সময়কে গুরুত্ব দেওয়াই শ্রেয়

in আমার বাংলা ব্লগ3 years ago

field-6558125_1280.jpg
ছবি

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো ই আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম কিছু গল্প কথা শেয়ার করতে ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে নাহ- একটা সময় আসলে এই কথার গুরুত্ব আমরা বেশ ভালো ভাবেই বুঝতে পারি ৷ অনেক সময় ই আমরা সময়ের সঠিক ব্যবহার করি নাহ , হয়তো সে সময়ের গুরুত্ব আমরা বুঝতে পারি না ৷ যার জন্য সে সময়টা কাজে লাগাই নাহ বা গুরুত্ব দেই না ৷ মাঝে মাঝে আবার সব বুঝেও অবুঝের মত থাকি ৷ নিজের ক্ষতি হচ্ছে, সময়টা কাজে লাগালোর দরকার জেনে বুঝেও চুপ থাকি ৷ হয়তো সে সময় চাপ থাকে না , বা বুঝতে পারি নাহ ক্ষতিটা ৷ কিন্তু পর্ক্ষনে একটা সময় আসে যখন পূর্বের ভুল গুলো ঠিকই উপলব্ধি করতে পারি ৷ এবং বড় আফসোস করতে হয় ৷ আফসোস করার থেকে সময়ের সঠিক ব্যবহার করা অনেক বেশি আনন্দের এবং লাভের বিষয় ৷ তাই আর যাই হোক , সময়ের কাজ সময়ে করে সময়ের সঠিক ব্যবহার করা উচিত আমাদের সবার ৷

সময়ের সঠিক ব্যবহার করতে না পারা এই আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি , কি ভুল করে এসেছি ৷ প্রতিটা মুহূর্তে এখন সেই ভুলের মাসুল দিতে হচ্ছে ৷ অনেক ক্ষেত্রেই আমি সময়ের সু ব্যবহার করিনি , যার জন্য আজও তার মাসুল গুনতে হয় ৷ এরপরও আমি শিক্ষা হইনি , সব বুঝেও অবুঝের মতো সময় নষ্ট করি ৷ সময়ের কাজ সময়ে করি নাহ আলসেমিতে ৷ এজন্যই আমি হেরেছি , পিছিয়েছি সবার থেকে..

ব্যস্ততা বলতে বর্তমান সময়ে আমার জীবনে কিছুই নেই ৷ এরপরও আমি ব্যস্ত ৷ কথায় কিভাবে ব্যস্ত আমি নিজেও জানি নাহ ৷ সকাল নটায় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে টই টই করে ঘুরে বেরাই ৷ এরপর দুপুরে আবারও খাওয়া দাওয়া স্নান ঘুম ঘোরাঘুরি - সময় শেষ ৷ সামান্য কিছু কাজ করে রাখতে পারি নাহ এই প্ল্যাটফর্মের ৷ সব শেষে রাত হলে লেগে পড়ি কাজে ৷ তখন অল্পতেই বিরক্তি লেগে যায় ৷ অনেক কিছুই করতে পারি নাহ অল্প সময়ে ৷ মাঝে মাঝে অনেক রাত জাগতে হয় কাজের এই ব্যস্ততায় ৷ অথচ চাইলেই সব গুছিয়ে নিতে পারি , সময়ের কাজ সময়ে করে কাজটা সহজেই করতে পারি ৷ পারি নাহ একটাই কারণ , আমি সময়ের সু ব্যবহার করতে জানি নাহ ৷ আলসেমি-

আর এ জন্যই ভালো থাকতে পারি নাহ , প্রচুর আফসোস করতে হয় ঘুমানোর আগে ৷ কিছু অনন্ত আগে করলে এখন এতো চাপ থাকতো নাহ ৷ রাগ জেগে কাজ করতে হতো নাহ ৷

সময়কে গুরুত্ব দিন , সময়ের সঠিক ব্যবহার করুন ৷ সময়ের কাজ সময়ে করুন আর ভালো থাকুন ৷ ধন্যবাদ সবাইকে ...

