পেপার কাটিং ডিজাইন তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ অনেকদিন পর আপনাদের সাথে শেয়ার করতে আসলাম একটি পেপার কাটিং ডিজাইন। পেপার কাটিং ডিজাইনগুলো তৈরি করতে অনেক ভালো লাগে। রঙিন পেপার কেটে সুন্দর এই ডিজাইন তৈরি করতে হলে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। পেপারের ভাঁজ এবং কাটিং পদ্ধতি ঠিকঠাক না হলে এই ডিজাইনগুলো দেখতে একদমই ভালো লাগবে না । ভাঁজ এবং কাটিং পদ্ধতি ঠিকঠাক হলে ডিজাইনগুলো দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে এবং অনেক কম সময়ে এই সুন্দর ডিজাইন তৈরি করা সম্ভব হয়। এই পেপার কাটিং ডিজাইনগুলো সাদা কাগজের থেকে রঙিন কাগজ দিয়ে করলে দেখতে বেশি ভালো লাগে। আজ আমি পেপার কাটিং ডিজাইনটি একটি কমলা কালারের কাগজ দিয়ে তৈরি করেছি। দেখতে খুবই সুন্দর লাগছিল আমার কাছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।



IMG_20240414_152606_149@-562132004-01.jpeg



উপকরণ :

• রঙিন পেপার
• কেঁচি
• কলম



ধাপ-১

প্রথমে একটি কমলা কালারের পেপার নিয়ে নিয়েছি। পেপারটি মূলত A4 সাইজের। এখন পেপারটি কোনাকুনি ভাঁজ দিয়ে বাড়তি অংশটুকু কেঁচির সাহায্যে কেটে ফেলব।

IMG_20240414_150808_858@-1788877689-01.jpeg

IMG_20240414_150841_349@1317058201-01.jpegIMG_20240414_150912_036@-96750567-01.jpeg
ধাপ-২

এখন কোনাকুনি ভাঁজ দেওয়া কাগজটি নিচের ছবির দিকে লক্ষ্য করুন ঠিক সেইভাবে ভাঁজ দিয়ে নিব। আসলে এই ভাঁজ দেওয়ার পদ্ধতি গুলো মুখে বলে কিংবা লিখে তো প্রকাশ করা যায় না। তাই ছবি দেখেই বুঝে নিবেন।

IMG_20240414_151219_501@10856475-01.jpegIMG_20240414_151246_921@-138982217-01.jpeg
ধাপ-৩

এখন মাঝ বরাবর আরো একটি ভাঁজ দিব এবং বাড়তি অংশটুকু কেঁচি দিয়ে কেটে নিব।

IMG_20240414_151318_456@-718380742-01.jpegIMG_20240414_151333_993@-409772879-01.jpeg
ধাপ-৪

এই পর্যায়ে কাগজটির উপর একটি কলম দিয়ে পছন্দ অনুযায়ী ডিজাইন আঁকিয়ে নিব। আর পেপারটির যে অংশটুকু কাটিং করে বাদ দিয়ে দিব সেই অংশটুকুতে কলম দিয়ে এলোমেলো দাগ দিয়ে নিব।

IMG_20240414_151815_449@-11665440-01.jpeg

ধাপ-৫

এখন কলমের ডিজাইন অনুযায়ী কেঁচি দিয়ে কাটিং করে নিব।

IMG_20240414_152138_778@1038226776-01.jpeg

ধাপ-৬

এখন ডিজাইনটি খুলে নিব। ডিজাইনটি পুরোপুরি খোলার পর দেখবো খুবই সুন্দর একটি ডিজাইন তৈরি হয়েছে।

IMG_20240414_152433_853@1215305492-01.jpegIMG_20240414_152502_644@12636119-01.jpeg

IMG_20240414_152554_814@1399246873-01.jpeg

ফাইনাল লুক


IMG_20240414_152612_234@-1264505324-01.jpeg



এই ছিল আমার আজকের পেপার কাটিং ডিজাইন পোস্ট। আজকের এই পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে অনেক বেশি উৎসাহিত করে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।

আল্লাহ হাফেজ


সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ


1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ কেটে সুন্দর একটি ডিজাইন তৈরি করেছেন আপনি। ডিজাইনগুলো তৈরি করতে সময় কম লাগলোও ভাঁজ করে কাটিং করার সময় খুব সাবধানে কাটিং করতে হয়। শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি ডিজাইন তৈরি করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

