মাছ কেনার অভিজ্ঞতা

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

মাছ কেনার অভিজ্ঞতা

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি মাছ কেনার অভিজ্ঞতা নিয়ে। যদিও মাছ আমি আগে কখনো কিনিনি, এই প্রথম তবে সাথে আপনাদের ভাই ছিল। আসলে আপনাদের ভাই মাছ কিনে আনলে মাছ ভালো লাগে তবে দাম দেখে মনে হয় এই মাছ এতো গুলো টাকা নিয়েছে। সত্যি বলতে বাজার যারা করে তারাই বুঝে আমরা শুধু বলেই শেষ। তবে কিছু দিন আগে আপনাদের ভাইয়ের সাথে গিয়েছিলাম তখন বুঝতে পারলাম আসলে অনেক দাম। সত্যি টাকার কথা শোনলে আর মাছ কিনতে ইচ্ছে করে না। নদীর মাছের তুলনা হয় না । তবে নদীর মাছ অল্প খেলেও স্বাদ অনেক।তবে আমরা ১১ টার দিকে গিয়েছিলাম তাই হয়তো সব ধরনের মাছ পাওয়া যায় নি। তবে যে মাছ গুলো পেয়েছি সব ছিল নদীর। আসলে সব মাছ তো আর কেনা সম্ভব নয় তাই যতদূর সম্ভব কিনে এনেছি। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000011940.jpg

1000011243.jpg

1000011231.jpg

আমি শুধু মাছের বাজার অনেক দেখেছি কিন্তু বাজারের ভিতরে কখনো যাওয়া হয়নি। আসলে মাছ বাজারে গেলে মাছের গন্ধে আমি বেশি সময় থাকতে পারি না। আর আমার কাছে সব মাছ দেখে মনে হয় কিনি। আসলে আমার তো মাছ কেনা সম্পর্কে তেমন কোন ধারণা নেই । তারপর আপনাদের ভাইয়ের সাথে বেশ কিছু সময় মাছ বাজারে ঘুরলাম আর কিছু ফটোগ্রাফি করে নিয়েছি। তবে আমরা চার থেকে পাঁচ ধরনের মাছ কিনেছি।

1000011230.jpg

এই বেলে মাছের চচ্চড়ি আমার কাছে অনেক ভালো লাগে। আর নদীর এই সব মাছের স্বাদ অনেক। তাই তো আমি আধা কেজি বেলে মাছ ও এক কেজি নদীর পাশের ছোট মাছ গুলো কিনে এনেছি। সত্যি বলতে মাছ গুলো অনেক ভালো ছিল তবে আমার কাটতে বেশ ঝামেলা হয়েছিল। নদীর যেকোন ছোট মাছের চচ্চড়ি খেতে ভীষণ মজা।

1000011240.jpg

1000011239.jpg

এগুলো হলো টাকি মাছ। আসলে তাজা তাজা টাকি মাছের চচ্চড়ি বা ভর্তা খেতে অনেক মজার। আসলে এই মাছ আমার কাছে ভর্তা করে খেতে বেশি ভালো লাগে। তবে আমি টাকি মাছ গুলো কিনেতে চেয়েছিলাম কিন্তু আপনাদের ভাইয়া টেংরা মাছ কিনবে। এদিকে টেংরা মাছ প্রায় শেষের দিকে তার জন্য তাড়াহুড়া করে চলে গেছি আর টাকি মাছ কেনা হয়নি। তারপর কিছু টেংরা মাছ কিনে আবার টাকি মাছ কেনার জন্য গিয়েছিলাম তবে আর মাছ গুলো পাওয়া যায়নি।

