এসো নিজে করি:- চিকেন বল রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

#আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

1000011116.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আসলে এখন রমজান মাস। আর রমজান মাসে ইফতারিতে চপ না হলে আমাদের একদিন ও চলে না। আর এই সময় আমরা বিভিন্ন ধরনের চপ খেতে অনেক পছন্দ করি। তবে এগুলো তৈরি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। আসলে আজ কয়েক দিন ধরে যে হারে গরম পড়ছে তাতে ধৈর্য নিয়ে কিছু তৈরি করা অনেক কষ্টকর। তবে বাচ্চারা তো আর বোঝে না কিছু তৈরি করতে অনেক সময় আর ধৈর্যের প্রয়োজন হয়। তারা মনে যেটা খেতে চাবে সেটাই তৈরি করে দিতে হবে।কয়েক দিন ধরেই চিকেনের চপ খেতে যাচ্ছে। তাই গতকাল বানিয়ে দিয়েছি বেশ মজা করে খেয়েছে। অবশ্যই শুধু বাচ্চারা নয় আমরা ও বেশ মজা করে খেয়েছি।তবে এই চিকেন চপের ভিতরে আলু সিদ্ধ দিলে আরো টেস্ট হয় বিশেষ করে বল পাকানো অনেক সহজ হয়। তবে বাচ্চারা আলু দিলে খেতে চায় না তাই আমি দেয়নি। আপনারা চাইলে আলু দিতে পারেন। ইফতারিতে এমন চপ থাকলে আর কিছুই লাগে না। যাইহোক তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে চিকেন বল রেসিপি তৈরি করেছি।

1000000391.png

1000011108.jpg
১.গোল মরিচ গুঁড়ো
২.চিকেন
৩.আদাবাটা ও রসুনবাটা
৪.মরিচের গুঁড়ো
৫.কাঁচা মরিচ কুঁচি ও পিঁয়াজ কুঁচি
৬.ব্রেকিং পাউডার
৭.বেসন
৮.লবন ও
৯.তেল

1000000390.png

ধাপ-১

1000011109.jpg

প্রথমে আমি চিকেন গুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই এর ভিতর চিকেন অনুযায়ী পানি দিয়ে দিলাম। তারপর গোল মরিচের গুঁড়ো দিয়ে দেব।

ধাপ-২

1000011110.jpg
তারপর আদা ও রসুনবাটা দিয়ে দেব। তারপর লবন ও মরিচের গুঁড়ো দিয়ে দেব। পানি ফুটে আসলে চিকেন গুলো দিয়ে দেব।

ধাপ-৩

1000011111.jpg
এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। চিকেন গুলো সিদ্ধ হয়ে আসলে পানি শুকিয়ে নেব।তারপর চিকেন গুলো একটু ঠান্ডা করে হাত বা কাটা চামচ দিয়ে এভাবে করে নেব।

ধাপ-৪

এখন আবার চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে কেটে ধুয়ে রাখা কাঁচা মরিচ ও পিঁয়াজ কুঁচি দিয়ে দেব। তারপর আদা ও রসুনবাটা ও লবন দিয়ে কষিয়ে নেব ।

ধাপ-৫

তারপর চিকেন গুলো দিয়ে একটু কষিয়ে নেব। তারপর চিকেনের ভিতর একটু চালের গুঁড়ো দিয়ে দেব।এভাবে হয়ে আসলে নামিয়ে চিকেন বল বানিয়ে নেব।

ধাপ-৬

এখন একটা বাটিতে বেসন নিয়ে নেব।তারপর মরিচের, হলুদের, ধনের,ব্রেকিং পাউডার সকল মসলা দিয়ে মাখিয়ে নেব।তারপর তৈরি করে রাখা চিকেন গুলো দিয়ে এভাবে ডুবিয়ে নেব।

ধাপ-৭

এখন চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে এভাবে একটা একটা করে চিকেন গুলো দিয়ে দেব। তারপর দুপাশে ভালো করে ভেজে নেব।এভাবে আমি সব গুলো চিকেন বল ভেজে নেব।

ধাপ শেষ

এখন একটা প্লেটে তুলে গরম গরম পরিবেশন করব। খেতে অনেক মজার। আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে।

