সেমাই পিঠা বানানো ও রান্নার রেসিপি

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

সেমাই পিঠা বানানো ও ও রান্নার রেসিপি

1000021676.jpg

বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছে একটা রেসিপি পোস্ট নিয়ে। যদিও রেসিপি করতে অনেক সময় আর ধৈর্যের প্রয়োজন। আমরা প্রতি নিয়ত বিভিন্ন ধরনের রেসিপি রান্না করে থাকি।তবে সময়ের অভাবে সব সময় রেসিপি করা হয়ে ওঠে না।তবে পোস্টের ভিন্নতা আনার জানার জন্য সপ্তাহের একটি করে রেসিপি করার চেষ্টা করি। যাইহোক এখন চলছে শীতের মৌসুম। আর শীতের সময় বিভিন্ন ধরনের পিঠা খেতে অনেক ভালো লাগে। তবে সেমাই পিঠা তৈরি করতে অনেক ঝামেলা আর লোকের প্রয়োজন হয়।যাইহোক কয়েক দিন আগে তৈরি করেছিলাম তাই রেসিপি করে রেখেছি। খেতে অনেক মজার ছিল। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

1000000391.png

1000021764.jpg

১.চালের গুঁড়া
২.গুড়ঁ
৩.চিনি
৪.দুধ
৫.লবন
৬.পানি

1000000390.png

1000021554.jpg

1000021555.jpg

1000021559.jpg
প্রথমে আমি কিছু চালের গুঁড়া নিয়েছি। তারপর একটা পাতিলে পরিমাণ মতো পানি ফুটিয়ে লবন ও চালের গুঁড়া দিয়ে দিয়েছি।

1000021560.jpg

1000021561.jpg

1000021562.jpg
চালের গুঁড়া দিয়ে কিছু সময় ঢেকে সিদ্ধ করে নিয়েছি। তারপর একটা বলের ভিতরে নিয়ে মুথে নিয়েছি।

1000021563.jpg

1000021571.jpg
তারপর একটা পিঁড়ি বেলুন নিয়ে এভাবে বানিয়ে নিয়েছি। তারপর হাত দিয়ে কেটে নিয়েছি।

1000021573.jpg

1000021575.jpg

1000021577.jpg
এখন চুলাই একটি পাতিল বসিয়ে কিছু পানি দিয়েছি।তারপর পানি ফুটে আসলে দুটি গুঁড় দিয়েছি।এখন তেজপাতা এলাচ,দারচিনি দিয়ে দেব।

1000021584.jpg

1000021668.jpg

1000021670.jpg
এখন পাতিলে দুধ মিশিয়ে নিয়েছি। তারপর বানানো সেমাই এভাবে হাতে করে কিছু কিছু দিয়ে দিয়েছি।

1000021671.jpg

1000021672.jpg
সব গুলো সেমাই দিয়ে কিছু সময় নেড়েচেড়ে কিছু কিচমিচ দিয়েছি।

1000021586.jpg

1000021676.jpg
এখন সব সেমাই দেওয়া হয়ে গেলে একটু জ্বালিয়ে নামিয়ে নেব। এখন গরম গরম পরিবেশন করব। সবাই অনেক মজা করে খেয়েছিল।

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 last year 

সেমাই পিঠাগুলো এভাবে নিজের হাতে তৈরি করলে খেতে খুবই সুস্বাদু হয়। দোকানের গুলো কিনে আনলে তেমন একটা ভালো লাগে না খেতে। তবে আমাদের বাসায় অনেকদিন হলো এটা রান্না করা হয় না। আমরাও হাতে এটা তৈরি করি। এগুলো তৈরি করা অনেক সময়ের ব্যাপার। আমরা সাইজে আর একটু ছোট তৈরি করি এই পিঠাগুলো। যাই হোক দেখে তো খুবই সুস্বাদু লাগছে। ধন্যবাদ আপু মজার এই রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

1000021766.jpg

1000021765.jpg

 last year 

ওয়াও,একদম লোভনীয় নাস্তা রেসিপি।এক সময় আমার দাদিকেও এরকম ভাবে সেমাই পিঠা বানাতে দেখেছিলাম।এরকম পিঠাগুলো খেতে ভীষণ স্বাদ লাগে।আপনার সেমাই পিঠা বানানোর ফাইনাল আউটপুট দেখেতো মনে হচ্ছে খেতে ভীষণ মজাদার হয়েছিল।এরকম লোভনীয় নাস্তা রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

সেমাই পিঠা আমার খুব পছন্দের আপু। তবে একা একা করা খুবই কষ্টের। খুব লোভনীয়ভাবে মজার করে সেমাই পিঠা তৈরি করেছেন। এত সুন্দর ভাবে রান্না করলেন খেতে ইচ্ছে করছে। বেশ লোভনীয়ভাবে রেসিপিটি তৈরি করে শেয়ার করলেন। অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

সেমাই পিঠা বানানো ও ও রান্নার রেসিপি শেয়ার করেছেন। আপনার রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে আমার। আপনার প্রতিটি রেসিপি অনেক লোভনীয় হয়, খেতে ও মনে হয় অনেক মজাদার হয়েছিল।

 last year 

এক সময় আমাদের বাসায় টিনে কাটা সেমাই পিঠা তৈরি করা হতো। এখন আর সেভাবে পিঠা তৈরি করে না কেউ। তবে সেই সীমাই পিঠাগুলো আমার খুব ভালো লাগতো। গরুর দুধ আর খেজুরের রস ব্যবহার করা হতো সেই পিটাই। ঠিক সেই জাতীয় পিঠা তৈরি করেছেন আপনি। আশা করব খুবই সুস্বাদু হয়েছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

সেমাই পিঠা আমার অনেক পছন্দের একটি পিঠা। অনেক লোভনীয় হয়েছে পিঠা দেখতে।দেখেই তো খেতে ইচ্ছা করছে।সেমাই পিঠা তৈরির প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আপু আপনি। মজাদার সেমাই পিঠা রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আমাদের এলাকায় এই পিঠা রেসিপি টা হাতে কাটা সেমাই নামে বেশ পরিচিত। খেজুরের গুড়ের সাথে এই পিঠা রেসিপি যে একটা ঘ্রাণ পাওয়া যায় সকাল বেলায় ঠান্ডা ঠান্ডা এই পিঠা রেসিপি খেতে বেশ মজা লাগে। তাছাড়া পরিবেশন করা পিঠা রেসিপির ছবি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। লোভনীয় রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 63043.66
ETH 1709.33
USDT 1.00
SBD 0.40