নাটক রিভিউ || তোমায় হলো পাওয়া ...

in আমার বাংলা ব্লগ2 years ago

Screenshot_2024-02-09-18-50-54-46_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg

ছবি স্ক্রিনশর্ট: ইউটিউব


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , একটি নাটকের রিভিউ নিয়ে ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে আজকের এই ব্লগটি ৷

মুভি কিংবা নাটক দেখতে আমার বরাবরই অনেক ভালো লাগে ৷ তাই সময় পেলেই আমি মুভি অথবা নাটক দেখার চেষ্টা করি ৷ বিশেষ করে বাংলাদেশর নাটক গুলো আমার অনেক বেশ পছন্দের ৷ গতকাল রাতে আমি একটি নাটক দেখেছিলাম , নাটকটি পথিক সাধনের তোমায় হলো পাওয়া ৷ এই নাটকটি আমার কাছে বেশ ভালো লেগেছে , তাই ভাবলাম আজকে এই নাটকের রিভিউ শেয়ার করবো আপনাদের মাঝে ৷ আশা করি আপনাদের ও সবার ভালো লাগবে ৷ তো চলুন শুরু করি তোমায় হলো পাওয়া নাটকের রিভিউ..


নাটকের গুরুত্বপূর্ণ তথ্য


নাটকের নামতোমায় হলো পাওয়া
পরিচালকপথিক সাধন
অভিনয়েইয়াস রোহান ও তানজিম সাইয়ারা তটিনী
দেশবাংলাদেশে
ভাষাবাংলা
ডুরেশন৪৫ মিনিট
নাটকের লিংক তোমায় হলো পাওয়া


কাহিনী সংক্ষেপে


Screenshot_2024-02-09-20-17-48-92_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg


গল্পের শুরুতে ইয়াস রোহানকে দেখা যায় ৷ তার বাবা সদ্য মারা গেছে ৷ তাই সে মানসিক ভাবে ভালো নেই বাবাকে হারিয়ে ৷ তার পরিবারে মা ছাড়াও বর্তমানে ফুপু এবং খালাতো বোন আছে ৷ খালাতো বোনের নাম রিতু(তানজিম সাইয়ারা তটিনী) এবং ইয়াস রোহানের নাম গল্পে শুভ্র ৷ পাশাপাশি শুভ্র'র তার এক বান্ধবী আছে যার নাম বর্ষা ৷ তো শুভ্র সদ্য বাবাকে হারিয়ে মানসিক ভাবে মোটেও ভালো নেই ৷ সব সময় একা একা থাকছে এবং অনিয়মে চলছে ৷ এ সময় রিতু শুভ্রকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে এবং শুভ্র কে ভালো রাখার চেষ্টা করছে ৷ শুভ্র রিতুর সাথে সময় কাটালে সময়টা তার কিছুটা ভালো কাটে ৷


Screenshot_2024-02-09-20-18-29-10_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg


শুভ্র'র মন ভালো করার জন্য রিতু শুভ্রকে নিয়ে বাইরে ঘুরতে বের হয় ৷ তাদের সাথে বর্ষাও যোগ দেয় ৷ শুভ্র এবং বর্ষা বন্ধু হলেও রিতু ভাবে তারা দুজন দুজনকে ভালোবাসে ৷ রিতু একদমই বর্ষার সাথে শুভ্রকে সহ্য করতে পারে না ৷ এজন্য শুভ্র এবং বর্ষাকে এক সাথে দেখে রিতু কিছুটা মন খারাপ করে ৷ তবুও কিছু না বলে রিতু সময়টা একসাথে কাটায় তারা তিন জন মিলে ৷


Screenshot_2024-02-09-20-18-43-61_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg


রাতে খাবার টেবিলে মন খারাপ করে বসে থাকে রিতু ৷ বিকেলের সেই মুহূর্ত গুলোর কথা মনে করে ৷ এদিকে শুভ্র বারবার জানতে চায় রিতুর কাছে কি হয়েছে তার ৷ কিন্তু রিতু কিছুতেই কিছু বলে না ৷ আসলে রিতু শুভ্রকে ভালোবাসে ৷ কিন্তু সে কিছুই বলতে পারছে না ৷ তবে বারবার শুভ্রকে বোঝানোর চেষ্টা করেছে নানার ভাবে ৷ এদিকে শুভ্রও রিতুকে ভালোবাসে ৷ সেও বিভিন্ন ভাবে রিতুকে তার ভালোবাসার কথা জানিয়েছে ৷ আসলে তারা দু'জনই জনকে ভালোবাসে কিন্তু কেউ মুখ ফুটে বলতে পারছে না ৷ এভাবেই যাচ্ছে তাদের দিন গুলো ৷


