একটি ফটোগ্রাফি অ্যালবাম।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের মাঝে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করতে এসেছি। আজ আসলে কি পোস্ট করব এটা ভেবে পাচ্ছিলাম না। ফোন ঘাটতে ঘাটতে কয়েকটি ফটোগ্রাফি দেখতে পেলাম। এই ফটোগ্রাফি গুলো অনেক দিন আগের ক্যাপচার করা। আসলে বর্তমানে একদমই বাইরে বের হওয়া হয় না তাই কোনো ধরনের ফটোগ্রাফি করতে পারি না। তাই আপনাদের সাথে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার সুযোগ হয়ে ওঠে না। আজকের এই ফটোগ্রাফি গুলো বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।



IMG_20240222_094500_310@539119961-01@199018553-01@-11799471-01.jpeg

প্রথমেই আপনাদের সাথে খাঁটি মধুর ফটোগ্রাফিটি শেয়ার করলাম। বর্তমান বাজারে তো খাঁটি মধু একদমই পাওয়া যায় না। কিন্তু ফটোগ্রাফিটিতে যে মধুগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছিল একদমই খাঁটি মধু। মোমসহ মধু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আসলে কয়েকদিন আগে আমি আমার খালামণিদের বাসায় বেড়াতে গিয়েছিলাম। খালামণিদের বিল্ডিং এ প্রতিবছর চার-পাঁচটা করে মৌমাছির চাক আসে। সেখান থেকে অনেক মধু সংগ্রহ করা হয়। যারা মধু সংগ্রহ করে তারা এসে কয়েকদিন পর পর মধু সংগ্রহ করে। অর্ধেক তারা নিয়ে যায় এবং বাকি অর্ধেক আমাদের জন্য রেখে দেয়। মধু সংগ্রহ করার কিছুক্ষণ পরেই এই ছবিটি আমি কালেক্ট করেছিলাম। যাতে পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করতে পারি।



IMG_20221103_105339-01.jpeg

এই ছবিটি অনেকদিন আগে তোলা।গত বছর আমাদের ফ্যামিলিসহ বড় একটি নৌকা করে নদী ভ্রমন করেছিলাম। নৌকাতে উঠতে কিন্তু আমি অনেক ভয় পাই। যখন আমি নৌকাতে উঠে বসেছিলাম তখন নদীর পাশের সবুজ প্রকৃতির একটি ছবি তুলেছিলাম। এই ছবিটি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম।



IMG_20231107_090242_217@-271257094-01.jpeg

এই ছবিটি মূলত এক ধরনের বন্য ফুলের। ফুলটির নাম আমার জানা নাই। এই ফুলগুলো দেখতে খুবই ছোট এবং হলুদ বর্ণের হয়। দেখতে কিন্তু খুবই সুন্দর এবং কিউট লাগে। আসলে মোবাইল হাতে থাকলে যেটাই দেখা হয় সেটারই ছবি তুলতে ইচ্ছা করে। আর এই কমিউনিটিতে যুক্ত হওয়ার পর এই ইচ্ছাটা যেন বেশি বেড়ে যাচ্ছে।



IMG_20230423_182935@1402579335-01.jpeg

খোলা আকাশে পাখিদের আনাগোনা। মূলত এই ছবিটিও অনেকদিন আগের তোলা। বিকালে যখন বাইরে হাঁটছিলাম। তখন আকাশে দেখলাম ঝাঁকে ঝাঁকে এরকম অনেক পাখি উড়ে যাচ্ছে। এরা ছিল মূলত অতিথি পাখি। এদের উড়ে যাওয়ার দৃশ্য গুলো কিন্তু উপভোগ করতে খুবই ভালো লাগে। কিন্তু ক্যামেরাবন্দি করতে গেলে পড়তে হয় মহা ঝামেলায়। অনেক ঝামেলা অতিক্রম করে এই সুন্দর ছবিটি ক্যাপচার করেছিলাম।



IMG_20210603_171944-01.jpeg

দেখুন রাস্তাটা কত সুন্দর। আমি আমার দাদী বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তখন ছাদের উপর থেকে এই রাস্তাসহ বড় বড় কয়েকটি গাছের ছবি উঠিয়েছিলাম। রাস্তার পাশে সারি বদ্ধ এই বড় গাছগুলো দেখতেও অনেক সুন্দর লাগছিল। গ্রামের রাস্তার জন্যই এত সুন্দর লাগছে দেখতে, শহরের রাস্তা হলে কিন্তু এত ভালো লাগতো না।



এই ছিল আমার আজকের আয়োজন। পাঁচটি ফটোগ্রাফি নিয়ে আপনাদের জন্য এই সুন্দর পোস্টটি সাজিয়েছি। আশা করি আপনাদের ভাল লাগবে। ভাল লাগলে অবশ্যই মতামত জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারো নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো ইনশাআল্লাহ।



