কয়েকটি ফুলের ফটোগ্রাফি পোস্ট
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও জানিয়ে শুরু করছি আজকের পোস্ট ।
কয়েকটি ফুলের ফটোগ্রাফি পোস্ট
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো সময় পেলে ফটোগ্রাফি করতে কখনো মিস করি না। আসলে ফটোগ্রাফি করতে ও দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর যদি হয় ফুলের ফটোগ্রাফি তাহলে তো কথায় নেই। সত্যি ফুল সৌন্দর্যের প্রতীক। আমরা সবাই হয়তো ফুলকে ভালোবাসি। কয়েক দিন আগে আমরা এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করেছি। আসলে ফুল গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছিল তাই ফটোগ্রাফি করে নিয়েছি। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
ফটোগ্রাফি -১
এটি হচ্ছে কদম ফুল। আসলে কদম ফুল দেখতে অনেক সুন্দর। তবে এখন আমাদের এদিকে কদম গাছ অনেক কম আছে। তবে গতকাল বিকেল বেলা যখন হাঁটতে গিয়েছিলাম তখন এক ভাবির বাড়িতে কদম ফুল দেখে অনেক ভালো লাগলো। তারপর বাচ্চারা বেশ কিছু কদম ফুল নিল।তবে কদম গাছ উঁচু ঢাকায় একজন ডাল নিচে টেনে আনলো তারপর বাচ্চারা ফুল তুলল।বেশ ভালো লেগেছিল সেই মূহুর্ত।
ফটোগ্রাফি -২
এটা হচ্ছে নয়নতারা ফুল। এই ফুল গুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। কয়েক দিন আগে আমরা বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে এই ফটোগ্রাফি করে নিয়েছি। সত্যি সাদা রঙের নয়নতারা ফুলের তুলনা হয় না। আমার কাছে অনেক ভালো লাগে।
ফটোগ্রাফি -৩
এটি হচ্ছে সাদা গোলাপ। গোলাপ হলো ফুলের রাণী। গোলাপ বিভিন্ন ধরনের হয়ে থাকে। তবে আমার কাছে সাদা ও গোলাপি গোলাপ দেখতে অনেক ভালো লাগে। এই সাদা গোলাপ ফুলটি আমরা অনেক দিন ধরে লাগিয়েছি।বেশ কিছু দিন ধরে ফুল ও ধরছে।তাই আজ সকাল সকাল এমন ফুল দেখে ফটোগ্রাফি করে নিয়েছি। দেখতে অনেক সুন্দর লেগেছে।
ফটোগ্রাফি -৪
এটি হচ্ছে রঙ্গন ফুল। আসলে এই রঙ্গন ফুল গুলো দেখতে অনেক ভালো লাগে। তবে আমাদের পাশের বাড়ির সামনে রঙ্গন ফুল গাছ রয়েছে দেখতে অনেক ভালো। কিন্তু দুঃখের বিষয় গাছ গুলো অনেক ওপরে থাকার জন্য কখনো ফটোগ্রাফি করতে পারিনি।এটি ফুলটি ঘুরতে গিয়ে ফটোগ্রাফি করে ছিলাম। সত্যি ছোট ছোট গাছে এমন ফুল দেখে অনেক ভালো লেগেছিল।
ফটোগ্রাফি -৫
এটি হচ্ছে নয়নতারা ফুল। আসলে বিভিন্ন ধরনের নয়নতারা ফুল দেখে অনেক ভালো লাগে। তবে এই নয়নতার ফুলটি দেখতে অনেক ভালো লেগেছিল। হালকা গোলাপি ফুলটি দেখতে অসাধারণ ছিল তাই ফটোগ্রাফি করে নিয়েছি।
ফটোগ্রাফি -৬
এই ফুলটির নাম আমার জানা নেই তবে ফুল গুলো দেখতে অসাধারণ ছিল।আপনারা ফুল গুলোর নাম জানলে অবশ্যই জানাবেন । আসলে এমন ছোট ছোট চারা গাছে ফুল গুলো দেখতে অনেক ভালো লেগেছিল। গাছ ভর্তি ফুল গুলো দেখতে অসাধারণ লেগেছে।
ফটোগ্রাফি -৭
এটি হচ্ছে জবা ফুল। জবা ফুল গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের বাড়িতে ও জবা ফুল রয়েছে। তবে কয়েক দিন আগে আমরা ঘুরতে গিয়ে এই জবা ফুলটির ফটোগ্রাফি করে নিয়েছি। বিভিন্ন ধরনের জবা ফুল গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে।
| প্রয়োজনীয় | তথ্য |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
সৃষ্টিকর্তার সৃষ্টির মধ্যে ফুল মনে হয় সবচেয়ে বেশি সুন্দর। ফুল দেখলেই একদম মন চোখ সব জুড়িয়ে যায়। আজকে আপনি খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি বেশ চমৎকার হয়েছে।
প্রশংসানীয় মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
https://x.com/MimiRimi1683671/status/1829507806522941566?t=q41LTrfnO0dvp1Z0KltPBA&s=19
ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর লাগছে আপু বিশেষ করে নয়নতারা ফুলের ফটোগ্রাফি আর ৬ নং ফটোগ্রাফিতে শেয়ার করা ফুলের সৌন্দর্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। স্বচ্ছ ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
কদম ফুলের দারুন ফটোগ্রাফি করেছেন আপু দেখে খুবই ভালো লাগলো। আজকে অনেক সুন্দর ভাবে দক্ষতার সাথে অনেকগুলো ফটোগ্রাফি ধারণ করেছেন। আপনার সবগুলো ফটোগ্রাফি ভীষণ ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
ফুলে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন । আপনি আজ বেশ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। বেশ সুন্দর হয়েছে ফটোগ্রাফিগুলো। তবে নয়নতারা ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ফটোগ্রাফিগুলো শেয়ার করার জন্য।।
আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
কদম ফুলের বেশ চমৎকার ফটোগ্রাফি করেছেন আপনি। নয়ন তারা ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে ফুলের সৌরভ এবং সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। জবা ফুল দেখে ভালো লাগলো। আপনার প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি বেশ দুর্দান্ত হয়েছে। এতো চমৎকার ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
সত্যি ভাইয়া কদম ফুল গুলো দেখতে আমার কাছে ও অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে।
বর্ষাকালের অন্যতম একটা আকর্ষণ এই কদম ফুল। সত্যি দেখে খুবই ভালো লাগছে। কদম ফুলের পাশাপাশি অন্য ফুলগুলোর ফটোগ্রাফি বেশ চমৎকার করেছেন আপু। সবমিলিয়ে দারুণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ওয়াও আপনি অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন।আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।
আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
আজকে আপনি কয়টি চমৎকার ফুলের ফটোগ্রাফি করেছেন। ফুলের ফটোগ্রাফি দেখলে সত্যি বেশ ভালো লাগে। তবে আপনার এক একটা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বিশেষ করে কদম ফুলের ফটোগ্রাফি গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং রঙ্গন ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। চমৎকার চমৎকার ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনার ভালো লেগেছে জেনে সত্যি অনেক ভালো লাগলো ধন্যবাদ আপু, মন্তব্য করে পাশে থাকার জন্য।