1000003112.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি

1000000177.gif

1000000178.png

Sort:  
 2 years ago 

আপনি আজকে খুবই সুন্দর করে চিকেন বল রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরি চিকেন বল রেসিপি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বেশ কয়েকটি উপকরণের সংমিশ্রণে এতো সুন্দর একটি রেসিপি সম্পন্ন করেছেন।আর রেসিপি তৈরির প্রতিটি ধাপ ধারাবাহিক ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। এটা আমাদের জন্য অনেক ভালো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

চিকেন চপগুলো খেতে অনেক মজাদার হয়েছে যা আপনার রেসিপি দেখেই বোঝা যাচ্ছে। চিকেন চপের ভেতর আলু দেয়ার কারণে বল গুলো করতে আরো সুবিধা হয়েছে ।ধন্যবাদ আপু এত লবনীয় রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চিকেন বল খেতে অনেক মজা হয় বাচ্চারা অনেক পছন্দ করে। ধন্যবাদ আপু

 2 years ago 

চিকেন বল অনেক বার খাওয়া হয়েছে খেতে ভীষণ মজা লাগে। এধরনের খাবার গুলো খেতে ভীষণ মজা লাগে। আমার ভাগ্নি তো জমিয়ে খায়। আপনার মেয়ের মতো আলু খেতে চায় না। ইউনিক রেসিপি তুলে ধরেছেন। আপনার রেসিপি পোস্ট দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জ্বী ভাইয়া আমার মেয়ে আলু পছন্দ করে না তার জন্য দেওয়া হয়নি কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি আজকে মজাদার চিকেন চপ রেসিপি শেয়ার করেছেন। আসলে ইফতারের সময় এমন মজাদার চিকেন চপ খেতে ভালোই লাগে। রেসিপিটা বেশ ইউনিক মনে হয়েছে। ধন্যবাদ তৈরির ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য

 2 years ago 

খুবই লোভনীয় একটি রেসিপি আপনি আমাদের মাঝে তৈরি করে দেখিয়েছেন। আপনার রেসিপি দেখে আমার বেশ ভালো লেগেছে। পুরা ইউনিক একটি রেসিপি তৈরি করেছেন আপনি মুরগির মাংস দিয়ে। আশা করি অনেক সুস্বাদু ছিল আপনার রেসিপি। এটাও আশা করি খেতে বেশ ভালো লেগেছে।

 2 years ago 

জি ভাইয়া অনেক সুস্বাদু হয়েছিল,ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

এই ধরনের খাবার আমি অনেক পছন্দ করি।
চিকেন চপ তো আমার অনেক পছন্দের একটা খাবার।
এতো সুন্দর ভাবে চিকেন চপের রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

প্রত্যেকটা রমজান মাসে আমি অন্যান্য চপগুলো তৈরি করার সময় চিকেন চাপ ও তৈরি করে থাকি। চিকেন চপ খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে মজাদার ভাবে চিকেন বল রেসিপি তৈরি করেছেন, দেখেই তো অনেক সুস্বাদু হয়েছে বলে মনে হচ্ছে। আসলে ছোট বাচ্চারা অনেক কিছু খাওয়ার বায়না ধরে। আপনি সুন্দর করে রেসিপিটা তৈরি করে ওদেরকে দিয়েছেন। নিশ্চয়ই এগুলো অনেক মজা করে খেয়েছিল। আপনারা ও নিশ্চয়ই মজা করে খেয়েছেন। ইফতারিতে চপ না হলে, ইফতারি করার মজাটাই আসেনা।

 2 years ago 

ঠিক বলেছেন আপু ইফতারে চপ না হলে ভালো লাগে না, ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনার এই চিকেন বল রেসিপিটা দেখে মনে হচ্ছে অনেক মজাদার হয়েছে। আমি এর আগে কখনো এই রেসিপিটা খাইনি। আপনার চিকেন বল তৈরি করার প্রক্রিয়াটি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে মাংসগুলো আগে তেলের উপর দিয়ে ভেজে নেওয়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এমন লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার চমৎকার রেসিপি দেখে লোভ সামলাতে পারলাম না 😋
চিকেন বল আমার খুব প্রিয় একটা খাবার। আপনি বেশ গুছিয়ে পোস্টটি উপস্থাপন করেছেন আপু। আর পরিবেশন অসাধারণ ছিল। ধন্যবাদ আপু চমৎকার রেসিপি উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64607.46
ETH 1878.41
USDT 1.00
SBD 0.38