একটি ফুলের নার্সারিতে কাটানো কিছু মুহূর্ত

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG20240128170449_00.jpg

ছবিটি canva দিয়ে তৈরি ৷


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে একটু ভিন্ন ধরনের কিছু শেয়ার করার চেষ্টা করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


ঘোরাঘুরি করতে কে না পছন্দ করে ! ঘোরাঘুরি'র মাঝে আছে অন্যরকম এক আনন্দ আর ভালো লাগা ৷ একটুখানি সময় ঘুরলেই মন মাইন্ড সব ফ্রেশ হয়ে যায় ৷ এজন্য আমিও ঘোরাঘুরি করতে ভীষণ পছন্দ করি ৷ একটু সময় পেলেই আশপাশে একটা চক্কর মেরে চলে আসি ৷ যদিও বর্তমান সময়ে দিন দিন ব্যস্ততা বেড়েই যাচ্ছে ৷ তবুও পরন্ত বিকেলে একটু সময় পেলে ঘুরতে বের হোই ৷ যদিও খুব দূরে যাওয়া হয় না ৷ তবে আশেপাশে বেশ ভালোই ঘোরাঘুরি করা হয় প্রত্যকে দিন টুকটাক ৷ কিছু দিন আগে একটা ছোট ফুলের নার্সারিতে ঘুরতে গেছিলাম ৷ সেখানে গিয়ে ফুলের অপরূপ সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি বেশ দারুণ কিছু মুহূর্ত কাটিয়েছি ৷ আজ আমি সেই মুহূর্ত গুলোই আপনাদের মাঝে শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


IMG20230613130515_00 (1).jpg

IMG20230613131006_00 (1).jpg

IMG20240128170518_00.jpg


সেদিন বিকেল বেলা হঠাৎ করেই ফুলের নার্সারিতে ঘুরতে আসার সিদ্ধান্ত নেওয়া হলো ৷ সময়টাও তেমন একটা ছিলো না ৷ বিকেল সাড়ে চার টা হবে হয়তো ৷ বেরিয়ে পড়লাম নার্সারির উদ্দেশে ৷ নার্সারি আসতে আসতে বেশখানিকটা সময় লেগে গেলো ৷ কারণ এই ফুলের নার্সারিটা আমাদের বাসা থেকে বেশখানিকটা দূরে আর আসার সময় একটুখানি বিরতিও নিয়েছি বটে ৷ সব মিলিয়ে একদম বিকেল বেলা নার্সারিতে এসে পৌচ্ছালাম ৷ রাস্তা থেকেই ফুলের নার্সারিটা দেখা যাচ্ছে , সেই সাথে ফুটে থাকা তাজা ফুল গুলোও বেশ ভালো দেখা যাচ্ছে ৷ আমরা আর দেরি না করে নার্সারির মালিকের সাথে কথা বলে অনুমতি নিয়ে বাগানের ভিতর প্রবেশ করলাম ৷ তার আগে এই নার্সারির লোকেশন টা হালকা ভাবে বলে নেই , এটি দেবিগঞ্জ করতোয়া নদীর পাশেই অবস্থিত ছোট একটি ফুলের নার্সারি ৷ আমার বাসা থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত ৷ আমরা দুই বন্ধু মিলে সেদিন এই ফুলের নার্সারীতে ঘুরতে যাই ৷


IMG20240128165920_00.jpg

IMG20240128171337_00.jpg

IMG20240128171604_00.jpg


নার্সারিতে প্রবশে করতেই বিভিন্ন রকমের রঙিন ফুল দেখতে পাই ৷ ফুল গুলো দেখতে পেয়েই ভীষণ ভালো লাগে ৷ এতো রঙের ফুল এক সাথে দেখে অনেক ভালো লাগে ৷ যদিও এই নার্সারি টা বেশ ছোট তবে এখানে বিভিন্ন ধরনের চারা আছে বিভিন্ন ফুলের ৷ আমরা নার্সারিতে প্রবেশ করে বেশ কিছুক্ষণ ফুল গুলোর সৌন্দর্য উপভোগ করলাম ৷ নাম জানা অজানা অনেক প্রকার এবং অনেক জাতের ফুল রয়েছে ৷ ফুল গুলো দেখতেও অসম্ভব সুন্দর এবং মনোমুগ্ধকর ৷ ফুল গুলোর সৌন্দর্য উপভোগ করার পাশপাশি কয়েকটা ফটোগ্রাফি করার চেষ্টা করি ৷


IMG20240128171117_00.jpg

IMG20240128171552_00.jpg

IMG20240128171548_00.jpg


বেশ কিছু ফটোগ্রাফি ও করি ৷ দেখতে দেখতে সময়টাও অনেকটাই চলে গেছে , আর চারপাশ অন্ধকার নামতে শুরু করেছে ৷ এরপর দেখলাম ফটোগ্রাফি গুলো ভালো আসছে না ৷ এজন্য সামন্য কিছু ফটোগ্রাফি করার পর ফটোগ্রাফি করা বন্ধ করে দিলাম ৷ ফটোগ্রাফি না করে নার্সারির সৌন্দর্য উপভোগ করতে শুরু করলাম ৷ বেশ ভালোই লাগছে প্রকৃতির মাঝে থাকতে পেরে ৷ মিষ্টি একটা গন্ধও ছিলো সেখানে ৷ সব ফুলের ঘ্রাণ এক হয়ে অন্যরকম এক সুগন্ধে ভরে গেছে সেখানকার বাতাস ৷ সব মিলিয়ে বেশ ভালোই লাগছে ৷ সেখানে অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা নার্সারি থেকে বের হোই ৷


