ভুট্টা পোড়া খাওয়ার গল্প

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG20230428094224_00.jpg

হ্যালো বন্ধুরা...

কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন কিছু শেয়ার করার জন্য ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

আজ আমি আপনাদের মাঝে ছোট একটা গল্প শেয়ার করবো ৷ গল্পটা আমাদের ভুট্টা পোড়া খাওয়া নিয়ে ৷ আজ দুপুরে প্রচন্ড গরম আর কাঠফাটা রোদে - থাকাই যাচ্ছে নাহ ৷ এই গরমে কথাও একটু শান্তি নেই ৷ কারণ কথাও একটু বাতাস নেই ৷ ভাপসা গরম আর কাঠফাটা রোদ সব মিলিয়ে নাজেহাল অবস্থা ৷ এই বিরক্তিকর সময়টা কথায় কিভাবে একটু শান্তিতে কাটাবো বুঝতে পারছি নাহ ৷ তখনি চলে গেলাম আমরা চারজন নদীর দিকে বাশ বাগানে ( এলাকার তিন জন আর আমি মোট চারজন পোলা ) ৷ বাশ বাগান সব সময় বেদনাদায়ক হয় না , এই গরমে শান্তিদায়কও হয় ৷ বাড়ি থেকে কিছুটা দূরেই এই বাশ বাগান ৷ এখনে আড্ডা দেওয়ার মতো জায়গাও আছে ৷ গরমের সময় এখানে আড্ডা দেওয়ার মজাই আলাদা ৷ কারণ সামনে ছোট নদী আর এখানে বাশের পাতায় উপরের চারপাশটা ঘেরা , যার জন্য মাটিতে এক টুকরো রোদ পড়ে নাহ ৷ অনেকটা ঠান্ডা ঠান্ডাও লাগে এই জায়গাটা ৷

IMG20230428095613_00.jpgIMG20230428095454_00.jpg

IMG20230428095204_00.jpg

রোদ আর গরমের থেকে বাঁচতে আমরা চারজন যখন বাশ বাগানের দিকে আড্ডা দিতে আসলাম তখনি আমরা দেখতে পেলাম বাশ বাগানের পাশে ভুট্টা ক্ষেত ৷ ভুট্টা ক্ষেত দেখে মনে হলো ভুট্টা পোড়া দিয়ে আমাদের আড্ডাটা আরো একটু জমিয়ে তুলি ৷ গরম দুপুরে গরম কিছু হয়ে যাক ৷ তাই আমরা চারজন মিলে চারটা ভুট্টা ক্ষেত থেকে নিয়ে আসলাম ৷ আমরা ছোট এবং কাচা দেখে চারটা ভুট্টা নিয়েছি ৷ কারণ কাচা পোড়া ভুট্টা খেতে মজার হয় ৷ এরপর একজনকে বাড়িতে পাঠিয়ে দিলাম লবণ , লেবু ও আগুন জালানোর জন্য ফায়ার বক্স আনতে ৷

IMG20230428100537_00.jpg

IMG20230428101144_00.jpg

সে সব কিছু নিয়ে আসলে , আমরা শুরু করে দেই বাকি প্রক্রিয়া গুলো ৷ প্রথমে আমরা বাশের পাতা জমিয়ে সেখানে আগুন লাগিয়ে দেই ৷ এবং ভুট্টার পিছনে বড় লাঠি লাগিয়ে আমরা ভুট্টা পোড়াতে থাকি কারণ আগুনের তাপের কাছে যাওয়াই যাচ্ছে নাহ প্রচন্ড গরমের জন্য ৷ সামান্য কিছুক্ষণ পাতায় পোড়ানোর পর লাঠিতে আগুন লাগিয়ে লাঠির আগুনে আমাদের ভুট্টা পোড়াতে থাকি ৷

IMG20230428101423_00.jpg

IMG20230428101223_00.jpg

অনেকক্ষণ যাবত আমাদের এই কাণ্ডকীর্তি চলতে থাকে ৷ ভুট্টা কয়লার মতো কালো হয়ে যায় তবুও ভুট্টা পোড়া হয় না ৷ যাই হোক সবাই মিলে মজা করে কাজ গুলো করছি তো তাই এমনটা হচ্ছে আর কী ৷ বেশ ভালোই ছিলো এই সময়টা ৷ আনন্দের সাথে সবাই মিলে ভুট্টা পোড়ার মজাই আলাদা ৷

IMG20230428101646_00.jpg

IMG20230428101454_00.jpg

IMG20230428101302_00.jpg

শেষমেশ আমাদের ভুট্টা পোড়া সম্পূর্ণ হয় ৷ যদিও ভুট্টা গুলো কয়লার মতো কালো হয়েছে , তবুও আমরা বেশ খুশিই ছিলাম ৷ গরম দুপুরে গরম কিছু ৷

