সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের মাঝে একটি পেইন্টিং পোস্ট শেয়ার করব। পেইন্টিং করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কিন্তু বর্তমানে যে পরিমাণে গরম পড়েছে, তাই পেইন্টিং করতে বসতে খুবই আলসেমি লাগে। কিন্তু গতকাল সব আলসেমি উপেক্ষা করে একসাথে তিনটা পেইন্টিং করেছিলাম। সেখান থেকেই একটি পেইন্টিং আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি। একবার পেইন্টিং করতে বসে পড়লে মনে হয় পেইন্টিং করেই যাই। আজকের পেইন্টিং এর মধ্যে আমি সূর্যাস্তের দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সূর্যাস্তের দৃশ্যগুলো পেইন্টিং করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আশা করি আজকের পেইন্টিং পোস্টটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে।



IMG_20240429_133003_179@-1935514647-01.jpeg



তাহলে চলুন পেইন্টিংটি তৈরি করতে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি এবং কিভাবে প্রস্তুত করলাম সেগুলো ধাপে ধাপে আপনাদের মাঝে শেয়ার করি।



উপকরণসমূহ :

• আর্ট পেপার।
• এক্রেলিক রং
• রং তুলি
• কলম


IMG_20240429_133321_720@1069077834-01.jpeg



ধাপ-১

প্রথমে একটি আর্ট পেপার নিয়ে নিয়েছি এবং চার সাইড থেকে বর্ডার করে নিয়েছি স্কেল এবং পেন্সিলের সাহায্যে। যাতে বর্ডারের বাইরে রং গুলো প্রবেশ না করে।

IMG_20240429_130915_671@-696748045-01.jpeg

ধাপ-২

এখন কমলা এবং লাল রং নিয়ে নিয়েছি। এই দুই কালার মিক্সড করেই মূলত পুরো আর্ট পেপারের মধ্যে রং করে নিব। কমলা এবং লাল কালারের মিশ্রণে সূর্যাস্তের দৃশ্যটি বেশ ভালোভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয়।

IMG_20240429_130940_293@-34892921-01.jpegIMG_20240429_131559_617@-1561965542-01.jpeg
ধাপ-৩

এই পর্যায়ে হলুদ রং দিয়ে নিচে একটি সূর্য আঁকিয়ে নিলাম।

IMG_20240429_131812_299@-1128686128-01.jpeg

ধাপ-৪

সূর্যের নিচে কয়েকটি গাছপালা আঁকিয়ে নিলাম কালো রং দিয়ে। যেহেতু সূর্যাস্তের দৃশ্য তাই এভাবে আঁকানোর ফলে সূর্যাস্তের দৃশ্যটি খুব ভালোভাবে ফুটে উঠেছে।

IMG_20240429_132012_221@283313350-01.jpeg

ধাপ-৫

এখন এক সাইডে অনেক বড় একটি গাছ আঁকিয়ে নিব। সেজন্য প্রথমে গাছ এবং গাছের কয়েকটি ডালপালা আঁকিয়ে নিলাম।

IMG_20240429_132226_901@-286685964-01.jpegIMG_20240429_132351_387@1273646725-01.jpeg
ধাপ-৬

এখন কালো রং দিয়ে এবং ব্রাশ দিয়ে গাছের ডালে ডালে পাতা আঁকিয়ে নিয়েছি।

IMG_20240429_132513_100@1430318476-01@-1478328781-01.jpeg

ধাপ-৭

যেহেতু গোধূলি বেলা বা সূর্যাস্তের সময় তাই সূর্যের উপরে কয়েকটি পাখি আঁকিয়ে নিয়েছি। পাখি আঁকানোর ফলে দৃশ্যটির সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি পেয়েছে মনে হচ্ছে।

IMG_20240429_132610_722@1849923344-01.jpeg

IMG_20240429_132747_631@-1163645934-01.jpeg

সর্বশেষ ধাপ

সবশেষে আর্টটির নিচে আমার একটি সিগনেচার করে নিলাম।



IMG_20240429_132822_100@1945372653-01.jpeg

IMG_20240429_132835_135@711968113-01.jpeg



এই ছিল আমার আজকের সূর্যাস্তের দৃশ্যের পেইন্টিং পোস্ট।পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্য গুলো আমাকে অনেক বেশি উৎসাহিত করে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।।

আল্লাহ হাফেজ


সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ


1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 2 years ago 

ওয়াও আপনার পেন্টিং দেখে তো আমি মুগ্ধ হয়েছি। সূর্য অস্তের অনেক সুন্দর পেইন্টিং আপনি আজ আমাদের মাঝে তৈরি করে শেয়ার করেছেন ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago (edited)

