জেনারেল রাইটিং :-মা হওয়া সহজ নয়

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

জেনারেল রাইটিং :-মা হওয়া সহজ নয়

1000011353.jpg

Source

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে । দেখতে দেখতে রমজান আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে। আগামিকাল ঈদুল ফিতর। সবাইকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ।আজ এসেছে একটি জেনারেল রাইটিং নিয়ে। আসলে জেনারেল রাইটিং গুলো লিখতে ও পড়তে আমার অনেক ভালো লাগে। মা হচ্ছে ছোট একটি শব্দ কিন্তু এর গভীরতা অনেক। মা এমন একটি জিনিস যার জন্য আমরা পৃথিবীর মুখ দেখেছি। পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থভাবে ভালবাসে সে হলো মা । আর মার সাথে পৃথিবীর কোন কিছুর তুলনা হয় না।মায়ের ঋণ কখনো শোধ করা যায় না । আসলে একজন মা কতোটা কষ্ট করে সন্তান জন্ম দেন তা শুধু মাই জানেন।আর মা বৃদ্ধ হয়ে গেলে সেই সন্তান আর মায়ের খোঁজ রাখে না।


আমার এক ভাতিজি নাম তার মুন্নি।মুন্নি অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। একটা মেয়ে আছে চার বছরের।আবার দ্বিতীয় সন্তান হবে। মুন্নি ঢাকায় থাকে স্বামী সন্তান নিয়ে। তবে বাচ্চা হবার জন্য বাবার বাড়িতে এসেছে। আসলে দ্বিতীয় সন্তান সাধারণত ডাক্তারা পনেরো দিন আগেই সিজার করে ফেলে। তাই মুন্নির স্বামী গত বৃহস্পতিবারে এসেছে আর তখনই মুন্নিকে নিয়ে হসপিটালে ভর্তি করেছে সিজার করার জন্য। যেহেতু প্রাইভেট হসপিটাল ছিল তাই ভর্তির সাথে সাথে মানে আধঘন্টার ভিতরে ওটিতে নিয়ে গেল। অপারেশন রুমে আধঘন্টা রাখার পরে মুন্নির বাচ্চাকে বের করে দিল। তারপর মুন্নিকে আর বের করে না। আসলে ঘন্টা একটা পার হয়ে গেল কিন্তু তাও বের করছে না। সবাই অনেক চিন্তা করছে।

তারপর ডাক্তার মুন্নির গার্ডিয়ানকে ঢেকে তাড়াতাড়ি রক্ত নিয়ে আসতে বললো।আসলে ডাক্তার ভুলে মুন্নির কোন একটা জিনিস কেটে ফেলেছে। যেহেতু বিকেল তিনটার দিকে মুন্নির অপারেশন থিয়েটারে নিয়েছে এদিকে রাত দশটা বাজে অথচ বের করছে না।তারপর কয়েক জন গিয়ে যা দেখলো তার জন্য কেউ প্রস্তুুত ছিল না। তারপর মুন্নি কে সবাই তারতাড়ি অন্য হসপিটাল আই সি ইউ তে নিয়ে গেল।সেখানে কয়েক ব্যাগ রক্ত দেবার পর মুন্নির কোন রকম জ্ঞান ফিরে এল। তিনটার দিকে অপারেশন করার পরে রাত দশটার দিকে এক বার খবর এসেছে মুন্নি মারা গিয়েছে। একথা শোনে আমরা কেউ মেনে নিতে পারছিলাম না। আবার সেহরি খাবার সময় ফোন দিয়ে জানতে পারলাম মুন্নির জ্ঞান ফিরেছে তখন একটু ভালো লেগেছিল।কয়েক দিন হসপিটালে থাকার পরে ডাক্তার মুন্নিকে ছাড়পত্র দিয়েছেন। এখন মুন্নি একটু ভালো। তবে পুরোপুরি ঠিক হতে বছর লাগবে। সবাই মুন্নির জন্য দোয়া করবেন। আসলে বেঁচে আছে এটাই অনেক।


