কিছু বন্যফুলের সৌন্দর্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। আর আজকের ফটোগ্রাফি মূলত কয়েকটি বন্য ফুলের। কিছু কিছু বন্যফুলের সৌন্দর্য কিন্তু আমাদের মুগ্ধ করে। আর এগুলো কোনরকম যত্ন ছাড়াই আগানে বাগানে বেড়ে ওঠে। এই ফুল গুলোর নাম আমি আসলে সঠিকভাবে জানিনা। তারপরও আঞ্চলিক ভাষায় ফুল গুলোকে যে নামে ডাকা হয় সেগুলাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আজকের এই বন্য ফুলের ফটোগ্রাফি পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে।



আলোকচিত্র -১

IMG_20240519_084828_677@1281294554-01.jpeg

প্রথমেই আপনাদের সাথে শেয়ার করছি একটি সাদা রঙের ফুল। ফুলটি কিন্তু অনেক বড়। আমি যখন বাইরে হাঁটাহাঁটি করছিলাম তখন হঠাৎ এই ফুলটি আমার চোখে পড়ে। সেই মুহূর্তে আমি ফুলটিকে ক্যামেরাবন্দী করি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করার জন্য। ফুলটি দেখতে কিন্তু অনেক সুন্দর। সাদার মাঝে হলুদ রঙের একটি আভা রয়েছে সেজন্য দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগছে। যদিও ফুলটির নাম আমার জানা নেই। ফুলটির নাম যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই মন্তব্যে জানাবেন।



আলোকচিত্র -২

IMG_20240519_081918_841@977187326-01.jpeg

এটা হল পর্তুলিকা ফুল। এই ফুলগুলোকে অনেক জায়গায় ঘাস ফুলও বলা হয়। পর্তুলিকা ফুলগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই ফুলগুলো মূলত আমার বোন লাগিয়েছে। তার যত্নেই এই ফুলগুলো সুন্দরভাবে বেড়ে উঠছে।



আলোকচিত্র -৩

IMG_20240519_083444_023@1115011596-01.jpeg

এটা হল একটি সবজি গাছের ফুল। আর সবজিটির নাম হলো ধুন্দল। এই সবজিটি খেতে আমি অনেক পছন্দ করি। এটা আমার আম্মুর হাতে লাগানো একটি গাছ। গাছটিতে অনেক ধুন্দল হয়। সেদিন গাছটির পাশে গিয়ে দেখতে পেলাম একটি সুন্দর ফুল। ফুলটিকে দেখতে পেয়েই ক্যামেরাবন্দি করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য।



আলোকচিত্র -৪

IMG_20240519_083615_836@-860343204-01.jpeg

এই ফুলটির নামও আমার জানা নেই। দেখতে পুরোপুরি সাদা রঙের একটি ফুল। ফুল যে রংয়েরই হোক না কেন তার সৌন্দর্য ভিন্ন রকমের হয়। এই ধরনের ফুলগুলোর সৌন্দর্য উপভোগ করতে অনেক বেশি ভালো লাগে। তাইতো নাম না জানা সত্ত্বেও এই বন্যফুলটির ছবি তুলেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য।



আলোকচিত্র -৫

IMG_20240519_083630_807@-890996423-01.jpeg

এটাও একটি বন্যফুল। এই ফুলটির নামও আমার জানা নেই। ছোট ছোট অনেকগুলো ফুল একটি ডাটার মধ্যে থাকে। ডাটাটি মূলত বাঁকানো হয়। দেখতে মোটামুটি ভালই লাগে।



এই ছিল আমার আজকের ফটোগ্রাফি পোস্ট। ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তাই আশা করছি, আপনাদের কাছে আজকের পোস্টটি খুব বেশি খারাপ লাগেনি। পোস্টটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।

