এলোমেলো ফুলের ফটোগ্রাফি
হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে আসলাম , আমার তোলা কিছু রেনডম ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷
আসলে ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি ৷ বেশ ভালো লাগে আমার ফটোগ্রাফি করতে ৷ যে কোনো কিছু দেখলেই ফটোগ্রাফি করার ইচ্ছে হয় আমার ৷ বিশেষ করে ফুলের ফটোগ্রাফি আর প্রকৃতির ছবি তুলতে আমি অনেক পছন্দ করি ৷ আজ আমি আপনাদের মাঝে আমার তোলা কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো ৷ যে গুলি আমি বেশ কিছু দিন আগে তুলে ছিলাম ৷ এর মাঝে আমার পরীক্ষা আর টুকটাক ব্যস্ততার জন্য তেমন ফটোগ্রাফি করা হয়নি ৷ তাই আজ পুরনো কিছু ছবি নিয়েই আজকের আয়োজন ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ তো চলুন দেখে আসি এলোমেলো কিছু ফুলের এলোমেলো ফটোগ্রাফি..
এই সুন্দর ফুলটির নাম মাধুরীলতা ৷ ফুলটি দেখতে যেমন সুন্দর , ফুলটির নামটাও তেমনি সুন্দর ৷ এই ফুলটি প্রায় সব জায়গায় দেখা যায় ৷ তবে আমি এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম একটি ছোট নার্সারি থেকে ৷ একবার নার্সারীতে ঘুরতে গিয়ে আমি এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম ৷ তবে এই ফুলটি আমি অনেক জায়গায় দেখি প্রায় সময় ৷ আমার বাড়ির পাশের বাড়ির গেটের সামনে এই ফুলটির একটা গাছ আছে ৷ সেখানে অসংখ্য ফুল ফুটে , এই ফুলের একটা মিষ্টি গন্ধও আছে ৷ যেটা আমার বেশ ভালো লাগে ৷ যাই হোক আশা করি আপনাদের সবার ভালো লাগবে মাধুরী লতা ফুলের ফটোগ্রাফি ৷
এই ফুলটি হয়তো অনেকেই চিনে থাকবেন ৷ এই সুন্দর ফুলটির নাম হচ্ছে মাইক ফুল ৷ তবে ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন নাম থাকতে পারে ৷ আমি অবশ্য এই ফুলটী মাইক ফুল নামেই চিনি ৷ আমাদের বাড়ির সামনে এই ফুলের বড় বড় বেশ কয়েকটা গাছ আছে ৷ অনেক সুন্দর এবং মুগ্ধ কর একটি ফুল ৷ বছরের বেশি ভাগ সময় এই ফুলটি গাছে দেখা মেলে ৷ যাই হোক আশা করি আপনাদের সবার ভালো আমার তোলা মাইক ফুলের ফটোগ্রাফি ৷
এই ফুলটির নাম কলমি ফুল ৷ অনেকেই চিনবেন হয়তো , আবার অনেকেই নাও চিনতে পারেন ৷ কারণ এই ফুলটি বেশিভাগ সময় নদী বা পুকুরের ধারে দেখা যায় ৷ অন্য জায়গায় তেমন একটা এই ফুলটির দেখা মেলে না ৷ অনেক সুন্দর একটি ফুল ৷ যে কেউ মুগ্ধ হয়ে যাবে এই ফুলের সৌন্দর্য্যতায় ৷ যাই হোক এই ফুলের ফটোগ্রাফি আমি আমাদের বাড়ির পাশে ছোট নদী থেকে কিছু দিন আগে করেছি ৷ আশা করি ফটোগ্রাফি দুটো আপনাদের সবার ভালো লাগবে ৷
এই ফুলটির নাম অপরাজিতা ৷ হয়তো সবাই দেখেছেন , অনেক সুন্দর একটি ফুল ৷ বাড়ি বা কোনো প্রতিষ্ঠানের গেটে এই ফুলের দেখা মেলে বেশি ৷ অপরাজিতা ফুলের কয়েকটি জাত থাকলে এই ফুলের জাত অনেক সুন্দর এবং আকর্ষনীয় ৷ আমার দাদার বাড়িতে এই ফুলের গাছটি রয়েছে ৷ আমি সেখান থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছি ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷
উপরের সুন্দর ফুলটি দেখে হয়তো চিনে ফেলেছেন ৷ এই সুন্দর ফুলটির নাম জবা ফুল ৷ অনেক সুন্দর এবং সৌন্দর্যে ভরা এই জবা ফুলের ফটোগ্রাফি আমি ছোট একটা নার্সারি থেকে করেছি ৷ তবে জবা ফুলে ভিন্ন কিছু জাত আমার বাড়িতেও রয়েছে ৷ তবে এই জবা ফুলটি একটু বেশিই সুন্দর ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে জবা ফুলের এই এলোমেলো ফটোগ্রাফি ৷ তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ আশা করি আজকের ছোট এই আয়োজন আপনাদের সবার ভালো লাগবে ৷ পরবর্তীতে আরো ভালো কিছু শেয়ার করার চেষ্টা করবো ৷ এতক্ষণে সবাই ভালো থাকুন ৷ ধন্যবাদ ৷ শুভরাত্রি..
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ 𝙽 𝚒 𝚛 𝚘 𝚋 7 0
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 10/10/2023
VOTE @bangla.witness as witness
OR
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুবই সুন্দর সুন্দর এলোমেলো ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফির গুলো দেখে খুবই ভালো লাগলো। ফটোগ্রাফির সাথে বর্ণনা ছিল অসাধারণ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷
ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুণ কিছু এলোমেলো ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ অসাধারণ। আসলে ফুলের ফটোগ্রাফি পছন্দ করেনা এমন মানুষ খুঁজে পাওয়া সত্যি বেশ মুশকিল। আমার কাছে সব থেকে কলমি ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷
ভাইয়া আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লাগলো আপনার তোলা ফটোগ্রাফি গুলো। ফুল দেখলেই মনটা ভালো হয়ে যায়। আপনি ফুলের নাম সহ বিবরন তুলে ধরেছেন। এজন্য আপনাকে ধন্যবাদ জানাই।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷
ফুলের ফটোগ্রাফি দেখতে সব সময় খুব ভালো লাগে। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর লাগছে দেখতে। বিশেষ করে মাইকফুল এবং অপরাজিতা ফুলের ফটোগ্রাফি ভীষন ভালো লাগলো দেখে। প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। ধন্যবাদ ভাইয়া ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