নারকেল দিয়ে কচু রান্নার রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি ।

নারকেল দিয়ে কচু রান্নার রেসিপি

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটি রেসিপি পোস্ট নিয়ে। আসলে কয়েক দিন ধরে অনেক ব্যস্ততার মধ্যে চলছে। আমার মনে হয় সবাই ঈদে একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছে। যাইহোক আজ একটি রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটি আমি ঈদের কয়েক দিন আগে করেছিলাম। তবে রেসিপি খেতে অনেক মজার ছিল। আসলে নারকেল দিয়ে যা কিছু তৈরি করা যায় খেতে অনেক ভালো লাগে। বিশেষ করে নারকেল দিয়ে এভাবে কচু রান্না করে খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে ও এভাবে রান্না করে খেতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000000391.png

1000013871.jpg

১.কচু
২.আদাবাটা ও রসুনবাটা
৩.হলুদ, মরিচের, ধনের ও জিরার গুঁড়ো
৪.লবন ও তেল
৫.পেঁয়াজ কুঁচি ও পিঁয়াজবাটা
৬.নারকেল কুড়া

1000000390.png

ধাপ-১

1000013870.jpg

প্রথমে আমি পরিমাণ মতো কচু নিয়েছি। তারপর কচুগুলোকে খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি।

ধাপ-২

1000013873.jpg
এখন কচুগুলোকে লবন ও হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে এভাবে একটা একটা করে কচু দিয়ে দিয়েছি।

ধাপ-৩


কচুগুলো এভাবে ভেজে তুলে নিয়েছি।এভাবে আমরা সব গুলো কচুগুলো ভেজে নিয়েছি।

ধাপ-৪

তারপর আরো কিছু তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে পিঁয়াজ কুঁচি দিয়েছি।পিঁয়াজ বাদামি রঙের হয়ে আসলে পিঁয়াজ বাটা দিয়ে দেব।

ধাপ-৫


এখন আদা ও রসুন দিয়ে আরো কিছু সময় কষিয়ে নিয়েছি।তারপর সকল মসলা দিয়ে আরো কিছু সময় কষিয়ে নিয়েছি। আসলে বেশি করে কষাণো হলে অনেক মজা লাগে।

ধাপ-৬


মসলা গুলো ভালো করে কষানো হয়ে গেলে তারপর বেটে রাখা নারকেল গুলো দিয়ে দেব। নারকেল গুলো দিয়ে আরো কিছু সময় কষিয়ে ভেজে রাখা কচু গুলো দিয়ে দেব।

ধাপ-৭

কচু গুলো দিয়ে ভালো করে কষিয়ে সিদ্ধের জন্য পানি দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখবো।

ধাপ-৮

ঢাকনা খুলে একটু জিরার গুঁড়ো ও কাঁচা মরিচ দিয়ে দেব।তারপর আর একটু জ্বালিয়ে এভাবে নামিয়ে নেব। এখন একটা প্লেটে গরম গরম পরিবেশন করবো।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি

1000000177.gif

1000000178.png

Sort:  
 2 years ago 

আজকে আপনি ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন। কচু রান্না করে খাওয়া হয়েছে। তবে নারিকেল দিয়ে কখনো এভাবে কচু রান্না করে খাওয়া হয়নি। নতুন একটি রেসিপি দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ রেসিপি তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করে দেখানোর জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

নারিকেল দিয়ে কচু রান্না খুবই ইউনিক একটি রেসিপি। আসলে এখন পর্যন্ত কোন দিন নারকেল এর সাথে কচু রান্না করে খাওয়া হয়নি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে নারকেল দিয়ে কচু রান্নার রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল।আর আপনি ধারাবাহিকভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো।

 2 years ago 

ঈদের কয়েকদিন আগে বেশ দারুণ একটি রেসিপি করেছিলেন আপু দেখে অনেক লোভনীয় লাগছে। কচু আর নারিকেল দিয়েও যে, এত সুন্দর রেসিপি তৈরি করা যায় সেটা আজকের পোস্ট না দেখলে জানতাম না। অনেক সুন্দর একটি রেসিপি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

নারিকেল দিয়ে অনেক রকমের রান্না করা হয় শুনেছি। তবে নারিকেল দিয়ে যে কচু রান্না করা যায় আজকে জানলাম আপু। আপনার এই রেসিপি আমার কাছে খুবই ভালো লেগেছে। আর একদম নতুন মনে হয়েছে। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপু আপনি আজ আমাদের মাঝে খুব সুন্দর একটি নারকেল দিয়ে কচু রান্না করার রেসিপি শেয়ার করেছেন। রেসিপিটি আমার কাছে একেবারেই নতুন। নারকেল দিয়ে কচুর শাক রান্না করে খেয়েছি। কিন্তু কখনো কচু রান্না করে খাওয়া হয়নি। ধন্যবাদ আপু সুন্দর রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এভাবে একদিন অবশ্যই তৈরি করে খাবেন অনেক মজার, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

নারিকেল দিয়ে হাঁসের মাংস খেয়েছি অনেকবার। তবে এভাবে যে কচু রান্না করা যায় আগে জানতাম না আপু। একেক অঞ্চলের খাবারের ধরন একেক রকমের। আপনার অঞ্চলের এই খাবারটি সম্পর্কে জেনে এবং রেসিপি সম্পর্কে জেনে ভালো লাগলো আপু।

 2 years ago 

নারিকেল বাটায় কচু ভীষণ সুস্বাদু ও লোভনীয় খাবার। আপনি ঠিক বলেছেন যে কিছুই নারিকেল দিয়ে রান্না করা হয় তা খেতে ভীষণ সুস্বাদু লাগে।আপনি চমৎকার লোভনীয় করে নারিকেল বাটা দিয়ে কচু রান্না করেছেন ভীষণ লোভনীয় হয়েছে আপনার রেসিপিটি। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু, কচু অনেক ভাবেই রান্না করে খেয়েছি তবে নারকেল দিয়ে কচু আগে কখনো রান্না করে খায়নি। এই রেসিপিটি আমার কাছে সম্পূর্ণ ইউনিক এবং নতুন লাগলো। আপনার কাছ থেকে নতুন এবং ইউনিক কচুর এই রেসিপিটি শিখতে পেরে অনেক ভালো লাগলো। আমি অবশ্যই বাড়িতে একদিন এই রেসিপিটি তৈরি করার চেষ্টা করবো। এত সুন্দর একটি ইউনিক রেসিপি আমাদের শেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

রেসিপিটি আমার কাছে একেবারেই নতুন লেগেছে। কেননা নারকেল দিয়ে কচু বাটা দেখা হয়েছে কিন্তু নারকেল দিয়ে যে এভাবে কচু রান্না করা যায় এটা জানা ছিল না আপু। অবশ্যই একবার বাসায় ট্রাই করবো। কারণ এটা দেখতে বেশ লোভনীয় লাগছে খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে। ধন্যবাদ আপু ইউনিক একটা রেসিপি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63986.79
ETH 1856.21
USDT 1.00
SBD 0.39