কাগজের তৈরি নকশা কাটিং

in আমার বাংলা ব্লগ3 years ago

Blue Polaroid Best Friends Photo Collage_20231223_163110_0000.png

ছবিটি canva দিয়ে তৈরি ৷

হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও মাঝে চলে আসলাম , প্রতিদিনের মতোই নতুন কিছু শেয়ার করার চেষ্টা করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


আজকেও আমি আপনাদের মাঝে একটি নকশা কাটিং ডিজাইন শেয়ার করতে এসেছি ৷ আসলে এই কাজ গুলো করতে আমার অসম্ভব ভালো লাগে ৷ তাই প্রত্যেক সপ্তাহে অন্তত একটি করে শেয়ার করার চেষ্টা করি ৷ এই ডিজাইন গুলো তৈরি করে একটা সময় খুব ব্যবহার করা হতো ৷ তবে সময়ের ব্যবধানে এখন এগুলো ব্যবহার নেই বললেই চলে ৷ আমাদের মাঝে নতুনত্ব এসেছে ৷ যার জন্য হারিয়ে যাচ্ছে আগের দিনের সব শিল্প ৷ যাই হোক , এই ডিজাইন গুলো তৈরি করা খুব একটা সহজ নয় ৷ তবে আমি ছোট একটি ডিজাইন কাটিং শেয়ার করবো , এটা আপনারা চাইলে সহজেই তৈরি করতে পরাবেন ৷ তবে অবশ্যই একটু যত্ন সহকারে করতে হবে ৷ নয়তো একটু ভুলের জন্য সম্পূর্ণ চেষ্টাই বৃথা হয়ে যাবে ৷ তো যাই হোক , চলুন দেখে আসি আজকের ছোট একটি নকশা কাটিং প্রক্রিয়া ৷


কাগজের তৈরি নকশা


প্রয়োজনীয় উপকরণঃ

  • রঙিন পেপার ,
  • কাঁচি এবং
  • পেন্সিল ৷

প্রস্তুতকরণঃ

IMG20231223152535_00.jpg

শুরুতে আমি একটা পেপার নিয়েছি ৷ যার পরিমাপ ছিলো ১৬ সে.মি x ১৬ সে.মি ৷


IMG20231223152552_00.jpg

এরপর কাগজটা ভাঁজ করে নিতে হবে ৷


IMG20231223152649_00.jpg

ছবি গুলো দেখলে আশা করি কাগজের ভাঁজ গুলো বুঝতে পারবেন ৷


IMG20231223152658_00.jpg

IMG20231223152721_00.jpg

পরপর কয়েক ভাবে কয়েকটা ভাঁজ করে নিয়েছি পেপার টা ৷


IMG20231223152741_00.jpg

এরপর উপরের বাড়তি অংশটা কেটে নিয়েছি কাঁচি দিয়ে ৷

IMG20231223153131_00.jpg

এরপর মন মতো ডিজাইন টা এঁকে নিয়েছি ৷

IMG20231223153451_00.jpg

তারপর কাঁচি দিয়ে কাটিং করে নিয়েছি ৷

IMG20231223153532_00.jpg

এরপর ভাঁজ গুলো খুলতে হবে ৷

IMG20231223153555_00.jpg

অবশ্যই কাগজের ভাঁজ গুলো ধীরে ধীরে খুলতে হবে ৷

IMG20231223153623_00.jpg

আমি ধীরে ধীরে কাগজের ভাঁজ গুলো খুলে নিয়েছি ৷

IMG20231223153718_00.jpg

আমার তৈরি নকশাটি দেখতে এমন হয়েছে ৷

IMG20231223153749_00.jpg

IMG20231223153754_00.jpg

এরপর কিছু ফটোগ্রাফি করে নিয়েছি ৷ আশা করি আপনাদের ভালো লেগেছে ৷

IMG20231223153705_00.jpg

IMG20231223153713_00.jpg

IMG20231223153730_00.jpg

তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আশা করি আমার তৈরি কাগজের নকশাটি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷



কাগজের তৈরি নকশা
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ nirob70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 23 Dec, 2023