আল্লাহ হাফেজ


সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ


1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আপু। একদম ঠিক বলেছেন আপু খাঁটি মধু এখন পাওয়া যায় না। তবে আপনার ফটোগ্রাফির মত দেখে মনে হচ্ছে একদম খাঁটি। তাছাড়া অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। ধন্যবাদ।

 2 years ago 

আমার শেয়ার করা ছবিটি খাঁটি মধুর। খাঁটি মধু খেতে অনেক মজা লাগে।

 2 years ago 

আপনার করা ফটোগ্রাফি গুলি দেখতে খুবই চমৎকার হয়েছে আপু। বিশেষ করে মধু মম সহ আর পরিবারসহ নৌকা ভ্রমণের দৃশ্যটি অসাধারণ লেগেছে আমার কাছে। তাছাড়াও প্রতিটি ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর হয়েছে সাথে বর্ণনাগুলো দারুন ভাবে দিয়েছেন আপু। ধন্যবাদ সুন্দর কিছু দৃশ্য আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 2 years ago 

আপনার কাছে ফটোগ্রাফি গুলা ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো ভাইয়া।অনেক ধন্যবাদ।

 2 years ago 

মধু দেখেই লোভ লাগছে আজকাল খাটি মধু পাওয়ায় যায়না নিজস্ব লোক আর চোখে দেখা ছাড়া।সব গুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। দারুন ভাবে আপনি উপস্থাপন করেছেন । শুভ কামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

মমসহ খাঁটি মধু দেখলে লোভ লাগাটা স্বাভাবিক ভাইয়া । অনেক ধন্যবাদ মূল্যবান মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

বাহিরে বের হওয়ার দরকার নেই। বাসায় রেস্ট নেন আপু। আর ফটোগ্রাফি গুলো এমনেই পেয়ে যাবেন। যাই হোক আজকের প্রকৃতির তাক লাগানো ফটোগ্রাফি দেখে আমি নিজেও তাক লেগে গেলাম। দারুন ছিল প্রতিটি ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আর ফটোগ্রাফি গুলো এমনেই পেয়ে যাবেন।

এমনিতেই কিভাবে পাবো আপু?🙄

যাইহোক, মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

দারুন সব ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। তবে আকাশে উড়ন্ত পাখির দৃশ্য ফটো ধারণ করতে আমারও খুবই ভালো লাগে। আমিও মাঝেমধ্যে এমন সুন্দর সুন্দর ফটো ধারণ করার চেষ্টা করে থাকি। আর এই বিষয়ে ধারণা ঠিক আপনার ভাবীর মাধ্যমে পেয়েছিলাম। কারণ কতই পাখি উড়ে যায় আশপাশ দিয়ে ফটো উঠানো হতো না। যাইহোক পাশাপাশি নৌকার দৃশ্য এদিকে রাস্তার দৃশ্য সব মিলিয়ে অনেক সুন্দর ছিল ফটোগুলো। আর পোস্ট সাজানো সুন্দর বর্ণনা পড়ে ভালো লাগলো।

 2 years ago 

ভাবীর মাধ্যমে ধারণা টি পেয়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

অনেক দিনের আগে করা ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে চমৎকার ভাবে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। ফটোগ্রাফি করতে বর্তমান সময়ের সকলেই অনেক বেশি পছন্দ করে দারুন একটা ফটোগ্রাফিক পোস্ট আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। সুন্দর ফটোগ্রাফির পাশাপাশি চমৎকার বর্ণনার মাধ্যমে আপনার এই ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেকে ধন্যবাদ ভাইয়া,মন্তব্য করার জন্য।

 2 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। নৌকার ফটোগ্রাফি টা বেশ চমৎকার ছিল। সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

নৌকার ফটোগ্রাফিটা সত্যিই অনেক চমৎকার ছিল।মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপু মধুর ফটোগ্রাফিটা তো অসাধারণ হয়েছে। তবে নৌকার ফটোগ্রাফি টাও আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

নৌকার ফটোগ্রাফি টা সত্যিই অনেক সুন্দর ছিলো আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপু।

 2 years ago 

আসলেই আপু, বর্তমানে খাটি মধু পাওয়া যায় না। বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো ভেজাল। তার উপর দামও চাই বেশি। প্রকৃতি থেকে প্রাপ্ত মধু খেতেও ভালো হয়। যাক, বেশ কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম। আপনাদের দাদী বাড়ির পাশের রাস্তাটা আসলেই সুন্দর আপু। একদম পরিষ্কার।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া, বাজারে খাঁটি মধু তো পাওয়ায় যায় না, তার উপর দাম অনেক চড়া। ধন্যবাদ পোস্টটি পড়ে চমৎকার মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64523.10
ETH 1681.01
USDT 1.00
SBD 0.42