ছবি- বাদল দিনে(১০% @shy-fox এর জন্য)
তারিখ-২৪.০৪.২০২৩
নমস্কার বন্ধুরা
আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন । আমিও ভালো আছি। দু তিন দিন ধরে পোস্ট করতে পারছি না। তার কারণ অফিসের ব্যস্ততা। তারপরে শরীরটা খুব একটা ঠিক নেই। আজকাল ভীষণ ভুগি। বয়স হচ্ছে বোঝা যাচ্ছে।কিছুদিন ধরেই কোমরের ভীষণ ব্যথা হচ্ছে। এক টানা অফিসের জন্য চেয়ারে বসে থাকতে হয়। সেই কারণেও হতে পারে। সঠিক কারণটা আমিও বুঝতে পারছি না। বেশী অসুবিধা হলে ডাক্তার দেখাতে হবে। আজ অফিস করে উঠে হাঁটতে বেরোলাম। এই অফিসের চক্করে জিম এক্সারসাইজ সবই বন্ধ হয়ে গেছে। সময় পাই না বলে করে উঠতে পারি না।আজ বাধ্য হয়ে আটটার সময় হাঁটতে বেরোলাম। ওষুধ নিয়ে এলাম।ফিরে এসে কমিউনিটিতে কি পোস্ট করব ভাবতে ভাবতে, ভাবলাম আজকে একটা ছবি পোস্ট করি।অর্থাৎ পেইন্টিং।
ঈদের পরব সকলের কেমন কাটলো জানাবেন কিন্তু। কে কিভাবে পালন করলেন, কোথায় কোথায় ঘুরতে গেলেন অবশ্যই জানাবেন। আমাদের এখানে ঈদের দিন আমি একটু কাজে বেরিয়েছিলাম। সব ছেলেমেয়ে একসাথে ঘুরতে বেরিয়েছে। এত কাপল দেখে মনে হচ্ছিল ঈদ নয়, যেন ভ্যালেন্টাইনস ডে।
আজকাল প্রত্যেকটা উৎসবের দিনই যেন ভ্যালেন্টাইনস ডে মনে হয়। সব ভালোবাসার পাখিরা একসাথে ঘুরতে বার হয়।যাইহোক আপনারা কি কি করলেন জানাবেন, খাওয়া-দাওয়া কেমন হলো সবটাই জানার ইচ্ছে রইল। আমি কিন্তু ঐদিন বিরিয়ানি, ফিশ ফ্রাই খেয়েছিলাম।
অনেক দিন ধরে কোন পেইন্টিং করা হচ্ছে না।তাই আজকে একটু অন্যরকম পেইন্টিং করলাম।ব্ল্যাক এন্ড হোয়াইট করব প্রত্যেক বার ভাবি। কিন্তু ছবিতে রং না চড়ালে আমার ঠিক মন ভালো লাগেনা। আর কোথাও একটা অসম্পূর্ণ মনে হয়। ছবিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নিচে উপকরণ এবং ধাপ গুলি ভাগ করে নিলাম।
উপকরণ
২.পেন্সিল
৩.স্কেল
৪.ইরেজার
৫.রং পেন্সিল
প্রণালী
প্রথম ধাপ
আর্ট পেপারে একটা পরিমাণ মত জায়গা নিয়ে মার্জিন করে দিলাম।
দ্বিতীয় ধাপ
এবার ছাতা এবং মেয়েটির চুলটি আঁকলাম।
তৃতীয় ধাপ
এবার মেয়েটির হাত এবং শরীরের উপরের অংশ এবং নিচের অংশ আঁকলাম।
চতুর্থ ধাপ
এবার মেয়েটির জামাটি আঁকলাম।
পঞ্চম ধাপ
সবশেষে মেয়েটির মুখ, গলা এবং পিঠ আঁকলাম, সাথে পা আঁকলাম।
ষষ্ঠ ধাপ
এবার রংয়ের পালা। ছাতাটিকে পেন্সিল রঙ দিয়ে রং করা শুরু করলাম। প্রথমে বেগুনি রং ব্যবহার করলাম।
সপ্তম ধাপ
পুরো ছাতাটিকে রামধনুর মত রং করলাম।
অষ্টম ধাপ
এবার মেয়েটির চুলটি খয়েরি এবং কালো রঙের মিশ্রণে রং করলাম এবং শরীরটি হালকা ক্রিম রং করলাম।
নবম ধাপ
মেয়েটির ফ্রকটি ওপরে লাল রং তারপর কমলা রং করলাম।
দশম ধাপ
ফ্রকের নিচের অংশটি হলুদ রং করলাম এবং পুরো রঙটা মিলিয়ে দেওয়ার চেষ্টা করলাম।
একাদশ ধাপ
পুরো ছবিটিকে বর্ডার দিলাম এবং ফ্রকের নিচের অংশটা একটু কালো রং করলাম।
শেষ ধাপ
এবার নিচে নিজের নাম এবং তারিখ লিখলাম।
ছবিটা খুব সাধারণ হয়েছে মনে হতেই পারে। কিন্তু আমার বেশ আলাদাই লেগেছে। আমি এ ধরনের ছবি খুব কমই আঁকি। কিন্তু আজ আঁকতে পেরে বেশ ভালই লাগছে। আসলে সব সময় আইডিয়া পাওয়া যায় না। যখন কনসেপ্ট মাথায় আসে তখন আঁকা যায়। আর আমি তো প্রফেশনাল আর্টিস্ট নই,তাই সবসময় কনসেপ্টও আসে না। আজ এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোন উপস্থাপনা নিয়ে। সকলে খুব ভালো থাকবেন।
