(এসো নিজে করি)—বোতল দিয়ে কলমদানি তৈরি এবং তার উপর পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর একটি ডাই শেয়ার করব। মূলত এই ডাইটি আমি অনেকদিন ধরে করার প্লান করছি কিন্তু সময় সুযোগ করে করা হয়ে উঠছিলো না। আজ অবশেষে করেই ফেললাম ডাইটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের মূলত একটি প্লাস্টিকের বোতলের নিচের অংশের উপর পেইন্টিং করে সুন্দর একটি কলমদানি তৈরি করেছি। এভাবে কলমদানি তৈরি করে কলমদানির ভিতর অনেকগুলো কলম রাখার পর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর এই কলমদানিটি তৈরি করার পর আমার ছোট বোন তার পড়ার টেবিলে সাজিয়ে রেখেছে। আশা করি আজকের এই ডাইটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে।



IMG_20240402_142033_170@-2088732732-01.jpeg

IMG_20240402_141952_566@-564121642-01.jpeg



তাহলে চলুন বোতল দিয়ে এই কলমদানিটি তৈরি করতে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি এবং কিভাবে তৈরি করলাম আমি সেগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করি।

উপকরণ সমূহ :

• একটি প্লাস্টিকের বোতলের নিচের অংশ
• এক্রেলিক রং
• রং তুলি
• লাল পুঁথি
• আঠা

IMG_20240402_131607_066@1217846839-01.jpeg



ধাপ-১

প্রথমে বোতলের নিচের অংশে রং তুলি এবং সাদা রঙের সাহায্যে খুব সুন্দর ভাবে রং করে নিয়েছি।

IMG_20240402_132040_066@-1775038843-01.jpeg

ধাপ-২

সাদা রং বোতলের উপর শুকিয়ে আসলে এখন লাল রং দিয়ে খুব সুন্দর করে কয়েকটি ছোট বড় ফুল আঁকিয়ে নিয়েছি।

IMG_20240402_132345_123@1746920463-01.jpegIMG_20240402_132642_224@-1628110319-01.jpeg
ধাপ-৩

ফুল আঁকানো হয়ে গেলে এখন ফুলের ডালপালা এবং কয়েকটি পাতা আঁকিয়ে নিলাম।

IMG_20240402_132912_352@-1162912493-01.jpegIMG_20240402_133247_127@61739699-01.jpeg
ধাপ-৪

এখন ফুল গুলোর মধ্যে যেটুকু অংশ বাকি ছিল রং করতে সেই অংশটুকুতেই হলুদ রং করে দিয়েছি। এতে ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল।

IMG_20240402_133432_418@-253506378-01.jpeg

ধাপ-৫

বোতলের নিচের অংশে আমার পুরো পেইন্টিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কয়েকটি লাল পুঁথি নিয়ে নিয়েছি। পুঁথিগুলো বোতলের উপরের অংশে আঠা দিয়ে খুব সুন্দর করে লাগিয়ে নিব।

IMG_20240402_133604_913@1855090589-01.jpegIMG_20240402_133837_573@1755946037-01.jpeg
সর্বশেষ ধাপ

সবশেষে তৈরি হয়ে গেল সুন্দর একটি কলমদানি।



IMG_20240402_142004_739@1912170491-01.jpeg

IMG_20240402_142030_473@1703944967-01.jpeg



এই ছিল আমার আজকের আয়োজন। পেইন্টিং এর মাধ্যমে খুব সহজেই প্লাস্টিকের বোতলের নিচের অংশ দিয়ে সুন্দর একটি কলমদানি তৈরি করে ফেললাম। আশা করি, আজকের এই ডাই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের মতামত গুলো আমাকে অনেক বেশি উৎসাহিত করে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।

আল্লাহ হাফেজ


সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ


1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 2 years ago 

বোতল দিয়ে দারুন একটা কলমদানি তৈরি করেছেন আপু। ফেলনা এই জিনিসগুলো আবার নতুন ভাবে সাজিয়ে ব্যবহার করতে ভালই লাগে। কলমদানি টা দারুন লাগছে দেখতে। বিশেষ করে সাদার উপর লাল রঙের ফুল গুলো সুন্দর ভাবে ফুটে রয়েছে। ধন্যবাদ আপু অসাধারণ একটি ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এই কাজটির জন্য আপনি প্রশংসার দাবিদার। বোতল দিয়ে কলমদানি তৈরি করেছেন বেশ সুন্দর ভাবে। কালার কম্বিনেশনটা অত্যন্ত সুন্দর ছিল। আমার কাছে ভীষণ ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর কোন উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

