কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি ।

কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটি খাবারের ফটোগ্রাফি নিয়ে। আসলে ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই সময় পেলে বা ভালো কিছু দেখলে ফটোগ্রাফি করতে মিস করি না। আসলে নিজের হাতে তৈরি খাবারের তুলনা হয় না। আজ আমি বেশ কিছু খাবারের ফটোগ্রাফি নিয়ে এসেছি। সত্যি বলতে আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই অনেক সুন্দর ফটোগ্রাফি করে থাকেন।যদিও তাদের মতো ফটোগ্রাফি করতে পারি না। তবে চেষ্টা করছি আরকি।আমি সব সময় চেষ্টা করি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট করার জন্য। সত্যি বলতে ফটোগ্রাফি আগে ও করতাম তবে এখন ভালো কিছু দেখলে ফটোগ্রাফি না করতে পারলে অনেক খারাপ লাগে। তাহলে চলুন দেখে আসি আমি কি কি খাবারের ফটোগ্রাফি করেছি।

ফটোগ্রাফি -১

এগুলো হয়তো আমরা সবাই কম বেশি চিনি। এগুলো হচ্ছে তালের বড়া। বেশ কিছু দিন আগে আমি এই তালের বড়া বানিয়েছিলাম অনেক মজার ছিল। আসলে আমি সারা বছর জুড়ে তালের রস রাখি বড়া খাওয়ার জন্য। আর মাঝে মাঝে বাচ্চাদের বানিয়ে দেয় তারা মজা করে খায়।

ফটোগ্রাফি -২

এগুলো হলো চিপস। আমি কয়েক দিন আগে মার্কেট থেকে এমন কয়েক ধরের চিপস কিনে এনেছি। আর বাচ্চাদের মাঝে মাঝে এভাবে ভেজে দেয় তারা এগুলো খেতে অনেক পছন্দ করে। আসলে বাচ্চারা বললে ভুল হবে এগুলো আমার মনে হয় সবাই পছন্দ করে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে।

ফটোগ্রাফি -৩

এই খাবার গুলো অনেক মজার খাবার। আমার কিন্তু কয়েকটি হাঁস আছে আগে অনেক ডিম দিত কিন্তু এখন তেমন ডিম দেয় না। তবে প্রতি দিন দুই একটা করে পাড়ে। আমার মেয়ে আবার ছোলার ডাল দিয়ে ডিম খেতে অনেক পছন্দ করে। তাই গতকাল রান্না করেছিলাম। রেসিপি ও করেছি আপনাদের মাঝে শেয়ার করবো বলে।সত্যি অনেক মজার খাবার।

ফটোগ্রাফি -৪

1000014738.jpg

এগুলো হচ্ছে কেক। কয়েক দিন আগে বাজার থেকে আসার সময় মেয়েরা বায়না ধরল এই কেক গুলো খাবে। আসলে কেক গুলো দেখতে অনেক সুন্দর তবে খেতে ও অনেক ভালো। কিন্তু দামের তুলনায় এতটা কম দেয় বলার মতো নয়। তারপর কি আর করা বাচ্চারা খাবে তারজন্য দুটি কিনে এনেছি। তবে খেতে অনেক মজার ছিল শুনেছি কিন্তু খায়নি হা হা।

ফটোগ্রাফি -৫

1000014741.jpg

এগুলো মাংস দিয়ে খিচুড়ি রান্না করা। আসলে খিচুড়ি আপনাদের ভাই ও আমার অনেক পছন্দ তবে বাচ্চারা খায় না বলে তেমন রান্না করা হয় না। কিন্তু বৃষ্টি নামলে খিচুড়ি না খেলে ভালো লাগে না। আমার অনেক পছন্দের খাবার। কয়েক দিন আগে রান্না করেছি অনেক মজা হয়েছিল।

ফটোগ্রাফি -৬

1000014735.jpg

এগুলো হয়তো আমরা সবাই চিনি এগুলো হচ্ছে চিকেন রোস্ট। যা আমার মেয়েদের প্রিয় খাবার। আমার বাড়িতে বেশ কিছু মুরগির বাচ্চা ছিল তবে অসুখ হয়ে মারা গিয়েছে অনেক গুলো। তারপর আমি বাকি গুলো জবাই করে রোস্ট করে রেখেছিলাম।তাই আজ দুপুরে বাচ্চাদের রান্না করে নিয়েছি অনেক মজা করে খেয়েছে। আশাকরি আমার খাবারের ফটোগ্রাফি আমাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif

নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 2 years ago 

খাবারের ফটোগ্রাফি দেখতে খুবই লোভনীয় লাগে দেখতে সেই সাথে প্রচুর লোভ লাগে খেতে।অনেক চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বেশ কিছু খাবারে খুব সুন্দর একটি ফটোগ্রাফি মূলক পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক অনেক ভালো লেগেছে আমার। বেশ দারুন সব খাবার গুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন ফটোর মাধ্যমে, এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

লোভনীয় সব খাবারের ছবিগুলো দেখেই তো খেতে ইচ্ছে করছে আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপু চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

চলে আসবেন আপু অবশ্যই তৈরি করে খাওয়াবো, ধন্যবাদ আপু।

 2 years ago 

খাবারের ফটোগ্রাফি গুলো দেখলে জিহবাটা কেমন যেন করে ওঠে। তালের বড়াটা দেখে লোভ সামলানো মুশকিল। ওটা বেশ মুখরোচক আমার কাছে খেতে দারুন লাগে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু অনেক মুখরোচক খাবার, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খাবারের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আপু। কেকের ফটোগ্রাফি টা কিন্তু দারুন হয়েছে। এগুলো খেতেও বেশ মজার ছিল কিন্তু আপনি খাননি। অবশ্য মজার ছিল এই কথাটি আপনার মেয়ের মুখ থেকে শুনেছেন। বাচ্চা হয়ে গেলে এমনই হয় মনে হয় বাচ্চারা খেলে নিজের খাওয়া হয়ে যায়। আপনার বাড়িতে পোষা মুরগির রোস্ট গুলো কিন্তু দারুন দেখতে ছিল। ধন্যবাদ আপু সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

সত্যি আপু বাচ্চাদের জন্যই সব কিছু, ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনি বেশ কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটি খাবারই অনেক লোভনীয়, দেখতে অনেক সুন্দর লাগছে । আশা করি খাবারের স্বাদটাও ছিল অতুলনীয়। দেখে যেন জিভে পানি এসে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনি আজকে বেশ কয়েকটি খাবারের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি খাবারের ফটোগ্রাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার তোলা খাবারের ফটোগ্রাফি গুলো দেখে লোভ লেগে গেল আপু। বিশেষ করে আপনার তোলা তালের বড়ার ফটোগ্রাফী টি দেখে চোখ সরাতে পারছি না।

 2 years ago 

হা হা হা লোভনীয় খাবার দেখলে লোভ তো লাগবেই, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

লোভনীয় লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এত লোভনীয় খাবার যদি একত্রে চোখের সামনে চলে আসে তাহলে কি লোভ সামলে থাকা যায়। বিশেষ করে তালের বড়া এবং খিচুড়ি দেখেই আমার খেতে ইচ্ছা করছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64246.96
ETH 1867.55
USDT 1.00
SBD 0.38