বুটের ডাল দিয়ে মজাদার সবজি রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


কিছুদিন হল প্রচন্ড গরম পড়েছে, আর এই প্রচন্ড গরম ও রোদের কারণে শরীরের জন্য অনেক ক্ষতিকর প্রভাব ফেলছে। বিশেষ করে আমাদের আশেপাশের অনেক বাড়িতেই যেন অসুস্থতার পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আসলে এত গরমে বৃদ্ধ এবং ছোট বাচ্চাদের জন্য খুবই কষ্টকর হয়েছে। তবে এই গরমের কারণে সুস্থ থাকার জন্য আমাদের বেশি বেশি পানি পান করতে হবে, কারণ পানি শূন্যতায় কারণে শরীরের অনেক ধরনের রোগ বালাই সৃষ্টি হতে পারে। যার কারণে বেশি বেশি পানি এবং শাকসবজি খেতে হবে। যার কারণে এই সবজি আমাদের শরীরের এনার্জি বৃদ্ধি করবে। আর এই সবজি খেলে শরীরের পানি শূন্যতা কমে যাবে, যার কারণে আজকে আমি সবজি রেসিপি তৈরি করেছি, যে রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করছি। আসলে গরমের মধ্যে এই সবজি রেসিপি গুলো আমাদের অনেক উপকার করে থাকবে।তো বন্ধুরা চলুন আমার রেসিপিটি দেখা শুরু করা যাক।


IMG_20240423_152450.jpg

🍛প্রয়োজনীয় উপকরণ


GridArt_20240423_153142230.jpg

উপাদানপরিমাণ
১) বুটের ডাল৩০০ গ্রাম ।
২) মরিচের গুঁড়াপরিমানমতো।
৩) হলুদের গুঁড়াপরিমানমতো।
৪) মসলা বাটাপরিমানমতো।
৫) লবণপরিমানমতো।
৬)সয়াবিন তেল৪০০ গ্রাম।
৭) কাঁচ কলা২ টি।
৯)আলু২০০ গ্রাম।
১০)কান্দালপরিমাণমতো।
১১)পিঁয়াজ১৫০ গ্রাম।
১২)কাঁচা মরিচপরিমানমতো।
১৩)কাঁচা পেঁপে১ টি।
বুটের ডাল দিয়ে মজাদার সবজি রেসিপি রান্না করা শুরু করে দিলাম,যেভাবে রান্না করেছি আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করছি।
ধাপ-১🍲
IMG_20240423_152908.jpgIMG_20240423_152843.jpg
  • এই সবজি রেসিপি তৈরি করার জন্য, প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ এবং অন্যান্য মসলা তেলে ভাজতে লাগলাম।
ধাপ-২🍲
IMG_20240423_152822.jpgIMG_20240423_152808.jpg
  • তেলে মসলাগুলো ভেজে নেওয়ার পরে, তার মধ্যে আমি বুটের ডাল ঢেলে দিলাম।
ধাপ-৩🍲
IMG_20240423_152755.jpgIMG_20240423_152744.jpg
  • মসলা দিয়ে এই বুটের ডালগুলো আমি ভালো করে মাখিয়ে ভেজে নিলাম।
ধাপ-৪🍲
IMG_20240423_152731.jpgIMG_20240423_152722.jpg
  • ভেজে নেওয়ার পরে, তার ভিতরে আমি সকল সবজিগুলো ঢেলে দিলাম। আর এই সবজিগুলো আমি বুটের ডালের মসলার সাথে মাখাতে লাগলাম।
ধাপ-৫🍲
IMG_20240423_152701.jpgIMG_20240423_152646.jpg
  • সবজিগুলো মাখিয়ে নিয়ে, পরিমাণমতো পানি দিয়ে ঝোল করে, আমি এই সবজিগুলো সিদ্ধ করার জন্য জ্বাল দিতে লাগলাম।
ধাপ-৬🍲
IMG_20240423_152630.jpgIMG_20240423_152617.jpg
  • আস্তে আস্তে জ্বাল দিয়েই এই ঝোল শুকিয়ে নিলাম এবং সবজিগুলো সিদ্ধ হয়ে গেল।
শেষের-ধাপ-🍲
IMG_20240423_152604.jpgIMG_20240423_152549.jpg
  • তারপরে এই সবজি রেসিপি আরো মজাদার করার জন্য, আমি পেঁয়াজ ও অন্যান্য মসলা তেলে ভেজে এই সবজি রেসিপির মধ্যে দিয়ে মাখিয়ে শেষের ধাপে এসে পৌঁছালাম।
👇পরিবেশন🍲

