ডিম দিয়ে মিষ্টি কুমড়া ফুলের মজাদার ভাজি রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আমি আপনাদের মাঝে মজাদার ইউনিক একটি ভাজি রেসিপি শেয়ার করছি। আসলে মিষ্টি কুমড়ার ভাজি আমি তৈরি করেছি ডিম দিয়ে। আর এই মিষ্টি কুমড়া ফুলের ভাজি রেসিপি এর আগে আমি কখনোই তৈরি করিনি। তবে এর আগে আমি মিষ্টি কুমড়া ফুল পাকোড়া তৈরি করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম মআর সেই মিষ্টি কুমড়া ফুলগুলো দিয়ে আমি ডিমের মাথে এই মজাদার রেসিপি তৈরি করেছি। আসলে মিষ্টি কুমড়া শাক ভাজি অনেকবার খেয়েছি কিন্তু এই ফুল ভাজি করে এভাবে ডিম দিয়ে তৈরি করা হয়নি। আর এই রেসিপিটা তৈরি করতে পেরে অনেক ভালো লেগেছে।তাই আজকে আপনাদের মাঝে আমার মজাদার ইউনিক মিষ্টি কুমড়া ফুলের ডাঁটা ও ফুল ভাজি রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে।


IMG_20240402_094134.jpg

IMG_20240402_094151.jpg

🍛প্রয়োজনীয় উপকরণ


GridArt_20240402_094628750.jpg

উপাদানপরিমাণ
১) মিষ্টি কুমড়া ফুলপরিমানমতো ।
২) মরিচের গুঁড়াপরিমানমতো ।
৩) হলুদের গুঁড়াপরিমানমতো।
৪) মসলা বাটাপরিমানমতো।
৫) লবণপরিমানমতো।
৬)সয়াবিন তেল৪০০ গ্রাম।
৭)ডিম১ টি।
৮)কাঁচামরিচপরিমানমতো
৯পিঁয়াজ২০০ গ্রাম।
ডিম দিয়ে মিষ্টি কুমড়া ফুলের মজাদার ভাজি রেসিপি রান্না করা শুরু করে দিলাম,যেভাবে রান্না করেছি আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করছি।
ধাপ-১🍲
IMG_20240402_094429.jpgIMG_20240402_094413.jpg
  • মিষ্টি কুমড়া ফুলের ভাজির রেসিপি তৈরি করার জন্য, প্রথমে আমি মিষ্টি কুমড়া ডাঁটা সহ ফুলগুলো খুবই সুন্দর ভাবে কেটে পিস মিস করে ধুয়ে একটি পাত্রে নিয়ে নিলাম।
ধাপ-২🍲
IMG_20240402_094505.jpgIMG_20240402_094444.jpg
  • তারপরে কড়াইয়ের মধ্যে পিঁয়াজ, কাঁচামরিচ অন্যান্য মসলা আমি দিলে ভালো করে তেল বেশি দিয়ে ভাজতে লাগলাম। তেল বেশি দিলে রেসিপির মজাটা বেশি হবে।
ধাপ-৩🍲
IMG_20240402_094321.jpgIMG_20240402_094235.jpg
  • তারপরে ডাঁটাসহ মিষ্টি কুমড়া ফুলগুলো আমি এই কড়াই এর ভেতর দিয়ে ভাজতে লাগলাম ।
ধাপ-৪🍲
IMG_20240402_094222.jpgIMG_20240402_095253.jpg
  • একটু ভাজা হয়ে গেলে তার ভিতরে আমি একটি ডিম ভেঙ্গে দিলাম।
ধাপ-৫🍲
IMG_20240402_094205.jpgIMG_20240402_095201.jpg
  • ডিম ভেঙ্গে দেওয়ার পর এই মিষ্টি কুমড়ার ডাোটা ও ফুলের সাথে আমি ভালোভাবে মিশিয়ে আস্তে আস্তে জ্বকল দিয়ে, এই ভাজি রেসিপি শেষের ধাপে এসে পৌঁছালাম।
👇পরিবেশন🍲