আল্লাহ হাফেজ


সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ


1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 2 years ago 

দারুণ সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। বনফুলের প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। বর্ননাও তুলে ধরেছেন সুন্দর করে। ভালোর মধ্যেও ভালো থাকে তাই ধুন্দল ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। বন্যফুলের সৌন্দর্যময় ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ধুন্দল ফুলের ফটোগ্রাফিটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু আজ আপনার বন্যফুলের অসম্ভব কিছু ফটোগ্রাফি দেখলাম।ফটোগ্রাফি পোস্টগুলো আমি অনেক পছন্দ করি। এর মাঝে অনেককিছু খুুজে পাওয়া যায়। যেমন আজ আপনার ফটোগ্রাফিতে বেশ কিছু বন্যফুলের সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। আপন ঠিক বলেছেন আপু কিছু কিছু বন্যফুলের সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। আজ আপনার এই চমৎকার বন্যফুলের ফটোগ্রাফিও আমাকে মুগ্ধ করেছে। আজ আপনার ফটোগ্রাফিগুলো বলে দিচ্ছে আপনি একজন দক্ষ্য ফটোগ্রাফার। ধন্যবাদ আপু। অচেনা কিছু বন্যফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ফুল সম্পর্কে এতো সুন্দর একটি মতামত শেয়ার করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আজকে আপনি কিছু বন্য ফুলের দারুন ফটোগ্রাফি করেছেন। আসলে এই ধরনের ফুলগুলো রাস্তার পাশে মাঠে প্রান্তে দেখতে পাওয়া যায় । যেগুলোর ফটোগ্রাফি আমিও করে থাকি। এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে আমার অনেক ভালো লাগে। আপনি দেখছি খুব সুন্দর করে ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফুল দেখতে অনেক সুন্দর ছিল । আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

যেকোনো ফুলের ফটোগ্রাফির সৌন্দর্য উপভোগ করতে অনেক বেশি ভালো লাগে ।ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে কিছু বন্য ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দেখতে বেশ অসাধারণ ছিল। প্রত্যেকটি ফুলের বর্ণনা বেশি সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ধুন্দল ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ধুন্দল ফুলের ফটোগ্রাফিটি। জেনে অনেক বেশি খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

কিছু কিছু অচেনা বনফুল আছে সেগুলো নাম না জানা থাকলেও দেখতে চমৎকার লাগে। আপনি তেমন কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ছবি চমৎকার হয়েছে

 2 years ago 

ফটোগ্রাফি আমার কাছে খুবই জনপ্রিয়।
আজ আপনি আমাদের মাঝে সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখেই চোখ জুড়িয়ে গেল।
বিশেষ করে ২,৫,৬
সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল।

 2 years ago 

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছেও অনেক বেশি ভালো লাগে ভাইয়া।

 2 years ago 

এই ফুল গুলিকে আমি কিন্তু বন্য ফুল নামে জানি। তবে ফুল গুলো যতই দেখি ততই ভালো লাগে। আপনি কিন্তু দারুন সুন্দর করে প্রতিটি ফুলের ফটোগ্রাফি করেছেন। সাথে সাথে বেশ দারুন বর্ণনাও দিয়েছেন। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দরভাবে বর্ণনার মাধ্যমে ফুলগুলোর ফটোগ্রাফি আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করেছি। আপনাদের কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 2 years ago 

কিছু ইউনিক বন্যফুল দিয়ে সুন্দরভাবে আপনার ফটোগ্রাফি পোস্টটি সাজিয়েছেন। এরকম ফুলগুলি আমি আগে অবশ্য দেখিনি এমনকি নাম পর্যন্ত জানিনা। তবে আমার কাছে বেস্ট লেগেছে পত্তলিকা ফুলটি। দেখতে কিন্তু ভীষণ সুন্দর। তাছাড়াও প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। ফুলগুলোর বর্ণনাও কিন্তু দারুণভাবে দিয়েছেন। সব মিলিয়ে আপনার ফটোগ্রাফি পোস্টটি একদম মনোমুগ্ধকর হয়েছে ধন্যবাদ।

 2 years ago 

পর্তুলিকা ফুলগুলো দেখতে সত্যিই অনেক কিউট । তাই তো এই ফুলটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আপনার কাছ থেকে আজকে বেশ কয়েকটা বন্য ফুল দেখতে পেলাম। বন্য ফুল গুলো কিন্তু দেখতে খুবই সুন্দর দেখায়। প্রথম সাদা রংয়ের ফুল টা কিন্তু খুবই ভালো লেগেছে । পর্তুলিকা ফুলটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি নিজেও এই ফুলটার অনেকবার ফটোগ্রাফি করেছিলাম। এছাড়াও ধূন্দুলের ফুলসহ সব গুলো ফুলই আমার কাছে ভীষণ ভালো লেগেছে।

 2 years ago 

ফুলগুলো আপনার কাছে ভীষণ ভালো লেগেছে জেনে অনেক বেশি আনন্দিত হলাম আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62485.46
ETH 1783.96
USDT 1.00
SBD 0.39