গানঃ কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখখানি।
আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।
বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি গান নিয়ে উপস্থিত হয়েছি।আর গানটির নাম হচ্ছেঃ- কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখখানি।গেয়েছেনঃ মান্না দে।আর আমি এই গানটি কভার করতে যাচ্ছি। আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।
প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম সপ্তাহে একটি গান আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য চিন্তা করে দেখলাম কোন গানটা মোটামুটি পারি, সেটাই তুলে ধরার প্রচেষ্টায় এই গানটি মাথায় আসলো। তখন এই গানটিকে গেয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম। আসলে আমি মনে করি গান হচ্ছে মনের তৃপ্তি, মনের খোরাকি। মাঝে মাঝে গান গাইলে মনে প্রশান্তি মেলে। তাই কখনো কখনো আনমনেও গান গেয়ে থাকি।
তবে একটা মজার ব্যাপার হলো অনেক সময় গান গাইতে গেলে আগের লাইন পরে, পরের লাইন আগে হয়ে যায়। বুঝতেই পারছেন প্রফেশনাল গায়ক নয় তাই।আজকেও হয়তো বেমিল হতে পারে। তবে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন।
আসলে আমি প্রফেশনাল গায়ক নই সেটা বলার বাকি থাকে না।আর আপনারা অবশ্যই জানেন যে, আমার বাংলা ব্লগে প্রফেশনাল গায়ক খুব কম সংখ্যক লোক রয়েছে।তবুও গান গাইতে থাকি যদি কখনো ভালো কিছু করা যায় । তবে একটা সময় অনেক গান গাইতাম, এখনো মাঝেমধ্যে গাই আর সেটি কয়েকটা কলি, পুরো গান গাওয়া সম্ভব হয়ে ওঠে না।তবে আজকে এই গানটি পুরো আপনাদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

গানটির নাম হচ্ছেঃ
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি।
গেয়েছেনঃ
মান্না দে।
কভারঃ
@nevlu123
তবু মনে পড়ে তব মুখখানি।👇
এই গানটি একটা সময় অনেক বেশি শুনতাম। হঠাৎ করে গানটির কথা মনে পড়ে গেল তাই আপনাদের মাঝে গেয়ে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায়
কত দিন তুমি নাই কাছে
তবু হৃদয়ের তৃষা জেগে আছে
প্রিয় যবে দূরে চলে যায়
সে যে আরও প্রিয় হয় জানি
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
হয়ত তোমার দেশে আজ
এসেছে মাধবী রাতি
তুমি জোছনায় জাগিছো নিশি
সাথে লয়ে নতুন সাথী
হেথা মোর দীপ নেভা রাতে
নিদ নাহি দুটি আঁখি পাতে
প্রেম সে যে মরিচীকা হায়
এ জীবনে এই শুধু মানি
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায়।
♡♡♡ধন্যবাদ♡♡♡
❤❤❤❤❤❤❣
❤❤❤❤❤❣
❤❤❤❤❣
❤❤❤❣
❤❤❣
❤❣
❣
তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
♥️আল্লাহ হাফেজ♥️ |
|---|
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিশদ বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| পোষ্ট | গান |
| মডেল | M32 |
| ফটোগ্রাফার | @nevlu123 |
| সম্পাদনা | শুধু সেচুরেশন |
| অবস্থান | বাংলাদেশ। |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।

কিছুক্ষণ আগে ফেসবুক ক্রল করার সময় মান্না দে এর এই গানটা আমার সামনে পড়েছিল। মান্না দের যে গানগুলো এখনো অনেক জনপ্রিয় তার মধ্যে এটা একটা। গানটা দারুণ কভার করেছেন ভাই। তবে আওয়াজের একটু সমস্যা মনে হচ্ছে আমার কাছে। যাইহোক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে গানটা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
জি ভাই এটা অনেক জনপ্রিয়।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
🙏🙏❤💐💐🙏
পুরনো এই গানটি আমারও খুব প্রিয় গানের লিস্টে রয়েছে।
খুব শুনেছি একসময় অনেকদিন পর আপনার কন্ঠে গানটি শুনতে পেরে সত্যি অনেক ভালো লাগলো।
আসলে ভাই আমারও খুব প্রিয় গানের লিস্টে রয়েছে।
https://x.com/Nevlu123/status/1728964370410193318?s=20
অসাধারণ একটি গানের কভার করেছেন ভাই। এই গানটি আমার খুবই ভালো লাগে। আসলে মান্না দেহ গানগুলো যেন চির স্মরণ হয়ে আছে। এই গানগুলো যত শুনি ততই ভালো লাগে। আজকে এই গানটি আবারও শুনতে পেয়ে খুবই ভালো লাগলো। আপনার কন্ঠে শুনতে পেয়ে আমি মুগ্ধ হলাম।
সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।।
ঠিক বলেছেন ভাইয়া প্রফেশনাল গায়ক না হলে এরকম উল্টাপাল্টা হয়ে যায় লাইনগুলো এলোমেলো হওয়াটাই স্বাভাবিক। অনেকদিন আগেকার একটি গান গেয়েছেন ভাইয়া। এই গানটি একসময় খুব ভালো লাগতো আপনার গলায় শুনে ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।
জি আপু বুঝতে পেরেছেন।।
আপনার কণ্ঠে প্রিয় গান শোনতে পেরে অনেক ভালো লাগলো। আসলে সকাল সকাল এমন গান শুনলে মন ভরে যায়। এমনিতে গান বেশি শোনা হয় না তবে আমার বাংলা ব্লগ গান দেখলে শোনতে মিস করি না। ধন্যবাদ ভাইয়া প্রিয় একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমিও মিস করিনা আপু।।
কাকে দেখেন না গো ভাইয়া? এত দরাজ কন্ঠে গানটি গাচ্ছেন, যেন মনে হচ্ছে কোন প্রিয়তমা কে অনেকদিন দেখেনা। গানটি করলেন ভাইয়া দারুন আবেগে কন্ঠে। আশা করি এরকম গান সামনে আমাদেরকে আরো উপহার দিবেন।
জি পাবেন আপু ধন্যবাদ।
খুবই চমৎকার একটা গান কভার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। প্রত্যেক সপ্তাহে আপনার কন্ঠে একটি করে গান শুনতে পাই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। আজকের শেয়ার করা এই গানটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে।
ধন্যবাদ আপনাকে ভাই।ভালো থাকুন।
আমার প্রিয় শিল্পী মান্না দে -এর এই "কতদিন দেখিনি তোমায় , তবু মনে পড়ে তব মুখখানি" গানটি আমার খুব পছন্দের । প্রফেশনাল গায়ক না হয়েও আপনি অনেক সুন্দর গেয়েছেন ভাই। আপনার গাওয়া গান আগেও আমি শুনেছি, অনেক ভালো গান করেন আপনি। আমি নিজে গান করতে পারি না তবে গান শুনতে ভালোবাসি।
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।।