বেগুনি রান্নার রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

Picsart_23-06-04_22-11-54-048.png

হ্যালো বন্ধুরা..

কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম মজাদার একটি খাবারে রেসিপি নিয়ে ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

আজ আমি আপনাদের মাঝে বেগুনি রান্নার রেসিপি শেয়ার করবো ৷ আসলে আমি তেমন রান্না-বান্না পারি ৷ যার জন্য রান্না ঘরের আশেপাশেও তেমন ঘোরাঘুরি নেই আমার ৷ গতকাল মা রান্না করছিলো সেখানে গিয়ে বহুদিন পর আমি এই বেগুনের চপ তৈরি করেছি ৷ আজ এটাই আপনাদের মাঝে শেয়ার করবো ৷ বৌউদি আর মা ই সাধারণত রান্না করে ৷ কিন্তু কয়েকদিনের জন্য বৌউদি ঘুরতে গিয়েছে যার জন্য মা এখন একাই রান্না করতেছে ৷ আর গতকাল মাকে একটু সাহায্য করতে গিয়ে আমি রেসিপিটি তৈরি করেছি ৷ মা ই অবশ্য সব শিখিয়ে দিয়েছে আমি কেবল রান্নাটা করেছি ৷ তো আজ আমি আপনাদের মাঝে মায়ের শেখানো এই বেগুনি রান্নার রেসিপি ই শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ আসলে বেগুনের চপ খেতে আমার বেশ ভালো লাগে ৷ বিকেলের নাস্তা কিংবা গরম ভাতের সাথে খেতেও দারুণ লাগে ৷ আসলে ভাজাপোড়া খাবার গুলোই আমার বেশ পছন্দের ৷ তো যাই হোক , চলুন তাহলে রেসিপি টা দেখে আসি ৷ খুব একটা কঠিন নয় , তবে একটু কঠিন ও বটে ৷

বেগুনি রান্নার রেসিপি


প্রয়োজনীয় উপকরণঃ-

  • বেসন
  • মরিচ গুড়া
  • পিয়াজ বাটা
  • হলুদ গুড়া
  • জিরা গুড়া
  • রসুন বাটা
  • আদা বাটা
  • গরম মসলা
  • লবণ স্বাদ মতো
  • এবং তেল ৷

সব কিছু পরিমাণ এবং স্বাদ মতো নিতে হবে ৷


প্রস্তত প্রনালিঃ-

IMG20230603203217_00.jpgIMG20230603203355_00.jpg
  • প্রথমেই বেগুন গুলো কেটে এবং ধুয়ে নিয়েছি ৷

IMG20230603204740_00.jpgIMG20230603205339_00.jpg
  • এরপর সব মসলা যেমনঃ মরিচ , পিয়াজ , আদা রেসুন একসাথে বেটে নিয়েছি ৷

IMG20230603205504_00.jpgIMG20230603205712_00.jpg
  • এরপর সেই মসলার উপর বেসন দিয়ে দিয়েছি ৷ এবং সাথে লবণ হলুদ গরম মসলা জিরাও দিয়ে দিয়েছি ৷ সব কিছু ই অবশ্য পরিমাণ মতো ব্যবহার করতে হবে ৷

IMG20230603210004_00.jpgIMG20230603210228_00.jpg
  • এরপর পরিমাণ মতো পানি দিয়ে বেসনটা তৈরি করে নিতে হবে ৷

IMG20230603210641_00.jpgIMG20230603210707_00.jpg
  • এরপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি ৷

IMG20230603210901_00.jpgIMG20230603210802_00.jpg
  • এরপর বেগুনে বেসন লাগিয়ে ভেজে নিতে হবে ৷

IMG20230603211123_00.jpgIMG20230603211544_00.jpg
  • ধীরে ধীরে আমি সব বেগুন ভেজে নিয়েছি ৷

IMG20230603212258_00.jpgIMG20230603212926_00.jpg
  • এভাবেই সহজে তৈরি হয়ে গেলো বেগুনি ৷
IMG20230603212938_00.jpgIMG20230603212943_00.jpg

বেগুনের চপ রান্নার রেসিপি
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || 𝙽𝚒𝚛𝚘𝚋 || 4 jun 2023


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আশা করি আমার এই পোস্টটি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷

ধন্যবাদ সবাইকে



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

এইসব ভাজি দেখলেই তো ভাই খেতে ইচ্ছা করে। যদিও একটু এলার্জি আছে তবে এসব ভাজি সামনে এলে এলার্জির কথা আর মনে থাকে না। খুবই সুন্দর ভাবে রেসিপিটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ দাদা আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

মাকে কাজে সাহায্য করেছেন জেনে ভালো লাগলো ভাইয়া। যেহেতু আপনার বৌদি বাসায় নেই তাইতো আপনার মাকে সবকিছু করতে হচ্ছে। বেগুনি তৈরির পদ্ধতি দেখে অনেক ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

বেগুনের চপবাজি তো আমার খুবই প্রিয়। অনেক ভালো লাগলো আপনার বৌদি বাড়িতে নেই মায়ের রান্নার কাজে সহায়তা করেছেন যেটা মায়ের মনে তৃপ্তি দিবে। তাছাড়া আপনার হাতে বেগুনের চপ ভাজির দারুন ছিল অনেক ভালো লেগেছে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া ৷ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 3 years ago 

যেহেতু আপনার বাসায় আপনার মা এবং বৌদি রান্না করে। কয়েকদিন বৌদি বাইরে বেড়াতে গেছে তাই আপনার আম্মার রান্না করছে এখন। বিভিন্ন প্রকার মসলাতে আপনি বেসনটি তৈরি করে নিয়েছেন। এরপরে বেগুন ফালি দিয়ে কেটে সেগুলো সুন্দরভাবে ভাজি করেছেন। এভাবে বেগুন ভাজি করলে খেতে খুবই সুস্বাদু লাগে। সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 3 years ago 

খুব সুন্দর বেগুনি রান্না রেসিপি তৈরি করছেন আপনি। আপনার রন্ধন প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। দেখে খেতে খুব ইচ্ছে করতেছে প্রয়োজনীয় উপকরণ পরিমাণ মতো দিয়েছেন । এত দুর্দান্ত রেসিপি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 3 years ago 

বেগুনি রান্নার রেসিপির পরিবেশন আমার খুবি ভালো লাগছে। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে রেসিপি তৈরি করেছেন। দেখে তাই শিখে নিলাম।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 3 years ago 

আপনার বেগুনি তৈরির রেসিপিটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে বিভিন্ন মশলার সাথে বেসন গুলো মিক্সচার করে নেওয়াটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। নিশ্চয়ই আপনার তৈরি বেগুনি খেতে খুবই মজাদার ছিল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 3 years ago 

আপনার মায়ের সাহায্য নিয়ে খুব চমৎকার বেগুনি চপ বানিয়েছেন। আসলে বেগুনি চপ এমনি খেতে অনেক মজা। বিকেল বেলা নাস্তা হিসেবে খেলে খুব মজাই লাগে। তবে সত্যি বলতে বেগুনির চপ দেখে আমার নিজেরও খেতে অনেক মন চাইতেছে। অনেক সুন্দর করে বেগুনি চপের রেসিপি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62986.05
ETH 1786.57
USDT 1.00
SBD 0.38