IMG20230428101958_00.jpg

IMG20230428102150_00.jpg

এরপর ভুট্টার সেই কালো পোড়া গুলো তুলে নিলাম সবাই সবার টা ৷ তারপর ভুট্টার মাঝে লেবু এবং লবণ লাগিয়ে শুরু করে দিলাম খাওয়া দাওয়া ৷ যদিও সব বেখেয়ালি ভাবে করেছি , তবু বেশ ভালোই লেগেছে সেই ভুট্টা পোড়া ৷ তবে তার থেকেও বেশি ভালো লেগেছে সবাই মিলে এমন ভাবে ভুট্টা পোড়া করে খেতে পেরে ৷ অনেক মজা হয়েছে ভুট্টা পোড়া খাওয়ার এই আড্ডাটা ৷ অনেক কথাই মনে করিয়ে দিয়েছে ছোট বেলার ৷ ছোট বেলার এমন অনেক গল্পই আছে ৷ আজ বহু দিন পর আবার হলো..

IMG20230428102311_00.jpg

IMG20230428102334_00.jpg

IMG20230428102427_00.jpg


ছবিঃ ভুট্টার গাছ
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || 𝙽𝚒𝚛𝚘𝚋 || 08 May 2023


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আশা করি আমার পোস্টটি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ আপনাকে , সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷

ধন্যবাদ সবাইকে


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

ভাইয়া আপনার ভুট্টা পুড়ে খাওয়া দেখে তো আমারই খেতে ইচ্ছে করছে । আর আপনি ঠিকই বলেছেন নদীর পাড়ে বাঁশ বাগানের নিচে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার মজা অন্যরকম । আর সেই জায়গাটা বেশ ঠান্ডা হয়ে থাকে । আমার নানু বাড়িতে এরকম একটি জায়গা আছে যেখানে আমরা যেয়ে বাঁশের বেঞ্চিতে বসে থাকি । আপনারা বেশ চমৎকারভাবে ভুট্টা পুড়িয়ে খাচ্ছেন । তবে ভুট্টায় যে লেবু দিতে হয় এটি আমার জানা ছিল না ।আপনার কাছ থেকে জেনে নিলাম । বেশ ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷

 3 years ago 

ভুট্টা পুড়িয়ে খেতে কেমন লাগে জানি না তবে আমার অনেক খাওয়ার ইচ্ছা, ভেবেছি একদিন খাব। তবে আপনারটা দেখে তো আরো খেতে ইচ্ছা করছে। বাঁশ বাগানে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার মুহূর্তটি ভালোই শেয়ার করেছেন। বন্ধুদের সাথে এরকম কিছু মুহূর্ত থাকলে আসলে ভালোই লাগে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷

 3 years ago 

আপনাদের ভুট্টা পোড়া খাওয়ার মুহূর্তটা পড়ে আমার তো খুবই খেতে ইচ্ছে করছে ভুট্টা পোড়া। আপনারা চারজন বন্ধু মিলে বেশ ভালোই মজা করে ভুট্টা খেয়েছিলেন দেখে বুঝতে পারছি। বাঁশ বাগানে আড্ডা দিতে গিয়ে পাশে ভুট্টা ক্ষেত দেখে সেখান থেকে ভুট্টা নিয়ে এসেছিলেন। তারপরে বাঁশ বাগানে বসেই খেয়ে ফেলেছিলেন ভুট্টা পুড়িয়ে। লেবু এবং লবণ মাখিয়ে ভুট্টা পোড়া খাওয়ার মজাটাই একেবারে অন্যরকম। ভালো লাগলো আপনাদের এরকম একটা পোস্ট পড়ে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷

 3 years ago 

ওয়াও ভুট্টার পাকোড় দারুন ভাবে খেয়েছেন ৷ খাওযার মূহুর্ত টা দারুন ছিল ৷ তবে জ্বালা ভুট্টা গুলো খেতে বেশি ভালো লাগে৷ আমি তো ভুট্টা ভাজি করে খেয়েছি ৷ তবে পাকোড় খাওয়া হয় নি ৷ ভালো লাগলো মুহূর্ত গুলো দেখে ৷

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য ৷

 3 years ago 

বাঁশ বাগানের পাশে থাকা ভুট্টা বাগানটি থেকে আপনারা চার বন্ধু চারটে ভুট্টা নিয়ে এসেছিলেন এবং সেখানেই ফু দিয়েছিলেন এবং আপনার একটা বন্ধুকে পাঠিয়েছিলেন লেবু এবং লবণ নিয়ে আসার জন্য। তারপর আপনার ওখানে ভুট্টা গুলো পুড়িয়ে সবাই মিলে বেশ মজা করে খেয়েছিলেন। ভুট্টা খাওয়ার সম্পূর্ণ পোস্টটি পড়ে অসম্ভব ভালো লেগেছে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64445.09
ETH 1883.35
USDT 1.00
SBD 0.37