সাতটি রেনডম ছবির একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG20230606092221_00.jpg

হ্যালো বন্ধুরা..

কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ আসলে ফটোগ্রাফি করতে বারবারই আমার অনেক ভালো লাগে ৷ যদিও তেমন ফটোগ্রাফি করতে পারি না ৷ তবুও মাঝে মাঝে ফটোগ্রাফি করার চেষ্টা করি ৷ তবে কয়েক দিন ধরে যে অবস্থা ৷ এই গরমে কোনো কিছু ই ভালো লাগছে না ৷ সপ্তাহ খানি ধরে তেমন কোনো ছবি তোলা হয়নি এবার ৷ এমনিতে অন্য দিন গুলোতে মাঝে মাঝে দু একটা ফটোগ্রাফি করলেও এবার করা হয়নি ৷ আসলে গরমে জীবন শেষ , আর পরীক্ষার জন্যও একটু ব্যস্ত ৷ যার জন্য নতুন কোনো ছবি পেলাম নাহ ৷ দু একটা ছবি ফোনের গ্যালারিতে আছে সে সব থেকেই আজ কিছু ফটোগ্রাফি শেয়ার করবো ৷ আর লোডশেডিং এর জন্য ও তেমন একটা শান্তি মিলছে নাহ ৷ সারা দিনে কয়েক বার যে বিদ্যুৎ যায় তার কোনো হিসেব নেই ৷ রাতের বেলাও শান্তি নেই এই গরমের জন্য আর লোডশেডিং এর জন্য ৷ যাই হোক , চলুন তাহলে এবার কিছু ফটোগ্রাফি দেখে আসি ৷ কেমন হয়েছে আশা করি সবাই মন্তব্য করে জানাবেন ৷


ফটোগ্রাফিঃ ০১

IMG20230606092228_00.jpg

শুরুতেই একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম ৷ সবাইকে স্বাগতম জানানোর জন্য আর কি ৷ হি হি.. যাই হোক , এই ফুলটির নাম আমার জানা নেই ৷ সেই ছোট থেকেই আমি ফুলটি দেখে আসছি , তবে এখন পর্যন্ত এই ফুলের নাম জানি নাহ আমি ৷ বিষয়টা হাস্যকর হলেও সত্য ৷ যাই হোক গুগল সার্চ করে দেখলাম এই ফুলটির নাম আলবিজিয়া জুলিব্রিসিন ৷ দেখতে খুবই চমৎকার একটি ফুল , আমার কাছে বেশ ভালো লাগে ৷ এই ফুলের ফটোগ্রাফি আমি করেছি দেবিগঞ্জ বাজার থেকে ৷ সেখানে এই ফুলের ছোট একটা গাছ আছে ৷ হঠাৎ কাল গাছটা চোখে পরলো , আর দেখতে পাওয়া মাত্রই কিছু ফটোগ্রাফি করে নিয়ে ৷ যদিও এই ফুলের গাছ আমাদের বাড়ির পাশেও কিছু রয়েছে ৷ তবে সেগুলো অনেক বড় বড় ৷ যাই হোক আশা করি ফুলটি আপনাদের ভালো লাগবে ৷


ফটোগ্রাফিঃ ০২

IMG20230605085821_00.jpg

আবারও একটি ফুলের ফটোগ্রাফি নিয়ে আসলাম ৷ যদিও আগের মতোই এই ফুলেও নাম আমি বলতে পারবো নাহ , আসলে আমার নাম জানা নেই ৷ তবে এবারও গুগল সার্চ করে জানতে পারি এই ফুলের নাম ক্যামেলিয়া ৷ ফুলটি দেখতে অনেক সুন্দর ৷ কিছু দিন আগে বৌউদি ফুলটি কিনে এনে বাড়ির সামনে লাগিয়ে ছিলো ৷ এই ফুলটি দেখতে বেশ ভালোই লাগে আমার তবে খবু বেশি নয় ৷ আসলে এই ফুলের গঠন টা একটু অন্যরকম ৷ যাই হোক বেশ ভালোই আছে তবুও ৷ আশা করি ভালো লাগবে আপনাদের ৷


