খাসির মাংস দিয়ে খিচুড়ি রান্নার রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও জানিয়ে শুরু করছি আজকের পোস্ট ।

খাসির মাংস দিয়ে খিচুড়ি রান্নার রেসিপি

1000015955.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেসিপি পোস্ট নিয়ে। সপ্তাহে একটি করে রেসিপি শেয়ার করার চেষ্টা করি। আসলে কয়েক দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে খিচুড়ির লোভ সামলানো মুশকিল। বৃষ্টি হলেই মনে হয় খিচুড়ি খায়।আর যদি মাংস দিয়ে রান্না করা হয় তাহলে তো কথায় নেই। আসলে কয়েক দিন ধরে বাড়িতে মেহমান এসেছে। তাই তারা বললো খাসির মাংস দিয়ে খিচুড়ি খাবে। আমি শুধু খাসির মাংস রান্না করতে চেয়েছিলাম কিন্তু তাদের বলাতে খিচুড়ি রান্না করলাম ।তারপর আর দেরি না করে শুরু করে দিলাম রান্নার আয়োজন। তবে মাংস ফ্রিজে ছিল তাই সব কিছু তারাতাড়ি সম্ভব হয়েছে। সত্যি বলতে খিচুড়ি অনেক মজা হয়েছিল।এমনিতে আমার খিচুড়ি অনেক মজা হয়, আর যদি মাংস দিয়ে রান্না করা হয় তাহলে তো কথায় থাকে না। যদিও খিচুড়ি দুপুরে খেয়েছিলাম , আসলে অনেক মজা হয়েছিল তাই হয়তো একটু বেশি খেয়েছি।শুধু আমি না সবাই খেয়ে অনেক ভালো বলেছে।আসলে সবাই যখন রান্নার প্রশংসা করে তখন সত্যি অনেক ভালো লাগে নিজের কাছে। যাইহোক আপনার চাইলে এভাবে তৈরি করতে পারেন।তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000000391.png

উপকরণপরিমাণ
খাসির মাংস১ কেজি
পিঁয়াজ কুঁচি২ কাপ
আদাবাটা২ চামচ
রসুনবাটা২ চামচ
হলুদের গুড়ো২ চামচ
মরিচের গুঁড়ো৩ চামচ
ধনের গুঁড়ো২ চামচ
জিরার গুঁড়ো১ চামচ
কাঁচামরিচ ফালিপরিমাণ মতো
রসুন কুঁচিপরিমাণ মতো
এলাচ,দারচিনিপরিমাণ মতো
লবনস্বাদমতো
তেলপরিমাণ মতো
মসুর ডাল২ কাপ
কাজলতা চাউল১ কেজি

1000000390.png

ধাপ-১

প্রথমে আমি মাংস গুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর পানি ঝড়িয়ে নিয়েছি।

ধাপ-২

এখন চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এলাচ,দারচিনি দিয়ে দিলাম। তারপর পিঁয়াজ কুঁচি দিয়ে দেব।

ধাপ-৩

পিঁযাজ বাদামি রঙের হয়ে আসলে আদাবাদা ও রসুনবাটা দিয়ে দেব। তারপর একটু কষিয়ে সকল মসলা দিয়ে দেব। মসলা গুলো ভালো করে ভুনা হয়ে গেলে ধুয়ে রাখা মাংস গুলো দিয়ে দেব।

ধাপ-৪

মাংস গুলো কষাণো হয়ে গেলে সিদ্ধের জন্য পানি দিয়ে দেব। এভাবে বেশ কিছু সময় রান্না করে নেব। তারপর জিরার গুঁড়ো দিয়ে এভাবে হয়ে আসলে নামিয়ে নেব।

ধাপ-৫

এখন চাল ও ডাল গুলো নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এক সাথে মিশিয়ে নিয়েছি।

ধাপ-৬

এখন রাইস কুকারের ভিতরে দিয়ে কাঁচামরিচ ফালি, পিঁয়াজ কুঁচি ও রসুন কুঁচি দিয়ে দিয়েছি।তারপর সকল মসলা দিয়ে দেব।