ধন্যবাদ সবাইকে



Orange Black Photocentric Professional Digital Marketing Agency LinkedIn Ar_20231216_235937_0000.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


20230619_2027351.gif


Sort:  
 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া এরকম কাগজের নকশা গুলো আগেকার দিনে খুব ব্যবহার করা হতো। বিশেষ করে বিভিন্ন ডেকোরেশন এর কাজে এই নকশাগুলো ব্যবহার করা হতো। দেখতে খুব সুন্দর লাগতো। এখন এইরকম নকশার ব্যবহার তেমন একটা দেখাই যায় না। আপনার আজকের কাগজের নকশাটি খুব চমৎকার হয়েছে। ডিজাইনটি নিখুঁতভাবে কেটেছেন জন্য এত ভালো লাগছে দেখতে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

কাগজের তৈরি নকশা গুলো সৌন্দর্য উপভোগ করতে আমার অনেক ভালো লাগে।
বিশেষ করে কালারফুল হলে এগুলো যদি দেয়ালে লাগিয়ে দেওয়া যায় ঘরে সৌন্দর্য বৃদ্ধি করে দেয়।
আপনি অনেক সুন্দর ভাবে কাগজ কেটে নকশা প্রস্তুত করে আমাদের মাঝে শেয়ার করেছেন খুবই ভালো লাগলো দেখে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Posted using SteemPro Mobile

 3 years ago 

এগুলো দেখতে একদম স্নোফলের মত লাগছে, ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার হয়েছে কাগজের এরকম চমৎকার একটা ডিজাইন ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

Posted using SteemPro Mobile

 3 years ago 

কাগজের নকশা গুলো দেখতে দারুণ লাগে আমার কাছে। আমিও মাঝে মাঝে রঙিন কাগজের নকশা ডিজাইন তৈরি করি।এগুলো তৈরি করতে খুবই সাবধানে কাগজ টি কাটতে হয়। যাইহোক সুন্দর একটি নকশা ডিজাইন তৈরি করে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Posted using SteemPro Mobile

 3 years ago 

কাগজের নকশা বানাতে আমিও খুব পছন্দ করি। আপনি সাদা কাগজ কেটে খুব সুন্দর নকশা বানিয়েছেন। আপনার এই নকশা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের নকশা দিয়ে ঘর সাজালে দেখতে আরও বেশি ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর নকশা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি সবসময় কাগজ দিয়ে খুব সুন্দর সুন্দর কিছু নকশা তৈরি করে আসছেন। আজকেও একদমই অসাধারণভাবে সুন্দর একটি নকশা তৈরি করে ফেলেছেন যা দেখে খুবই ভালো লাগলো৷ খুব সুন্দরভাবে আপনি এই নকশাটি তৈরি করেছেন৷ এটি তৈরি করতে অনেক কষ্ট করেছেন৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি নকশা শেয়ার করার জন্য৷

 3 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

কাগজ দিয়ে এরকম কাটিং গুলো তৈরি করার সময় অনেক বেশি সাবধানতা অবলম্বন করা লাগে। সাবধানতা অবলম্বন না করলে এগুলো কাটার সময় যদি একটু এলোমেলো হয়ে যায়, তাহলে পুরোটাই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি খুবই সুন্দর করে সাদা কাগজ কেটে একটা নকশা তৈরি করেছেন যেটা দেখতেও ভালো লাগতেছে। এই ধরনের নকশা গুলো আগে মানুষ কোন অনুষ্ঠানে ঘরের মধ্যে লাগাত। তবে এখন এরকম কিছু একেবারেই দেখা যায় না। আপনার কাগজের নকশাটা খুব ভালো লেগেছে দেখতে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া আমার কাছে না এমন কাগজ কেটে করা ডিজাইন গুলো কিন্তু দারুন সুন্দর লাগে। আপনি অত্যান্ত নিখুঁত ভাবে আজকের ডিজাইনটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যদিও কাগজ কেটে নকশা বানানো বেশ ধৈর্য এবং সময়ের ব্যাপার,তবুও আপনি কিন্তু আপনার এই কাজটি বেশ নিখুঁত করে করেছেন। ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 60250.37
ETH 1580.64
USDT 1.00
SBD 0.42