নাটোরের গ্রীন ভ্যালি পার্কের ফুলের বাগানের কিছু মুহূর্ত ও ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


বেশ কিছুদিন আগে বন্ধুদের সাথে নাটোরে গ্রীন ভ্যালি পার্কে ভ্রমন করতে গিয়েছিলাম। সেই গ্রীন ভ্যালি পার্কে ভ্রমণের মুহূর্তগুলো সত্যিই অসাধারণ ছিল। বিশেষ করে গ্রীন ভ্যালি পার্কের ভিতরে অসাধারণ একটি ফুলের বাগান রয়েছে। আর এই ফুলের বাগানটি দেখতে পেয়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে এভাবে ফুলের বাগান করা হয় এটাই আমি প্রথম দেখেছি। বড় বড় টপ তৈরি করে সুন্দর ভাবে সাজানো হয়েছে আর সেই টপ এর ভিতরে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো ছিলো। আসলে এভাবে ফুলের দৃশ্য দেখতে পেয়ে আমার খুবই ভালো লেগেছে। আর এই ফুলের বাগানের ফটোগ্রাফি করে রেখেছিলাম। আজকে তাই সেই বাগানের সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আমার এই ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগবে, তো বন্ধুরা চলুন ফটোগ্রাফি গুলো দেখে শুরু করা যাক।


ফটোগ্রাফি-১👇

IMG_20240531_095616.jpg

ডায়ানথাস চিনেনসিস ফুলের ফটোগ্রাফি প্রথমে আপনারদের সাথে শেয়ার করলাম। আসলে আমি এই ফুলের নাম জানতাম না পরে আমার বন্ধু বললো যে এই ফুলের নাম ডায়ানথাস চিনেনসিস,আর এই ফুল অনেক জাতের হয়ে থাকে,ফুল গুলো দেখে আমার খুবি ভালো লেগেছে। দেখে অসাধারণ এই ফুল গুলো। সুবাস না থাকলেও দেখে যেন মুগ্ধকর এই ফুল গুলো।
ফটোগ্রাফি-২👇

IMG_20240531_095544.jpg

স্থান:নাটোর, সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৩👇

IMG_20240531_095526.jpg

শাড়ি বেঁধে টপের ভিতরে আমি কসমস ফুল দেখতে পেলাম। আসলে কসমস ফুল গুলো আমার খুবই ভালো লাগে। আর এই ফুল গুলো দেখতে যেমন সুন্দর, তেমনি আকর্ষণীয়। আর এই বাগানে আমি কসমস ফুল দেখতে পেয়ে অনেক বেশি আনন্দিত হয়েছি। কারণ কসমস ফুল আমার খুবই পছন্দের ফুল। তাই আমি এই ফুলেরও ফটোগ্রাফি করলাম।
ফটোগ্রাফি-৪👇

IMG_20240531_095935.jpg

স্থান:নাটোর, সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৫👇

IMG_20240531_095012.jpg

তারপরে আমি মিসলেস ফুল দেখতে পেলাম। আসলে এই ফুলের নাম মিসলেস হলেও এটা আমি রক্ত জবা নামে চিনি। আর এই রক্ত জবা লাল ফুল গুলো আমার খুবই ভালো লাগে। আর এই বাগানে আমি এই ফুলগুলো দেখতে পেয়ে খুবই আনন্দিত হয়েছি। কারণ এই ফুলগুলো আমাদের বাড়িতেও আগে ছিল। এখন আর নেই। তবে এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছে।
ফটোগ্রাফি-৬👇

IMG_20240531_095039.jpg

স্থান:নাটোর, সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৭👇

IMG_20240531_095124.jpg

তারপর আমি চন্দ্রমল্লিকা ফুল দেখতে পেলাম। আর এই ফুলগুলো দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগলো। আসলে টপের মধ্যে এই ফুলগুলো বেশি ফুটে ছিলো। আর টপের ভিতর এই ফুলগুলো হাওয়াতে আরো বেশি এই জন্যই আমার ভালো লেগেছে। কারণ টপের সৌন্দর্য আর ফুলের সৌন্দর্য আমার কাছে অন্যরকম লেগেছে। যার কারণে বাগানটি আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছিলো।
ফটোগ্রাফি-৮👇

IMG_20240531_095730.jpg

স্থান:নাটোর, সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৯👇

IMG_20240531_095328.jpg

এ বাগানে গাঁদা ফুলও ছিল। আসলে গাঁদা ফুল গুলো অনেক সুবাস ছিল। আর এই গাঁধা ফুল গুলো অনেক মরে গেছে কারণ প্রচন্ড রোদ ছিল। যার কারণে কিছু কিছু গাঁদা ফুল মরে যাচ্ছে। আসলে এই টপের ভিতর ফুলগুলো আরো একটু পরিচর্যা করতে হবে। সকাল বিকাল পানি দিলে এই ফুলগুলো আরো ফুটে থাকবে এবং ফুলগুলোর যত্ন ভালো হবে। তাই এই বাগানটিতে আরো পরিচর্যা করা উচিত বলে আমি মনে করি।
ফটোগ্রাফি-১০👇

