চিংড়ি মাছ দিয়ে কলমি শাক রান্নার রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি ।

চিংড়ি মাছ দিয়ে কলমি শাক রান্নার রেসিপি

1000013232.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেসিপি পোস্ট নিয়ে। সপ্তাহে একটা করে রেসিপি পোস্ট করার চেষ্টা করি। সত্যি বলতে আমরা প্রতি দিন খাদ্য তালিকায় মাছ মাংস এর পাশাপাশি শাক সবজি খাওয়া জরুরি। তবে শাকে অনেক পুষ্টি রয়েছে কিন্তু আমরা শাকে অনেক ঔষধ দেওয়াতে আগের মতো স্বাদ লাগে না। তবে আমি যে শাক গুলো রান্না করেছি সেই শাক গুলো খেতে অনেক মজা। এই শাকগুলো মজা লাগার কারণ আছে। কারণ শাক গুলো বিনা যত্নে বেড়ে উঠা। এগুলো বিশেষ করে পাট ক্ষেত ও নদীর কিনারায় বেশি দেখা যায়। এই শাকের মধ্যে কোন সার ঔষধ দেওয়া হয় না।তবে শাক গুলো তুলতে ধৈর্য্যের প্রয়োজন। কিন্তু আমার আর কষ্ট করে শাক তুলতে হয়নি আমার বোন অনেক গুলো শাক তুলে এনেছিল আমি কিছু রান্না করেছি আর কিছু রেখে দিয়েছি। তবে অপ্ল করে রান্না করেছিলাম তবে খেতে অনেক মজা হয়েছিল তাই দুপুরেই শেষ হয়ে গিয়েছে। আসলে তাজা কলমি শাক তারপর আবার চিংড়ি মাছ দুটি মিলে খেতে অসাধারণ ছিল। যদিও আমি চিংড়ি গুলো ভেছে শুধু শাক খেয়েছি।আসলে চিংড়ি মাছ সবার কাছে পছন্দ কিন্তু আমার কাছে ভালো লাগে না।তবে আমার বাচ্চাদের অনেক পছন্দ তাই প্রায় দিন ওদের জন্য রান্না করি। আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারবেন অনেক মজার। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000000391.png

1000013233.jpg

১.কলমি শাক
২.শুকনো মরিচ
৩.কাঁচামরিচ ফালি
৪.পিঁয়াজ কুচি
৫.রসুন কুচি
৬.চিংড়ি মাছ
৭. তেল
৮.লবন

1000000390.png

ধাপ-১

1000013205.jpg1000013208.jpg

প্রথমে আমি শাক গুলো ভালো করে কেটে ধুয়ে পানি ঝড়িয়ে নিয়েছি। তারপর চিংড়ি গুলো পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি।

ধাপ-২

1000013209.jpg1000013211.jpg

এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম।

ধাপ-৩

1000013212.jpg1000013214.jpg

তেল গরম হয়ে এলে চিংড়ি মাছ গুলো দিয়ে একটু হলুদ লবন ও শুকনো মরিচ দিয়ে দিলাম।

ধাপ-৪

1000013215.jpg1000013216.jpg

তারপর রসুন কুঁচি দিয়ে কিছু সময় ভেজে নিলাম। সব কিছু বাদামী রঙের হওয়া পর্যন্ত ভেজে নেব।

ধাপ-৫

1000013218.jpg1000013220.jpg

এখন ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নেব।তারপর কাঁচা মরিচ ফালি ও পিয়াজ কুচি দিয়ে দেব।

ধাপ-৬

1000013223.jpg1000013224.jpg

কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। তারপর জ্বালটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব।

ধাপ-৭

1000013226.jpg1000013227.jpg

ঢাকনা খুলে আরো কিছু সময় রান্না করে নেব। এভাবে হয়ে আসলে নামিয়ে নেব। তারপর প্লেটে তুলে পরিবেশন করবো।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি

1000000177.gif

1000000178.png

Sort:  
 2 years ago 

আসলে এর আগেও দেখছি একজন আপু চিংড়ি রেসিপি নিয়ে একটা পোস্ট করেছেন। আপনিও একটা সুন্দর রেসিপি আজকে আমাদের মাঝে পোস্ট করেছেন। আসলে চিংড়ি আমার খুব ফেভারিট। এছাড়াও বাড়িতে যখন বিভিন্ন ধরনের শাক রান্না করা হয় তখন তার ভিতরে চিংড়ি দেওয়া হয়। আসলে আপনি এই রান্নার পদ্ধতিটা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি ভাইয়া চিংড়ি মাছ অনেক ফেভারিট সবার, ধন্যবাদ আপনাকে গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

কলমি শাক আমার খাওয়া হয়নি এর আগে।আপনার চিংড়ি মাছ দিয়ে শাকের রেসিপি দেখতে লোভনীয় লাগছে।মনে হচ্ছে খেয়ে দেখি একটু।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু রেসিপিটি অনেক মজার ছিল, ধন্যবাদ আপু।

 2 years ago 

চিংড়ি মাছ দিয়ে মজাদার কলমি শাকের রেসিপি তৈরি করেছেন। এই শাকের রেসিপি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আসলে কলমি শাক আমারও খুবই পছন্দ, যার কারণে আপনার রেসিপি দেখে ভালো লাগলো।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সত্যি অনেক ভালো ছিল রেসিপিটি।

 2 years ago 

আপনার বোন বেশ অনেক শাক ই তুলেছে।কলমি শাক ছোট বড় সবারই বেশ পছন্দের ।তার উপর আপনি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছেন এর স্বাদ আর বেড়ে যাবে। আপনি উপকরণ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি ভাইয়া চিংড়ি মাছ দেওয়াতে অনেক মজার হয়েছিল,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চিংড়ি মাছ দিয়ে অন্যান্য শাক বেশ কয়েকবার খাওয়া হয়েছিল, কিন্তু কোনদিন চিংড়ি মাছ দিয়ে কলমি শাক রেসিপি খাওয়া হয়নি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে কলমি শাক রান্নার রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি বেশ দারুন ভাবে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 2 years ago 

এভাবে একদিন তৈরি করবেন অনেক মজার ছিল, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমি নিজেও আজকে কলমি শাক রান্না রেসিপি শেয়ার করেছি। তবে জানা ছিল না এটা দিয়ে যদি চিংড়ি মাছ রান্না করা হয় সেক্ষেত্রে কেমন লাগবে। তবে আপনার এই পোস্টটা দেখার পরে আমার মনে হচ্ছে এর রেসিপিতে চিংড়ি মাছ দিয়ে আপনি বেশি ইউনিক একটা রেসিপি। আমাদের মাঝে উপস্থাপন করলেন যদিও রেসিপিটা কোনদিন খাইনি তবে ইনশাল্লাহ বাড়িতে একদিন ট্রাই করবো।

 2 years ago 

জি ভাইয়া অবশ্যই একদিন ট্রাই করবেন, অনেক মজার ছিল খাবারটি। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কলমি শাক ভাজি খেতে আমার খুবই ভালো লাগে।
গ্রামের বাড়ি গেলে মাঝে মাঝে খাওয়া হয়।
আপনি চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের লোভনীয় ভাজির রেসিপি প্রস্তুত করেছেন।
রেসিপি প্রস্তুত প্রণালী এবং ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হবে।

 2 years ago 

সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বিনা যত্নে বেড়ে ওঠা শাকসবজি গুলো খেতে বেশি ভালো লাগে। আর এই কলমি শাকগুলো বাড়ির আশেপাশে জন্মায়। চিংড়ি মাছ দিয়ে অনেক মজার একটি রেসিপি তৈরি করেছেন আপু। মনে হচ্ছে খেতে দারুণ লেগেছিল। চিংড়ি মাছ আর শাক দিয়ে দারুন একটি খাবার তৈরি করে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

চিংড়ি মাছ দিয়ে কলমি শাক রান্নার খুবই লোভনীয় পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এর আগে আমি কোন সময় চিংড়ি মাছের সাথে কলমি শাক রান্না করে খাইনি, তাই আপনার তৈরি করা রেসিপিটা আমার কাছে সম্পূর্ণ ভিন্ন ধরনের রেসিপি বলে মনে হয়েছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59993.95
ETH 1578.05
USDT 1.00
SBD 0.42