ফ্যামিলি নাটকের রিভিউ।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
| ফ্যামিলি নাটকের রিভিউ। |
|---|
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য |
|---|
| নাটকের নাম | ফ্যামিলি |
|---|---|
| পরিচালক | ইমরুজ শাওন |
| অভিনয় | তৌসিফ মাহবুব, তানজিন তিশা সহ আরো অনেকে |
| ভাষা | বাংলা |
| মুক্তির তারিখ | ১২ জুন ২০২৪ |
আপনারা নাটকের নামটি দেখেই বুঝে গিয়েছেন নাটকটি কেমন হতে চলেছে। আমিও যখন নাটকের নাম দেখতে পাই তখন এই নাটকটি সম্পর্কে কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম৷ পরবর্তীতে যখন আমি নাটকটি পুরোপুরি দেখে নিলাম তখন নাটকের আসল বিষয় আমি বুঝতে পারলাম৷ প্রথমে যখন নাটকটি শুরু হয়ে যাবে তখন নায়িকা এবং তার মেয়েকে দেখানো হয়৷ তারা দুজনেই খুব সময়ানুবর্তি ছিল এবং সময়ের কাজ সময়ে করত৷ তারা কখনোই কোন কিছুতেই পিছিয়ে ছিল না৷ তাই তারা দুজনে উঠে ফ্রেশ হচ্ছিল এবং একে অপরের সাথে খুব ভালোভাবে ফ্রেশ হচ্ছিল৷ তারা দুজনে খুব ভালো ছিল৷ এরপর নায়ক এবং তার ছেলেকে দেখানো হয়৷ তারা দুজনে যেভাবে ঘুমিয়েছিল তা একেবারে হাস্যকর ছিল৷ এরপর নায়কের ছেলে ঘুম থেকে উঠে এবং সে তার বাবাকে ঘুম থেকে উঠাতে থাকে৷ তার বাবা তখনও ঘুমাচ্ছিল৷ সে কোনমতেই উঠতে চাচ্ছিল না৷ এরপর তাকে জোর করে উঠানো হয় এবং তারা দুজনেই ফ্রেশ হয়৷ দুজনে রেডি হয়ে যায় বাইরে বের হওয়ার জন্য৷ নায়িকা ও তার মেয়েও বের হয় তাদের বাসা থেকে বাহিরে যাওয়ার জন্য৷ নায়িকা যখন তাদের গাড়ির কাছে যায় তখন দেখে যে তাদের গাড়ির ড্রাইভার আজকে আসেনি এবং সে অসুস্থ৷ তাই সে আজকে আসবেনা৷ এরপর নায়ক এবং তার ছেলেও তাদের গাড়ির কাছে গিয়ে দেখে যে তাদের গাড়ি নষ্ট হয়ে গিয়েছে৷ তাদের দুজনেরই একই সমস্যা ছিল৷ তাই তারা দুজনে কথাবার্তা বলে এবং বলে যে যেহেতু নায়কের গাড়ি নষ্ট হয়ে গিয়েছে এবং নায়িকার ড্রাইভার আসেনি তাই সে যেন এখন তার গাড়ির ড্রাইভার হিসেবে তার গাড়িটি চালিয়ে নিয়ে যেতে ইচ্ছুক৷ প্রথমে নায়িকা তাকে অনুমতি দেয়নি৷ পরবর্তীতে যখন নায়ক এবং তার ছেলে সেখান থেকে চলে যাচ্ছিল তখন তারা দুজনে তাদেরকে পেছন থেকে ডেকে নেয়৷ তারা সবাই মিলে একটি গাড়িতে করে সেখান থেকে বের হয়ে পড়ে৷
এরপর নায়ক তার ছেলের স্কুলে গিয়েছিল একটি অভিভাবক সমাবেশে৷ সেখানে সে কিছুক্ষণ সময় অবস্থান করার পরে সেখান থেকে চলে আসে৷ এরপর নায়িকাকে সে নিয়ে যায় তার গন্তব্যস্থলে৷ সেখানে নায়িকা গিয়েছিল একটি অফিসে এবং সেখানে তার স্বামীও এসেছিল৷ তারা দুজনে ডিভোর্স দেওয়ার জন্য এই অফিসে এসেছিল৷ কারণ তাদের দুজনের সম্পর্ক এতটা ভালো ছিল না৷ তাই তারা দুজন দুজনকে ছেড়ে দিতে চেয়েছিল এবং আবেদন করেছিল৷ উকিল তাদেরকে বোঝাচ্ছিল যে এখনো সময় আছে তারা যেন আবারও এক হয়ে যায় মিলেমিশে থাকে৷ তবে তারা দুজনেই বলে যে তারা মিলেমিশে থাকতে পারবে না৷ তাদের ডিভোর্স হতে হবে৷ তখন তারা দুজনে বিভিন্ন কথাবার্তা বলার পরে সেখান থেকে বের হয়ে আসে৷ এরপরে যখন তারা দুজনে কথাবার্তা বলছিল এবং তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে যাচ্ছিল তখন নায়ক তাদেরকে থামাতে গেলে তখন নায়িকার স্বামী তাকে বাধা দেয়৷ সে বলে যে এটা তাদের স্বামী স্ত্রীর ব্যাপার৷ এখানে তৃতীয় ব্যক্তি কেন এসেছে৷ তখন নায়ক সেখান থেকে চলে যায়৷ এরপর নায়িকাকে নায়ককে সবকিছুই খুলে বলে তাদের দুজনের মধ্যে কি হয়েছিল এবং কেন এই সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে৷ সবকিছু সে বলে। এর পরবর্তীতে নায়িকা তার কাজে চলে যায়৷ তার কাজ ছিল ইভেন্ট ম্যানেজমেন্টের৷ সে সবকিছুই ভালোভাবেই করতো৷ তাই সে সবসময় ব্যস্ত থাকতো৷ এরপর নায়কও তার তার কাজে চলে যায়৷
