স্বরচিত কবিতাঃ হারাতে চাইনা তোমায়।

in আমার বাংলা ব্লগ3 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20231127_223648.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা ও যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে আরো একটি কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সকলে কবিতা অনুপ্রেরণা পেয়েছে। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

স্বরচিত কবিতাঃ হারাতে চাইনা তোমায়।

লিখেছি আমি : @nevlu123


তুমি আছো বলেই আমার পৃথিবী রঙিন,
তুমি হারালে সেই রঙ হবে বর্ণহীন।
তুমি আছো বলে স্বপ্ন ছুঁতে চাই,
তুমি দূরে গেলে মন ভেঙে যায়।


তুমি থাকো বলে আমি রাখি মনে,
তুমি হারালে দেহ থরথর কম্পনে।
তুমি হাত রেখেছো বলেই ভরসা খুঁজে পাই,
তুমি উদাস হলে আমি ভাবনায় হারাই।


তুমি ময় এ সময় কাটে বিভোরে,
তুমি হীন প্রতিদিন যায় নিরবে।
তুমি আছো সবই আছে এই ভুবনে,
তুমি নেই আমি নেই কেনো গগনে।


তুমি হাসো মন খুলে আমিও যে তাই,
তুমি কাঁদো দুঃখ পেলে আমি ভেঙে যাই।
তুমি দেখো স্বপ্নের মাঝে বিশালতার আকাশ,
তুমি পাও সুখ তাই করি খুশির বাতাস।


তুমি আমি আছি মিলে মিশে একসাথে,
তোমায় হারাতে চাইনা কোনো রাতে।
দিন দিন প্রতিদিন মিশে গেছো আমাতে,
তুমি হীন একদিন ডুবে যাই আঁধারেতে।


কবিতার মর্ম কথা

ভালোবাসার মানুষকে আসলে কেউই হারাতে চায় না।সবাই চায় তার প্রিয় মানুষটি তাকে ঘিরে থাকুক।সব সময় তার হৃদয়ে বসবাস করুক। ভালোবাসার মানুষের উপর এমনই কিছু প্রত্যাশা আজকের এই কবিতার মধ্যে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপনার লেখা প্রত্যেকটা কবিতা আমি পড়ে থাকি। আপনি খুবই চমৎকার কবিতা লিখে থাকেন। আজকের কবিতাটি আপনি খুব সহজ-সরল ভাষায় লিখেছেন যার জন্য পড়তে ভীষণ ভালো লেগেছে। ভালোবাসার মানুষকে কেউ হারাতে চায় না সব সময় কাছে পেতে চায়। হারানোর ভয় যার মধ্যে থাকে তার মধ্যে প্রকৃত ভালোবাসা থাকে। চমৎকার লিখেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চমৎকার ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ তুহিন ভাই।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

🙏❤❤🙏💐💥❤❤

 3 years ago (edited)

এই কবিতাটির মাধ্যমে ভালবাসার মানুষকে নিয়ে দারুন কথাগুলো লিখেছেন ভাই। কবিতার লাইন গুলো জাস্ট অসাধারণ ছিল। সকাল সকাল ভালোবাসা কেন্দ্রিক এই কবিতাটি পড়ে সুন্দর ভাবে দিনের শুরুটা হলো আমার। ভালোবাসার মানুষকে আমরা কেউই হারাতে চাই না। আমরা সবাই সব সময় চাই আমাদের ভালোবাসার মানুষ টি আমাদের হৃদয়ে থাকুক।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ধন্যবাদ পাশে থাকার জন্য ভালো থাকবেন।

 3 years ago 

অনেক সুন্দর একটি কবিতা রচনা করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। আসলে ভালোবাসার মানুষকে কেউ কখনো হারাতে চায় না। আর ঠিক তারই প্রেক্ষিতে আজকে আপনি সুন্দরভাবে প্রত্যেকটা লাইন তুলে ধরার চেষ্টা করেছেন ভালোবাসার মানুষকে ঘিরে আপনার সুন্দর অনুভূতি। যেখানে প্রকাশ পেয়েছে ভালোবাসার এক প্রাণবন্ত মনোভাব।

 3 years ago 

অসাধারণ একটি মন্তব্য করেছেন ভাই। এভাবে পাশে থাকবেন এই কামনা করছি।

 3 years ago 

সত্যি কিন্তু চেষ্টা করলে ভাইয়া সব হয়। আজ আপনি চেষ্টা করে খুব দুর্দান্ত একটি কবিতা লিখে ফেললেন। কবিতাটা কিন্তু অনেক সুন্দর ছিল ভাইয়া। কার জন্য লেখা, এটা কি বৃষ্টি আপু জন্য লেখা? দারুন ছিল আজকের কবিতাটি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জ্বী আপু যা মনে করেন🤣🤣। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

❤❤🙏💐💐🙏❤

 3 years ago 

হুম ভাইয়া প্রিয় মানুষ টি পাশে থাকলে পৃথিবীর সবকিছু জয় করা সম্ভব ৷কারন প্রিয় মানুষ জীবনে গুরুত্বপূর্ণ ৷ যে মানুষটি সাহস যোগাবে অনুপ্রেরণা দিবে ৷
আপনার লেখা কবিতাটি সত্যি অসাধারণ ছিল ৷ অনেক ভালো লাগলো ভাইয়া ৷

 3 years ago 

সব সময় প্রশংসামূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন আমাকে বেশি মুগ্ধ করেছে। আসলে ভালোবাসার মানুষকে কেউ কখনো হারাতে চায় না ভাই। প্রত্যেকটি মানুষ সব সময় তার ভালোবাসার মানুষকে নিজের কাছে আগলে রাখতে চাই। ধন্যবাদ ভাই এত সুন্দর একটা কবিতা লিখা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

কিবরিয়া ভাই অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য ভালো থাকবেন।

 3 years ago 

যারা ভালোবাসার বাধঁনে জড়িয়ে পরে, তারা ভালোবাসার মানুষটার সাথেই নিজেকে জড়িয়ে রাখতে চায় সবসময়। ভালোবাসার মানুষটার হাত নিজের হাতে থাকলেই যেন নিজের শক্তি বেড়ে যায়। ভালোবাসার মানুষ এর মন খারাপ থাকলেই যেন নিনেরো পৃথিবীটা বিবর্ণ হয়ে যায়। ভালোবাসা হয়তো এমনই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চমৎকার মন্তব্য করেছেন ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সর্বদায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63940.55
ETH 1852.67
USDT 1.00
SBD 0.39