🌸🌸🌸ধন্যবাদ🌸🌸🌸
পরিচিতি
আমি পায়েল।ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার কাছাকাছি ডাক্তার বিধান রায়ের স্বপ্নের শহর কল্যাণীর বাসিন্দা।একসময় যদিও চাকরী করেছি কিন্তু বর্তমানে ফুলটাইম ব্লগার এবং ভ্লগার।যদিও নিজেকে এখনও শিক্ষানবিশ মনে করি। আর তা ই থাকতে চাই ।সফল হয়েছি কিনা বা কতদিনে হব তা জানি না, কিন্তু নিজের প্যাশনকেই লক্ষ্য করে এগিয়ে চলেছি।বাকিটা আপনাদের হাতে।আশাকরি আমার সাথে যুক্ত থাকলে আশাহত হবেন না।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ঈদে কাপল থাকবে এটাই তো স্বাভাবিক কারণই তো সার্বজনীন। দিদি আপনি তো দেখছি অনেক সুন্দর আর্ট করতে পারেন। বৃষ্টির দিনে বেশ ভালোই এঁকেছেন। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে।
আপনার চিত্র অংকন দক্ষতা সত্যিই অসাধারণ, প্রশংসা করে শেষ করা যাবেনা। আজকে চিত্রটি দেখতে পেয়ে আমার খুবই ভালো লেগেছে। এত সুন্দর ভাবে ধাপে ধাপে চিত্রটি শেয়ার করলেন যা ছিল অসাধারণ।
খুবই সুন্দর একটা আর্ট সম্পূর্ণ করেছেন আপনি যা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনি আজকে সত্যিই একেবারে অন্যরকম পেইন্টিং অংকন করেছেন। কালার কম্বিনেশন ও জাস্ট অসাধারণ ছিল যা দেখে আমি একেবারে মুক্ত হয়ে গিয়েছি। আপনি নিজের ধৈর্য এবং দক্ষতাকে কাজে লাগিয়ে একটি সম্পূর্ণ করেছেন। বলতে হচ্ছে জাস্ট অসাধারণ ছিল এটি।
প্রথমে সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেন আপনি সুস্থ হয়ে যান। হয়তোবা অফিসের কারণে আপনি একটু অসুস্থতা বোধ করতেছেন। তবে ঈদের সময় মানুষ বিভিন্নভাবে ঈদ উদযাপন করে থাকে। যাই হোক আজকে আপনি খুব সুন্দর একটা পেইন্টিং অংকন করেছেন। সত্যিই আপনার অংকনটি দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। বিশেষ করে কালার কন্ডিশন দেওয়ার কারণে খুব চমৎকার লাগতেছে। এবং অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনার শরীর খারাপ শুনে খারাপ লাগলো। দোয়া করি যেন তাড়াতাড়ি আল্লাহ সুস্থ করে। আসলে মনে হয় অফিসে অনেক পরিশ্রম করার কারণে আপনি অসুস্থতা ভোগ করতেছেন। তবে আজকে আপনি খুব সুন্দর একটি অঙ্কন করেছেন। আপনার অংকনটি দেখে বোঝা যাচ্ছে খুব সময় দিয়ে অঙ্কনটি করেছেন। আসলে ব্যস্ততার কারণে অনেক সময় মন চাইলে অনেক কিছু করা যায় না। তবে আজকে আপনার অংকনটির মধ্যে কালার দেওয়ার কারণে খুব চমৎকার লাগতেছে। অনেক সুন্দর করে অংকনটি আমাদের মাঝে শেয়ার করেছেন।
প্রথমেই আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। আপনি তো বেশ ভালো আর্ট করতে পারেন দেখছি। বাদল দিনের আর্ট দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। বাদল দিনে একজন রমণী ছাতা মাথার উপর ধরে দাঁড়িয়ে আছে। বাহ্ কি চমৎকার একটি দৃশ্য। প্রতিটি ধাপের বর্ণনা খুব সুন্দর ভাবে দিয়েছেন। সবমিলিয়ে পোস্টটি খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।
ঈদের সময়টা ভাল কেটেছে। গ্রামে গিয়েছি ঈদ করতে এবং পরিবারবর্গের সাথে অনেক আনন্দে ঈদের সময় কেটেছে। আত্মীয় স্বজনের বাসায় গিয়েছি। আপনি খুব সুন্দর একটি পেইন্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। সিম্পল হলেও দেখতে খুব সুন্দর হয়েছে। আপনি ধাপে ধাপে পেইন্টটি শেয়ার করেছেন। ধন্যবাদ দিদি।