স্বরচিত কবিতাঃ অন্ধকার রাত।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230502_225253.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম। তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা ও যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে আরো একটি ছোট কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

কবিতা : অন্ধকার রাত

লিখেছেন : @nevlu123

নির্ঘুম নীরব কালো
অন্ধকার এক রাতে।
বসে আছি একা,
দুটি আঁখি পেতে।

বিষন্ন মন আমার,
যেন উদাসীন ঢেউ।
তুমি আমার আপনজন,
নেই তো আর কেউ।

অন্ধকারে অতি গোপনে,
তোমায় শুধু খুঁজি।
তুমি আমার ভালোবাসা,
তুমিই আমার পুঁজি।

ভালোবেসে মনের করিডোরে,
দিও মোরে ঠাই।
তোমার হৃদয়ে আমি,
সারা জীবন বাস করতে চাই।

ভালোবেসে আগলে রেখো,
অধম আমার এই আমিটাকে।
মনটা আমার হারিয়ে গেলে,
খুঁজবে তুমি কাকে।

ভালোবাসা বড়ই অদ্ভুত,
ধরা সেতো যায় না।
কেউ আবার খুঁজতে খুঁজতেও,
ভালোবাসা পায় না।

কবিতার মর্ম কথা

নিজের ভালোবাসার তরে যত আকুতি মিনতি রয়েছে সেটির বহিঃপ্রকাশ এই কবিতার মধ্যে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

বাহ আপনি খুব সুন্দর করে তো কবিতা লেখেন। এভাবে চেষ্টা করুন সামনে আরো অনেক ভালো কিছু করতে পারবেন। আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

সব সময় সুন্দর ও সাবলীল মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে,।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া চেষ্টা করলে দোষ নেই। যে যা পারে তা নিয়ে কাজ করা খুব ভালো। যাই হোক খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতার প্রতিটা লাইন পড়ে মুগ্ধ হয়ে গেলাম। ভালোবাসার বহিঃপ্রকাশ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন এই কবিতার মধ্যে। কবিতার নামের সাথে মিলিয়ে প্রতিটা লাইন খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

এভাবে পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্যের মধ্যে সাপোর্ট করার জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

সাপোর্ট করে যাচ্ছেন দেখে খুব ভালো লাগে ধন্যবাদ।

 3 years ago 

আপনি যেহেতু কবিতা লিখতে অনেক পছন্দ করেন এবং এক সময় ছোট ছোট কবিতা লিখতেন তাহলে এখন তো ভালই হলো। আপনি খুব সুন্দর কবিতা লিখতে পারবেন সব সময়। অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন অন্ধকার রাত নিয়ে পড়তে দারুণ হয়েছে। কবিতার ভাষা গুলো খুব সাবলীল ভাবে লিখেছেন অসাধারণ একটি কবিতা।

 3 years ago 

চমৎকার কিছু কথা মন্তব্যের মাধ্যমে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে 💤💤

 3 years ago 

মনের গভীর ভালোবাসার অনুভূতি মিশিয়ে দারুন একটি কবিতা লিখেছেন আপনি। আপনার এই কবিতাটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। আপনার কবিতার এই লাইনগুলো সত্যিই অনেক চমৎকার ছিল।

অন্ধকারে অতি গোপনে,
তোমায় শুধু খুঁজি।
তুমি আমার ভালোবাসা,
তুমিই আমার পুঁজি।

 3 years ago 

অনেক চমৎকার একটি মন্তব্য করেছেন ধন্যবাদ❤🙏

 3 years ago 

আপনার কবিতা গুলো পড়তে আমার কাছে সবসময় ভালো লাগে ভাইয়া। অন্যরকম অনুভূতি নিয়ে আপনি সবসময় কবিতা লিখে থাকেন বিভিন্ন ধরনের টপিক তুলে ধরে। আপনার আজকের লেখা অন্ধকার রাত কবিতাটি পড়ে খুবই ভালো লেগেছে আমার কাছে। নিজের ভালোবাসার তরে যত কাকুতি মিনতি রয়েছে সেটার বহিঃপ্রকাশ আপনি এই কবিতাটির মাধ্যমে খুবই সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। আসলে এই বিষয়টি খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে যাই হোক ভালো লাগলো পড়ে।

 3 years ago 

ভালো লাগলো কবিতাটির প্রশংসা করার জন্য

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63928.05
ETH 1855.83
USDT 1.00
SBD 0.39