আজ এ পর্যন্তই

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া সময় এবং নদীর স্রোত আমাদের কারো জন্য অপেক্ষা করে না। নিজের গতিতে বয়ে চলে। তবে আমরাই হয়তো অনেক সময় পিছিয়ে পড়ি। তাইতো আমাদের প্রত্যেকের উচিত গুরুত্ব সহকারে সময়ের মূল্য দেওয়া। আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লেগেছে ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

ঠিক বলেছেন ভাই, সময়ের কাজ সময়ে করাই উত্তম। কারণ সময়ের কাজ ফেলে রাখলে সময় আমাদের সাথে এই প্রতারণা করবেন এবং সময়ের মায়াজাল এর মধ্যে বন্দি হয়ে যেতে হবে, তাই সময়ের গুরুত্ব দেওয়া অনেক জরুরি।

 3 years ago 

অবশ্যই আপু সময়কে গুরুত্ব দেওয়া উচিত ৷ ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আসলে সময় এমন একটা জিনিস যেটা একবার চলে গেলে আর পরবর্তীতে ফিরে পাওয়া সম্ভব নয়। সত্যি আমার প্রতিনিয়ত কত সময় যে এদিক ওদিক নষ্ট করছে তার কোন ঠিক নেই ‌‌‌‌‌। আর হ্যাঁ আলসেমের কারণে তো প্রতিদিন অনেক সময় নষ্ট হয়। কিন্তু যখন সময় গুলো চলে যায় তখন মনে হয় কেন শুধু শুধু সময় গুলো নষ্ট করলাম। সময়ের গুরুত্ব নিয়ে আপনি খুব ভালো লিখেছেন ভাইয়া। যাই হোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর পোস্টে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ পোস্টটি পড়ে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 3 years ago 

সময় এবং নদীর স্রোত কখনোই কারো জন্য অপেক্ষা করে না এজন্য আমাদের সবারই উচিত সময়কে কাজে লাগানো।
একটি কথা সবসময় মনে রাখতে হবে একবার যে মুহূর্ত যে সেকেন্ড যে মিনিট ঘন্টাটি আমাদের জীবন থেকে পার হয়ে যাচ্ছে এটি কিন্তু আর কখনোই আমি ফেরত পাব না।।
দিন যত পার হচ্ছে আমাদের আয়ুকাল যতই কমে যাচ্ছে।।
সময়কে দোষারোপ করলে চলবে না সময়ের যথোপযোগী ব্যবহার করে জীবনের সাফল্য বয়ে আনতে হবে।।
ধন্যবাদ আপনাকে সময় উপযোগী গুরুত্বপূর্ণ একটি পোস্ট করার জন্য।।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 3 years ago 

দারুন একটি ব্লগ শেয়ার করেছেন। খুব সত্যি কথা এটাই সময়ের কাজ সময়ে করা খুব জরুরী। সময়কে মূল্য দিতে হবে।সবার জন্য ই এটা গুরুত্বপূর্ণ। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 3 years ago 

ভাই একই অবস্থা আমারও। কোন কাজ নেই, তারপরও যেন সব থেকে বেশি ব্যস্ত আমি। আজেবাজে কাজে সময় নষ্ট করছি ঠিকই। অথচ কাজের দিকে মন দেই না একদম। জানিনা কবে আর নিজেকে শোধরাতে পারব। তবে এভাবে চলতে থাকলে জীবন যে কখনো আলোর মুখ দেখবে না, এটা অন্তত নিশ্চিত।

 3 years ago 

হ্যাঁ দাদা দিন শেষে এমন কিছুই হবে ৷ এভাবে চলতে থাকলে জীবনে আলোর মুখ দেখা অন্তত সম্ভব হবে নাহ ৷ ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.60
ETH 1879.30
USDT 1.00
SBD 0.36