কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল ভাই এবং বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম একটি মজাদার রেসিপি পোস্ট নিয়ে। আমার আজকের রেসিপিটি হল কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি রেসিপি। এই রেসিপিটি আমার খুবই প্রিয়। আপনারা কে কে এই রেসিপিটি খেয়েছেন এবং কার কার পছন্দ তারা অবশ্যই মন্তব্যে জানাবেন। এই ধরনের রেসিপিগুলো গরম ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে। এই রেসিপিটি আমি প্রায় একমাস আগে তৈরি করেছিলাম। যেহেতু প্রতি সপ্তাহে একটি করে রেসিপি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করি তাই ভাবলাম এই রেসিপিটিই আজ আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি তৈরির উপকরণ সমূহ এবং ধাপগুলো দেখে নিই।



IMG_20240228_120359_161@401022571-01.jpeg

IMG_20240228_120349_750@1598038194-01.jpeg



উপকরণসমূহ :

• কাঁচা টমেটো
• পুঁটিমাছ (ছোটো সাইজের)
• কাঁচা মরিচ
• পেঁয়াজ
• রসুন
• লবণ
• হলুদ
• জিরা গুড়া
• ধনিয়া গুড়া
• সরিষার তেল



ধাপ-১

প্রথমে যে পাত্রে রেসিপিটি তৈরি করব সেই পাত্রে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা টমেটোগুলো নিয়ে নিব।

IMG_20240228_111941_502@-512821901-01.jpeg

ধাপ-২

এখন কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং গুড়া মশলাগুলো দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে।

IMG_20240228_112030_864@-845912472-01.jpegIMG_20240228_112104_127@1572456208-01.jpeg

IMG_20240228_112225_126@1869067151-01.jpeg

ধাপ-৩

সব উপকরণ মেশানো শেষ হলে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা ছোট পুঁটি মাছগুলো।

IMG_20240228_112250_977@381028491-01.jpeg

ধাপ-৪

এখন সবকিছু মিশিয়ে পরিমাণমতো পানি দিয়ে দিবো।

IMG_20240228_112507_260@-1452222387-01.jpegIMG_20240228_112638_224@-1462023948-01.jpeg
ধাপ-৫

এখন চুলায় বসিয়ে রান্না করবো যতক্ষন না ঝোল শুকিয়ে আসবে।

IMG_20240228_113716_745@1078776280-01.jpegIMG_20240228_114634_347@-1616442704-01.jpeg
ধাপ-৬

রান্না হয়ে আসলে চুলা অফ করে দিবো।

IMG_20240228_115718_889@-1272252839-01.jpeg

সর্বশেষ ধাপ


IMG_20240228_120259_984@768097651-01.jpeg

IMG_20240228_120351_627@2009332018-01.jpeg



এই ছিলো আমার আজকের রেসিপি পোস্ট। কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।

আল্লাহ হাফেজ


সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ


1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 2 years ago 

টমেটো যেকোন মাছ দিয়ে যদি রান্না করা যায় তাহলে খেতে ভীষণ ভালো লাগে। আমার কাছে তরকারির মধ্যে টমেটো দিয়ে মাছ রান্না এটি ভীষণ প্রিয়। আর আজকে আপনি টমেটো দিয়ে তো পুটি মাছের রান্না করেছেন। পুটি মাছ দিয়ে রান্না করলে স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। এত চমৎকার একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সত্যি ভাইয়া, এই রেসিপিটি খুবই স্বাদের হয় খেতে। রেসিপিটি সম্পর্কে এত সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

একমাস আগের তৈরি করা রেসিপিটি আজকে শেয়ার করেছেন জেনে ভালো লাগলো।কাঁচা টমেটো দিয়ে চমৎকার সুন্দর করে আপনি পুঁঠি মাছের চচ্চড়িতে করেছেন।ভীষণ লোভনীয় লাগছে রেসিপিটি। ধাপে ধাপে চমৎকার সুন্দর করে শেয়ার করেছেন রেসিপিটি। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago (edited)

রেসিপি সম্পর্কে দারুন একটি মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