তাই তো বলি মা হওয়া সহজ কথা নয়। মা হতে হলে জীবনে রিস্ক থাকে সব সময়। তবে যতই রিস্ক থাকুক না কেন সন্তানের মাধ্যমেই নারীরা পূর্ণতা পায়। তাই আমাদের সবারই উচিত মাকে কখনো অবহেলা না করা। মা ছাড়া আমরা পৃথিবীতে আসতে পারতাম না।শুধু মুন্নি কেন এমন অনেকেই আছেন যে সন্তান জন্মের পরে মারা যান।আসলে মা হাজার কষ্ট জেনেও সন্তান জন্ম দিয়ে থাকে। তাই আসুন আমরা সবাই মাকে ভালোবাসি সম্মান করি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 2 years ago 

আপনার ভাতিজি মুন্নির এমন ঘটনাটি পরে খুব খারাপ লাগলো।আসলে কার কাছে নিরাপদ মানুষ। বাঁচার আশায় যে ডাক্তারের কাছে যাই আমরা সেই ডাক্তারেই মৃত্যুদূত হয়ে দাড়ায়। যাক ভালো আছে মুন্নি এখন জেনে ভালো লাগলো।আসলেই আপু মা হওয়া মুখের কথা নয়।মা হতে গেলে অনেক কষ্ট পার করে জীবনের ঝুকি নিয়ে মা হতে হয়। জীবনের রিক্স থাকলেও সন্তানের মাধ্যমেই নারীর পূর্নতা পায়। মাকে কষ্ট দেয়া মহাপাপ। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু আপনি খুব সুন্দর একটি টপিক আলোচনা করেছেন। সত্যিই মা হওয়া সহজ ব্যাপার নয়। তারপরও তো আমরা মেয়েরা মা হতে চাই। একটি মেয়ে যখন মা হয় তখন তার শরীরের সম্পূর্ণ হরমোন বের করে দিয়ে একজন সন্তানের জন্ম দেয়। এত কষ্ট জেনেও আমরা মাতৃত্বের স্বাদ গ্ৰহণ করতে চাই। আপনার ভাতিজির কথা শুনে খুব খারাপ লাগলো। বর্তমানে সিজার করতে গেলেও ভয় লাগে। এমন ঘটনা অনেক ঘটতে শুনেছি। আপনার ভাতিজি বেঁচে আছে এটাই শুকরিয়া।

 2 years ago 

মাতৃত্বের স্বাদ মেয়েদের স্বার্থকতা, ধন্যবাদ আপু পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আসলেই আপনার লেখার বিষয়টি অনেক অর্থপূর্ণ যেটা কয়েকটি বাক্যে প্রকাশ করা সম্ভব নয়।প্রথমত মুন্নীর জীবন নিয়ে টানাপোড়েনের সংশয়ে ক্ষনিকের জন্য আমার ভীষণ খারাপ লাগছিলো।কিন্তু জ্ঞান ফিরেছে এটা জানার পর ভালো লাগছে,মুন্নীর জন্য অনেক অনেক শুভকামনা রইলো।আশা করি বাচ্চাটি সুস্থ রয়েছে, ধন্যবাদ আপু।

 2 years ago 

দোয়া করবেন আপু মুন্নি বাচ্চা নিয়ে সুস্থ থাকতে পারে,ধন্যবাদ আপু।

 2 years ago 

খুব সুন্দর একটি বিষয় নিয়ে আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন আপনি। আসলে মা বলেন আর বাবা বলেন দুইটাই হওয়া কঠিন রয়েছে। মায়ের অবস্থান সবচেয়ে কঠিন। কারণ এতটা অক্লান্ত পরিশ্রম করতে হয় সন্তান মানুষ করতে সেটা একমাত্র যে মা হয়েছে সেই জানে। যাহোক সুন্দর একটা বিষয় নিয়ে আপনি আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন দেখে ভালো লেগেছে।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি অনেক সুন্দর একটি টপিক নিয়ে আজকে আলোচনা করেছেন আপু। মা হওয়া যে কতটা কঠিন সেটা শুধু মায়েরাই বুঝবে। যে মা এখনো হয়নি সে এই বিষয়টা বুঝবে না। আর সিজার করে তো বাচ্চা হলে আরো অনেক সমস্যা। আপনার ভাতিজি মুন্নি ও তার সন্তানের জন্য অনেক অনেক দোয়া রইল আপু।

