ঈদের কেনাকাটা করার মূহর্ত ১ম পর্ব
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে করেছি আজকের পোস্ট।
ঈদের কেনাকাটা করার মূহর্ত ১ম পর্ব
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা কেনাকাটা পোস্ট নিয়ে। কিনতে আমরা সবাই অনেক পছন্দ করি আর সেই কেনা যদি কোন উপলক্ষে হয় তাহলে তো কথায় নেই। সত্যি আমাদের প্রতি নিয়ত কেনাকাটার প্রয়োজন হয়। তবে কোন উপলক্ষে কেনা সত্যি স্পেশাল। আমরা হয়তো সবাই জানি সামনে আমাদের ঈদুল ফিতর।আর একটা বছর পরে আসে ঈদ আর সেই ঈদে যার যেমন সামর্থ আছে সবাই কেনার চেষ্টা করে।যদিও আমার বাংলা ব্লগ এ জয়েন হবার পর থেকে আমার নিজের টাকা দিয়ে আমার বাচ্চাদের কিছু কেনাকাটা করে দেয়।বাচ্চাদের বাবা তো দেয় তবে আমার নিজের টাকা দিয়ে কেনে দেওয়ার আনন্দ অন্য রকম। তবে এবার আর নিজের টাকা দিয়ে কিছু কিনে দিতে পারছি না। আসলে স্টিম থাকলেও দামটা এতো পরিমাণে কম বলার মতো নয়। যাইহোক বাচ্চাদের তো কিনে দিতেই হবে।তবে যত দিন যায় ততো দাম আর ভীর হবে। তারজন্য গতকাল গিয়েছিলাম বাচ্চাদের জন্য একটু কেনাকাটা করার জন্য। আসলে রোজা রেখে একদিনে সব কিছু কেনা সম্ভব নয়। তবে বাচ্চাদের জামা আর জুতা কিনতে অনেক ঝামেলা পোহাতে হয়। যাইহোক আজ এসেছি বাচ্চাদের জামা কেনার অনুভূতি নিয়ে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
আমরা কয়েক জন মিলে গিয়েছিলাম। আসলে বর্তমান এতো দাম জামা কাপড়ের বলার মতো নয়। আর বাচ্চারা নাছরবান্দা তারা দাম বুঝে না যেটা পছন্দ করবে সেটাই নিতে হবে।আর প্রতি বছর ঈদে নতুন নতুন জামার নাম বের করে আর বাচ্চারা সেগুলো নেওয়ার জন্য অস্হির। এবার তার বান্ধবী যে জামা গুলো নিয়েছে তারা সেই গুলো নিবে।আমরা যতই জামা পছন্দ করি না কেন কাজ হবে। তারপর আমরা জামা দেখতে লাগলাম। যদিও জামার নাম আমার মনে নেই। যাইহোক জামা গুলো যেহেতু আগে থেকেই ফিক্সড করা তাই দাম দেখার জন্য দুইটি দোকান দেখলাম। আসলে বর্তমান সব দোকানে দাম ফিক্সড করা থাকে। তবে তার বান্ধবী জামা কিনেছে ৩৫০০ টাকা দিয়ে কিন্তু আমরা কিনতে গেলাম ৪০০০ টাকার নিচে দেবে না।তারপর আমরা বললাম এগুলো নিয়েছি কিন্তু একই জামা দুই দিন আগে আর পরে কিনতে গিয়ে দাম ৫০০ টাকা বেশি।
তারপর অন্য দোকানে দেখতে লাগলাম। আসলে সব দোকান গুলোতে একই অবস্থা। তারপর কি আর করা দুটি দোকান দেখে দুটি জামা পছন্দ করেছিলাম। যদিও দুটি জামা ৮০০০ টাকার নিচে দেবে না।তারপর অনেক বলার পরে দুটি ৭০০০ টাকা দিয়ে এনেছি।যাইহোক বাচ্চাদের পছন্দ মতো জামা পেয়েছে এটাই অনেক।
আসলে বাচ্চাদের একটা জামা দিয়ে কখনো ঈদ হয় না।যদিও তারা আরো গিফট পাবে। তারপরেও দুটি জামা কিনে দিয়েছি।আসলে ঈদের দিন বিকেল বেলা তারা এই সুতি ফ্রক গুলো পড়ে। আর সুতি ফ্রক এর তুলনা হয় না। এগুলো শুধু ঈদ নয় সব সময় পড়তে অনেক ভালো লাগে। আবার আমি মাঝে মাঝে বানিয়ে দেয় সুতি জামা গুলো। যাইহোক তারপর আরো দুটি সুতি জামা কিনলাম। তারপর আরো অনেক কিছু কিনেছি ।আবার আসবো অন্য কেনাকাটা নিয়ে। আজ এই পর্যন্তই।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদপুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1900538673713856886?t=Q_iLkXY0_-ZCz--MqIz0vA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
@tipu curate
;) Holisss...