Screenshot_2024-02-09-20-19-21-52_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg

Screenshot_2024-02-09-20-19-50-86_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg


রিতু শুভ্রকে বর্ষার সাথে দেখলেই রেগে যায় , মন খারাপ করে ৷ কিন্তু সে কিছুই বলতে পারে না ৷ কেবল মন খারাপ করে নিরবে সময় কাটায় ৷ সে সময় অবশ্য শুভ্র তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করে ৷ রিতু মাঝে মাঝে অনুভব করে শুভ্র ও তাকে ভালোবাসে , এজন্য একদিন তার এক বন্ধুকে নিয়ে শুভ্রর সামনে যায় ৷ শুভ্রর অনুভুতি বোঝায় জন্য ৷ কিন্তু সে বুঝে পারে শুভ তাকে ভালোবাসে না ৷ এজন্য ভীষন মন খারাপ করে রিতু ৷ এদিকে শুভ্রও ভীষণ মন খারাপ হয় রিতুকে অন্য কারো সাথে দেখে ৷ কিন্তু সে নিজেকে সামলে নেয় এবং তার মন খারাপ বুঝতে দেয় না রিতুকে ৷


Screenshot_2024-02-09-20-20-15-60_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg


কিছু দিন বাদে শুভ্র'র বিয়ের কথা শুরু হয় ৷ বর্ষার সাথে শুভ্র'র বিয়ে হবে এমন কথা বার্তা উঠে ৷ শুভ্র'র বিয়ের কথা শুনেই রিতু অসম্ভব মন খারাপ করে ৷ এদিকে রিতুর অনুভূতি বোঝার জন্য শুভ্র বিয়ে কথা শুনে রাজি হয়ে যায় ৷ তবে সে মোটেও বর্ষাকে বিয়ে করবে না , কারন তারা কেবলই বন্ধু ৷ এদিকে রিতুর অবস্থা খুবই খারাপ ৷ সে আর নিজেকে সামলাতে পারছে না ৷ তবুও চেষ্টা করছে শুভ্রকে বোঝানোর ৷ কিন্তু শুভ্র তার মতোই ৷


Screenshot_2024-02-09-20-20-37-77_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg


তার কিছু দিন পর বর্ষা ঘুরতে আসে শুভ্রর বাড়িতে ৷ তবে শুভ্রর ফুপু কিছুটা অন্যরকম আচরণ করেন ৷ আসে শুভ্রর ফুপুর বর্ষাকে পছন্দ হয়নি ৷ এজন্য সে কিছুটা বাজে আচরণ করেন ৷ আর এমনিতেও শুভ্রর ফুপু কিছু টা অন্যরকম ৷ প্রচুর ঝগড়াটে ৷ বর্ষা তাদের বাড়িতে কিছুটা সময় কাটিয়ে চলে যায় ৷ এদিকে বিযের কথা নিয়ে বর্ষার বাড়িতে যাওয়ার সময় চলে আসে ৷


Screenshot_2024-02-09-20-21-37-28_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg


সে সময় রিতু নিজেকে আর সামলাতে না পেরে শুভ্রর কাছে একটা চিঠির লিখে তার ভালোবাসার কথা জানায় ৷ শুভ্র আগে থেকেই রিতুকে ভালোবাসে ৷ তার চিঠি পেয়ে সেও খুশি হয় এবং শেষমেশ তাদের মিল হয় ৷ বর্ষা কেবল এই গল্পের একটা চরিত্র ছিলো ৷ রিতুর কাছ থেকে ভালোবাসা কথা শোনার জন্য শুভ্র এবং বর্ষা বিয়ের অভিনয় টুকু করে ৷ আর এখানেই গল্পটা শেষ হয় রিতু এবং শুভ্র'র বিয়ের মাধ্যমেই ৷


Screenshot_2024-02-09-20-21-49-28_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg



রেটিং:-০৭


আমার মতামত

তোমায় হলো পাওয়া এই নাটকটি আমার কাছে বেশ ভালোই লেগেছে ৷ নাটকের গল্পটাও অনেক সুন্দর ছিলো ৷ সেই সাথে সবার অভিনয়ও চমৎকার হয়েছে ৷ আসলে ইয়াস রোহান এবং তানজিম সাইয়ারা তটিনীর নাটক গুলো দারুণ হয় , আমার বেশ ভালো লাগে ৷ তেমনই এই নাটকটাও দারুণ হয়েছে ৷ ভালোবাসার মিষ্টি একটি গল্পের নাটক এটি ৷ আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে ৷ চাইলে নাটকটি দেখে আসতে পারেন ৷



নাটকের লিংক:-


ধন্যবাদ সবাইকে

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অনেক সুন্দর একটি নাটক রিভিউ করেছেন ভাইজান। অবশ্য নাটকটা আমার দেখা হয়নি কোনদিন। তবে আপনার রিভিউ পোস্টের মধ্য দিয়ে কিন্তু কিছুটা হলেও দেখার সুযোগ হলো আমার। আর বেশ ভালো ধারণা পেলাম আপনার এই নাটক রিভিউ সম্পর্কে।

 2 years ago 

ধন্যবাদ , আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 2 years ago 

রোহান এবং তানজিম দুজন বেশ চমৎকার অভিনয় করে। নাটকের রিভিউ পড়ে বেশ ভালো লাগলো রোমান্টিক একটা নাটক মনে হচ্ছে, সময় পেলে অবশ্যই দেখার চেষ্টা করব।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ সময় পেয়ে দেখার চেষ্টা করিয়েন ৷ আশা করি ভালো লাগবে ৷ ধন্যবাদ

 2 years ago 

বাহ চমৎকার একটি নাটক রিভিউ দিলেন আপনি। নাটক গুলো দেখলে সুবিধা হয় এক সাথে নাটকটি দেখা হয় আবার রিভিউ দেওয়ার সুযোগ হয়। বাংলা নাটক গুলো দেখতে যেমন ভালো লাগে। তেমনি বাংলা নাটক গুলোতে অনেক কিছু শিক্ষানীয় বিষয় থাকে। অনেক ভালো লেগেছে তোমায় হলো পাওয়া নাটক রিভিউ শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

বেশ অসাধারণ একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। এই নাটকের মধ্যে সবগুলো বিষয় খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন৷ আসলে এই নাটকটি আমি এখনো দেখে নিতে পারিনি৷ তবে এই নাটকের মধ্যে যে নায়ক এবং নায়িকা রয়েছে তাদের দুজনের নাটক আমি অনেক পছন্দ করি এবং এই নাটকের যেভাবে আপনি রিভিউ শেয়ার করেছেন তা দেখে নাটক সম্পর্কে আরেকটা ধারণা পেয়ে গেলাম। অবশ্যই নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷

 2 years ago 

ধন্যবাদ আপনাকে , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

শর্ট ভিডিওর মধ্যে আমি এই নাটকটার কিছু অংশ দেখেছিলাম কয়েকদিন আগে। কিন্তু নাটকটা সম্পূর্ণ দেখা হয়নি আমার। আমি সময় পেলে এমনিতে নাটক দেখার চেষ্টা করি, তবে এই নাটকটা দেখা হয়নি ব্যস্ততার কারণে। তোমায় হলো পাওয়া নাটকটার রিভিউ সুন্দর করে করেছেন দেখে ভালো লাগলো। সময় পেলে অবশ্যই চেষ্টা করব এই নাটকটা দেখে নেওয়ার।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 2 years ago 

আপনি তো বিশ চমৎকার নাটকের রিভিউ করেছেন। যদিও এই নাটকটি আমার দেখা হয় নাই।ইয়াস রোহান এ নাটক আমার কাছে খুব ভালো লাগে। আসলে নাটকের কাহিনী পড়ে তোমায় হলো পাওয়া নাটকটি দেখার খুব ইচ্ছে করতেছে। তবে আপনি নাটকটি খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রিভিউ করেছেন। ধন্যবাদ আপনাকে নাটকটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64890.97
ETH 1944.74
USDT 1.00
SBD 0.37