পেপার কাটিং ডিজাইনগুলো তৈরি করতে সময় কম লাগলেও কাটিং পদ্ধতি এবং ভাঁজ দেওয়া পদ্ধতি সাবধানে করতে হয়।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আমার কাছে কাগজ কেটে এই ধরনের নকশা তৈরি করতে খুবই ভালো লাগে। এই ধরনের নকশা তৈরি করার সময় সবথেকে বেশি ভালো লাগে যখন নকশা টা কেটে ভাঁজ গুলো পুনরায় খুলতে থাকি। আপু আপনি অনেক সুন্দর একটি নকশা আজকে আমাদের মাঝে তৈরি করে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার কাছেও কাগজ কেটে এ ধরনের নকশা তৈরি করতে খুবই ভাল লাগে জেনে খুবই আনন্দিত হলাম আপু।

 2 years ago 

রঙিন কাগজের নকশাগুলো ভীষণ সুন্দর হয় দেখতে।আপনি খুব সুন্দর একটি ডিজাইন করলেন আপু।নকশাটি ভীষণ সুন্দর লাগছে। কাগজের কালারটিও দারুন ছিল।ধন্যবাদ আপনাকে সুন্দর এই নকশাটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকেওও অনেক ধন্যবাদ আপু। ভালো লাগলো আপনার মতামতটি পড়ে।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন পেপার কাটিং ডিজাইন তৈরি। সত্যি আপু আপনি দেখছি পেপার কেটে খুব সুন্দর একটি ফুল তৈরি করে ফেলেছেন দেখতে খুবই ভালো লাগছে। আর আপনার পদ্ধতি অনেকগুলো দেখে আরো বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে, গঠনমূলক মতামত প্রকাশ করার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর ও দক্ষতার সাথে কাটিং ডিজাইন তৈরি করেছেন। আসলে পেপার কাটিংগুলো আমারও খুব তৈরি করতে ভালো লাগে। কারণ খুব সহজেই কাটিং গুলো তৈরি করা যায়। আপনারটা অসাধারণ ছিল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ আপনাকে গঠনমূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর একটি পেপার কাটিং প্রস্তুত করেছেন সৌন্দর্যরা সত্যি দেখার মত।
সব থেকে বেশি ভালো লাগলো আপনার ক্রিয়েটিভ বুদ্ধির মাধ্যমে কাগজ ভাঁজ করে কাটিং পদ্ধতি যা।
সুন্দর উপস্থাপনা করেছেন ধাপ গুলো ও শুভেচ্ছা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া,,, এত সুন্দর ভাবে মন্তব্য করে পাশে থাকার জন্য।।।

 2 years ago 

পেপার কাটিং ডিজাইন গুলো আপনি সব থেকে ভাল পারেন একদম সুস্থভাবে। আপনার পেপার কাটিং গুলো আমার ভীষণ ভালো লাগে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। এই কাজগুলি করার জন্য ভাঁজ খুবই গুরুত্বপূর্ণ। ভাঁজ না হলে কখনোই সম্পূর্ণ হয় না। শুভেচ্ছা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকারভাবে একটি মন্তব্য প্রকাশ করার জন্য

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে ডিজাইনটি দেখতে খুবই সুন্দর লাগছে। রঙ্গিন কাগজ দিয়ে ডিজাইন তৈরি করার ক্ষেত্রে রঙ্গিন কাগজটি চমৎকারভাবে ভাজ করে নিয়ে কাচি দিয়ে কেটে নেওয়াটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দারুন ভাবে মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

নববর্ষের শুভেচ্ছা আপু। সবাই দেখি পেপার কাটিং গুলো সাদা কাগজ দিয়ে তৈরি করে। তবে আপনি কমলা রঙের রঙিন কাগজ দিয়ে তৈরি করেছেন। দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। ভালো লাগলো আপনার পেপার কাটিং দেখে ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আমিও বেশিরভাগ সময় সাদা কাগজ দিয়ে পেপার কাটিং ডিজাইনগুলো তৈরি করি। কারণ, রঙিন কাগজ দিয়ে পেপার কাটিং ডিজাইন তৈরি করতে গেলে অনেক বেশি মোটা হয়ে যায়। যা কাটিং করতে বেশ অসুবিধা হয়।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64445.09
ETH 1883.35
USDT 1.00
SBD 0.37