--
This is a manual curation from the @tipU Curation Project.
Upvoted 👌 (Mana: 6/8) Get profit votes with @tipU :)
গরমের মধ্যে বাচ্চাদের জন্য সুতি ফ্রগ গুলো সত্যি অনেক আরামদায়ক আর দেখতেও ভীষণ ভালো লাগে। আপনার বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর জামা কেনাকাটা করেছেন দেখে খুবই ভালো লাগলো। ঈদের দিন যত সামনের দিকে এগিয়ে আসবে তত জামা কাপড়ের দাম তত বেশি বৃদ্ধি পাবে। আপনার মেয়ের বান্ধবী একই জামা কিনেছে কম দামে আর আপনি কয়েকদিন পরে গিয়ে সেটা আমার বেশি বলছে। ঈদের কেনাকাটা করার মুহূর্ত প্রথম পর্বটি পড়ে বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপু।
সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
রোজা চলছে মানে তা একদিন শেষ হবে আর রোজা শেষ অর্থাৎ আপনাদের জমজমাট উৎসব ঈদ চলে আসে। আর সেই উপলক্ষে কেনাকাটা তোর দরকার পড়েই। সত্যিই স্টিমের দাম বড্ড কম এখন। একটু বেশি থাকলে হয়তো আপনার স্টিম দিয়েই বাচ্চাদের জিনিসপত্র কিনে নিতে পারতেন। এবং তার মধ্যে একটা আলাদাই আনন্দ কাজ করে। সেটা আমিও বুঝি।
জি আপু নিজে কিছু দিতে পারলে অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে।
ঈদের কেনাকাটা করতে গিয়ে কিছু মূহুর্ত শেয়ার করেছেন আপু।আসলে মেয়েদের ড্রেস কিনতে গেলে সময় নিয়ে ই করতে হয়।আমি অসুস্থ তাই এখনো কেনাকাটা শুরু ই করিনি।দুই মেয়ের ড্রেস কেনা শেষ করে বাঁচলেন কিছুটা।সুন্দর মূহুর্তগুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।
জি আপু কেনাকাটা করা অনেক মুশকিল, তবে কিনতে পেরেছি এটাই অনেক। ধন্যবাদ আপনাকে।
মেয়েদের জন্য দেখছি বেশ ভালোই দাম দিয়ে পছন্দ মত দুইটা জামা কিনেছেন। আসলে বাচ্চারা পছন্দমত জামা কিনলে অনেক বেশি খুশি হয়ে যায়। তবে বাচ্চাদের আসলেই একটা জামা দিয়ে হয় না। জামা গুলো নিশ্চয়ই তাদের খুব ভালো লেগেছিল। মুহূর্তটা এত সুন্দর করে শেয়ার করলেন দেখে ভালো লাগলো।
জি আপু অনেক ভালো লেগেছে তাদের জামা গুলো, ধন্যবাদ আপনাকে।
আপনার ঈদের কেনাকাটার গল্পটা খুবই সুন্দর এবং বাস্তব অভিজ্ঞতাপূর্ণ। বাচ্চাদের জন্য কেনাকাটা করার সময় যে আনন্দ এবং যত্ন থাকে, তা আপনার লেখায় বেশ ভালোভাবে ফুটে উঠেছে। বিশেষ করে, বাচ্চাদের পছন্দের জামা পেতে যে চেষ্টা এবং সংগ্রাম করতে হয়, সেটা অনেক মা-বাবার জন্য পরিচিত। দাম বাড়া, দোকানগুলোতে ঘুরে ঘুরে পছন্দের জামা খোঁজা এই ছোট ছোট মুহূর্তগুলোকে খুব ভালোভাবে তুলে ধরেছেন। বাচ্চাদের জন্য ঈদের জামা কেনার মধ্যে যে আনন্দ এবং সন্তুষ্টি থাকে, সেটা একেবারে স্পষ্ট হয়েছে। সত্যি, ঈদ শুধুমাত্র জামা কেনার ব্যাপার নয়, এটি আমাদের একে অপরের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার একটা বিশেষ সময়।
ধন্যবাদ আপু গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য,।