ফটোগ্রাফিঃ ০৩

IMG_20230607_211432.jpg

গাদা ফুলের গাছের ফটোগ্রাফি ৷ গাছে গাদা ফুল নেই তবুও শুধু গাছের একটা ফটোগ্রাফি করেছি ৷ আসলে এই ছবি দিয়ে আজকের আবহাওয়াটা বোঝানোর জন্য ৷ এই ছবিটা দেখলে বুঝতে পারবেন আজ কি পরিমাণ রোদ পড়েছে ৷ দুপুরে যখন এই ফটোগ্রাফি গুলোর করতে গেলাম তখন ছিলো অসহ্য গরম আর কাঠ ফাটা রোদ ৷ গাদা ফুলের গাছে আজ কোনো ফুল নেই তাও একটা ফটোগ্রাফি করলাম ৷ কাট ফাটা রোদ টা দেখানোর জন্য আর কি ৷ যাই হোক আশা করি এই ছবি টা আপনাদের সবার ভালো লাগবে ৷


ফটোগ্রাফিঃ ০৪

IMG_20230607_211644.jpg

সাদা নীল আকাশের একটা ফটোগ্রাফি ৷ এই ছবিটা বেশ কিছু দিন আগে তুলে ছিলাম ৷ আকাশটা সেদিন আমার কাছে বেশ ভালো লেগে ছিলো ৷ নীলের মাঝে সাদা মেঘ গুলো দেখতে চমৎকার লাগছে ৷ নীচে সবুজ গালপালা , প্রকৃতি যেনো বরাবরই সুন্দর ৷ যদি তুমি উপভোগ করতে পারবো ৷ এই ছবিতেও প্রকৃতির অপরূপ সৌন্দর্য লুকিয়ে আছে ৷ যদি তুমি প্রকৃতি প্রেমি হও তাহলে তুমি প্রকৃতির সেই মুগ্ধ করা সৌন্দর্য সহজেই খুজে পাবে ৷ যাই হোক এই ছবিটা আপনাদের কেমন লেগেছে আশা করি সবাই তা মন্তব্য করে জানাবেন ৷


ফটোগ্রাফিঃ ০৫

IMG_20230607_211119.jpg

নদীর তীরের ছোট একটা ঘরের ফটোগ্রাফি ৷ বালুর চর এর মাঝে দার করিয়ে রাখা হয়েছে ৷ মানুষ যাতে এখানে একটু আশ্রয় নিতে পারে ৷ নৌকা যখন ওই পারে চলে যায় , তখন এপারের মানুষ গুলো এসে এই ঘরে আশ্রয় নেই ৷ এই ঘরে দারিয়ে নৌকার অপেক্ষায় বসে থাকে ৷ ঘরটা কেমন জানি ! একটা ভাঙ্গা চাল ছাড়া আর কিছু ই নেই ৷ তবুও অনেক প্রশান্তির একটা ঘর এই ঘরটি ৷ কারণ প্রচন্ড রোদ আর হালকা বৃষ্টিতে নিজেকে অনন্ত একটু হলেও জরিয়ে স্বস্তি পাওয়া যায় এই ঘরে নিজেকে ৷ যাই হোক কিছু দিন আগে নদীতে ঘুরতে গিয়ে আমি এই ছবিটি ক্যাপচার করেছি ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