এই ধরনের রেসিপি সবারই পছন্দ হবে । পুটি মাছ চচ্চড়ি রেসিপি তাও আবার কাঁচা টমেটো দিয়ে। খুব সুন্দর করে রেসিপিটি তৈরি করেছেন। দেখেই তো খেতে ইচ্ছে করছে। দারুন ছিল আজকের রেসিপি তৈরির আইডিয়াটা। এই ধরনের রেসিপি গরম গরম খেতে দারুন মজা । সুন্দর রেসিপি তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া, এই ধরনের রেসিপি গুলো গরম গরম খেতে অনেক বেশি মজার হয়।

 2 years ago 

ছোট মাছের রেসিপি আমার খুবই প্রিয় এর মধ্যে পুটি মাছও অন্যতম।
তাছারা টমেটো দিয়ে এমন ভাবে রেসিপি প্রস্তুত করলে খেতে সব সময় বেশি সুস্বাদু হয়ে থাকে।
আপনার প্রস্তুত করার রেসিপি ফটোগ্রাফি এবং প্রস্তুত প্রণালী দেখে বোঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছিল রেসিপিটি।

 2 years ago 

ছোট মাছের রেসিপি আপনার খুবই প্রিয় জেনে অনেক ভাল লাগল ভাইয়া। অনেক ধন্যবাদ মূল্যবান মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের রেসিপি তৈরি করেছেন। আর এই কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের রেসিপি আপনার প্রিয় জেনে আমারও খেতে ইচ্ছা করছে। কারণ আমি কাঁচা টমেটো দিয়ে কখনো পুঁটি মাছের রেসিপি এভাবে তৈরি করে খাইনি,যার কারণে আপনার রেসিপিটি আমার খুবই ভালো লেগেছে। আর রেসিপি কালারটা দেখে অনেক মজাদার মনে হচ্ছে।

 2 years ago 

যদি কখনো সুযোগ হয় তাহলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন রেসিপিটি। খুব মজা লাগবে খেতে।

 2 years ago 

আপু এভাবে কখনো খাওয়া হয়নি ।তবে আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে ভীষণ মজার হবে। কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি সত্যি দারুন একটি রেসিপি শেয়ার করলেন। দেখেইতো লোভ লেগে গেল ।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাসায় তৈরী করে খেয়ে দেখবেন আপু। আশা করি, ভালো লাগবে।

 2 years ago 

আপনার আজকের রেসিপিটি দেখে মনে হল একবার টেস্ট করে দেখি এটির স্বাদ কেমন হয়েছে। সত্যি বলতে আপু আপনার তৈরি করা রেসিপিটি অনেক বেশি লোভনীয় হয়েছে।কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি রেসিপিটি যদিও বা খাওয়া হয়নি কিন্তু চেষ্টা করব এরকম রেসিপি বাসায় বানিয়ে খাওয়ার জন্য। ধন্যবাদ আপু ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি রেসিপিটি যদিও বা খাওয়া হয়নি কিন্তু চেষ্টা করব এরকম রেসিপি বাসায় বানিয়ে খাওয়ার জন্য।

অবশ্যয় বাসায় ট্রাই করবেন ভাইয়া।এভাবে রান্না করলে আশা করি খুব ভালো লাগবে।

 2 years ago 

টমেটোর রেসিপি গুলো খেতে একটু অন্যরকম সুস্বাদু হয়ে থাকে। আপনি আজ কাঁচা টমেটো দিয়ে পুটি মাছ চচ্চড়ি করেছেন। এভাবে চচ্চড়ি হলে গরম ভাতের সাথে খেতে অনেক টেস্ট লাগে। আপনার তৈরি রেসিপি গুলো দেখলেই জিভে জল চলে আসে। একদিন দাওয়াত দিয়ে খাওয়াতেও তো পারেন? ধন্য বাদ আপনাকে সুস্বাদু একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অপেক্ষা করেন একদিন দাওয়াত দিবো ইনশাআল্লাহ।

 2 years ago 

কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি খাওয়া হয়নি। এমনি পাকা টমেটো দিয়ে খাওয়া হয়েছে। যাইহোক আপনার রেসিপি টি কিন্তু দারুণ হয়েছে। রেসিপি টা দেখে বুঝা যাচ্ছে রান্না টি বেশ সুস্বাদু হয়েছে। আপনি রান্নার সব গুলো ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করছেন।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

কাঁচা টমেটো দিয়ে এভাবে চচ্চড়ি খেয়ে দেখবেন আশা করি খুব মজা লাগবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64655.96
ETH 1868.96
USDT 1.00
SBD 0.38