IMG_20240402_094108.jpg

এভাবে ডিম দিয়ে মিষ্টি কুমড়া ফুলের ডাঁটাসহ ফুলে ভাজি রেসিপি তৈরি করে নিলাম। মজাদার এই ভাজি রেসিপি তৈরি করতে পেরে আমার খুবি ভালো লেগেছে।আসলে এই রেসিপিটা আমার কাছে একদম ইউনিক ছিলো,কারণ এর আগে আমি কখনোই এরকম রেসিপি তৈরি করিনি এবং আমার খাওয়া হয়নি। যার কারণে এই রেসিপিটা তৈরি করতে পেরে অনেক বেশি ভালো লেগেছে। আর আপনাদের মাঝে তাই আমার এই মজাদার রেসিপি শেয়ার করলাম। গরম ভাতের সাথে এই ভাজি রেসিপি খেতে অনেক বেশি মজাদার হয়েছিল। তাই আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমি আনন্দিত, আশা করছি আমার এই রেসিপি দেখে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবারও আপনাদের মাঝে ভিন্ন কোন রেসিপি নিয়ে হাজির হবেন ইনশাআল্লাহ।🍲🙏🍲।

new.gif

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণরেসিপি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

এর আগে আপনি মিষ্টি কুমড়া ফুলের পাকোড়া তৈরি করেছিলেন সেটা অবশ্য দেখেছিলাম আমি আপনার পোস্টে বেশ সুন্দর হয়েছিল। আজকে ডিম দিয়ে মিষ্টি কুমড়া ফুলের মজাদার ভাজি রেসিপি তৈরি করেছেন দেখতে অনেক লোভনীয় লাগছে ভাই। অনেক সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ডিম দিয়ে মিষ্টি কুমড়া ফুলের মজাদার ভাজি রেসিপিটি আমার কাছে অনেক ইউনিক লেগেছে। এর আগে আপনি মিষ্টি কুমড়ার ফুলের পকোড়া তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছিলেন সেটা দেখেছিলাম। কিন্তু আজকের এই ইউনিক ভাঁজিটি দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। দেখে মনে হচ্ছে খুবই মজাদার হয়েছে রেসিপিটি।

 2 years ago 

ডিম দিয়ে মিষ্টি কুমড়া ফুলের মজাদার ভাজি রেসিপি তৈরি করেছেন। এভাবে মিষ্টি কুমড়া ফুল ডিম দিয়ে ভাজি করে অনেক বার খাওয়া হয়েছে। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। তাছাড়া রেসিপিটা দেখে ভীষণ লোভনীয় লাগছে। ধন্যবাদ তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আজকে তো দেখছি আপনি একেবারে ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছেন। ডিম দিয়ে মিষ্টি কুমড়া ফুলের ভাঁজি রেসিপি তৈরি করা যায় এটা তো জানাই ছিল না একেবারে। এই রেসিপিটা আজকে প্রথম বারের মতো আমি দেখেছি, তাও আবার আপনার মাধ্যমেই। তবে নতুন এবং ইউনিক একটা রিসিপি শিখতে পেরে আমার কাছে ভালো লাগতেছে। এই ভাজি রেসিপিটা একেবারে ইউনিক হয়েছে কিন্তু। মনে হচ্ছে অনেক বেশি সুস্বাদু হয়েছে এটা, আর অনেক মজা করে খেয়েছেন। যেহেতু আজকে এটা শিখে নিয়েছি তাই এই রেসিপিটা অবশ্যই তৈরি করব।

 2 years ago 

মিষ্টি কুমড়া ফুলের পাকোড়া খেয়েছি কিন্তুু এরকম ভাবে মিষ্টি কুমড়া ফুল দিয়ে ডিম রান্না করে খাইনি।খুব মজাদার ও সুস্বাদু রেসিপিটি নিসন্দেহে। খুব লোভনীয় লাগছে রেসিপিটি। ধাপে ধাপে চমৎকার সুস্বাদু করে রেসিপিটি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ও সুস্বাদু রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ইস্ দেখেই তো লোভ হচেছ খাওয়ার। আপনি তো আজ একটি ইউনিক রেসিপি শেয়ার করেছেন আমাদের মাঝে। আসলে এই রেসিপিটির কথা আমি আগে শুনেছি। কিন্তু নিজে কখনও করে খাওযা হয়নি। আপনি কিন্তু আমাদের মাঝে দারুন একটি রেসিপি তুলে ধরেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

মিষ্টি কুমড়া ফুল ভাজি এর আগে আমি খেয়েছি, কিন্তু ডিম দিয়ে এভাবে মিষ্টি কুমড়া ফুল ভাজি কখনোই খাওয়া হয়নি আমার। ডিম দিয়ে মিষ্টি কুমড়ার ফুল ভাজি রেসিপি তৈরিতে কাঁচামরিচ ফালি করে কেটে দেওয়াটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65702.12
ETH 1927.31
USDT 1.00
SBD 0.38