ফটোগ্রাফিঃ ০৬

IMG20230607152125_00.jpg

দুটি মাছির ফটোগ্রাফি ৷ আজ যখন দুপুর বেলা গাছের নিচে বসে আড্ডা দিচ্ছি তখন এই দৃশ্য দুটি আমার চোখে পরে ৷ আর তখনি আমি কিছু ফটোগ্রাফি করে নেই ৷ গরমে নাজেহাল অবস্থা , বিদ্যুৎ ও নেই ৷ গাছের নিচে বসে আড্ডা দিচ্ছি আরো কয়েকজন মিলে ৷ হঠাৎ একটা সুপারি গাছের দুই পাতায় দুটি মাছি বসে থাকতে দেখতে পেলাম ৷ তাদের বসে থাকা দেখে মনে হচ্ছে তারাও বড্ড ক্লান্ত এই রোদ আর গরমে ৷ কাছে গেলেও ওঠে পালাচ্ছে না মাছি দুটো ৷ একটা মাছির অবশ্য মুখ দিয়ে পানি বের হয়ে গেছে ৷ তাদের এমন অবস্থা দেখে আমি কিছু ফটোগ্রাফি করে নিলাম ৷ আশা করি ফটোগ্রাফি দুটো আপনাদের সবার ভালো লেগেছে ৷


ফটোগ্রাফিঃ ০৭

IMG20230602172522_00.jpg

তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আশা করি আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷ তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷

ছবিঃ রেনডম ফটোগ্রাফি
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ 𝙽 𝚒 𝚛 𝚘 𝚋 7 0
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 07 Jun 2023


ধন্যবাদ সবাইকে


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

এই গরমের মধ্যে ঘরে ফ্যানের নীচে টেকাই মুশকিল হয়ে যায় সেখানে বাইরে গিয়ে ফটোগ্রাফি করা তো আরো বেশি কষ্টকর। তারপরও আপনি বেশ কিছু চমৎকার ফটোগ্রাফি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। বিশেষ করে মাছির ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। তাছাড়া প্রথম ফুলটির ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। এই ফুলটি অনেক দেখেছি নাম আসলে আমারও জানা নেই।

 3 years ago 

আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানো জন্য ৷

 3 years ago 

ঠিক বলেছেন গরমের কারণে কোন কাজ ঠিকমতো করা যাচ্ছে না। তবে আজকে আপনি খুব চমৎকার ফটোগ্রাফি করেছেন। আপনার মত আমারও ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। যদিও কয়েকদিন গরমের কারণে আমার নিজেরও ফটোগ্রাফি করা হয়নি। তবে আপনি মোবাইলের মধ্যে পুরনো ফটো ছিল সেগুলো দিয়ে আপনার খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। সত্যি বলতে অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো বর্ণনা দিয়ে শেয়ার করেছেন।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 3 years ago 

প্রত্যেকটি ফটোগ্রাফি সৌন্দর্য হৃদয় ছুঁয়ে গেলো। খুবই দুর্দান্ত ফটোগ্রাফি করেছেন আপনি‌। আসলে ফটোগ্রাফি করতে আমার কাছেও খুব ভালো লাগে। বিশেষ করে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। প্রকৃতির এমন সৌন্দর্যের মাঝে সময় কাটাতে পারলে খুবই ভালো লাগে। আপনি ফটোগ্রাফির সাথে সাথে চমৎকার বর্ণনা উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে , সময় নিয়ে আমার পোস্ট টি দেখার জন্য এবং আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 3 years ago 

ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে ভাইয়া। প্রতিটি ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। বিশেষ করে প্রথম যে ফটোগ্রাফি আপনি শেয়ার করলে সেই ফুল অনেক সুন্দর ছিল কিন্তু নামটা অনেক কঠিন। তাছাড়া প্রকৃতির ফটোগ্রাফি এবং ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার তোলা ছবি গুলি আপনার কাছে ভালো লেগেছে জনে খুশি হলাম ৷ ধন্যবাদ আপনাকে

 3 years ago 

রেনডম ফটোগ্রাফি গুলো যদি বিভিন্ন প্রকার হয়ে থাকে তাহলে অবশ্যই দেখতে বেশি ভালো লাগে এবং পোস্টটা দেখতে অনেক সুন্দর হয়। আজ আপনি আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে বিভিন্ন প্রকার রেনডম ফটোগ্রাফির মধ্য দিয়ে সুন্দর একটি পোস্ট সাজিয়ে উপস্থাপন করেছেন আর তা দেখে এবং পড়ে খুবই ভালো লেগেছে আমার।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65774.98
ETH 1927.18
USDT 1.00
SBD 0.38