1000011238.jpg

1000011237.jpg

1000011247.jpg

তারপর আমরা আরো কিছু মাছ দেখলাম। তবে সেই দিন ইলিশ মাছ কিনতে গিয়ে আর কেনা হয়নি। আমরা যেহেতু দেরিতে গিয়েছি তাই বড় ইলিশ গুলো শেষ হয়ে গেছে। আর এই ছোট ইলিশ গুলোর বেশি কাটা থাকে তাই আর কেনা হয়নি। তবে বাচ্চারা মাছ তেমন খেতে চায় না তাই আর ইলিশ কিনিনি।আসলে আমার মেয়েরা শুধু মাংস খেতে চায় আর মাছের মধ্যে শুধু চিংড়ি মাছটা বেশি পছন্দ করে। তাই আমি বেশির ভাগ সময় মাছ থেকে মাংস বেশি কিনি।তবে মাছ আমাদের জন্য বেশি করে একবারে কেনা হয়।যাইহোক বেশ ভালোই কেনাকাটা করেছি। ভালো একটা অভিজ্ঞতা হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ।

1000011246.jpg

তারপর আমরা পুরো বাজার ঘুরে দেখলাম। আসলে দশটার ভিতরে গেলে হয়তো তাজা আর পছন্দ সই মাছ কেনা যায়। তবে আমরা আরো পরে গিয়েছি তাই কয়েক ধরনের মাছ কিনেছি। আর পাবদামাছ গুলো খেতে আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে পাবদা মাছের চচ্চড়ি আমার কাছে অনেক ভালো লেগেছিল।অবশেষে মেয়ের জন্য এক
প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000003112.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

দূর থেকে দেখা আর পাশে থেকে দেখার মধ্যে পার্থক্য থাকে আপনি বাজারের মধ্যে প্রবেশ করেছেন এবং বিভিন্ন মাছ দেখেছেন তার মধ্যে টাকি মাছের বিষয়টা খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। খুবই ভালো লেগেছে মাছের বাজারে গিয়ে ফটো ধারণ করেছেন এবং সেই অনুভূতি আমাদের মাঝে ব্যক্ত করেছেন দেখে। একদম অনেক প্রকার মাছ ফটোগ্রাফি করেছেন আপনি। তবে এর মধ্যে বেশিরভাগ মাছ আমাদের পুকুরে রয়েছে। পুকুর থেকে মাছ নিয়ে গিয়ে বা নদী থেকে ধরে ঠিক এভাবেই বাজারে বিক্রি করা হয়।

 2 years ago 

ধন্যবাদ আপু প্রশংসনীয় মতামত প্রকাশ করার জন্য।

 2 years ago 

আপু মাছ কেনার কথা কি আর বলবো, আমি যখন বাজার থেকে মাছ কিনে নিয়ে আসি, তখন আপনার ভাবি মাছগুলো দেখে সব সময় কিছু না কিছু বলে। হয়তো বলবে মাছগুলোর দাম বেশি নিয়েছে, অথবা বলবে মাছগুলো টাটকা নয়। তাই বেশিরভাগ সময় আমি আপনার ভাবিকে নিয়ে মাছ কিনতে যাই। অথবা সে স্কুল থেকে ফেরার পথে বাজার থেকে মাছ কিনে নিয়ে আসে। সত্যি কথা বলতে কি, মাছের বাজারে গিয়ে মাছ না কিনলে মাছের দাম সম্পর্কে তেমন ধারণ নাও থাকতে পারে। যাইহোক আপু, আপনি ভাইয়ের সাথে বাজারে গিয়ে, নদীর মাছ কিনে এনেছেন এবং তা খুব মজা করে খেয়েছেন, আর সে বিষয়ে আমাদের মাঝে পোস্ট উপস্থাপন করেছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

জি ভাইয়া নদীর মাছ খেতে অনেক মজার, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বর্তমান সবকিছুর যে দাম সত্যিই বাজারে গেলে যত টাকা নিয়ে যাওয়া হোক না কেন । মনে হয় যেন টাকায় কুলাবে না। নদীর মাছের দাম আকাশচুম্বি যেটা আপনি সবসময় পাবেন না টাকা থাকা সত্ত্বেও। অনেক সময় নদীর মাছ পাওয়া যায় না । আজকে আপনি নদীর মাছ তাছাড়া বিভিন্ন পুকুরের মাছের ফটোগ্রাফি বাজারে গিয়ে করেছেন। এবং মাছ কেনার অভিজ্ঞতার গল্প শেয়ার করলেন। আমার কাছে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

