কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি ।

কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজও আমি আপনাদের মাঝে এসেছি কয়েকটি খাবারের ফটোগ্রাফি নিয়ে। আসলে কয়েক দিন ধরে অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছি। শত ব্যস্ত থাকলেও আমার বাংলা ব্লগে না আসলে ভালো লাগে না। যেহেতু বাইরে তেমন যাওয়া হয়না তাই বাড়িতে থেকে কিছু খাবারের ফটোগ্রাফি করেছি। আসলে ফটোগ্রাফি করতে ও দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। তাইতো ভালো কিছু দেখলে ফটোগ্রাফি করতে কখনো মিস করি না।আর পছন্দের খাবার হলে তো কথায় থাকে না। আজ এসেছি কিছু পছন্দের খাবারের ফটোগ্রাফি নিয়ে। আশাকরি খাবার গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

ফটোগ্রাফি-১

এই গুলো আমরা হয়তো সবাই চিনি। এগুলো হচ্ছে আচার। যেকোন মেলাতে গেলে এমন আচার দেখা যায়। তবে আচার গুলো খেতে অনেক মজার হয়ে থাকে। যদিও আমি সব সময় খায় না। তবে বাচ্চারা আচার দেখলে খেতে মিস করে না।তাই তো কয়েক দিন আগে যখন বৈশাখী মেলায় গিয়েছিলাম তখন বেশ কিছু আচার কিনে এনেছিলাম। আচার গুলো অনেক ভালো ছিল, বাচ্চারা অনেক মজা করে খেয়েছে।

ফটোগ্রাফি-২

1000012632.jpg

এই গুলো আমাদের সবার অনেক জনপ্রিয় একটা খাবার। বিশেষ করে বাচ্চাদের এমন খাবার হলো আর কিছুই লাগে না। কয়েক দিন আগে আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম। আমরা সবাই ভাত খেয়েছি কিন্তু আমার ভাগ্নে আর আমার মেয়ে মোরগ পোলাও খেয়েছিল। বাচ্চাদের মোরগ পোলাও অনেক পছন্দের।

ফটোগ্রাফি-৩

এই রেসিপিটি আমি নিজে তৈরি করেছি। যদিও রেসিপি অনেক মজার ছিল। আসলে নদীর এই মাছ গুলো খেতে অনেক ভালো লাগে। কয়েক দিন আগে আপনাদের ভাই নদী থেকে পাঁচমিশালি এই মাছ গুলো এনেছিল। আসলে টেংরা, পুটি ও শিং মাছ আমি এক সাথে রান্না করেছি খেতে অনেক মজার হয়েছিল।আসলে নদীর মাছের তুলনা হয় না।

ফটোগ্রাফি-৪

এই খাবার গুলো বাচ্চারা অনেক ভালো খায়। আসলে এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। এভাবে মিষ্টি কুমড়া ভাজি করলে খেতে অনেক ভালো লাগে। তবে এটা আরো বেশি ভালো লেগেছিল।আসলে কুমড়া অনেক মিষ্টি ছিল। গতকাল রান্না করেছি সবাই অনেক মজা করে খেয়েছে

ফটোগ্রাফি-৫

এটা হচ্ছে মুরগি দিয়ে খিচুড়ি। আসলে অনেক দিন খিচুড়ি খাওয়া হয়নি। তবে অনেক গরমে খিচুড়ি থেকে দূরে ছিলাম। তাই কয়েক দিন আগে রাতে অনেক বৃষ্টি হয়েছিল। কারেন্ট ছিল না। আর মাংস রান্না করাই ছিল। তাই হঠাৎ করে বুদ্ধি বের করে রান্না মাংস দিয়ে খিচুড়ি করলাম। তবে খিচুড়ি গুলো খেতে সেই স্বাদ ছিল। আসলে বৃষ্টি হলে খিচুড়ি খেতে এমনিতেই ভালো লাগে।

ফটোগ্রাফি-৬

এই মাছ সবার অনেক প্রিয় একটি খাবার। তবে আমি কিন্তু খায় না। কয়েক দিন আগে বেশ কিছু চিংড়ি মাছ এনেছিল তাই মেয়ের জন্য ভুনা করেছিলাম। আসলে মেয়ে চিংড়ি মাছ ছাড়া অন্য কিছুই খায় না তাই প্রায় প্রতি দিন রান্না করতে হয়। চিংড়ি মাছ ভুনা খেতে অনেক মজার হয়।

ফটোগ্রাফি-৭

এগুলো হয়তো আমরা সবাই কমবেশি বাসায় তৈরি। এগুলো হচ্ছে প্যান কেক।আসলে বিকেল বেলা বাচ্চাদের কিছু খাবার দিতে হয়। যদিও প্রতি দিন বাইরে থেকে আনা সম্ভব হয় না। তাই মাঝে মাঝে বাচ্চাদের নিজে কিছু তৈরি করে দেওয়ার চেষ্টা করি। কয়েক দিন আগে কেক বানিয়েছিলাম তাই ফটোগ্রাফি করে নিয়েছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 2 years ago 

