শিউলি ফুলের অরিগ্যামি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের মাঝে একটি ডাই পোস্ট শেয়ার করব। রঙিন কাগজ দিয়ে কয়েকটি শিউলি ফুল তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। শিউলি ফুল আমার অনেক প্রিয়। এর সুঘ্রান আমাকে খুবই মুগ্ধ করে। কয়েকদিন আগে এই শিউলি ফুলের আর্ট আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। তাই আজ ভাবলাম শিউলি ফুলের অরিগ্যামি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করি। সেই ভাবনা থেকে কয়েকটি ছোট ছোট শিউলি ফুল তৈরি করেছি।আর শিউলি ফুল তৈরি করার এই প্রক্রিয়াটি আপনাদের মাঝে আজকের পোস্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আজকের পোষ্ট ও আপনাদের কাছে ভালো লাগবে।



IMG_20240423_171452_304@-802052553-01.jpeg



তাহলে চলুন রঙিন কাগজ দিয়ে আমি শিউলি ফুল তৈরি করতে কি কি উপকরণ ব্যবহার করেছি এবং কিভাবে তৈরি করলাম সেটি দেখে নেওয়া যাক।



উপকরণসমূহ :

• রঙিন পেপার (কমলা ও সাদা)
• আঠা
• কেঁচি
• কলম


IMG_20240423_154341_304@-322046351-01.jpeg



ধাপ-১

প্রথমে সাদা কালারের কাগজ দৈর্ঘ্য প্রস্থ সমান মাপের করে কেটে নিয়েছি। এখন কোনাকুনি ভাবে দুইবার ভাঁজ দিতে হবে। ভাঁজ দেওয়ার পর কলম দিয়ে শিউলি ফুলের পাপড়ির মতো করে আঁকিয়ে নিব। তারপর কলম দিয়ে আঁকানো অনুযায়ী কেঁচির সাহায্যে কাটিং করে নিব।

IMG_20240423_160727_830@-1366671776-01.jpegIMG_20240423_160739_254@-1852229315-01.jpeg
IMG_20240423_160748_182@-1044751627-01.jpegIMG_20240423_161043_605@-858285096-01.jpeg
ধাপ-২

এরপর পেপারটি ভাঁজ খুলে দেখব সুন্দর একটি ফুল তৈরি হয়ে গিয়েছে। এভাবে আরো কয়েকটি ফুল তৈরি করে নিতে হবে।

IMG_20240423_164141_608@1349691191-01.jpeg

IMG_20240423_170910_265@-1934767079-01.jpeg

ধাপ-৩

এখন কমলা কালারের কাগজ দিয়ে ফুলের নিচের অংশ তৈরি করব। সেজন্য কমলা কালারের কাগজ দৈর্ঘ্য প্রস্থ সমান মাপের করে গোল করে পাইপের মতো তৈরি করে নিব। একই নিয়মে ফুল যে কয়টা তৈরি করেছি সেই কয়টা পাইপ তৈরি করে নিব।

IMG_20240423_154448_439@-908268324-01.jpegIMG_20240423_154837_547~2@-76237998-01.jpeg

IMG_20240423_170923_535@-682053087-01.jpeg

ধাপ-৪

এই পর্যায়ে ফুলের সাথে কমলা অংশটি জোড়া লাগিয়ে নিব আঠা দিয়ে। এখন দেখতে অরিজিনাল শিউলি ফুলের মত লাগছে।

IMG_20240423_171455_702@1618719036-01.jpeg

IMG_20240423_171538_751@-770379172-01.jpeg

আপনাদের কাছে আজকের এই অরিগ্যামি পোস্টটি কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যের জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্য গুলো আমাকে অনেক বেশি উৎসাহিত করে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।