নদীর মাছ খাওয়ার মজাই আলাদা। নদীর মাছের মধ্যে আলাদা একটা মজা থাকে খেতে। যদিও মাছ কেনার সময় আপনার সাথে আমাদের ভাই ও ছিল। আসলে বাজারে এখন সবকিছু দাম অনেক ছড়া। বিশেষ করে যারা বাজার করে তারা বোঝে বাজারের কি দাম। আমি নিজেও মাঝেমধ্যে আপনাদের ভাইকে বলি এত অল্প মাছ কেন এত দাম দিয়ে কিনলে। এই প্রথম মাছ কিনতে গিয়ে আপনার ভালই অভিজ্ঞতা হয়েছে। পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জি আপু বেশ ভালো একটা অভিজ্ঞতা হয়েছে, ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলেই যারা বাজার করে তারাই বুঝে সবকিছুর দাম প্রায় আকাশ ছোয়া।আপনি এই প্রথম মাছের বাজারে গিয়ে তা বুঝতে পেরেছেন। তবে নদীর মাছের সাথে কোন তুলনা হয় না।যদিও আমি তেমন একটা মাছ পছন্দ করি না তবে নদীর মাছ বেশ ভালোই লাগে।মাছের বাজারে সকাল সকাল গেলে ভালো।ধন্যবাদ

 2 years ago 

সত্যি আপু নদীর মাছ খেতে অনেক ভালো লাগে, আর সকালে গেলে ভালো মাছ পাওয়া যায়, ধন্যবাদ

 2 years ago 

ঠিক বলেছেন নদীর মাছ অল্প হলে ও খেতে স্বাদ অনেক। তবে নদীর মাছ খাওয়ার মজাই আলাদা। আপনি দেখতেছি আপনার হাজবেন্ডের সাথে এই প্রথম বাজার করতে গেলেন। আসলে বর্তমান সময়ে বাজার করতে গেলে মাথা এমনিতে ঘুরে। সবকিছু নিয়ন্ত্রণের বাইরে। আর ছোট মাছগুলো খেতে এমনিতে একটু ভালো লাগে। যাইহোক বাজার করতে গিয়ে আপনারও মোটামুটি ভালো একটা অভিজ্ঞতা হলো। আমি নিজেও আমাদের বাজারগুলো করে থাকি। অনেক সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

জি ভাইয়া আমি প্রথম বাজার করলাম, আসলে ভাইয়া বাজার করলে সত্যি অনেক অভিজ্ঞতা হয়। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়ার সাথে মাছ কিনতে গিয়েছিলেন জেনে ভালো লাগলো। সত্যি আপু আগের তুলনায় মাছের দাম অনেক বেশি। আমরা যখন হোস্টেলে থাকতাম তখন মাঝে মাঝে বাজার করতাম। এখনো মাঝে মাঝে বাজার করা হয়। যাইহোক আপু কি আর করার মাছের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে করে সাধারণ মানুষ অনেক বেশি মুশকিলে পড়ে যাচ্ছে।

 2 years ago 

জি আপু সাধারণ মানুষের দুবেলা মাছ ভাত খাওয়াই মুশকিল।ধন্যবাদ আপু।

 2 years ago 

নদীর মাছের স্বাদ আসলেই অন্য রকম। কিন্তু নদীর মাছ এখন খুবই কম পাওয়া যায়। তাছাড়া নদীর মাছের দাম অনেক বেশি। যাইহোক ভাইয়ার সাথে গিয়ে মাছ কেনার পাশাপাশি বেশ কিছু ফটোগ্রাফি করেছেন দেখছি। বাইলা মাছের চচ্চড়ি আমারও ভীষণ পছন্দ। তাছাড়া টাকি মাছের ভর্তা হলে তো আর কিছুই লাগে না খাওয়ার সময়। যদিও আপনারা টাকি মাছ কিনতে পারেননি সেদিন। তবে টাকি মাছগুলো দারুণ ছিলো। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 62197.56
ETH 1772.49
USDT 1.00
SBD 0.38