আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি
হ্যালো বন্ধুরা
কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম আমার তোলা নতুন কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷
আসলে ফটোগ্রাফি করতে আমার বেশ ভালোই লাগে ৷ তবে আমি তেমন ফটোগ্রাফি করতে পারি নাহ ৷ মাঝে মাঝে অবশ্য চেষ্টা করি , তবে আমার দ্বারা হয় না সে রকম ৷ তাই যে ভাবেই পারি , সেভাবেই অনন্ত চেষ্টা করি পারফক্টে ভাবে ক্যাপচার করার ৷ আসলে ফটোগ্রাফি করা টাও একটা আর্ট , যা সবার দ্বারা সম্ভব নয় ৷ যাই হোক , আজ আমি আপনাদের মাঝে আমার এলোমেলো ভাবে তোলা এলোমেলো কিছু ফটোগ্রাফি শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷
ফটোগ্রাফিঃ ০১
এই ফুলটির নাম কলকে ফুল ৷ উপরের ছবিতে কলকে ফুলটি দেখে বুঝতেই পারছেন , এই ফুলটি দেখতে অনেক সুন্দর একটি ফুল ৷ আমাদের বাড়ির পাশেই এই ফুলের কয়েকটি গাছ আছে ৷ সেখান থেকেই আমি এই ফুলটির ফটোগ্রাফি করেছি ৷ আসলে আমি ফুল দেখছি অনেক , তবে অনেক ফুলেই নাম আমি জানি নাহ ৷ এই ফুলের নাম কলকে আমার জানা ছিলো নাহ ৷ ফুলটির নাম আমি অন্য কিছু জানতাম ৷ কিন্তু সেই নামটা মনে আসতেছে না ৷ তাই এই ফুলটির নাম জানতে গুগলে সার্চ করতেই জানতে পারলাম এই ফুলের নাম কলকে ফুল ৷
ফটোগ্রাফিঃ ০২
এই ফুলটির নাম সোনালু ফুল ৷ হয়তো অনেকেই চিনে থাকবেন ৷ এই ফুল গুলো দেখতে অনেক সুন্দর ৷ উপরের ছবিতে দেখে হয়তো বুঝতে পারবেন এই ফুলের সৌন্দর্য্যতা ৷ গাছ ভর্তি হলুদ সোনালু ফুল দেখতে কি অপরূপ লাগছে ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে সোনালু ফুলের ফটোগ্রাফি ৷
ফটোগ্রাফিঃ ০৩
এই ফুলটির নাম রক্ত জবা ফুল ৷ এই ফুলটি চিনে নাহ এমন মানুষ হয়তো থাকবে না এখানে ৷ কারণ এই ফুলটি দেখতে অনেক সুন্দর এবং প্রায় সব জায়গায় এই ফুলটি দেখতে পাওয়া যায় ৷ যাই হোক , এই ফুলের সৌন্দর্যতা নিয়ে আর কিছু না বলি ৷ সবাই জানি এই ফুলের সৌন্দর্যতার মহিমা ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে রক্ত জবা ফুলের ফটোগ্রাফি ৷
ফটোগ্রাফিঃ ০৪
এই ফুলটির নাম ঢেঁড়শ ফুল ৷ আপনারা চিনেন কি নাহ , আমি জানি নাহ ৷ তবে সবার চেনার কথা ৷ কারণ ঢেঁড়শ আমরা প্রায় সবাই খেয়েছি অন্তত একবার হলেও ৷ সেই ঢেঁড়শ গাছের ঢেঁড়শ ফুল এ গুলো ৷ আমাদের সবজি বাগান থেকে আমি এই ফুলের ফটোগ্রাফি করেছি ৷ ফুল গুলো কিন্তু দেখতে বেশ ভালোই সুন্দর ৷ আপনাদের কেমন লেগেছে ঢেঁড়শ ফুলের ফটোগ্রাফি ? আশা করি সবাই মন্তব্য করে জানাবেন ৷
ফটোগ্রাফিঃ ০৫
মেঘলা আকাশের ফটোগ্রাফি ৷ এই ফটোগ্রাফি গুলো বেশ কিছু দিন আগে করেছিলাম , সেদিন হঠাৎ বৃষ্টি হয়েছিলো আর কালো মেঘে ঢেকে ছিলো চারপাশ ৷ কালো মেঘ গুলো দেখতে অনেক সুন্দর ছিলো , তবে আকাশটাও একটু ভয়ানক লেগে ছিলো ৷ যদিও তেমন সেটা বোঝা যাচ্ছে নাহ এখানে ৷ যাই হোক , আশা করি আপনাদের সবার ভালো লাগবে এই ফটোগ্রাফি গুলো ৷
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ 𝙽 𝚒 𝚛 𝚘 𝚋 7 0
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 17 May 2023
তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আশা করি আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি তো দেখছি আজকে বেশ দারুন দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ দারুন ছিল। আমার কাছে তো প্রত্যেকটা ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া ৷ আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ৷
ভাই আপনি আজকে আপনার আমাদের মাঝে আপনার তোলা কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে অসাধারণ লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে ঢেঁড়শ ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাই , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
ওয়াও আপনার ফটোগ্রাফি গুলো দেখে তো আমি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। অসম্ভব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। আমার কাছে আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি ভালো লেগেছে। বিশেষ করে ঢেঁড়স এবং রক্ত জবা ফুলের ফটোগ্রাফি দেখতে একটু
বেশি ভালো লেগেছে। প্রত্যেকটা ফুলের সৌন্দর্যতা অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে। বর্ণনা সহকারে তুলে ধরেছেন দেখে আরো বেশি ভালো লাগলো।
ধন্যবাদ ভাইয়া , আমার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো ৷
অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। ফটোগ্রাফি গুলা আমার কাছে খুব ভালো লেগেছে। তবে বিশেষ করে আমার কাছে কলকে ফুলের ফটোগ্রাফি ঢেঁড়স ফুলের ফটোগ্রাফি এবং রক্ত জবা ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
ওরে ভাই আমি তো কলকে ফুলকে চিনতাম মাইক ফুল বলে। আজ নতুন শুনলাম নামটা। আর সোনালু ফুল টাও বোধ হয় আজ প্রথম দেখলাম। বেশ লাগছিল পুরো গাছটা দেখতে। তবে ঢেঁড়স ফুলের এত সুন্দর ছবি বোধ হয় এই প্রথম দেখলাম। দারুন ছিল প্রতিটি ছবি।
ধন্যবাদ দাদা ৷ আমিও সেদিন প্রথম জানলাম গুগল থেকে কলকে ফুলের নাম ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