আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি
কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ আসলে ফটোগ্রাফি করতে আমার কাছে বেশ ভালো লাগে ৷ কোনো সুন্দর দৃশ্য কিংবা ভালো কোনো কিছু দেখলে ফটোগ্রাফি করার চেষ্টা করি ৷ যদিও তেমন ভাবে পারি নাহ , তবে ভালো লাগা থেকে ভালো কিছু করার চেষ্টা করি ৷ যাই হোক , আজ আমি আপনাদের মাঝে আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি আর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো ৷ এই ফটোগ্রাফি গুলো আমি এই সপ্তাহ জুড়ে করেছিলাম ৷ তবে ফুলের ফটোগ্রাফি গুলো বেশ কিছু দিন আগের ৷ আসলে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে দিন গুলো পার করছি , যার জন্য তেমন ফটোগ্রাফি করা হয় না আমার ৷ আর আপনাদের ও মাঝে তেমন সময় দিতে পারছি না ৷ খুবই ব্যস্ততাময় সময় কাটছে , হয়তো মাসখানিক এই ব্যস্ততা থেকেই যাবে ৷ তবে আবার আপনাদের মাঝে ফেরার ইচ্ছে করছে খুব বেশি কিন্তু উপায় নেই ৷ যাই হোক চলুন আমার কিছু এলোমেলো ফটোগ্রাফি দেখে আসি ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷
রেনডম ফটোগ্রাফি
প্রকৃতি সুন্দর যদি আপনি উপভোগ করতে জানেন ৷ এখানেও প্রকৃতির অপরূপ সৌন্দর্য মিশে আছে , যদি আপনি প্রকৃতিকে ভালোবাসেন এখানেও তার সৌন্দর্যতা খুজে পাবেন ৷ যাই হোক , এই দৃশ্য দুটি আজ বিকেলের ৷ আকাশের অপরূপ সৌন্দর্যের এক রূপ ভেশে উঠেছে আজ বিকেলের আকাশে ৷ নীল আকাশের কোলে সাদা লালচে রং মিশে দারুণ একটি দৃশ্য তৈরি করেছে ৷ যেটা দেখে আমি বারবারই মুগ্ধ ৷ আকাশের সৌন্দর্যতা সব সময় আমাকে গভীর ভাবে মুগ্ধ করে ৷ আজ বিকেলে যখন এমন একটি দৃশ্য চোখে পড়লো তখনি আমি কিছু ফটোগ্রাফি করে নিলাম ৷ কারণ ফটোগ্রাফি করতে আমার বেশ ভালো লাগে ৷ এরপর সেই সৌন্দর্য খানিক সময় উপভোগ করলাম ৷ বেশ ভালো ছিলো সময়টা ৷ যাই হোক , আশা করি উপরের ছবি দুটি আপনাদের সবার ভালো লাগবে ৷
আষঢ় শ্রাবণ মাস মানেই আকাশে মেঘের ছুটা-ছুটি ৷ কখনো সাদা তো কখনো কালো মেঘের ৷ এই সময়টায় আকাশ আর মেঘের এক অপরূপ সৌন্দর্যের দেখা মেলে ৷ সেদিন কলেজের মাঠে বসে আছি ৷ হঠাৎ চোখ গেলো আকাশের দিকে ৷ চকচকে উজ্জ্বল আকাশে একটার পর একটা মেঘ সারি সারি ছুটে যাচ্ছে ৷ সেই দৃশ্য গুলো সত্যিই মুগ্ধ করার মতো ছিলো ৷ নীল আকাশে সাদা উজ্জ্বল মেঘ গুলো ছুটে চলার দৃশ্য চমৎকার ছিলো ৷ আমি বসে থেকেই সেদিন কিছু ফটোগ্রাফি করে নিয়েছি আমার প্রিয় কলেজের বড় মাঠ আর বড় আকাশটার ৷ আশা করি ফটোগ্রাফি দুটি আপনাদের ভালো লাগবে ৷
এবার আমার গ্রামের সবুজ মাঠ আর আকাশের অপরূপ সৌন্দর্যের একটি দৃশ্য শেয়ার করবো ৷ যদিও মাঠ টি এখনো তেমন সবুজ হয়নি ৷ সবে মাত্র ধান লাগানো হয়েছে ৷ তবুও খানিকটা সবুজ লাগছে ৷ আর কিছু দিন বাদেই সবুজ হয়ে উঠবে গোটা মাঠ ৷ তখন হয়তো এমন আকাশের দৃশ্য আরো অপরূপ সৌন্দর্যের হয়ে উঠবে ৷ যাই হোক কিছু দিন আগে আমি এই দৃশ্যটি আমার মুঠোফোনে ক্যামেরা বন্দি করেছি ৷ আমার গ্রামের মাঠ আর আকাশের চমৎকার দৃশ্য দুটি ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি ৷ আসলে উজ্জ্বল আকাশে সাদা সাদা মেঘ গুলো দেখতে আমার কাছে দারুণ লাগে ৷ তাই আকাশের এই সৌন্দর্য ভেশে উঠলেই আমি ফটোগ্রাফি করার চেষ্টা করি ৷ সেদিনও আকাশের এমন মনোরম দৃশ্য দেখে নিজেকে সামলাতে পারিনি , ব্যবহার করা মুঠোফোনে কিছু দৃশ্য ক্যামেরা বন্দি করে নিয়েছি ৷ সেখান থেকেই আজ দুটি ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷
