জ্যাম যেন মানুষের নিত্য দিনের সঙ্গী।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

বর্তমানে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, হুটহাট করেই জ্যাম লেগে যায়।

20240114_113226.jpg
Location
#Device:S-G,M32
বন্ধুরা টাইটেলটা দেখেই বুঝতে পারতেছেন আজকে কি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা চলুন ভুমিকায় না গিয়ে সরাসরি মেইন পয়েন্টে আসা যাক। সেন্টারে যাওয়ার জন্য রেডি হলাম। যথারীতি রিক্সা করে বাজারে চলে গেলাম। পরে সেখান থেকে সিএনজিতে উঠলাম। কিছুদূর যেতে না যেতেই সিএনজি থেমে গেল। মনে হচ্ছিল কোথাও একটি জ্যাম লেগেছে।প্রথমে ভেবেছিলাম রাস্তার বাড়ানোর কাজ চলছে, আর সে কারণেই হয়তো জ্যাম লেগেছে।
20240114_113256.jpg
Location
#Device:S-G,M32
কারণ এর আগের দিনও এরকম জ্যাম লেগেছিল। আর কিছুক্ষণ ছিল এরপর আবার জ্যাম ছেড়ে দিয়েছে। তাই ভাবলাম হয়তো আজকেও সেটাই ঘটবে। পরে দেখি না অনেকক্ষণ বসে রইলাম সিএনজির মধ্যে, কিন্তু জ্যাম ছাড়ছে না।তখন সেখানে বসে দু একটি ফটো তুলে নিলাম।এরপর কিছুক্ষণ বসতে বসতে দেখি পাঁচ মিনিটের উপরে বসে আছি, কিন্তু এখনো সিএনসি একটুও জায়গা থেকে নড়াচড়া করছে না। এখন চিন্তা করলাম কি ঘটলো সামনে একটু দেখে আসি।
20240114_154057.jpg
Location
#Device:S-G,M32
তাই সিএনজি থেকে নেমে চারোদিকে দেখতে লাগলাম। চারদিকে তাকিয়ে দেখলাম অসংখ্য ভিড় জমে আছে। প্রচুর মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে এক জায়গায় তামাশা দেখছে।আসলে তারা কি করছে সেখানে, সেটা দেখার জন্য আমিও গেলাম।তখন দেখতে পাই একটি ট্রাক রাস্তার বাইরে পড়ে গেছে। আর সেই ট্রাক উঠানোর জন্য রাস্তার এপাশ থেকে ওপাশ পুরো ব্লক করে দেয়া হয়েছে। যার কারণে আগে পিছে এত বড় জ্যাম পড়ে গেছে।
20240114_154107.jpg
Location
#Device:S-G,M32
যারা ট্রাক উঠাচ্ছে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এদিক থেকে মানুষ জ্যামে আটকে আছে। যখন আমি জিনিসটা দেখলাম তখন মনে হল যে আসলে তারা যে প্রক্রিয়ায় ট্রাকটি উঠানোর চেষ্টা করতেছে সেটি নিতান্তই ভুল প্রক্রিয়া। যদি তারা অন্য এঙ্গেল থেকে ট্রাকটি উঠানোর চেষ্টা করত তাহলে এত বড় জ্যাম লাগত না।সত্যি বলতে আমাদের দেশে এরকম অপরিকল্পিতভাবে অনেক কিছুই ঘটে যার কারণে জনগণকে ভুগতে হয়।
20240114_154604.jpg
Location
#Device:S-G,M32
যাই হোক এরপর আর কিছু করার ছিলো না, কয়েকটি ফটো তুললাম। ফটো তোলার পরে ড্রাইভারকে ভাড়া দিয়ে রাস্তার পাশে নিচে জায়গা ছিল, সেখানে দিয়ে হেঁটে সেই এরিয়া পার হয়ে গেলাম। তারপর সেখান থেকে একটি অটো রিক্সা ধরলাম। সে অটো রিক্সা করে পুনরায় রওনা দিলাম। যারা সেখানে বসে আছে তারা আরো বসে থাকতে হবে। তাই ভাবলাম বসে থেকে লাভ নেই। এই জায়গাটা হেটে ক্রস করে রিকশায় অন্তত চলে যাওয়া যাবে। আর সেই জন্য একটু সামনে হেঁটে গিয়ে রিক্সায় উঠে চলে গেলাম।
20240114_154542.jpg
Location
#Device:S-G,M32
আসলে এ ধরনের অনেক ঘটনা সব সময় আমাদের যাতায়াতের সময় দেখতে পাই। কখনো কখনো সুপরিকল্পিত কাজ, আবার কখনো কখনো অপরিকল্পিত কাজ করা হয়। যার কারণে জনগণকে ভুগতে হয়। যাইহোক ভাবলাম আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি, তাই আজকে আপনাদের মাঝে এই বিষয়টি শেয়ার করলাম।আশা করছি সবার ভালো লাগছে। ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।

তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণজেনারেল রাইটিং।
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমি কয়েকটি প্রতিষ্ঠানের সাথে রয়েছি, আর সেই প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

,💐💐🌺

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

💐🙏💐📃

 3 years ago 

এধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের নাগরিক জীবনে নিত্যসঙ্গী। অপরিকল্পিত নগরায়ন আর রাস্তার বেহাল দশার কারণে এই অবস্থা, তাছাড়াও আমাদের দেশের মানুষ বেপরোয়া। যাইহোক আপনি এটুকু রাস্তা হেঁটে পার হয়ে আবারো যানবাহন পরিবর্তন করে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন এটাই বড় বিষয়।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাই গন্তব্যে পৌঁছাতে পেরেছি এটাই বড় বিষয়।

 3 years ago 

জ্যাম তো আমার নিত্যদিনের সঙ্গী। আর এমন জ্যামে বসে থেকে কয়বার যে মেজাজ হারাই। বেশ মেজাজ গরম থাকে। কবে যে আমরা এমন যানজট হতে রেহায় পাবো একমাত্র আল্লাহ জানেন। বেশ দারুন একটি পোস্ট শেয়ার করেছেন।

 3 years ago 

ঠিক বলেছেন আপু।💐

 3 years ago 

রাস্তাঘাটে এমন অনাকাঙ্খিত জ্যামে পরলে সত্যিই বিরক্ত লাগে। আমাদের দেশে সুপরিকল্পিত জিনিসের বড়ই অভাব। আর সেজন্য জনগণের ভোগান্তির শেষ থাকে না। আবার আমাদের দেশের গাড়ি ড্রাইভাররাও বেপরোয়া ভাবে গাড়ি চালায়। সবাই নিজের গন্তব্যে আগে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে এমন জ্যাম লাগে অনেক সময়, সেজন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। যাইহোক আপনি সিএনজি ভাড়া দিয়ে, হেঁটে সামনে চলে গিয়েছেন এটা খুব ভালো হয়েছে। নয়তো আরও কতক্ষণ বসে থাকতে হতো কে জানে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একদম ঠিক বলেছেন আমাদের দেশে সুপরিকল্পিত জিনিসের বড়ই অভাব।

 3 years ago 

আসলেই সঠিক পরিকল্পনা সুষ্ঠু বিবেক মানুষকে ভালোভাবে কাজ করতে সহায়তা করে। কিছু মানুষ এই ভাল কাজটি করার জন্য পরিকল্পনা নিল। কিন্তু তাদের ভাবতে যে তার এই কাজের কারণে আরো যে হাজার হাজার মানুষের ক্ষতি হচ্ছে সেটা বিবেচনা করা। কারণ হচ্ছে ট্রাকটা এভাবে উঠাতে হবে যাতে অন্য মানুষের সময়ের ক্ষতি না হয়। যেহেতু সেই জ্যামের মধ্যে অনেক ধরনের রোগী থাকে। তাছাড়া পরীক্ষার স্টুডেন্ট থাকতে পারে। অথবা অনেকে অফিসে যাই এমন মানুষ থাকতে পারে। তাহলে দেখেন একটা ট্রাক উঠানো জন্য হাজার হাজার মানুষের ক্ষতি হচ্ছে। এগুলো আসলে জ্যাম না এগুলো হচ্ছে মানুষের বিবেকের জ্যাম লেগে গেছে।

 3 years ago 

জি আপু সঠিক পরিকল্পনা সুষ্ঠু বিবেক মানুষকে ভালোভাবে কাজ করতে সহায়তা করে।

 3 years ago 

মূলত ট্রাক আটকে পড়েছিল এর জন্যই এত বড় যে আমি সৃষ্টি হয়েছে। সত্যি বলতে ভাই আমাদের দেশে কোন কাজই সঠিকভাবে হয় না সুপরিকল্পিতভাবে যদি কোন কাজ শুরু হয় তাহলে সেটা ভালোভাবে শেষ হয় আর সাধারণ মানুষের ভোগান্তি কম হয়।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাই আমাদের দেশে কোন কাজই সঠিকভাবে হয় না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 64716.05
ETH 1912.55
USDT 1.00
SBD 0.37