মন্তব্য করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ এবং শুভকামনা।

 2 years ago 

বোতল দিয়ে খুবই সুন্দর ভাবে কলমদানি তৈরি করেছেন। আর অনেক দক্ষতার সাথে পেইন্টিং করেছেন। দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। অসাধারণ একটি ডাই পোস্ট দেখতে পেলাম।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

খুবই সুন্দর হয়েছে তো আপু। সামান্য একটা জিনিস বোতল হলেও এটার উপরে রঙ করাতে দারুণ লাগছে। আপনি এক্রেলিক কালার দিয়ে চমৎকার ফুলের ডিজাইনটি ফুটিয়ে তুলেছেন। আমার কাছে ভালো লেগেছে ভীষণ। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। 🌼

 2 years ago 

বোতল কেটে কলমদানি তৈরি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।

 2 years ago 

বোতল কেটে তাতে সুন্দর ফুলের নকশা এঁকে চমৎকারভাবে একটি কলমদানি তৈরি করেছেন আপু। এখানে যত দেখছি ততই অবাক হচ্ছি। কেননা প্রতিটি মানুষ নতুন নতুন এবং ভিন্ন ধরনের পোস্ট তৈরি করছে। আপনার পোস্টটা অনেক ইউনিক হয়েছে। ধন্যবাদ আপু সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার পোস্টটি আপনার কাছে অনেক ইউনিক লেগেছে জেনে খুশি হলাম আপু।

 2 years ago 

আপনি বরাবরই অনেক ভালো পেইন্টিং করেন আপু। আজকেরটা আরও বেশি সুন্দর হয়েছে। প্লাস্টিকের বোতল কেটে এত সুন্দর পেইন্টিং করে কলমদানি বানিয়েছেন। যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ আপু প্লাস্টিকের বোতল কেটে কলমদানি তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

প্লাস্টিকের বোতলে পেইন্টিং করে দারুন একটি কলমদানি তৈরি করেছেন আপু। দেখে ভীষণ ভালো লাগলো। আমার বাংলা ব্লগে এসে সবার সুপ্ত প্রতিভা বিকশিত হচ্ছে দেখে বেশ ভালো লাগে ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার বাংলা ব্লগে এসে সবার সুপ্ত প্রতিভা বিকশিত হচ্ছে দেখে বেশ ভালো লাগে ।

ঠিক বলেছেন আপু,, এর আগে তো কখনো এসব তৈরি করার কথা কল্পনাও করিনি। এখানে এসেই এগুলো তৈরি করা হয়।

 2 years ago 

এই ধরনের জিনিসগুলো ব্যবহার করে অনেক কিছুই তৈরি করা যায়। এবং এগুলোর সাহায্যে অনেক কিছুই করা যায়। আপনি তো দেখছি অনেক সুন্দর একটা কলমদানি তৈরি করেছেন আবার পেইন্টিংও করেছেন। কোন ক্রেডিট টা আপনাকে দেবো আমি তো বুঝতেই পারতেছি না। বোতলের নিচের অংশটা দিয়ে খুব সুন্দর করেই পেইন্টিং টা করে কলমদানি তৈরি করেছেন। কলম দানির সৌন্দর্য দেখেই তো আমি একেবারে মুগ্ধ হয়েছি। এটা যদি টেবিলের উপর সাজিয়ে রাখেন, তাহলে অনেক বেশি সুন্দর লাগবে দেখতে।

 2 years ago 

গঠনমূলক মন্তব্যের দ্বারা পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আসলেই সময়ের জন্য ডাই প্রজেক্ট গুলো করা হচ্ছে না,রমজান মাস বলে কথা।যাই হোক আপু আপনি বোতল দিয়ে সুন্দর একটি কলমদানি তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই ধরনের কাজগুলো করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। তাই সবসময় করা হয়ে ওঠে না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63116.85
ETH 1835.65
USDT 1.00
SBD 0.38