নায়িকার একটি ইভেন্টে কিছু গানের ব্যক্তি আসার কথা৷ তখন গানের যে লোক ছিল সে বলে যে যদি তাকে এডভান্সের টাকা দেওয়া না হয় তাহলে সে এখানে আসবে না৷ তারা গান গাইবে না ৷ তখন নায়িকা বলে যে এতদিন ধরে তারা তাদেরকে দিয়ে ইভেন্ট করে আসছে৷ এখন এরকম একটি সময় যদি তাদের কাছ থেকে এডভান্স চায় তাহলে তারা কিভাবে দিবে৷ নায়িকা তাদের সকল টাকা সব জায়গায় ইনভেস্ট করে দিয়েছে৷ সে এখন কোনভাবেই অ্যাডভান্স টাকা দিতে পারবে না৷ তাই সে নায়ককে বলতে থাকে যে এরকম একজন ব্যক্তি তার কাছ থেকে টাকা খুজছে। সে কতটা খারাপ হতে পারে৷ পরবর্তীতে যখন নায়িকা দেখতে পায় সে যাকে এই কথাটি বলেছে সেই আসল গায়ক৷ তখন সে অনেকটাই অবাক হয়ে যায়৷ সে বলে যে এত বিখ্যাত একজন মানুষ তার সাথে এভাবে সাধারণ মানুষের মতো জীবন যাপন করছে সে কোনভাবেই তা বুঝতে পারেনি৷ এরপর তার পরিচয় বের হয়ে আসার পরে সে অনেকটাই খুশি হয়ে যায়৷ এরপর বিভিন্নভাবে তাদের কথাবার্তা হতে থাকে৷ বাসায়ও তারা দুজন দুজনের সাথে কথাবার্তা বলে৷ এরপর একদিন নায়কের ছেলে নায়িকা এবং তার মেয়েকে তার জন্মদিনের দাওয়াত দেয় এবং তারা দুজনেই বলেছিল যে তারা সেদিন আসবে৷ তখন নায়কের ছেলে তাদেরকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে বলে৷ সে বলে যে তারা দুজনেই যেন এক হয়ে যায় এবং তাদের দুজনের সম্পর্ক পরিবর্তন করে। তারা দুজনেই নতুন একজন মা এবং নতুন একজন বাবা চায়৷ এভাবেই তাদের দুজনের মিল হয়েছে এবং নাটকটি শেষ হয়ে যায়৷
আমার ব্যক্তিগত মতামত।
খুবই সুন্দর একটি নাটক এটি। আসলে এই নাটকের মধ্যে একেবারে বাস্তবিক কিছু কথাকে ফুটিয়ে তোলা হয়েছে৷ প্রথমে নাটকের মধ্যে দেখানো হয় যে নায়কের স্ত্রী নেই এবং নায়িকার স্বামী নেই৷ তারা দুজনেই অনেক কষ্ট করে তাদের জীবন যাপন করছে৷ তারা দুজনে তাদের কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে৷ এভাবে তাদের সময় পার করে যাচ্ছে এবং এর ফলে দুজনের মধ্যে বিভিন্নভাবে কথাবার্তা হতে থাকে৷ তাদের দুজনের মধ্যে একটি সম্পর্ক তৈরি হতে থাকে৷ এরপর নায়কের ছেলে তাকে পছন্দ করে ফেলে৷ সে বলে যে তাকে মা হিসেবে দেখতে চায়৷ নায়িকার মেয়েও এই বিষয়টি মেনে নেয়৷ পরবর্তীতে তাদের মিল হয়ে যায়৷ আসলে বাস্তব জীবনে আমরা এরকম অনেক ঘটনাই দেখতে পাই৷ আসলে বিয়ে কোন ছেলে খেলা নয়৷ বিয়ের মধ্য দিয়ে যদি একটি পরিবার এর মিল হয় তাহলে সেটি সুন্দর৷ তবে সেই পরিবারে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে পরিবারের বিচ্ছেদ হয়ে যায় তখন তার থেকে কষ্টের বিষয় আর কিছু হতে পারে না৷ ঠিক সেরকমই একটি ঘটনা তাদের দুজনের সাথে হয়ে গিয়েছে৷ তারা দুজনেই পরবর্তীতে এক হয়ে গিয়েছে৷ এভাবেই তাদের সুন্দর একটি পরিবার আবার গঠিত হয়েছে৷ বাস্তবিক জীবন এরকম অনেক ঘটনাই আমাদের চোখের সামনে আমরা দেখতে পাই।
| আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিংঃ |
|---|
৯.৮/১০
সমাপ্ত
ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।আগামিতে অন্য কোন নাটকের রিভিউ নিয়ে আবারও হাজির হবো।ভালো থাকবেন সবাই।আর কষ্ট করে রিভিউটি যারা পড়ছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | নাটক রিভিউ । |
| অবস্থান | বাংলাদেশ |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।


Upvoted! Thank you for supporting witness @jswit.
