"আমার বাংলা ব্লগ"// কবিতা // ভালোবাসি তোমাকে 💖

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


couple-geaa98eac9_1280.jpg

source

আজকে সকালবেলা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। যার কারণে অন্যদিনের তুলনায় আজকের দিনটার অনেক বেশি আরামদায়ক ছিল। কারণ আজকের দিনে বাতাস বয়তে ছিল। আর আকাশে প্রচন্ড রোদ ও তাপমাত্রা ছিল না। যার কারণে পরিবেশটা অনেক বেশি ভালো লেগেছে। তাই বাসার বেলকুনিতে বসে এই নীল আকাশের দৃশ্য ও ঠান্ডা বাতাস উপভোগ করতেছিলাম। তখনই প্রিয় মানুষের কথা বারবার মনে পড়তে ছিল। তাই প্রিয় মানুষকে কেন্দ্র করে যেন ভালোবাসার এই কবিতাটি লেখা শুরু করে দিলাম। তাই আপনাদের মাঝে ভালোবাসার এই কবিতাটি শেয়ার করলাম। আসলে ভালবাসার প্রিয় মানুষটি হৃদয়ের গহীনে থাকে। তাকে নিয়ে অনেক স্বপ্ন আমাদের মনের কল্পনাতে তৈরি হয়। সেই কল্পনা থেকে আজকের এই ভালবাসার কবিতাটি লিখে আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগছে।


ভালোবাসি তোমাকে
মোঃরায়হান রেজা

মনের যত আশা আছে শুধু তোমায় নিয়ে,
তাইতো তোমায় ভালোবাসি আজও আমি হৃদয় দিয়ে।
তোমায় নিয়ে থাকবো আমি সুখের ঘরে,
ভালবাসায় ভরিয়ে দিবো তোমার জীবন জুড়ে।


আকাশ বাতাস সাক্ষী রেখে,
ভালোবেসেছি আমি শুধুই তোমাকে।
তাইতো তোমার জন্য পথ চেয়ে থাকি,
আমি যে বারেবারে।

তুমি আসবে বলে পাখিরা গাইছে গান,
নীল আকাশে দলে দলে।
পাখিদের গানে তোমার কথা শুনে,
ছুঁটে এসেছি আমি তোমায় বরণ করতে।

ভালবাসি আমি শুধুই তোমাকে,
তাইতো তোমার কথা ভাবি আমি নীরবে।
তোমার কথা ভাবতে ভাবতে,
দিন কেটে যায় এক পলকে।

মনের অজান্তে তোমায় নিয়ে,
স্বপ্ন দেখেছি আমি অসীম আকারে।
সেই স্বপ্নের মানুষ হয়ে,
থাকবে তুমি আমার জীবন জুড়ে।

আমার জীবনের সাথে জড়িয়ে আছো তুমি,
প্রতিটা রক্তবিন্দু কণে।
তাইতো তোমায় ভালোবাসি,
আমার হৃদয়ের সবটা দিয়ে।

fox-ga73d03b37_1920.png

source

ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে লেখা তোমায় ভালবাসি এই কবিতাটি লিখতে পেরে আমার অনেক ভালো লাগছে। আসলে মনের অনুভূতিগুলো যেন এই কবিতার মাধ্যমে প্রকাশ করেছি। ভালোবাসার প্রিয় মানুষের জন্য মনের অনুভূতি যেন শেষ নেই। এই অনুভূতি যেন মনের ভেতর থেকে নতুন ভাবে তৈরি হতেই থাকে। তাই ভালোবাসার এই কবিতাটি লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার আজকে ভালোবাসার এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে খুব চমৎকার কবিতা লিখেছেন। আপনার কবিতাটি আমারও অনেক ভালো লাগছে। ভালোবাসার মানুষকে নিয়ে আপনার অনুভূতিগুলো কবিতার মাধ্যমে সুন্দর করে প্রকাশ করেছেন। সুন্দর একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

প্রিয় মানুষটাকে এত ভালবাসেন ভাইয়া। আপনার কবিতাটি না পড়লে হয়তো বা জানতেই পারতাম না। আমার কাছে মনে হয় প্রতিটি মানুষের অনুভূতি অনেক সুন্দর ভালোবাসার দৃষ্টিতে। কবিতার লাইনগুলো পড়ে বুঝলাম প্রিয় মানুষটাকে খুবই যত্নে রাখবেন। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন ভাইয়া।আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো।প্রতিটা লাইন মনের মাধুর্য্য দিয়ে লিখেছেন।যা পড়ে বেশ মুগ্ধ হলাম।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ভালো লাগলো আপনার লেখা কবিতা পড়ে। কবিতা আমি খুবই পছন্দ করে থাকি। আমিও আজকে ছোট ছোট কবিতা শেয়ার করেছিলাম। কারণ কবিতা মনের কথা বলে।

 2 years ago 

বাহ ভাইয়া আপনি তো ভালবাসার প্রিয় মানুষকে নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন।ভালোবাসি তোমাকে কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। মনের অনুভূতি দিয়ে কবিতা লিখলে কবিতাগুলো অসাধারণ হয়। আর আপনার কবিতা গুলো এমনিতে চমৎকার হয়। আর যে কবিতার মধ্যে আবেগ এবং প্রেম থাকে ওই কবিতা পড়তে এমনিতে অসাধারণ লাগে। শুরু থেকে শেষ পর্যন্ত কবিতাটি লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

আপনি ভালোবাসার মানুষকে নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া। আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কবিতা উপহার দেন। আপনার লেখা কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে।আজকের কবিতাটা দারুন হয়েছে ভাই। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64418.42
ETH 1870.20
USDT 1.00
SBD 0.38