"আমার বাংলা ব্লগ"// কবিতা // মনের মাঝে তুমি 💖

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


couple-geaa98eac9_1280.jpg

source

আজকে আমি আপনাদের মাঝে ভালোবাসার একটি কবিতা নিয়ে হাজির হলাম। আসলে প্রিয় মানুষকে নিয়ে মনের অনুভূতির শেষ নেই। তাকে যেন সবসময় মনে পড়ে। আর গতরাতে প্রিয় মানুষের কথা খুব মনে পড়তেছিল। কারণ কত রাতে বাসায় একা ছিলাম। আর একা নিরিবিলি পরিবেশের মধ্যে তার কথা খুবই মনে পড়তে ছিলো।তখনই আমি প্রিয় মানুষের প্রতি ভালোবাসার অনুভূতি নিয়ে একটা কবিতা লেখা শুরু করে দিলাম। আসলে প্রিয় মানুষকে নিয়ে যখন চিন্তা এবং ভাবা হয় তখন যেন মনের ভিতর থেকে কবিতা গুলো বের হয়।তাই মনের অনুভূতিগুলো যেন আমি কবিতার আকারে লিখে শেয়ার করলাম, আর আশা করছি আমার লেখা এই ভালোবাসার কবিতাটি আপনাদের করে ভালো লাগবে।


মনের মাঝে তুমি
মোঃরায়হান রেজা

আমার মনের মাঝে রয়েছ শুধুই তুমি,
তাইতো তোমার কথা ভাবি নিরবে যে আমি।
ভালবেসেছি আমি তোমায় মন উজাড় করে,
ভালোবেসে রাখবো তোমাকে তাই আমরা মনের মাঝে।


মনের মাঝে রেখেছি তোমায় খুব যত্ন করে,
রাখবো তাই তোমাকে আমি চিরকাল ধরে।
ভালোবাসার পরশে রাখবো তোমাকে,
আমা মনের ছোট্ট ঘরে।

ভালোবাসার ঘর বাঁধবো আমি তোমায় নিয়ে,
মনের মাঝে ঘরটি সাজিয়েছি,
ভালোবাসার ফুল দিয়ে।
তাইতো তোমাকে রাখবো আমি,
আমার ভালোবাসার এই ঘরে।

আমার এই মন জুড়ে,
থাকো তুমি ভালোবাসার পরশে।
তোমায় নিয়ে হারিয়ে যাবো,
অজানা কোন এক দেশে।
ভালোবাসার পরশে আগলে রাখব মনের মাঝে।

আমার মনের মাঝে রয়েছ তুমি,
থাকবে তাই জনম জনম ধরে।
ভালোবাসায় ভরিয়ে দেব,
তোমার এই জীবন জুড়ে।

fox-ga73d03b37_1920.png

source

মনের মাঝে তুমি ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে এই কবিতাটি লিখকে পেরে আমার খুবই ভালো লেগেছে। আসলে প্রিয় মানুষকে নিয়ে মনের অনুভূতিগুলো বের হতে থাকে। তাই মনের অনুভূতি নিয়ে আমি এই কবিতাটি লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। প্রিয় মানুষের প্রতি আমাদের ভালোবাসার এবং আমাদের মনের অনুভূতির শেষ নেই। সেই অনুভূতি থেকে আজকের কবিতাটি লেখা।তো বন্ধুরা আশা করছি আমার কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আপনার লেখা মনের মাঝে তুমি শিরোনামের কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। কবিতাটির প্রতিটি লাইনে ভালোবাসার প্রিয় মানুষের প্রতি অকৃতিম ভালোবাসার চমৎকার রূপ দারুণভাবে ফুটে উঠেছে। অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভালোবাসার অনুভূতি নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে আমার অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে ভালোবাসার অনুভূতিগুলো কবিতার আকারে লিখতে অনেক বেশি ভালো লাগে। কারণ মনের অনুভূতিগুলো যেন সুন্দরভাবে প্রকাশ করা যায়।

 2 years ago 

আপনি বরাবরই অনেক সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেন। আপনার কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকের কবিতাটাও অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে দুই নাম্বার ছকটি অনেক সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া বাসায় একা থাকার কারণে প্রিয় মানুষের কথা মনে পড়েছে এবং সেখান থেকে দারুন একটি কবিতা লিখেছেন। প্রিয় মানুষের কথা চিন্তা করলে আসলেই কবিতার লাইনগুলো এসে ধরা দেয়। আপনাদের ভালোবাসা যেন দীর্ঘস্থায়ী হয়। ভালোবাসার মানুষকে নিয়ে যেন ঘর বাঁধতে পারেন সেই শুভকামনা রইল ।ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া মনের মানুষকে নিয়ে কবিতা লিখলে কবিতাগুলো বেশ চমৎকার হয়। মনের অনুভূতিগুলো তুলে ধরা যাই। আজকে আপনি অনেক সুন্দর করে মনের মাঝে তুমি কবিতাটি লিখেছেন। তবে আপনার কবিতার বাসায় অসাধারণ। এর আগেও আমি আপনার অনেক কবিতা পড়েছি। চমৎকার একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

আমি প্রতিনিয়ত কবিতা লিখে যাচ্ছেন প্রতি সপ্তাহে। প্রিয় মানুষকে নিয়ে লেখা কবিতা গুলো পড়ে খুব ভালো লাগে। কারণ কবিতা ছোট হলেও এই ছোট্র কবিতার মধ্যেই অনেক সুন্দর অনুভূতি প্রকাশ পায়। অনেক ভালো লেগেছে আপনার লেখা এত সুন্দর রোমান্টিক কবিতা পড়ে।

 2 years ago 

একা থাকলেই যেন প্রিয় মানুষের কথা বেশি বেশি মনে পড়ে। আপনি তো আপনার প্রিয় মানুষকে খুব বেশি মিস করেন তা আপনার কবিতার মাধ্যমেই বোঝা যায়। মিস করে অবশ্য ভালো হয় আপনার জন্য সেই এ সুযোগে খুব সুন্দর সুন্দর কবিতা লিখতে পারেন। আজকের কবিতাটিও কিন্তু খুব চমৎকার হয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64942.32
ETH 1923.05
USDT 1.00
SBD 0.39