 2 years ago 

জি আপু দোয়া করবেন যেন তারাতাড়ি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে, ধন্যবাদ আপু।

 2 years ago 

আমি প্রথমেই আপনার ভাতিজির জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাচ্ছি আল্লাহ যেন মা ও বাচ্চা কে দুইজনকে সুস্থ রাখেন ভালো রাখেন। আপনি সুন্দর একটা টপিক নিয়ে আজকে উপস্থিত হয়েছেন। আগে জানতাম মা হওয়ার কষ্টের। কিন্তু এখন নিজে মা হয়ে জেনেছি মা হওয়া আসলে কতটা কষ্টের। আল্লাহতালা যেন মা হওয়ার সাধ থেকে কোন মেয়েকে বঞ্চিত না করে । সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ঈদ মোবারক আপু আপনাকেও।সত্যি মা হওয়া সহজ নয়।আর এই মা হতে গিয়ে ডাক্তারদের ভুলের কারনে অনেক মা মৃত্যুবরন করেন।এজন্য ডাক্তারদের যত্নশীল হওয়া ভীষন জরুরী।মুন্নির কথা পড়ে প্রথম খারাপ লাগছিল।কিন্তু যখন শুনলাম বেঁচে আছে তখন ভালো লাগলো।প্রতিটি সন্তান তার মায়ের কোলে নিরাপদে থাকুক।আর প্রতিটি সন্তান মাকে শ্রদ্ধা করুক এটাই চাওয়া।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ আপু সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য

 2 years ago 

একদমই বাস্তবিক একটি কথা আপনি ফুটিয়ে তুলেছেন৷ আসলে এখনকার যে চিকিৎসা পদ্ধতি প্রতিনিয়ত চিকিৎসকদের ভুলের কারণে অনেকেরই মৃত্যুর সংবাদ শোনা যায়৷ আর এরকম সংবাদ শুনলে প্রত্যেকেরই অনেকটা খারাপ লাগে৷ আসলে মা হওয়াটা সহজ নয়৷ মা হতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয়৷ আর সেই কষ্ট সহ্য করার পরেই কোন মানুষ যখন মা হতে পারে তখন সে কষ্ট নিমেষে ভুলে যায়৷ তবে মুন্নির কথা পড়ে খুবই খারাপ লাগলো৷ তিনি বেঁচে আছেন শুনে খুব ভালো লাগছে৷ ধন্যবাদ এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 2 years ago 

আসলে ভাইয়া আমরা সবাই ভাবি এক হয় আর এক, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

একদমই ঠিক বলেছেন। আমরা যা চিন্তা করি তা কখনো হয়না।

 2 years ago 

মা হওয়া আসলেই সহজ ব্যাপার নয় আপু। তবে ডাক্তারের ভুল চিকিৎসা করার কারণে মুন্নির এই অবস্থার কথা শুনে অনেক বেশি খারাপ লাগলো আপু।

আসলে ডাক্তার ভুলে মুন্নির কোন একটা জিনিস কেটে ফেলেছে।

আমার মনে হয় চিকিৎসার ব্যাপারে ডাক্তারদের আরো বেশি সচেতন হওয়া উচিত। যাইহোক, মুন্নির জন্য অনেক অনেক দোয়া রইলো আপু।

 2 years ago 

আসলে ভাইয়া বিপদ বলে কয়ে আসে না, ধন্যবাদ ভাইয়া সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আসলে ভাইয়া বিপদ বলে কয়ে আসে না

এটাই হচ্ছে বিপদের ধর্ম আপু যা সবার জীবনেই হতে পারে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65021.47
ETH 1877.10
USDT 1.00
SBD 0.38