সার্কেলের মধ্যে একটি বারান্দার মনোরম দৃশ্য অংকন।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি পেন্সিল আর্ট। প্রতি সপ্তাহে যেহেতু একটি করে পেন্সিল আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করি তারই ধারাবাহিকতায় আজ একটি চমৎকার আর্ট তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজকের পেন্সিল আর্টটি আমি মূলত সার্কেলের মধ্যে তৈরি করেছি। সার্কেলের মধ্যে পেন্সিল আর্ট করলে দেখতে খুবই সুন্দর লাগে। আজ আমি সার্কেলের মধ্যে একটি বারান্দার মনোরম দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি,আজকের এই সার্কেলের মধ্যে একটি বারান্দার মনোরম দৃশ্য অংকনটি আপনাদের কাছে ভালো লাগবে।



IMG_20240328_192112_624@1786335766-01.jpeg



উপকরণ সমূহ :

• আর্টপেপার
• পেন্সিল
• স্কেল
• কম্পাস



ধাপ-১

প্রথমে কম্পাস এবং পেন্সিলের সাহায্যে একটি সার্কেল আঁকিয়ে নিব।

IMG_20240328_191210_928@1846448445-01.jpeg

ধাপ-২

এখন বৃত্তটির একপাশে ব্যাঁকা করে পর্দার ন্যায় আঁকিয়ে নেওয়ার চেষ্টা করছি।

IMG_20240328_191319_360@39349749-01.jpeg

ধাপ-৩

বৃত্তের নিচের সাইডে বারান্দার কোণায় গ্রিল থাকে সেই রকম ভাবে আঁকিয়ে নিব। গ্রিল গুলো সুন্দরভাবে পেন্সিল দিয়ে ভরাট করে নিব।

IMG_20240328_191509_742@136564000-01.jpegIMG_20240328_191554_506@2010471612-01.jpeg
ধাপ-৪

এখন প্রথমে যে পর্দাটি আঁকিয়েছিলাম সেটিতে ডিজাইন করে নিলাম পছন্দ অনুযায়ী। পর্দার ডিজাইনটি আমি সিম্পল রেখেছি।

IMG_20240328_191728_891.jpgIMG_20240328_191816_639.jpg
ধাপ-৫

সৌন্দর্য বৃদ্ধির জন্য পর্দার অন্য সাইডে আমি তিনটি ঝুলন্ত লাভ আঁকিয়ে নিয়েছি।

IMG_20240328_191924_883.jpg

IMG_20240328_192011_963.jpg

সর্বশেষ ধাপ

সবশেষে আমার একটি সিগনেচার করে নিলাম।



IMG_20240328_192102_504.jpg



এই ছিল আমার আজকের আয়োজন। সার্কেলের মধ্যে একটি বারান্দার মনোরম দৃশ্য অংকনটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে অনেক বেশি উৎসাহিত করে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি।দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।

আল্লাহ হাফেজ


সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ


1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 2 years ago 

বৃত্তের ভিতর দারুন একটি দৃশ্য আর্ট করলেন আপু আপনি। আমার বেশ ভালই লাগে বৃত্তের ভিতর আর্ট গুলো দেখতে এবং নিজেও করার চেষ্টা করি। আপনি অনেক সুন্দর করে বৃত্তের ভিতরে বারান্দার মনোরম দৃশ্য আর্ট করেছেন। ধাপ সমূহ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

বৃত্তের ভেতরের আর্ট গুলো আপনার কাছে অনেক ভালো লাগে জেনে খুশি হলাম আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু আপনার পেন্সিল আর্ট অনেক সুন্দর হয়েছে। আপনি প্রত্যেক সপ্তাহে আর্ট শেয়ার করার চেষ্টা করেন জেনে ভালো লাগলো। পেন্সিল আর্টের মাধ্যমে একটি বারান্দার সুন্দর দৃশ্য ফুটিয়ে তুলেছেন দেখে ভালো লাগলো আপু।

 2 years ago 

জ্বী আপু, প্রতি সপ্তাহে একটি করে পেন্সিল আর্ট আমি শেয়ার করি। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন আপু সার্কেলের মধ্যে আর্ট করলে দেখতে ভীষণ ভালো লাগে। আপনি আজকে সার্কেলের মধ্যে একটি বারান্দার মনোরম দৃশ্যের অংকন করেছেন। আপনার অংকনটি দেখে আমার ভীষণ ভালো লেগেছে। অংকন তৈরির প্রতিটা ধাপ খুব সুন্দর করে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বারান্দার মধ্যে চমৎকার একটি দৃশ্যের চিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই চিত্র অংকনে ঝুলন্ত হার্টের চিত্র অঙ্কন করে দেওয়াটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি চিত্র অংকন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঝুলন্ত হার্ট বারান্দার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আঁকিয়েছি।

 2 years ago 

বৃত্তের মধ্যে পেন্সিল দিয়ে বারান্দার অনেক সুন্দর একটি দৃশ্য ফুটিয়ে তুলেছেন আপু। আপনার তৈরি করা পেন্সিল আর্ট গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। আজকে আর্ট ও দারুন হয়েছে। ধন্যবাদ আপু ।

 2 years ago 

আমার তৈরি করা পেন্সিল আর্ট গুলো দেখতে আপনার কাছে বেশ ভালো লাগে জেনে খুশি হলাম আপু।

 2 years ago 

বারান্দায় জানার পর্দা দুল খেতে থাকে থাকে। তবে খোলামেলা জানালা হলে বাহিরের পরিবেশটাও উপভোগ করা যায়। যাক, আপনার আর্টটি সুন্দর হয়েছে আপু। 🌼

 2 years ago 

সার্কেলের মাধ্যমে বেশ চমৎকার দৃশ্য অংকন করা যায় সন্দেহ নেই। তবে সেই দৃশ্য খুব সুন্দর করে ফুটিয়ে তোলার মধ্যে নিজের দক্ষতা নির্ভর করে। যতটা জানি আপনার আর্ট দক্ষতা বেশ অনেক রয়েছে। আর এই জন্য আমাদের মাঝে বারান্দার এক অপরূপ চিত্র ফুটিয়ে তুলতে পেরেছেন। যা দেখে আমি মুগ্ধ হলাম।

 2 years ago 

সবসময় উৎসাহমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু আপনি বরাবরই অনেক ভালো আর্ট করে থাকেন। যেগুলো দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছে আপনার আজকের আর্ট টি অসাধারণ হয়েছে। সার্কেলের মধ্যে বারান্দার মনোরম দৃশ্য দেখে চোখ জুড়িয়ে গেলো।অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার আজকের আর্টটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে সত্যি খুব খুশি হলাম ভাবি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অসাধারণ আর্ট করেছেন আপনি। আপনার আর্ট দেখে খুব ভালো লাগলো আপু। সত্যিই আপনার আর্ট করার দক্ষতা বেশ অসাধারণ । এই ধরনের আর্ট করতে পারলে বেশ ভালো লাগে। আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। সার্কেলের মধ্যে একটি বারান্দার মনোরম দৃশ্য অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

গুছিয়ে সাবলীল ভাষায় এমন চমৎকার একটি মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61466.96
ETH 1697.69
USDT 1.00
SBD 0.38