আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

Screenshot_2024-01-26-20-11-53-94_c0d35d5c8ea536686f7fb1c9f2f8f274.jpg

ছবিটি canva দিয়ে তৈরি ৷


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , প্রতিদিনের মতোই নতুন কিছু শেয়ার করার চেষ্টা করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


আজও আমি আপনাদের মাঝে আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করতে চলে আসলাম ৷ আসলে ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে ৷ শখের বসে বিভিন্ন সব সময় বিভিন্ন দৃশ্যে আমি ক্যামেরা বন্দি করে থাকি ৷ যদিও খুব ভালো ফটোগ্রাফি করতে পারি না , তবে চেষ্টা করি ৷ যাই হোক , আজও আমি আপনাদের মাঝে আমার তোলা কিছু এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করবো ৷ ফটোগ্রাফি গুলো বিভিন্ন সময় ক্যাপচার করা , আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ তো চলুন এবার ফটোগ্রাফি গুলো দেখে আসি ৷


রেনডম ফটোগ্রাফি


IMG20230529132811_00.jpg

IMG20230529132820_00.jpg


শুরুতেই যে ফুলের ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন , এই ফুলের নাম কামিনী ফুল ৷ দেখতে খুবই সুন্দর এই ফুল গুলো ৷ বেশ কিছু দিন আগে আমি এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম ৷ আমার এক দাদার বাড়িতে বেশ কিছু কামিনী ফুলের গাছ আছে , সেখান থেকেই আমার এই ফটোগ্রাফি গুলো করা ৷ তবে কামিনী ফুল কিন্তু সব জায়গায় দেখা যায় কম বেশি ৷ এই ফুল গুলো দেখতে খুবই ভালো লাগে আমার ৷ আশা করি আমার তোলা কামিনী ফুলের ফটোগ্রাফি আপনাদের সবার কাছে ভালো লাগবে ৷



IMG20230126131251_00.jpg

IMG20230126131256_00.jpg


ময়নামতি নামে সুন্দর একটি জায়গায় দু'টি ফটোগ্রাফি ৷ আমাদের এদিকে এই জায়গাটা সবার অনেক পছন্দনীয় ৷ করতোয়া নদীর তীরে ময়নামতির চর নামে এই জায়গাটা অবস্থিত ৷ অনেকটা জায়গা জুরে শুধুই গাছ আর গাছ ৷ পাশেই করতোয়া নদী , দারুণ সুন্দর এবং মনোরম পরিবেশ ৷ আমার খুবই ভালো লাগে এই জায়গাটা ৷ কিছু দিন আগে সেখানে সময় কাটানোর সময় কিছু ফটোগ্রাফি করেছিলাম ৷ সেখান থেকেই দু'টো ছবি আপনাদের সাথে শেয়ার করে নিলাম আজ ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷



IMG20230207173816_00.jpg

IMG20230207173825_00.jpg


করতোয়া নদীর বিকেলের প্রকৃতির ছবি ৷ আমি মাঝে মাঝেই করতোয়া নদীতে গিয়ে আড্ডা দিয়ে আসি ৷ কারণ আমার বিকেল বেলা নদীর পারে ঘুরতে খুবই ভালো লাগে ৷ গতকাল আবারও সেই নদীতে ঘুরতে গিয়ে এ দুটো ফটোগ্রাফি করেছি ৷ নদীর পানি এখন অনেকটাই কমে গেছে ৷ আর নদীর ধারে ধান লাগানো হয়েছে ৷ বিকেল বেলা এমন দৃশ্য দেখতে খুবই সুন্দর লাগে ৷ আশা করি বিকেল বেলা প্রকৃতির এই মনোরম দৃশ্য আপনাদের সবার ভালো লাগবে ৷



IMG20230712144303_00.jpg

IMG20230712144401_00.jpg


এই দু’টো ফটোগ্রাফি ছোট একটি শিশু পার্কের ৷ এটি করতোয়া নদীর তীরেই অবস্থিত ৷ এই ছোট শিশু পার্কের নাম দেবিগঞ্জ ডিসি পার্ক ৷ কিছু দিন আগে সেখানে সময় কাটানোর সময় আমি কিছু ফটোগ্রাফি করেছি ৷ সেখান থেকেই দু’টো ফটোগ্রাফি আজ আপনাদের সাথে শেয়ার করলাম ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷



IMG20221107164651_00.jpg

IMG20221107164612_00.jpg


রক্ত জবা ফুলের ফটোগ্রাফি ৷ জবা ফুলের এই ফটোগ্রাফি দুটো আমি বেশ কিছু দিন আগে করেছিলাম ৷ আমাদের বাড়ির পাশের জবা ফুলের গাছ থেকে এই ফটোগ্রাফি দুটো করা ৷ জবা ফুলের সৌন্দর্য সত্যিই মুগ্ধ করার মতো ৷ আমার ভীষণ ভালো লাগে এই ফুলের সৌন্দর্য ৷ আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে ৷ তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আশা করি আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷ ধন্যবাদ সবাইকে সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷ ভালো থাকবেন সবাই ৷ ধন্যবাদ ৷



পোষ্ট বিবরণঃ-

ছবিঃ রেনডম ফটোগ্রাফী
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 26 January 2024



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png

20230619_2027351.gif



Sort:  
 2 years ago 

খুবই সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ,আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানো জন্য ৷

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভাই আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ।সবুজ শ্যামল প্রকৃতির ফুলের ফটোগ্রফি আমার কাছে সব সময় খুব ভালো লাগে ।করোতোয়া নদীর সেই ফটোগ্রাফিটি সত্যি খুব সুন্দর হয়েছে ,একেবারে মন ভুলানো ছিল ।কামিনী ফুলটিও খুব ভালো লেগেছে দেখতে। ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago (edited)

আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফি সুন্দর ছিল। তবে বিশেষ করে কামিনী ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার তোলা ছবি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ৷ ধন্যবাদ আপনাকে

 2 years ago 

চমৎকার সব ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন এই পোস্টের মাঝে। যেখানে গাছের দৃশ্য থেকে শুরু করে ফুলের দৃশ্য বিভিন্ন পর্যায়ের ফটোগ্রাফি শেয়ার করেছেন এখানে। রেনডম ফটোগ্রাফি হিসেবে বেস্ট একটি পোস্ট শেয়ার করেছেন আপনি।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া দেখতে খুবই সুন্দর লাগলো বিশেষ করে প্রথমে শেয়ার করা কামিনী ফুলের সাদা পাপড়ি গুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ৷ ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। এত সুন্দর করে আপনি সবগুলো ফটোগ্রাফি করেছেন যে, আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে। দেবিগঞ্জ ডিসি পার্কের আলোকচিত্র গুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আর ফুলের ফটোগ্রাফিও আমার কাছে খুব ভালো লেগেছে। তেমনি গাছের ফটোগ্রাফিও খুব সুন্দর ছিল। সব মিলিয়ে সবগুলো ফটোগ্রাফি ভালো ছিল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

ওয়াও অসাধারন আপনি অনেক সুন্দর করে রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। আসলে ফটোগ্রাফি যদি একটু ধৈর্য ধরে করা হয় ফটোগ্রাফি গুলো চমৎকার হয়। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে শিশু পার্কের ফটোগ্রাফি ও জবা ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64646.06
ETH 1896.59
USDT 1.00
SBD 0.37