IMG_20240531_095343.jpg

স্থান:নাটোর, সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-১১👇

IMG_20240531_095449.jpg

তবে এ বাগানটিতে কসমস ফুলগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। কারণ কসমস ফুলগুলো একদম তাজা ফুল ছিল। যা দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আর বাগানে প্রত্যেকটা ফুলের টপ যেন অনেক সুন্দর ভাবে ডিজাইন করা দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। তাই এরকম পরিবেশের মধ্যে একটা সেলফি তুলে রাখলাম, স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য।
ফটোগ্রাফি-১২👇

IMG_20240531_095834.jpg

স্থান:নাটোর, সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

নাটোরের গ্রীন ভ্যালি পার্কে ভ্রমণের মুহূর্তগুলো আমি আনন্দের সাথে উপভোগ করেছি। আর সেই মুহূর্তগুলো বেশি ভালো লাগার কারণ হলো বন্ধুদের সাথে ভ্রমণ করতে গিয়েছিলাম। আর পার্কটি অনেক সুন্দর ছিলো,তারপর এরকম সুন্দর একটি বাগান দেখতে পেয়ে আরো বেশি ভালো লাগলো। কারণ ফুল আমি খুবই পছন্দ করি, যার কারণে এরকম সুন্দর একটি বাগানের মধ্যে আমি কিছু মুহূর্ত আর ফটোগ্রাফি করে রেখেছিলাম। সেই ফটোগ্রাফি গুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগছে। আশা করছি আমার এই ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।🙏🌹🙏


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণফটোগ্রাফি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

ফুলের সৌন্দর্য প্রতিনিয়তই আমাকে মুগ্ধ করে।
তাছাড়া আমার নিজেরও একটি ফুলের বাগান রয়েছে যেটা আমি খুব যত্ন করে থাকি সময় পেলেই।
নাটোর গ্রিন ভ্যালি পার্ক ভ্রমণ করে আপনি খুবই সুন্দর সুন্দর ফুলের আলোকচিত্র আমাদের মাঝে উপস্থাপন করেছেন।
দেখি সত্যি অনেক ভালো লাগলো।

 2 years ago 

ফুল দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায়। টবের মধ্যে এত সুন্দর ভাবে ছোট ছোট গাছে ফুল ধরে আছে যা দেখতে অনেক সুন্দর লাগছে। ফটোগ্রাফি গুলো বেশ দারুণ ছিল। নাটোরের গ্রীন ভ্যালি পার্কের ফুলের বাগানের কিছু মুহূর্ত ও ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

নাটোরের গ্রিন ভ্যালি পার্ক ভ্রমণ করতে গিয়ে বেশ দারুণ ফুলের ফটোগ্রাফি ধারণ করেছেন আপনি। নাটোরের এই পার্কটা বেশ বিখ্যাত। তাই এখানে প্রত্যেক বছর থেকে মানুষ শিক্ষা সফর সহ পিকনিক করার উদ্দেশ্যে যায়। অনেক ভালো লাগলো ভাইয়া আপনার এই ফুলের ফটোগ্রাফি গুলো দেখে।

 2 years ago 

নাটোরের গ্রীনভ্যালি পার্কের অসাধারণ কিছু ফটোগ্রাফি করে ছেন ভাইয়া।গ্রীনভ্যালী পার্কে আগে কখনো যাওয়া হয় নি। তবে আপনার পোস্টের মাধ্যমে অনেক দেখতে পেলাম।আপনার জন্য অনেক শুভকামনা রইল।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

নাটোরের গ্রীন ভ্যালি পার্কের খুব সুন্দর কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। এই পার্কে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে দেখছি। টবের মধ্যে গাছগুলো দেখতে বেশ ভালোই লাগছে। আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। সুন্দর মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

নাটোরের গ্রীন ভ্যালি জায়গাটা আসলেই অনেক সুন্দর ভাইয়া। এই জায়গাটাতে আমিও ভ্রমণ করতে গিয়েছিলাম খুবই ভালো লেগেছিল আমার কাছে। আপনি সেখান থেকে ধারণ করা অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন এটা দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

সবগুলো ফুলের ফটোগ্রাফি সুন্দর ছিল।আমার কাছে ডায়ান্থাস ফুলটি বেশি সুন্দর লেগেছে।এই ফুলগুলোর কালার বিশেষ করে বেশি আকর্ষণীয়।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64086.65
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38