অবাক করার বিষয় হচ্ছে আপনার সূর্যাস্তের দৃশ্য পেন্টিং এর ষষ্ঠতম ধাপ দেখেই আমি ভেবে নিয়েছিলাম যে এটাই হয়তো পেইন্টিং এর ফাইনাল আউটপুট। তবে নিচে দেখলাম আরো দারুণভাবে ফুটিয়ে তুলেছেন পুরো পেইন্টিং টাকে। প্রতিটি ধাপ আপনি এত সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যে প্রতিটা ধাপই দৃষ্টিনন্দন হয়েছিল। বিশেষ করে শেষের দিকের ধাপ। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি সূর্যাস্তের দৃশ্য আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

অনুপ্রেরণামূলক মন্তব্য দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

গতকাল একসাথে তিনটি পেইন্টিং করেছে। এটা জানতে পেরে খুবই ভালো লাগলো। আশা করছি ধাপে ধাপে সেগুলো আমরা দেখতে পাব। আজকে সূর্য অস্ত যাওয়ার পেইন্টিংটি আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করলেন। আসলে আপনার পেইন্টিং করা দৃশ্যগুলো আমার অনেক বেশি ভালো লাগে। দক্ষতা আপনার অসাধারণ।

 2 years ago 

জ্বী ভাইয়া তিন টি পেইন্টিং করেছি। পরবর্তীতে আরো দুটি পেইন্টিং আপনাদের সাথে শেয়ার করব।

 2 years ago 

সূর্যাস্তের অসাধারণ একটি পেইন্ট এর প্রস্তুত করেছে। সত্যি সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম।।
বিশেষ করে ব্যাকগ্রাউন্ড কালার টা দারুন ফুটেছে।
সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো ও শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

আমার করা পেইন্টিংটির সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সূর্যাস্তের অসাধারণ সুন্দর একটি দৃশ্যের পেইন্টিং করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই পেইন্টিং করার প্রক্রিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে। একই সাথে সূর্যাস্তের দৃশ্যের পাশে গাছের পেইন্টিং করে দেওয়াটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পেইন্টিং এর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার এই পেইন্টিং করার প্রক্রিয়াটি আপনার কাছে খুবই ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম ভাইয়া।

 2 years ago 

আপনার আজকে শেয়ার করার সূর্যাস্তের দৃশ্যের পেইন্টিংটি অনেক সুন্দর হয়েছে। আপনার অংকন গুলো বরাবরই আমার খুব ভালো লাগে। এই গরমের মধ্যেও ধৈর্য নিয়ে অনেক নিখুঁতভাবে আর্টটি সম্পন্ন করেছেন। অঙ্কনের কালার কম্বিনেশনটা অনেক সুন্দর ছিল। সব মিলিয়ে দারুন একটা ছবি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর এই পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

উৎসাহ মূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে।

 2 years ago 

আপু আপনি বেশ চমৎকার একটি পেইন্টিং শেয়ার করেছেন। আপনার এত সুন্দর পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। পেইন্টিং এর কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। এই ধরনের দৃশ্য বাস্তবে দেখতে যেমন ভালো লাগে তেমনি পেইন্টিং এর মধ্যে দেখতেও খুব সুন্দর লাগে। ধন্যবাদ এত সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

পেইন্টিং করতে হলে বিষয়বস্তুর ওপর খেয়াল রেখে কালার কম্বিনেশন ঠিক রাখলে দেখতে অনেক সুন্দর লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

এই সমস্ত দক্ষতা সম্পন্ন আর্ট গুলো দেখলে আমি মুগ্ধ হয়ে। খুব চমৎকার ভাবে আপনি আর্ট এর কাজ সম্পন্ন করেছেন। অনেক সুন্দর হয়েছে সূর্য অস্ত্রের মুহূর্তের দৃশ্য অংকন। আশা করব এভাবে সুন্দর সুন্দর আর্ট করে আমাদের মাঝে আরো শেয়ার করবেন।

 2 years ago 

ইনশাআল্লাহ ভাইয়া, চেষ্টা করব আরো সুন্দর সুন্দর আর্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এক কথায় চমৎকার আর্ট করেছেন আপু। আপনার এই প্রাকৃতিক পরিবেশ আর্ট করতে দেখে ভালো লেগেছে। পর্বগুলো উপস্থাপনা অনেক সুন্দর। ধাপে ধাপে খুব সুন্দর করে সাজিয়েছেন দেখে খুশি হলাম। বেশি দারুণভাবে আর্ট এর কাজ সম্পন্ন করেছেন।

 2 years ago 

আপনার কাছে এই প্রাকৃতিক দৃশ্যের আর্ট দেখে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64221.43
ETH 1875.31
USDT 1.00
SBD 0.38