স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ3 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230424_203441.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।আসলে একটা কথা বলি আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আমি মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে কিছু ছোট ছোট অনু কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছেন : @nevlu123


অনু কবিতা-১
কোন এক অজানা মায়ায়, বেধেছো আমায়।
এক মুহূর্ত ও আমি ভুলতে পারিনা তোমায়।
ভালোবেসে তোমায় মনের করোইডোরে রাখি।
তুমি আমার সবকিছু, তুমিই সুখ পাখি।



অনু কবিতা-২
আমার কবিতার লাইনের প্রতিচ্ছবি তুমি।
আমার গানের রাজ্যে তোমার বিচরণ।
কল্পনায় তুমি সব সময় বর্তমান।
তোমায় কাছে পেলে, ঘটে সব ক্লান্তির অবসান।



অনু কবিতা-৩
কষ্টের সাপে কামড় দিয়েছে আমায়,
সেই ব্যথা আজ আমাতে বিচরণ।
ভারী সেই ব্যথার বোঝা
সারাতে পারবে কি কোন ওঝা?



অনু কবিতা-৪
কবিতার অন্তমিল শুধুই তুমি।
কবিতার ছন্দটাও তুমি।
মনের মনিকোঠায় আছো তুমি।
তুমি আমার আপনজন, সব কিছুই তুমি।
তাই তোমার মনের মধ্যমনি হয়ে থাকতে চাই আমি।


অনু কবিতা-৫
দিবানিশি ঝোঁপি আমি যারে,
সেই থাকে আমার মনের ঘরে।
অনন্তকাল যাকে আমি কাছে চাই,
তার মাঝেই আমি সুখ খুঁজে পাই।

ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।

images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোস্টের ধরণঅনু কবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

বেশকিছু অনুকবিতা আজ আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। দারুন লাগলো আপনার লেখা কবিতাগুলো। ভালোবাসার অনুভূতিগুলো খুব সুন্দর ভাবে কবিতার ছন্দে তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর এই অনুকবিতাগুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য ভালো থাকুন।, 💐

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

💪💪💐🙏🙏💪

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া চেষ্টা করা দোষের নয়। বরং চেষ্টা করতে থাকলে এক সময় না একসময় সাফল্য আসবেই। যাই হোক আপনি খুব সুন্দর একগুচ্ছ অনু কবিতা লিখেছেন। আপনার প্রতিটা অনু কবিতা আমার কাছে অনেক ভালো লেগেছে। লাইন গুলো খুব সুন্দর ভাবে মিলিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago (edited)

অনেক অনেক ধন্যবাদ আপু সব সময় পাশে থাকা সাপোর্ট করার জন্য। 💐❤💪

 3 years ago 

ভালোবাসার ব্যাকুল অনুভূতি নিয়ে আজকে আপনি মেলা কয়টা অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা এই সমস্ত কবিতাগুলো আমার অনেক অনেক ভালো লেগেছে। প্রত্যেকটা লাইন যেন ভালোবাসা দিয়ে গড়া। আসলে ভালোবাসার মানুষের সাথে যদি মিল মহব্বত থাকে তাহলে এভাবে কবিতা লেখা সম্ভব।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ধন্যবাদ মন্তব্যর জন্য।

 3 years ago 

আপনার লেখা পাঁচটি অনু কবিতা পড়ে আমার খুবই ভালো লেগেছে। কবিতাগুলো খুবই সাবলীল ভাষায় লিখেছেন। দুই নাম্বার অনু কবিতাটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

 3 years ago 

ভাই এভাবে পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সর্বদা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

সাপোর্টের অবতায় রাখার জন্য ধন্যবাদ।।

 3 years ago 

আপনার অনু কবিতা গুলো পড়ে অসম্ভব ভালো লাগলো। অনু কবিতাগুলো ছোট হলেও এর গভীরতা অনেক। অনু কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। কে বলছে আপনি অনু কবিতা লিখতে পারেন না। আমি আপনার অনু কবিতাগুলো পড়ে মুগ্ধ হয়ে গেলাম। এর আগেও আমি আপনার অনু কবিতা গুলো পড়েছিলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে অনু কবিতাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার কবিতা সবসময় পড়েন জেনে ভালো লাগলো।

 3 years ago 

আপনার স্বরচিত একগুচ্ছ অণু কবিতা পড়ে অনেক ভালো লাগলো। প্রত্যেকটি কবিতা পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর লিখেছেন ভাই। পাঁচটি অনু কবিতার ভিতরে এক,চার ও পাঁচ নাম্বার অনুকবিতা আমার অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ ভাই একগুচ্ছ অণু কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

সবসময় কবিতাগুলো পড়ার জন্য ধন্যবাদ।।

 3 years ago 

আপনি বরাবরই আমাদেরকে সুন্দর সুন্দর অনু কবিতা উপহার দিয়ে থাকেন।আপনার অনু কবিতা গুলো পড়তেও বেশ দারুণ লাগে আমার। এইরকম ছোট ছোট কবিতা আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এতো সুন্দর একটা পোস্ট উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65173.80
ETH 1902.70
USDT 1.00
SBD 0.38