IMG_20240423_152526.jpg

এই গরমের মধ্যে সুস্বাদু সবজি রেসিপি তৈরি করতে পেরে অনেক ভালো লেগেছে। তবে এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আর এই রেসিপিটি আমাদের শরীরের জন্য অনেক উপকারে আসবে। যার কারণে আমি এই রেসিপি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার সবজি রেসিপি দেখে আপনাদের ভালো লাগবে। তবে সবজি রেসিপি ঠান্ডা হওয়ার পর খেলে খুবই মজা লাগে। আর এই সবজি রেসিপি আমাদের শরীরের জন্য অনেক উপকার করে। কারণ বিভিন্ন রকমের সবজি ও বুটের ডাল দিয়ে তৈরি করা হয়ে থাকে। তো বন্ধুরা আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে এবং আপনারাও এই গরমের ভিতর সবজি বেশি বেশি খাবেন এবং সবজি রেসিপি তৈরি করবেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবারও আপনাদের মাঝে ভিন্ন কোনো রেসিপি নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। 🍲🙏🍲।

new.gif

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণরেসিপি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

বুটের ডাল এবং অনেকগুলো সবজি একত্রিত করে খুবই সুন্দর একটা রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই ধরনের রেসিপিগুলো পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনার শেয়ার করার রেসিপিটা দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

আসলে ভাই সবজি রেসিপি যেমন সুস্বাদু হয়েছিল, তেমনি আমাদের শরীরের জন্য অনেক উপকারে। এই রেসিপিগুলোই গরমের সময় খাওয়া উচিত, আপনার মতামতের জন্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া এই গরমের কথা কি আর বলবো ।এই গরমে আমাদের সকলেরই বেশি বেশি পানি এবং পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন। যাইহোক আজ আপনি বুটের ডাল দিয়ে সবজি দারুন একটা রেসিপি তৈরি করেছেন । দেখেই তো খেতে ইচ্ছে করছে ।এ ধরনের তরকারি রুটি বা পরোটার সঙ্গে খেতে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন, এই ধরনের রেসিপি রুটি কিংবা পরোটার সাথে খেতে বেশি মজা লাগে। আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনি বুটের ডাল দিয়ে খুবই মজাদার সবজি রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। এই ধরনের রেসিপি রুটি কিংবা পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে। তাছাড়া বুটের ডাল খেতে আমি খুব পছন্দ করি। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার এই সবজি রেসিপি আপনার ভালো লেগেছে জানতে পেরে খুশি হলাম। মতামত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও আপনি আজ আমাদের মাঝে বুটের ডাল দিয়ে সবজি রেসিপি তৈরি করেছেন। দেখেই তো খেতে ইচ্ছে করছিল খুব প্রতিটি ধাপ আপনি চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। রেসিপির কালারটি দেখেই বোঝা যাচ্ছিল রেসিপি টি লোভনীয় এবং সুস্বাদু ছিল।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে রেসিপিটা খেতে খুবই মজাদার হয়েছিল।

 2 years ago 

লেখাপড়ার জন্য যখন রাজশাহীতে ছিলাম তখন হোস্টেলে থাকতাম। সেখানে এই বুটের ডাল দিয়ে রান্না করে দিত। খেতে বেশ দারুন লাগতো। আপনি আজকে বুটের ডাল দিয়ে মজাদার সবজি রেসিপি তৈরি করেছেন আপনার তৈরি রান্না করা দেখে সেদিনের ওই কথাটা মনে হয়ে গেল ভাই। খুবই সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আসলে আপনি যখন লেখাপড়ার জন্য রাজশাহীতে ছিলেন তখন এই ডাল দিয়ে মজাদার রেসিপি তৈরি করতেন, জানতে পেরে খুবি ভালো লাগলো।আর আমার রেসিপিটা আপনার ভালো লেগেছে জানতে পেরে খুশি হলাম।

 2 years ago 

বুটের ডাল দিয়ে রান্না করা এরকম সবজি রেসিপিগুলো খেতে বেশ মজাদার লাগে। আপনার এই রেসিপি তৈরির বর্ণনা গুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। একই সাথে এই রেসিপি তৈরিতে কাঁচামরিচের ব্যবহারটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অত্যন্ত সুস্বাদু
একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার রেসিপিটা আপনার ভালো লেগেছে জানতে পেরে সত্যিই আমার কাছে অনেক ভালো লাগছে। মতামত পেয়ে আরো ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বুটের ডাল দিয়ে সবজি রেসিপিটি আসলেই মজাদার হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আমার রেসিপি আপনার ভালো লেগেছে জানতে পেয়ে আমার খুবই ভালো লাগছে। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62238.59
ETH 1773.16
USDT 1.00
SBD 0.38