে বেজে ওঠে।

হৃদয়ের সকল অনুভূতি শুধু তোমার জন্য।
তাইতো তোমায় ভালোবেসে,
আমি হতে চাই ধন্য।

অনু কবিতা-৩

অচেনা এই শহর মাঝে,
এসেছি আমি হাজারো স্বপ্ন নিয়ে,
স্বপ্ন পূরণের লক্ষণ নিয়ে,
চলছি আমি একা নিরবে।

কিভাবে টিকে থাকবো আমি,
এই শহর মাঝে,
চেষ্টা চালিয়ে যাচ্ছি তাই,
মনের সকল শক্তি দিয়ে।

অনু কবিতা-৪

তুমি আসবে বলে ভালবাসার নৌকো নিয়ে,
এসেছি আমি নদীর পাড়ে।
তোমায় ভাসিয়ে নিয়ে যাব,
ভালোবাসার এই নৌকাতে করে।

তোমাকে ভালোবাসার গল্প শোনাবো,
আমার হৃদয় অনুভূতি দিয়ে,
তুমি শুধু থাকবে আমার হয়ে,
জনম জনম ধরে।

fox-ga73d03b37_1920.png

source

জোসনাময় রাতে নিরিবিলি পরিবেশের মধ্যে রাতের বেলা বাসার ছাদের মুহূর্তগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। আর এরকম পরিবেশের মধ্যে থেকে বসে থেকে প্রিয় মানুষকে কেন্দ্র করে ও মনের কল্পনার অনুভূতি নিয়ে কবিতা লিখতে অনেক বেশি ভালো লেগেছে। তাই এই অনু কবিতাগুলো লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার অনু কবিতা গুলো পড়ে ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হবো,সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,এই দোয়া রইলো। 💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাসার ছাদে সুন্দর একটি ব্যবস্থা করেছেন জেনে ভালো লাগলো ভাইয়া। এই গরমে রুমে থাকা খুবই কষ্টের। এই সকাল সকাল দারুন কিছু অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো। কবিতার লাইনগুলো চমৎকার হয়েছে ভাইয়া।

 2 years ago 

ভাই আপনার অনু কবিতা গুলো সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ভালোবাসার মানুষকে কেন্দ্র করে অনু কবিতা লিখলে সেই কবিতাগুলো পড়তে খুব সুন্দর লাগে। সুন্দর দিনে বাসার ছাদে গিয়ে বেশ দারুন দারুন অনু কবিতা লিখেছেন। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

বাসার ছাদে শীতল বাতাসে খুবই ভালো লাগে। আপনি রাত দুইটা পর্যন্ত ছিলেন আর সেখানে বসার ব্যবস্থা করেছেন, নিরিবিলি এই বাতাসের ভিতর ভালোবাসার অনুভূতি নিয়ে খুবই সুন্দর অনু কবিতা লিখেছেন। অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে একগুচ্ছ অন কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতাটি আপনি চারটি খন্ডে বিভক্ত করে আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতার প্রতিটা প্যারা পড়তে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে প্রত্যেকটা ভালোবাসার মানুষ তার প্রিয় মানুষের জন্য হৃদয় উজার করে দেয়। ধন্যবাদ এত সুন্দর একটি অনু কবিতা লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক রাত পর্যন্ত ছাদে ঠান্ডা একটা পরিবেশে সময় কাটিয়েছেন। ফ্যানের বাতাস আসলেই গরম। প্রকৃতির যে বাতাস সেটা একদমই শরীর ও মন প্রশান্ত করে দেয়। এমন একটা ওয়েদারে প্রিয় মানুষকে নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। প্রত্যেকটা কবিতা পড়ে খুবই ভালো লাগলো। বিশেষ করে প্রথম দুইটা কবিতা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আজকে আপনি মনের অনুভূতি দিয়ে খুব সুন্দর অনু কবিতা লিখেছেন। আসলে আপনার অনু কবিতাগুলো পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো। নিঝুম বাতাসের মধ্যে বসে থাকলে প্রিয় মানুষের কথা বেশি মনে পড়ে। আর এরকম অনুভূতি দিয়ে কবিতাগুলো লিখেছেন আপনি। চমৎকার অনু কবিতা লিখে শেয়ার করেছেন তাই ধন্যবাদ।

 2 years ago 

আসলে এত বেশি প্রচন্ড গরম, এর মধ্যে ছাদে থাকতে তো ভালো লাগবেই। কালকে কিন্তু একটু বেশি গরম পড়েছে আবার ‌‌ও । তবে আজকে কিন্তু বেশ কয়েকটা অনু কবিতা লিখে ফেলেছেন দেখছি। কবিতাগুলো আমার কাছে পড়ে ভীষণ ভালো লাগলো। আসলে আপনার লেখা কবিতা গুলো আমার ভীষণ ভালো লাগে। তাছাড়া অণু কবিতা খুলে সেগুলোতে আলাদা আলাদা অনুভুতি থাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63947.25
ETH 1846.06
USDT 1.00
SBD 0.38