ধাপ-৭

তারপর তেল , লবন ও আদাবাটা দিয়ে মিশিয়ে নিয়েছি।

ধাপ-৮


এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে।

ধাপ-৯

কিছু সময় পরে ঢাকনা খুলে পানি ফুটে আসলে রান্না করা মাংস দিয়ে দেব।মাংস দিয়ে কিছু সময় নেড়েচেড়ে মিশিয়ে নেব।

ধাপ-১ ০

তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় দমে রেখে দেব। এভাবে হয়ে আসলে নামিয়ে নেব। এখন প্লেটে তুলে পরিবেশন করবো।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

1000003112.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 2 years ago 

এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আপু। আপনি প্রায় সময় খিচুড়ি রান্না করেন দেখি। তবে রান্না করতে করতে আপনার একটা বেশ ভালো অভিজ্ঞতা হয়ে গেল। তাই খেতে খুব ভালো লাগবে যেহেতু প্রতিনিয়ত রান্না করেন। আমার খাসির মাংস দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে আপু। অনেক ধন্যবাদ আপনাকে রেসিপিটি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন আপু। মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর এত সুন্দর করে এই খাবারটি তৈরি করেছেন দেখে তো লোভ সামলানো মুশকিল। দারুন হয়েছে আপনার রেসিপি।

 2 years ago 

প্রশংসানীয় মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

বেশি দারুণ খিচুড়ি রান্না করেছেন আপনি। আজকে আমি খিচুড়ি খেয়েছি চর্বি দিয়ে রান্না। অসাধারণ হয়েছে আপনার আজকের এই খিচুড়ি। খিচুড়ি খেতে ভালোবাসে না এমন মানুষ খুবই কম রয়েছে। আশা করি অনেক অনেক সুস্থ হয়েছে।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই খিচুড়ি পছন্দ করে না এমন মানুষ খুব কম রয়েছে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। আপনার তৈরি করা খাসির মাংস দিয়ে ভুনা খিচুড়ির রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। খুবই চমৎকার ভাবে ধাপ গুলো উপস্থাপন করছেন। যা দেখে ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন । আসলে খিচুড়ি আমার অনেক প্রিয় একটি খাবার। আপনার শেয়ার করার রেসিপিটি দেখে লোভ আর সামলাতে পারছি না। এই খিচুড়ি তে খাসির মাংস দেওয়ায় এর স্বাদ আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। তা দেখে বোঝা যাচ্ছে । ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

জি ভাইয়া মাংস দেওয়াতে স্বাদ আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খিচুড়ির মধ্যে যেকোনো ধরনের মাংস ব্যবহার করলে খেতে ভীষণ সুস্বাদু লাগে আপু। আপনি খাসির মাংস ব্যবহার করে অনেক লোভনীয় ভাবে রেসিপিটা তৈরি করেছেন। খিচুড়ি খেতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না তবে মাংস দিয়ে রান্না করলে ভীষণ মজা লাগে। এরকম সুস্বাদু এবং লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ আপু পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

বৃষ্টির দিনে খিচুড়ি চমৎকার সুন্দর একটি রেসিপি।আপনি খাসির মাংস দিয়ে ভীষণ লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন আপু।ভীষণ লোভনীয় হয়েছে রেসিপিটি। ধাপে ধাপে মাংস দিয়ে খিচুড়ি রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

খিচুড়ি আমার ভীষণ পছন্দের খাবার। এত পছন্দের যে গরম গরম খিচুড়ি আমি এমনিই তৃপ্তি নিয়ে খেতে পারি। তবে মাংস দিয়ে খিচুড়ি হলে তো কথাই নেই, ৩/৪ গুণ বেশি খেয়ে ফেলি সেদিন! আপনার রেসিপি টি বেশ লোভনীয় লাগছে আপু। মন চাচ্ছে ইশ, যদি ভাগ পেতাম, এই খিচুড়ি সাবাড় করা আমার জন্য কিছুই না।

 2 years ago 

আপু একদিন আসবেন অবশ্যই তৈরি করে খাওয়াব, ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63918.76
ETH 1843.42
USDT 1.00
SBD 0.39