বেশ কিছু খাবারের সুন্দর ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার চমৎকার এই ফটোগ্রাফি গুলো আমার অনেক অনেক ভাল লেগেছে। একদম দারুণভাবে আপনি উপস্থাপন করেছেন আজকের এই রেসিপি। যেখানে অনেক গুলো দেখার সুযোগ পেলাম।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আসলেই আপু, আমরা যতই ব্যস্ত থাকি না কেন আমার বাংলা ব্লগে সময় না দিলে যেন আমাদের পুরো দিনটা পূর্ণ হয় না। আপনি আজকে দেখছি বেশ কিছু খাবারের ফটোগ্রাফি নিয়ে এসেছেন। তার মধ্যে চিংড়ি মাছের রেসিপিটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর প্যানকেক গুলো বাচ্চাদের সত্যিই অনেক প্রিয়। মিষ্টি কুমড়া ভাজির ফটোগ্রাফি টা আমি ভেবেছিলাম আচার। এটা দেখতে অনেকটা আচারের মত লাগছে।

 2 years ago 

গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি লোভনীয় খাবারের রেসিপি শেয়ার করেছেন। আজকে আপনার শেয়ার করা খাবারের ফটোগ্রাফি গুলো দেখেই লোভ সামলাতে পারছি না। বৈশাখী মেলায় ভ্রমণ করে আপনি সেখানে বিভিন্ন ধরনের তৈরি আচার দেখেছেন এবং সেখান থেকে বেশ একটি সুন্দর ফটোগ্রাফি করেছেন। ফার্স্টে আমি ভেবেছিলাম এগুলো হয়তো মিষ্টি কিন্তু পরে আপনার পোস্ট করে জানতে পারলাম এগুলো সব বিভিন্ন রকমের আচার বেশি দারুন লাগলো দেখেই খেতে ইচ্ছে করছে। এছাড়াও কুমড়া ভাজি টাও ছিল খুবই লোভনীয় ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বাহিরে গিয়ে ফটোগ্রাফি করা সত্যি অনেক ঝামেলার কাজ। আপু আপনি লোভনীয় সব খাবারের ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। সত্যি আপু বাসায় থেকেও দারুন ফটোগ্রাফি করা যায় এটা আপনি দেখিয়ে দিলেন বেশ। ভালো লেগেছে আপনার পোস্ট।

 2 years ago 

জি আপু আপনি ঘরে বসে ও ফটোগ্রাফি করা যায়,ধন্যবাদ আপু।

 2 years ago 

আজকে আপনি চমৎকার কিছু লোভনীয় খাবারের ফটোগ্রাফি করেছেন দেখে খুবই ভালো লাগলো। প্রতিটি ফটোগ্রাফি পরিষ্কার এবং স্বচ্ছ ছিল। আমিতো রীতিমতো লোভে পড়ে গেলাম। বিশেষ করে চিংড়ি মাছ ও খিচুড়ি আমার কাছে অসাধারণ লেগেছে। তাছাড়া পাঁচমিশালি মাছের রেসিপি দেখে মুগ্ধ হলাম। লোভনীয় খাবারের ফটোগ্রাফি পোস্ট উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

সত্যি ভাইয়া প্রতিটি খাবার অনেক লোভনীয় ছিল, ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

খাবার নিয়ে এত লোভনীয় কিছু রেসিপির ফটোগ্রাফি করেছেন আপনি, দেখে তো জিভে জল চলে আসলো। আমার কাছে সব থেকে ভালো লেগেছে আচার চিংড়ি ভুনা এবং নদীর মাছ এর রেসিপি এর ফটোগ্রাফি গুলি। সব ফটোগ্রাফি গুলিয়ে চমৎকার হয়েছে আপু। ফটোগ্রাফিগুলির সুন্দর রকমের বর্ণনা দিয়েছেন আপনি যেটা আরো বেশি ভালো লাগলো। ধন্যবাদ কিছু লোভনীয় খাবারের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রশংসানীয় মতামতের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আজকে খাবারের ফটোগেরাফি গুলো বেশ দারুণ ছিল। প্রতিটি খাবার দেখার মত ছিল। প্রথম খাবারের ছবিটা আমার অনেক ভালো লাগলো। অনেকগুলি খাবাত দেখতে পারতেছি। আচারগুলো বেশ দারুন। দ্বিতীয়ত সকলেরই জনপ্রিয় খাবার ভাতও মুরগির মাংস। তৃতীয়ত এটা প্রায় মানুষই খেয়ে থাকে স।ব মিলিয়ে দারুন শুধু আপনার ফটোগ্রাফি পর্ব। ভীষণ ভালো লাগলো দারুন ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

মজাদার কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার খাবারের ফটোগ্রাফি গুলো দেখে লোভ সামলানো মুশকিল। সবগুলো খাবার বেশ লোভনীয় ছিল তবে বিশেষ করে আমার কাছে চিংড়ি মাছ ভুনার ফটোগ্রাফি এবং মোরগ পোলাওর ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। মোরগ পোলাও, চিংড়ি মাছ আমারও বেশ পছন্দের খেতে ভালোই লাগে। এতসব মজাদার খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপু মোরগ পোলাও আমার বাচ্চাদের ও প্রিয় খাবার,আপনার প্রিয় খাবার জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 2 years ago 

বাহ আপু আজকে আপনি দেখছি বেশ কয়েকটি লোভনীয় খাবারের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার খাবারের ফটোগ্রাফী গুলো দেখে লোভ লেগে গেল 🫣। আপনার তোলা চিংড়ি মাছের ভুনা রেসিপির ফটোগ্রাফী টি দেখে আমার জিহ্বায় জল চলে এসেছে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 62737.20
ETH 1764.48
USDT 1.00
SBD 0.39