IMG20240128170036_00.jpg

IMG20240128170847_00.jpg

IMG20240128171344_00.jpg


যদিও নার্সারি টা খুব একটা বড় নয় ৷ তবে সেখানে বিভিন্ন প্রকার ফুল ছিলো ৷ যেগুলো ফুলের নাম অধিকাংশই আমার অজানা ৷ তবে প্রত্যেকটা ফুলের সৌন্দর্য ছিলো অসম্ভব সুন্দর ৷ বেশ উপভোগ করেছি ফুল গুলোর সৌন্দর্য ৷ সব মিলিয়ে ভীষণ ভালো কাটে সময়টা আমাদের ৷ প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করি ৷ নার্সারির ফুলের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি বেশ কিছু ফটোগ্রাফিও করি , নাম জানা অজানা ফুলের ৷ আজ কেবল এলোমেলো কিছু ফটোগ্রাফি শেয়ার করলাম ৷ অন্য আরেক দিন বাকি ফটোগ্রাফি গুলো সুন্দর ভাবে শেয়ার করার চেষ্টা করবো ৷ তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি কাটানো আমার অনুভূতি এবং আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য ৷ আবার কথা হবে , দেখা হবে অন্য কোনো নতুন ব্লগের মাধ্যমে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷



পোষ্ট বিবরণঃ-

ছবিঃ এলোমেলো ফুলের ফটোগ্রাফি
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || ২০/০২/২০২৪



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png

20230619_2027351.gif



Sort:  
 2 years ago 

ফুলের নার্সারিতে ঘুরতে গেলে মনটা অটোমেটিকলি ভালো হয়ে যায় একেবারে। ফুলের নার্সারিতে ঘুরতে কম বেশি সবাই পছন্দ করে। আমি তো খুবই ভালোবাসি নার্সারিতে ঘুরাঘুরি করতে। আর আমি মাঝে মাঝেই নার্সারিতে যাওয়ার চেষ্টা করি ঘুরাঘুরি করার জন্য। আপনি তো দেখছি ফুলের নার্সারিতে গিয়ে ভালো কিছু মুহূর্ত অতিবাহিত করেছিলেন। আর সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কাটানো মুহূর্ত এবং ফটোগ্রাফি গুলো খুব ভালোভাবে উপভোগ করেছি।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

এই ধরনের ফুলের নার্সারিতে গেলে খুবই ভালো লাগে । বিভিন্ন প্রকার ফুলের গাছ ফুল ফুটে রয়েছে সেগুলো দেখলে মন ভালো হয়ে যায়। আপনি নার্সারিতে গিয়ে দারুন সময় উপভোগ করেছেন । যেটা আমাদের সাথে শেয়ার করলেন। আপনার উপভোগ করা মুহূর্ত আপনার করা ফটোগ্রাফির মাধ্যমে আমরা উপভোগ করে নিলাম।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 2 years ago 

নার্সারিতে গেলে ইচ্ছা করে সব ফুলের গাছ তুলে নিয়ে চলে আসি। ফুল আমার কাছে খুবই ভালো লাগে। সত্যি বলতে গেলে সবাই ফুল অনেক পছন্দ করে। নার্সারি থেকে আপনি অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। সবুজ পাতার মধ্যে হলুদ রংয়ের মোটা মোটা গাঁদা ফুল গুলো দেখতে সত্যি অসাধারণ লাগছে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু , পোস্টটি পড়ে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

নার্সারিতে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। আসলে নার্সারিতে গেলে ফুল এবং
ফলের গাছ ক্রয় করতে খুব ইচ্ছে করে। বিভিন্ন রকম ফুলের সৌন্দর্য বেশ দারুন। বিশেষ করে গোলাপ এবং গাঁদা ফুলের সৌন্দর্য দেখে ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে নার্সারিতে কাটানো অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য ৷

 2 years ago 

ফুল পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে ।আপনি নার্সারিতে গিয়ে বেশ সুন্দর একটি সময় কাটিয়েছেন।আসলে নার্সারি মানেই ফুল এবং গাছের সমাহার।আমার খুব ভালো লাগে নার্সারি গুলো ভিজিট করতে ।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 2 years ago 

কিছুদিন আগে নার্সারিতে ভ্রমণ করতে গিয়ে আপনি খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। নার্সারি ছোট হলেও এই নার্সারিতে অনেক ফুলের গাছ রয়েছে। আর এই ফুলগুলো দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ফুলের নার্সারিতে ঘুরতে গেলে একটু বেশি ভালো লাগে। ফুল আমি ভীষণ পছন্দ করি। শীতকালে বিভিন্ন ধরণের ফুল দেখতে পাওয়া যায়। বিভিন্ন ধরণের গাঁদা ফুল গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক ধন্যবাদ আপনাকে ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 63135.76
ETH 1788.05
USDT 1.00
SBD 0.38