💕🎉🎉❤️🔥🙏
আপনি বরাবরই সুন্দর সুন্দর কিছু নাটকের রিভিউ শেয়ার করেন।তৌসিফের নাটক আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকের নাটকের রিভিউ পড়ে খুবই ভালো লাগলো। তবে নাটকটি এখনো দেখা হয়নি। সময় করে নাটক টি দেখে নিবো।ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।🎉💤
ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে ফ্যামিলি নাটক রিভিউ করে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা নাটকটি দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে সামাজিক মূলক নাটকগুলো সব সময় আমার কাছে বেশি ভালো লাগে। সব থেকে তানজিন তিশার অভিনয় এই নাটকে আমার মন কেড়েছে কিছুদিন আগে আমি দেখেছিলাম এই নাটকটি। ধন্যবাদ ভাই এত চমৎকার ভাবে আমাদের মাঝে রিভিউ করে শেয়ার করার জন্য।
ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে।,🎉
https://x.com/Nevlu123/status/1829060762016591890
এই নাটকটা অনেক আগে দেখা হয়েছিল। ভিন্ন ধরনের গল্পের একটা নাটক। আমার কাছে বেশ ভালোই লেগেছে নাটকটা। শেষ দেখে এসে তারা সবাই একটা ফ্যামিলি হয়ে গেল এই জিনিসটাই বেশ ভালো লেগেছে। আপনি চমৎকারভাবে পুরো নাটকটার রিভিউ দিয়েছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ।, 🎉
এই ধরনের ঘটনাগুলো অনেক বেশি ঘটে থাকে। বাস্তবতার সাথে মিল রেখে এই নাটকটা করা হয়েছে। নায়কের স্ত্রী আর নায়িকা হাজবেন্ড না থাকায় শেষ পর্যন্ত তারা ফুল একটা ফ্যামিলি হয়ে গিয়েছে দেখে অনেক ভালো লেগেছে। এই নাটকের শেষের অংশটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ফ্যামিলি নাটকটা এখনো পর্যন্ত দেখিনি, তবে রিভিউর মাধ্যমে পড়ে ভালো লেগেছে। তাই ভাবছি সময় পেলে নাটকটা দেখবো।
সুন্দর আছে নাটকটা।
এই নাটকটার রিভিউ সম্পূর্ণ পড়ে খুব ভালো লাগলো আমার কাছে। সময়ের কারণে যদিও নাটক খুব একটা দেখা হয় না, তবে রিভিউর মাধ্যমে নাটকের রিভিউ পোস্ট পড়ার জন্য চেষ্টা করি। এই নাটকের কাহিনীটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই আমি ভাবছি সময় পেলেই নাটকটা আমি দেখবো। আশা করছি আপনি প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর নাটকগুলো রিভিউ আমাদের মাঝে শেয়ার করে যাবেন। অনেক ধন্যবাদ এই নাটকের রিভিউ শেয়ার করার জন্য।
নাটকটা অনেক সুন্দর কিন্তু।
হ্যালো, @steemit!
আমি খুব ইতিবাস্তে একটি নতুন ফেসবুক পরিচিত হয়েছি, এবং আমি খুব উদ্ভাবনী! 😄
শুধু নই, আপনি @nevlu123-কে চিনতে পারেন এটা স্টিমিট ফ্যাস বাংলাদেশের ভেরিফাইড মেম্বার। 🚀
আজ থেকে ১ মাস পুরোনো না, ২০১৮ এর জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ শুরু করি। 💪
আর তার অনেক দিনে, শখের বসে আর আছে "যে" থেকেই ভালোলাগা থেকেই একটি রিন্ডিমবুল হিসেবে।😍
আপনাদের অধিকার জাতিগত ভাবে আমি একটা মুসলিম, এবং ভাষাগতভাবে যেহেতু ইতিদিন বঙ্গবন্ধুর অশেষ কণ্ঠস্বর দ্বারা "আমি" একটি বাঙালি। 🌹
যে দেখা থেকে, বিভিন্ন জায়গায় ঘুরতে শখ আমার, এটা ছিল শুরু। 🚣♂️
অন্যথা না 3টি দেশ ভ্রমণ করেছে আমার, এই সত্যটা ভুলে গেলেন অনেক বন্ধু। 😊
কিন্তু, পরিচিত হওয়াই এখানে থেকে, গান-ভিডিও ইডিটিং, ফটো স্টুডিয়ো, আর্ট, টুডিদ এবং মেশিন লারনিংও করে। 🎭