ফুল হচ্ছে সৌন্দর্যতার প্রতীক ৷ ফুলকে ভালোবাসে না এমন মানুষ নেই ৷ ফুল দেখতে যেমন ভালো লাগে আমার , ফুলের ফটোগ্রাফি করতেও তেমন ভালো লাগে ৷ তাই আর যাই , ফুল দেখলেই ফটোগ্রাফি করার চেষ্টা করি ৷ এই ফুলের ফটোগ্রাফি গুলো আমি কিছু দিন আগে করেছিলাম , একটি ফুলের নার্সারী থেকে ৷ সেখানে ঘুরতে গিয়ে আমি আরো অনেক ফুলের ফটোগ্রাফি করেছি ৷ তবে তার থেকে কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি ৷ আজ এই দুটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো ৷ যদিও ফুলকে অনেক ভালোবাসি আমি , তবে অনেক ফুলের নাম জানি নাহ ৷ এদের বেলাও তাই হয়েছে ৷ তবে গুগল সার্চ করে জানতে পারি উপরে ছবির ফুলটির নাম মধুমঞ্জরি ফুল এবং নিচের ছবির ফুলটির নাম বিচিত্রা ফুল ৷ যাই হোক , আশা করি ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷
তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আশা করি আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷ তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ 𝙽 𝚒 𝚛 𝚘 𝚋 7 0
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 18 Jul 2023
VOTE @bangla.witness as witness
OR
প্রকৃতিপ্রেমীরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পছন্দ করে। আমিও সেটা পছন্দ করে থাকি প্রকৃতির সৌন্দর্য কখনো উপভোগ করতে মিস করি না। তার পাশাপাশি ফটোগ্রাফি আমার খুবই পছন্দের আপনার করা ফটোগ্রাফি অনেক পছন্দ হয়েছে।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
বাহ্,দারুন তো ভাইয়া। অসাধারণ হয়েছে আজকের ফটোগ্রাফি গুলো। আমি তো পুরোটাই মুগ্ধ হয়ে গেলাম।প্রকৃতি, আকাশ,ফুল সব যেনো জীবন্ত মনে হচ্ছে।খুব দক্ষতার সাথে ফটোগ্রাফি করেছেন।আমার ভীষণ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে,সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার তোলা কয়েকটি রেনডম ফটোগ্রাফি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে অসাধারণ লেগেছিল। সব থেকে বেশি ভালো লেগেছিল ধান লাগানো ও আকাশের ফটোগ্রাফি দেখতে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
ভাইয়া আপনি খুব চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। গ্ৰামের এমন অপরূপ দৃশ্য দেখলে মন ভরে যায়। আপনি যাকে মধুমঞ্জরি ফুল বলছেন আমরা তাকে মাধ্যমে মাধবীলতা বলি। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুব চমৎকার কিছু ফটোগ্রাফি উপস্থাপন করেছেন ভাই। ফটোগ্রাফি গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। গ্রামীণ প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য সত্যি হৃদয় ছুঁয়ে গেল। নিচে সবুজের সমাহার আর উপরে নীল আকাশে সাদা মেঘের ভেলার দৃশ্য বেশ দুর্দান্ত। মাধবীলতা ফুল গুলো দেখতে বেশ দুর্দান্ত লাগছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
বর্তমানে সময়ে সবাই বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে দিন পার করছে। প্রাকৃতিক দৃশ্যের ছবিগুলো দেখতে আমার কাছে সবসময়ই অনেক বেশি ভালো লাগে। কারণ আমি প্রকৃতিকে অনেক ভালোবাসি। আপনার প্রতিটি ফটোগ্রাফি বেশ সুন্দর হয়েছে ভাই। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আরে ভাইয়া আপনি তো দেখছি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। আসলে এরকম ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আমি ফটোগ্রাফি করতে যেমন পছন্দ করি, তেমনি দেখতেও খুব ভালোবাসি। আমি তো আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে কোনটা রেখে কোনটা দেখবো এটাই ভেবে পাচ্ছিলাম না। সব মিলিয়ে এটাই বলতে হয় প্রত্যেকটা ফটোগ্রাফি দারুন ছিল।
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে অনেক ভাই-বোনদের ফটোগ্রাফি গুলো বেশ ভালো লাগে। তার মধ্যে কিন্তু আপনার গুলো অন্যতম ভালো লাগে আমার কাছে। খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করলেন রেনডম ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। বিশেষ করে কোন ফটোগ্রাফি নয় আমার সব গুলো ফটোগ্রাফি অসাধারণ ভালো লেগেছে।