তালের ভাজা পিঠা রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি ।

তালের ভাজা পিঠা রেসিপি

1000014243.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেসিপি পোস্ট নিয়ে। এখন তাল ভালো করে পাকেনি। তবে আমি তালের রস ফ্রিজে রেখে সারাবছর খায়। আসলে তালের পিঠা খেতে অনেক মজার। আর তালের রস থাকলে যখন ইচ্ছে তৈরি করে তালের পিঠা খাওয়া যায়।আসলে গতকাল হঠাৎ করেই মেয়ে তালের পিঠা খাব তাই বানিয়েছি। সত্যি মাঝে মাঝে তালের পিঠা খেলে অনেক ভালো লাগে। আপনারাও এভাবে তৈরি করে খেতে পারবেন। আমার বাচ্চারা তালের পিঠা খেতে অনেক পছন্দ করে। বাচ্চারা বললে ভুল হবে এই পিঠা খেতে সবাই অনেক পছন্দ করে। যাই হোক তাহলে চলুন দেখে নেই আমি কিভাবে তালের তেলের পিঠা তৈরি করলাম।

1000000391.png

1000014242.jpg
১.তাল
২.কলা
৩.চিনি
৪.আতব চালের গুড়া
৫.লবন
৬.তেল

1000000390.png

ধাপ-১

1000014241.jpg
প্রথমে আমি তালের রস ফ্রিজ থেকে বের করে ছাড়িয়ে নিয়েছি। তারপর তালের রসের মধ্যে পরিমাণ মতো চালের গুড়া, কলা ও চিনি দিয়েছি।

ধাপ-২

1000014177.jpg1000014178.jpg

তারপর সামান্য লবন দিয়ে সব উপকরণ মাখিয়ে নিয়েছি।

ধাপ-৩

1000014185.jpg1000014190.jpg

সব কিছু দিয়ে মাখানো হলে আর একটু পানিও দিয়ে দেব।তারপর এভাবে চামচ দিয়ে ভরে নেব।

ধাপ-৪

1000014179.jpg1000014180.jpg

এখন চুলায় একটি কড়ায় বসিয়ে দিলাম। তারপর কড়ায় হালকা গরম হলে তেল দিয়ে দিলাম।

ধাপ-৫

1000014197.jpg1000014198.jpg

তেল গরম হয়ে আসলে এক চামচ করে কড়াইয়ের ভিতর দিয়ে দেব। কিছু সময় পরে পিঠাটা উল্টে দেব।

ধাপ-৬

1000014195.jpg1000014200.jpg

এখন ছাকনি দিয়ে ছেঁকে পিঠা তুলে নেব। এভাবে আমি সব গুলো পিঠা বানিয়ে নেব।তারপর এভাবে প্লেটে তুলে গরম গরম পরিবেশন করবো।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এভাবে তালের পিঠা তৈরি করেছি কিন্তু কখনো কলা ব্যবহার করা হয়নি। আপনি অনেক সুন্দর ভাবে রেসিপিটা তৈরি করেছেন। পিঠাগুলো দেখে তো মনে হচ্ছে ভীষণ সুস্বাদু হয়েছিল খেতে। তালের সঙ্গে কলা মিশিয়ে মজাদার একটি রেসিপি আজকে আপনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন ধন্যবাদ আপু।

 2 years ago 

জি আপু পিঠা গুলো খেতে অনেক মজার ছিল, ধন্যবাদ আপু।

 2 years ago 

তালের ভাজা পিঠা রেসি। অনেক দারুন এবং লোভনীয় লাগছে আপনার বানানো পিঠাটা।সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

তালের ভাজা পিঠা বাহ্ দেখে তো খেতে ইচ্ছে করছে আপু। এধরনের পিঠা গুলো খেতে অনেক নরম লাগে। এজন্য বেশ মজা করে খাওয়া যায়। বেশ কিছু উপকরণ দিয়ে চমৎকার রেসিপি পরিবেশন করেছেন। আপনার রেসিপি দেখে শিখে নিলাম ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জি ভাইয়া একদিন অবশ্যই তৈরি করবেন, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক লোভনীয় একটি রেসিপি আজকে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার এই রেসিপি তৈরি করা দেখে খুবই ভালো লেগেছে আমার। এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল আপনার রেসিপি। এত সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে পোস্ট পড়ে গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

কলা এবং তালের রস একসাথে ব্যবহার করে চমৎকার একটি পিঠা তৈরি করেছেন আপু। এই ধরনের পিঠাগুলো গরম গরম খেতে খুবই ভালো লাগে। আপনার তৈরি করা পিঠাগুলো দেখে মনে হচ্ছে খেতে খুবই ভালো হয়েছে। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

জি ভাইয়া রেসিপি অনেক মজার ছিল, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

তালের রস দিয়ে পিঠা খেতে খুব ভালো লাগে আপু। বিশেষ করে ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। আমিও তালের রস ফ্রিজের মধ্যে সংগ্রহ করে সারা বছর খাওয়ার চেষ্টা করি। তবে এই বছরে আমার নেওয়ার সুযোগ হয়নি। তাল আনছিল কিন্তু সেগুলো পচে যাওয়ার কারণে আর নিতে পারি নাই। আপনার তৈরি করা ভাজা পিঠাগুলো থেকে বেশ লোভ লেগে গেল।

 2 years ago 

সত্যি আপু ফ্রিজে রাখলে মজার মজার পিঠা খাওয়া হয় আরকি,পিঠা গুলো খেতে অনেক মজার। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

তাল পিঠা, আমারও ভীষণ পছন্দের একটি পিঠা আমিও সারা বছর তালে রস ফ্রিজে সংরক্ষণ করে খাই। দুঃখের বিষয় এবার বিদ্যুৎত ছিল না কয়েকদিন আর এতে করে আমার ফ্রিজের সব তাল রস পচে গেছে । আপনার পরিবারের সবাই তাল পিঠা অনেক পছন্দ করে জেনে ভালো লাগলো। ধাপে ধাপে চমৎকার সুন্দর ভাবে তাল পিঠা রেসিপিটি আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনার তাল পচে গেছে দেখে সত্যি অনেক খারাপ লাগলো। আসলে আপু এই পিঠা গুলো খেতে অনেক মজার। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনার রেসিপি দেখে আমি চিন্তা করলাম এত জলদি পাকা তাল কোথায় পেলেন। সারা বছরের জন্য তাল চিপে ফ্রিজে রাখেন। তবে আজকে আপনি খুব মজার তালের পিঠা রেসিপি করেছেন। তালের পিঠা পছন্দ করে না খেতে এমন মানুষ নেই বললে চলে। সত্যি আপনার তালের পিঠা রেসিপি দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে। যদিও আমরা তালের পিঠার মধ্যে নারিকেলও দিই। মজার পিঠা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে আপু নারকেল দিলে অনেক ভালো লাগে, তবে আমার কাছে নারকেল ছিল না। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64048.81
ETH 1857.67
USDT 1.00
SBD 0.36