আল্লাহ হাফেজ


সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ


1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 2 years ago 

আমি প্রথমে মনে করেছি অরিজিনাল শিউলি ফুল। কাগজ কেটে দারুন শিউলি ফুলের অরিগামি তৈরি করেছেন দেখতে অসাধারণ সুন্দর লাগছে আপু। আপনার নিখুঁত কাজের দক্ষতা আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু আপনি রঙ্গিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি ফুলের অরিগ্যামি তৈরি করেছেন। আমার কাছেও শিউলি ফুল অনেক ভালো লাগে। এই ফুলের ঘ্রাণ সবচেয়ে বেশি ভালো লাগে। আপনি আজ রঙ্গিন কাগজ দিয়ে একদম বাস্তবের মতোই শিউলি ফুলে তৈরি করে নিয়েছেন। প্রথমে দেখে তো আমি ভেবেছিলাম বাস্তবের শিউলি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। রঙিন কাগজ দিয়ে যে এত সুন্দর ভাবে শিউলি ফুল বানানো যায় আপনার পোস্ট না দেখলে জানতাম না। ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি শিউলি ফুলের অরিগ্যামি শেয়ার করার জন্য।

 2 years ago 

শিউলি ফুলের ঘ্রাণ আমাকেও মুগ্ধ করে আপু। অনেক ভালো লাগলো আপনার মন্তব্যটি পেয়ে।

 2 years ago 

আপনি আজ আমাদের মাঝে খুবই চমৎকার ভাবে শিউলি ফুলের অরিগামি তৈরি করেছেন। দেখে তো আমি মুগ্ধ হয়েছি মনে হচ্ছিল যেন বাস্তবে শিউলি ফুল।প্রতিটি ধাপ অসাধারণ ভাবে আপনি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

শিউলি ফুলের অরগ্যামিটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে বেশ খুশি হলাম ভাইয়া।

 2 years ago 

আপু, সম্ভবত আমি আপনার শিউলি ফুলের আর্ট দেখেছিলাম। আজ আবার রঙিন কাগজের তৈরি শিউলি ফুল দেখে ভীষণ ভালো লাগলো। এমনিতেও শিউলি ফুল আমার কাছে খুব খুব পছন্দের ফুল। শিউলি ফুলের সৌন্দর্য ও সুঘ্রাণ দুটোই আমার খুবই প্রিয়। আর এই প্রিয় ফুলের অরিগ্যামি দেখে ভালো লাগাটা অনেক বেড়ে গেল। অনেক অনেক ধন্যবাদ আপু, আপনার সুন্দর উপস্থাপনার জন্য।

 2 years ago 

সর্বদা অনুপ্রেরণামূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে শিউলি ফুলের অরিগ্যামি তৈরি করার প্রক্রিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে কাগজটি ভাঁজ করে নিয়ে কেটে নেওয়াটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি অরিগামি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

উৎসাহমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

শিউলি ফুলের অরিগ্যামিটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে রঙিন পেপার (কমলা ও সাদা),আঠা,কেঁচি ও কলম দিয়ে অরিগ্যামি বানিয়েছেন ও আমাদের মাঝে তুলে ধরেছেন । শিউলি ফুল আমার অনেক পছন্দের। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

শিউলি ফুলের সুগন্ধ টা আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে শীতের সময় যখন মাটির উপর পড়ে থাকে দেখতে অসাধারণ লাগে এই শিউলি ফুল। শিউলি ফুলের অরিগ‍্যামি টা বেশ চমৎকার তৈরি করেছেন আপু। এককথায় দারুণ। অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া,, শিউলি ফুল যখন মাটিতে পড়ে থাকে দেখতে অনেক সুন্দর লাগে।

 2 years ago 

শিউলি ফুল এবং বকুল ফুল আমার পছন্দের ফুল। কয়েকদিন আগে শিউলি ফুলের আর্ট করেছিলেন। আজকে আবার শিউলি ফুলের অরিগ্যামি তৈরি করেছেন দেখতে অনেক সুন্দর লাগতেছে আপু। এধরনের ভিন্ন রকম আয়োজন গুলো দেখলে এমনিতেই ভালো লাগে। আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

শিউলি ফুল এবং বকুল ফুল আমারও খুব পছন্দের ভাইয়া। বিশেষ করে এই দুই ফুলের মালা তৈরি করলে দেখতে অনেক সুন্দর দেখায়।

 2 years ago 

আপনি অনেক সুন্দরভাবে শিউলি ফুলের অরিগামী তৈরি করে দেখিয়েছেন। আপনার চমৎকার এই অরিগামি তৈরি করতে দেখে বেশ ভালো লেগেছে আমার। অনেক অনেক সুন্দর হয়েছে। খুব সহজে আপনি এগুলো তৈরি করেছেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60139.89
ETH 1573.40
USDT 1.00
SBD 0.42