ক্লে দিয়ে ফুল তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও জানিয়ে শুরু করছি আজকের পোস্ট ।

ক্লে দিয়ে ফুল তৈরি

1000016316.jpg

1000016313.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে বর্তমান অনেকটা ব্যস্ততার মধ্যে যাচ্ছি। যাইহোক আমার বাংলা ব্লগের বন্ধুরা অনেকেই ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করে থাকেন। সত্যি ক্লের তৈরি জিনিস আমার কাছে অনেক ভালো লাগে। তবে নিজে আগে কখনো তৈরি করিনি।যদিও কিছু দিন আগে আমি ক্লে কিনেছিলাম কিছু তৈরি করার জন্য। কিন্তু দুঃখের বিষয় আমি তৈরি করার আগেই আমার মেয়ে ক্লে দিয়ে সকল জিনিস বানিয়েছে।তাই আর কিছুই তৈরি করতে পারিনি।তবে গতকাল গিয়ে বেশ কিছু ক্লে কিনে এনেছি। যদিও বাচ্চাদের জন্য আলাদা করে কিনেছি।আসলে বাচ্চারা কাজের চেয়ে অকাজ বেশি করে। যাইহোক গতকাল এনেই বসেছি কিছু তৈরি করার জন্য। কি তৈরি করবো ভাবতে ভাবতে তারপর গোলাপ ফুল তৈরি করলাম।আসলে ক্লে দিয়ে তৈরি এই গোলাপ ফুল আমার প্রথম তৈরি করা। যদিও সবার মতো ততোটা ভালো হয়নি। তবে এখন থেকে চেষ্টা করবো সপ্তাহে একটি করে ক্লে দিয়ে কিছু তৈরি করে আপনাদের মাঝে আসার জন্য। তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে ক্লে দিয়ে ফুল তৈরি করেছি।

1000000391.png

1000016234.jpg

বিভিন্ন ধরনের ক্লে
কাঠি

প্রস্তুত প্রণালী

ধাপ-১

প্রথমে আমি গোলাপি রঙের ক্লে নিয়েছি।তারপর একটু নিয়ে এভাবে গোল করে লম্বা করে নিয়েছি।

ধাপ-২

এখন নীল রঙের ক্লে নিয়েছি। তারপর একটু ক্লে নিয়ে গোল করে এভাবে করে নিয়েছি। তারপর গোলাপি ক্লের সাথে পাপড়ি বানিয়ে নিয়েছি।

ধাপ-৩


এভাবে আমি কয়েক ধরনের ক্লে নিয়েছি। তারপর কয়েক ধরনের ক্লে নিয়ে এভাবে ফুলের পাপড়ি বানিয়ে নিয়েছি।

ধাপ-৪


এভাবে সব গুলো পাপড়ি ফুলের সাথে লাগিয়ে দিয়েছি।

ধাপ-৫

একই ভাবে আমি তিনটি ফুল বানিয়ে নিয়েছি।

ধাপ-৬

এখন আর একটা ক্লে নিয়েছি। তারপর তিনটি কাঠি নিয়েছি।এখন কাঠির সাথে এভাবে ক্লে লাগিয়ে দিয়েছি।

ধাপ-৭

1000016299.jpg

এখন আর একটা ক্লে নিয়ে এভাবে গোল করে নিয়েছি। তারপর ফুলের ভিতরে ক্লে লাগানো কাঠি দিয়ে লাগিয়ে দিয়েছি।এভাবে আমি সব গুলো ফুলের সাথে লাঠি লাগিয়ে দিয়েছি।

ধাপ-৮

1000016331.jpg
এখন সবুজ রঙের ক্লে নিয়েছি। তারপর পাতার মতো করে ডিজাইন করে নিয়েছি।

ধাপ-৯

1000016313.jpg

1000016313.jpg
এখন ফুলের সাথে পাতা লাগিয়ে দেব। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার ক্লে দিয়ে গোলাপ ফুল। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 2 years ago 

ক্লে দিয়ে চমৎকার সুন্দর ফুল বানিয়েছেন আপু।আমার ক্লে দিয়ে কোন কিছু বানাতে খুব ভালো লাগে।বাচ্চাদের আলাদা করে কিনে দিয়ে ভালো করেছেন নইলে আপনার গুলো নিয়ে টানাটানি করতো।আপনার বানানো ক্লে দিয়ে ফুল ভীষণ সুন্দর হয়েছে। ধাপে ধাপে ফুল তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ক্লে দিয়ে ফুল বানানোর পদ্ধতি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু তাদের না কিনে দিলে যা হয় আরকি, ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপু প্রথমবার ক্লে দিয়ে গোলাপফুল বানাতেও দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনার এই ডাই আমার কাছে অনেক ভালো লেগেছে। ক্লে দিয়ে বানানো জিনিস দেখতে সবসময়ই ভালো লাগে। বিভিন্ন কালারের ক্লে ব্যবহার করাতে দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রশংসনীয় মতামতের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আজ আপনি ক্লে দিয়ে অনেক চমৎকার একটি ফুল তৈরি করেছেন। ফুলটি দেখতে খুবই অসাধারণ লাগছে। ফুল তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু

 2 years ago 

আমার শেয়ার করা মন্তব্য ভালো লাগলো জেনে খুশি হলাম আপু।

 2 years ago 

প্রথমবার কোন কিছু চেষ্টা করলে একটু কঠিন মনে হয়। তবে প্রথমবার হিসেবে আপনি কিন্তু বেশ ভালোভাবেই ফুল তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা ফুল দেখতে অনেক সুন্দর হয়েছে। আশা করছি পরবর্তীতে আবারো নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবেন।

 2 years ago 

জি আপু দোয়া করবেন অবশ্যই আরো ভালো কিছু তৈরি করবো।ধন্যবাদ আপু

 2 years ago 

চমৎকার ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার সুন্দর এই ফুল তৈরি করা দেখে আমার অনেক অনেক ভালো লেগেছে। বেশ দারুণ হয়েছে ফুলটা তৈরি করা।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

খুব সুন্দর ফুল তৈরি করে নিলেন আপু আপনি ক্লে দিয়ে। প্রথমবারের মতো তৈরি করেছেন বেশ ভালো তৈরি করলেন। অবশেষে আপনিও ক্লে কিনে নিলেন এবং আমাদের সাথে খুব সুন্দর ফুল তৈরি করে শেয়ার করে নিলেন। আশা করি আপনার কাছ থেকে আরও সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবো ক্লে দিয়ে তৈরি করা। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

জি আপু অবশ্যই দোয়া করবেন যেন আপনাদের মাঝে আরো কিছু তৈরি করতে পারি। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ক্লে দেখলে ছোট বাচ্চারা খেলাধুলা এবং কিছু বানাতে চেষ্টা করে। আজকে আপনি ক্লে দিয়ে খুব সুন্দর ফুল তৈরি করেছেন । তবে আপনার ক্লে দিয়ে ফুল তৈরি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ক্লে দিয়ে ফুল তৈরি করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ক্লে দিয়ে ফুল তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। দেখতেও অনেক আকর্ষণীয় লাগছে। ওসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64364.05
ETH 1873.87
USDT 1.00
SBD 0.36